১০টি অনলাইনে গেম খেলে টাকা ইনকাম অ্যাপস যেগুলো সত্যিই টাকা দেয়

অনলাইনে গেম খেলে টাকা ইনকাম অ্যাপস যেগুলো ব্যবহারকারীদের সত্যিই টাকা দেয় এরকম সেরা ১০টি অ্যাপস সম্পর্কে আজকের প্রবন্ধে আমরা জানবো। এছাড়া ডিপোজিট ছাড়া গেম খেলে টাকা ইনকাম  বিষয়ে জানতে পারবো।

অনলাইনে-গেম-খেলে-টাকা-ইনকাম-অ্যাপস

গেম খেলে টাকা ইনকাম জনপ্রিয় অনলাইন ইনকামের উপায়। কোনরকম কাজ করা ছাড়া শুধুমাত্র গেম খেলার বিনিময়ে অ্যাপ্স থেকে আয় করা যায়। কিছু বিশ্বস্ত অ্যাপ ডিপোজিট ছাড়া ফ্রিতে আয় করার সুযোগ দিয়ে থাকে। পোস্ট সূচিপত্রঃ

অনলাইনে গেম খেলে টাকা ইনকাম অ্যাপস

অনলাইনে গেম খেলে টাকা ইনকাম অ্যাপস থেকে অর্থ উপার্জনের সুবিধা রয়েছে। তবে মনে রাখতে হবে অনলাইনে অসংখ্য গেম অ্যাপ থাকলেও শুধুমাত্র রিয়েল অ্যাপস থেকে আয় করা যায়। এবং ইনকামের জন্য প্রতিটি অ্যাপসের নিয়ম মোতাবেক গেম খেলতে হবে। গেম খেলার জন্য কোনরকম দক্ষতার প্রয়োজন হয় না।

তাই আপনার যদি কোনরকম কাজের দক্ষতা না থাকে তাহলে গেমিং প্ল্যাটফর্ম হতে পারে আয় করার সুবর্ণ সুযোগ। হাতে থাকা স্মার্টফোন ও ইন্টারনেট সংযোগ থাকলে যে কোন জায়গা থেকে যেকোনো সময় হাত খরচের মত টাকা ইনকাম করতে পারেন। কোন কোন অ্যাপস গেম খেলার বিনিময়ে ইউজারদের নগদ অর্থ দেয় আবার কোন অ্যাপস রিওয়ার্ড দিয়ে থাকে।

কিন্তু অনলাইনে প্রচুর অ্যাপস রয়েছে যারা গেম খেলে ইনকাম দেওয়ার কথা বললেও শেষ মুহূর্তে হয় টাকা উইথড্রো করা যায় না অথবা ডিপোজিট করার কথা বলে থাকে কিংবা প্লে স্টোর থেকে গায়েব হয়ে যায়। তাই নির্ভরযোগ্য অ্যাপসে গেম খেললে এই ধরনের প্রতারিত হওয়ার ভয় থাকে না।

নিচে আপনাদের জন্য সেরা ১০টি অনলাইনে গেম খেলে টাকা ইনকাম অ্যাপস সম্পর্কে সংক্ষেপে আলোচনা করা হলোঃ

MistPlay

এটি একটি আসল টাকা রিওয়ার্ড পাওয়ার বিনামূল্যের অ্যাপ। এখানে আপনি আপনার পছন্দের গেম খেলে রিওয়ার্ড অর্জন করে তা গিফট কার্ড বা পেপেলের মাধ্যমে নিতে পারবেন।

JustPlay

JustPlay একটি ফ্রি মোবাইল গেম অ্যাপ যেখানে গেম খেলে কয়েন অর্জন করা যায়। পরবর্তীতে এই কয়েন পেপেলের মাধ্যমে নগদ টাকা হিসেবে উত্তোলন করতে পারবেন। যতবেশি গেম খেলবেন তত বেশি কয়েন পেয়ে ইনকাম করবেন।

Freecash

অনলাইন থেকে আয় করার একটি মাল্টি টাস্কিং অ্যাপ হল Freecash। এখানে গেম খেলে ও সার্ভে পূরণ করার জন্য সরাসরি নগদ অর্থ অথবা রিওয়ার্ড পাবেন। এছাড়া অন্যান্য টাস্ক ও অফার সম্পন্ন করার জন্য উপার্জন করবেন। উপার্জনকৃত অর্থ দ্রুত গিফট কার্ড বা পেপেলের মাধ্যমে তুলে নিতে পারবেন।

PollPay

অনলাইন থেকে আসল টাকা উপার্জন করার আরেকটি বিশ্বস্ত অ্যাপ PollPay। এই অ্যাপে সার্ভে পূরণের জন্য মতামত দিয়ে, গেম খেলে, নতুন অ্যাপস টেস্ট করে নগদ টাকা অথবা গিফট কার্ড পাবেন। অ্যাপ থেকে উপার্জন করা টাকা পেপালের মাধ্যমে সহজে ক্যাশ আউট করতে পারবেন।

Cash'em All

Cash'em All একটি বিনামূল্যের গেমিং প্লাটফর্ম যেখানে নানা ধরনের গেম খেলে রিওয়ার্ড অর্জন করা যায়। কোনরকম ডিপোজিট না করে কিংবা অ্যাপের ভিতরে খরচ ছাড়া মোবাইলে বিভিন্ন টাইপের গেম খেলে পুরস্কার হিসেবে গিফট কার্ড ও ক্যাশ টাকা উপার্জন করবেন।

TaskBucks

TaskBucks থেকে বর্তমানে বিভিন্ন ধরনের কাজ করার জন্য ভার্চুয়াল কয়েন হিসেবে "Bucks" অর্জন করা যায়। যেমনঃ ক্যাজুয়াল গেম খেলে, মাইক্রো টাস্ক সম্পূর্ণ করে, সাধারণ জ্ঞানের কুইজ খেলে, অ্যাপ ডাউনলোড করে, দৈনিক অফার পূরণ করে, রেফার করে এই কয়েন অর্জন করবেন। পরবর্তীতে এই কয়েন পেটিম এর মাধ্যমে তুলে নিতে পারবেন।

Swagbucks

অনলাইনে জনপ্রিয় একটি বিনামূল্যের মোবাইল অ্যাপ Swagbucks। এটি একটি reward প্ল্যাটফর্ম। সোয়াগবাক্স সার্ভে পূরণ করে ইনকামের জন্য বিখ্যাত হলেও এখান থেকে গেম খেলে ও অ্যাপের অন্যান্য টাস্ক সম্পন্ন করে ইনকাম বৃদ্ধি করা যায়।

MyPoints

MyPoints একটি নির্ভরযোগ্য রিওয়ার্ড পয়েন্ট পাওয়ার প্লাটফর্ম। এটি একটি ফ্রি অ্যাপ যেখানে মোবাইল দিয়ে বিভিন্ন ধরনের কাজ করে রিওয়ার্ড উপার্জন করা যায়। যেমনঃ গেম খেলে, সার্ভে করে, অনলাইন কেনাকাটা করে, বিশেষ অফার গুলো সম্পন্ন করে ইত্যাদি।

InboxDollar

এটি একটি রিয়েল ক্যাশ রিওয়ার্ড প্ল্যাটফর্ম। মোবাইলে প্লে স্টোরে সার্চ দিলে অ্যাপটি পেয়ে যাবেন। এখানে মোবাইলে বিভিন্ন ধরনের গেম ডাউনলোড করে ও নির্দিষ্ট লেভেল পার করে নগদ অর্থ পুরস্কার পাওয়া যায়। এছাড়া পেইড সার্ভে অংশ নিয়ে, ইমেইল পড়ে, অনলাইনে কেনাকাটা করে ক্যাশব্যাক অফার পেতে পারেন। পরবর্তীতে এই টাকা পেপেল বা গিফট কার্ডের মাধ্যমে নিতে পারবেন।

Scrambly

Scrambly একটি GPT( Get Paid To) প্ল্যাটফর্ম। এখানে মোবাইল দিয়ে ক্যাজুয়াল গেম খেলে কয়েন অর্জন করবেন। এছাড়া অ্যাপ টেস্ট করে, সার্ভে করে অথবা অ্যাপের কাজগুলো সম্পন্ন করে বেশি কয়েন অর্জন করতে পারেন। আপনার উপার্জন করা কয়েন ন্যূনতম পে আউট এর সমপরিমাণ ( 1000 Coins = $1) হলে পেপেল অথবা গিফট কার্ডের মাধ্যমে উত্তোলন করতে পারবেন।

অনলাইনে ফ্রি গেম খেলে টাকা ইনকাম অ্যাপস

অনলাইনে ফ্রি গেম খেলে টাকা ইনকাম অ্যাপস ব্যবহার করে অনেকেই ইনকাম করতে আগ্রহী। বিশেষ করে শিক্ষার্থী থেকে শুরু করে বেকার যুবকদের কাছে এটি একটি জনপ্রিয় অনলাইন ইনকামের উপায়। তবে অনলাইনে ফ্রি গেম অ্যাপস থেকে ইনকাম করতে কিছু বিষয় নজর দিলে ঝামেলাহীন ভাবে ছোট বড় অংকের ইনকাম তুলে নিতে পারবেন।

যেহেতু ফ্রি এপস গুলো স্ক্যাম হওয়ার সম্ভাবনা বেশি তাই এই ধরনের অ্যাপসে রেজিস্ট্রেশন করার আগে ইউজার রিভিউ ও ফিডব্যাক দেখে নিতে হবে। এছাড়া প্রয়োজনে অ্যাপসের অফিসিয়াল ওয়েবসাইটে ঢুকে ভালোভাবে যাচাই-বাছাই করে নেওয়া একজন সচেতন অনলাইন ইউজার এর দায়িত্বের মধ্যে পড়ে।

সবকিছু ভালোভাবে বুঝে শুনে সঠিক মনে হলে তাহলে ফ্রি গেম অ্যাপসে গেম খেলার জন্য সাইন আপ করতে পারেন।

তো প্রিয় বন্ধুরা নিচে আপনাদের জন্য বর্তমান সময়ের জনপ্রিয় কয়েকটি বিশ্বস্ত ফ্রি গেম খেলে টাকা ইনকাম অ্যাপস এর তালিকা দেওয়া হলোঃ

  • Lucky Mini
  • Quizdom
  • PaidVerts
  • CashPirate
  • PicoWorkers
  • Fusion Cash
  • Rozdhan
  • MPL- Mobile Premiere League
  • Cash Giraffe
  • Dream 11

গেম খেলে টাকা ইনকাম করার ধারনা

অনলাইনে গেম খেলে একজন ইউজার বিভিন্নভাবে ইনকাম করে থাকে। ব্যবহারকারীরা নিজের আগ্রহের ভিত্তিতে যে কোন উপায় ব্যবহার করতে পারেন। সাধারণত গেম অ্যাপ গুলো বিভিন্ন কার্যক্রম সম্পাদনের মাধ্যমে নিজেদের ইনকাম তুলে নেয়। এর মধ্যে ইউজারদের দ্বারা বিভিন্ন কার্যাবলী সম্পাদন করে নেওয়া অন্যতম। 

এখন অ্যাপগুলো যে আয় করে সেই আয়ের নির্দিষ্ট একটি অংশ ইউজারদের নিয়মিতভাবে প্রদান করে, যাতে বেশি পরিমাণ ইউজার অ্যাপ ব্যবহারে আকৃষ্ট হয়ে সাইন আপ করে এবং তাদের ইনকামের পরিমাণও বেশি হয়ে থাকে। সাধারণত গেমিং অ্যাপ গুলো কয়েকটি উপায়ের মাধ্যমে অ্যাপ ব্যবহারকারীদের ইনকাম দিয়ে থাকে। যেমনঃ

  • প্রধান একটি উপায় হল নির্দিষ্ট গেম খেলার প্লাটফর্মে গেম খেলে পয়েন্ট বা পয়েন্ট অর্জন। এই ধরনের প্লাটফর্মে সাধারণত ছোট ছোট গেম খেলার জন্য অথবা গেমে নির্দিষ্ট লেভেল পার করার জন্য রিওয়ার্ড হিসেবে পয়েন্ট বা কয়েন প্রদান করে। এই ধরনের গেম খেলার জন্য খুব বেশি দক্ষতার প্রয়োজন হয় না।
  • অনেক গেম অ্যাপ দৈনিক মিশন সম্পন্ন করার জন্য ব্যবহারকারীদের রিওয়ার্ড দিয়ে থাকে। সাধারণত প্রতিদিন লগইন করা অ্যাপে ফিরে আসা, অ্যাপের ভিতর থাকা কয়েক ধরনের গেম খেলা, অ্যাপের অন্যান্য টাস্ক সম্পূর্ণ করা, বন্ধুদের রেফার করা ইত্যাদি।
  • আবার কিছু গেম খেলার অ্যাপ রয়েছে যেখানে সব সময় প্রতিযোগিতা বা টুর্নামেন্ট এর আয়োজন করে। এ ধরনের প্রতিযোগিতা থেকে বিজয়ী হয়ে নির্দিষ্ট পরিমাণ নগদ অর্থ পুরস্কার পাওয়া যায়। এই টুর্নামেন্ট গুলোতে ফ্রিতে অংশগ্রহণের সুযোগ থাকে।
  • গেমিং প্লাটফর্ম থেকে সরাসরি ইনকাম করার পাশাপাশি পরোক্ষভাবে ইনকাম করা যায়। যেমনঃ জনপ্রিয় গেমগুলোর লাইভ স্ট্রিমিং করা, গেম বিষয়ক ভ্লগ তৈরি করে স্পন্সারশিপ অথবা পার্টনারশিপ, প্রোডাক্ট প্রমোশন, গেম খেলার সরঞ্জাম বা পণ্য বিক্রি ইত্যাদি।

অনলাইনে আসল টাকার গেম কোনগুলো

অনলাইনে আসল টাকা ইনকাম করার গেম কোনগুলো চলুন আর্টিকেলের এই পর্যায়ে জেনে নেই। আসল টাকার গেম বলতে সেই সকল গেম খেলাকে বুঝায় যেখান থেকে সত্যিকারের যেকোন পরিমাণ টাকা ইনকাম করা যাবে। অর্থাৎ গেম খেলে প্রতারিত বা আর্থিক ক্ষতি হওয়ার সম্ভাবনা নেই। অনলাইনে একাধিক নির্ভরযোগ্য গেমিং প্ল্যাটফর্ম থেকে গেম খেলে আসল টাকা আয় করা যায় ।

এই ধরনের গেমের তালিকার মধ্যে রয়েছে ফ্রী ফায়ার গেম, পাবজি মোবাইল গেম, লুডু গেম, বাবল পপ গেম, স্পিন খেলার গে্ম, কুইজ গেম ইত্যাদি।

চলুন তাহলে একে একে গেম গুলো সম্পর্কে সংক্ষেপে ধারণা নেইঃ

ফ্রী ফায়ারঃ বাংলাদেশে একটি তুমুল জনপ্রিয় রয়েল ব্যাটল মোবাইল গেম ফ্রী ফায়ার। অনলাইনে অসংখ্য মানুষ ফ্রী ফায়ার গেম বিনোদনের উদ্দেশ্যে খেললেও এই গেম থেকে চাইলে বিভিন্ন উপায়ে আসল টাকা উপার্জন করা সম্ভব। স্থানীয়, দেশে-বিদেশে আয়োজিত বিভিন্ন টুর্নামেন্টে অংশ নিয়ে বিজয়ী হয়ে নগদ অর্থ পুরস্কার জনপ্রিয় উপায়ের একটি।

পাবজি মোবাইল গেমঃ পাবজি মোবাইল গেম খেলে বিভিন্ন উপায়ে ইনকামের সুযোগ রয়েছে। জনপ্রিয় উপায় গুলোর মধ্যে রয়েছে-আঞ্চলিক দেশি-বিদেশি বিভিন্ন বড় বড় টুর্নামেন্টে অংশ নিয়ে বড় অংকের প্রাইজ মানি জেতা যায়। এছাড়া pubg গেমের লাইভ স্ট্রিমিং করেও ভালো পরিমান ইনকাম করে থাকেন।

লুডু গেমঃ অনলাইনে লুডু গেম খেলে টাকা ইনকাম করার বিভিন্ন অ্যাপ বা প্ল্যাটফর্ম দেখা যায়। এই সকল প্লাটফর্ম থেকে ফ্রিতে লুডু গেম খেলে ইনকামের কথা বলা হলেও অনেক সময় তা প্রতারণা বা টাকা হারানোর ঝুঁকি থাকতে পারে। তাই বুঝেশুনে বিশ্বস্ত লুডু খেলার জন্য প্ল্যাটফর্ম বাছাই করতে হবে। এক্ষেত্রে লুডু গেম খেলার দক্ষতা পূর্ণ যে সকল প্লাটফর্ম রয়েছে সেখানে নিবন্ধন করে লুডু খেলার বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নিয়ে পুরস্কার জিততে পারেন।

বাবল পপ/শুটার গেমঃ বাবুল শুটার গেম খেলে টাকা ইনকাম করার সবচেয়ে নির্ভরযোগ্য উপায় হল বিভিন্ন প্লাটফর্মে দক্ষতা অনুযায়ী টুর্নামেন্ট বা প্রতিযোগিতায় অংশ নেওয়া। এই ধরনের প্রতিযোগিতায় অংশ নিয়ে বড় অংকের প্রাইজ মানি জেতা যায়।

ডিপোজিট ছাড়া গেম খেলে ইনকাম সাইট

ডিপোজিট ছাড়া গেম খেলে টাকা ইনকাম সাইট থেকে বিনামূল্যে উপার্জন করুন। ডিপোজিট ছাড়া গেম খেলে ইনকাম সাইট হল সেই সকল সাইট যেখানে গেম খেলার উদ্দেশ্যে রেজিস্ট্রেশন বা একাউন্ট ক্রিয়েট করার জন্য কোন রকম ডিপোজিট বা টাকা খরচ করার প্রয়োজন হয় না। অর্থাৎ এই সকল সাইটে ফ্রিতে গেম খেলে টাকা ইনকাম করা যায়।

এ কারণে অনলাইন ব্যবহারকারীদের কাছে বিনা ডিপোজিটের গেম খেলার ইনকাম সাইটগুলোর জনপ্রিয়তা বেশি। সঠিক সাইট বাছাই করতে পারলে যে কোন পরিমাণ টাকা ইনকাম সম্ভব। তাহলে প্রথমে গেম খেলার জন্য বিশ্বস্ত ও নির্ভরযোগ্য সাইট সম্পর্কে জানা জরুরী।

আপনাদের জন্য নিচে ১০টি ডিপোজিট ছাড়া গেম খেলে টাকা ইনকাম সাইট এর নাম দেয়া হলো। গেম খেলা শুরু করার পূর্বে প্রতিটি সাইটের অফিসিয়াল ওয়েবসাইটে ঢুকে সাইটের শর্তাবলী সহ খেলার নিয়ম কানুন ও নীতিমালা ভালোভাবে পড়ে নেওয়া আবশ্যক।
  • Big Time Cash
  • Winzo Gold
  • Skillz Platform
  • Poket7Games
  • Loco
  • Clip Clash
  • Win Cash
  • Video Cash
  • Swagbucks
  • InboxDollar

কোন গেম খেলে বেশি টাকা আয় করা যায়

কোন কোন অনলাইনে গেম খেলে টাকা ইনকাম অ্যাপস থেকে বেশি টাকা আয় করা যায় বর্তমান সময়ের একটি আলোচিত প্রশ্ন। কারণ অনেকেই এখন অনলাইনে গেম খেলে টাকা ইনকাম করতে চায়। বিশেষ করে গেম খেলার জন্য খুব বেশি দক্ষতার প্রয়োজন না থাকায় এই উপায়টি অনেকেই সহজ মনে করেন। কিছু ক্ষেত্রে কথাটি সঠিক হলেও সবক্ষেত্রে নয়।

কারণ যদিও আপাতদৃষ্টিতে গেম খেলে টাকা ইনকাম করার জন্য খুব বেশি দক্ষতা ও অভিজ্ঞতার প্রয়োজন হয় না এটা যেমন ঠিক তেমনি প্লে স্টোরে থাকা এই ধরনের বেশিরভাগ গেম অ্যাপ থেকে ইনকামের পরিমাণ অল্প। বেশি ইনকামের জন্য ধৈর্য ধরে প্রচুর সময় নিয়ে গেম খেলতে হয়। আবার বেশি পরিমাণ টাকা উপার্জনের জন্য একজন খেলোয়াড়ের যে কোন গেম খেলার দক্ষতা প্রয়োজন।

শুধুমাত্র স্কিল্ড ভিত্তিক যে সকল গেম রয়েছে সেই সকল গেম খেলে বড় অংকের টাকা উপার্জন করা সম্ভব। সেটা হতে পারে ফ্রি ফায়ার, বাবুল শুটার, লুডু গেম ইত্যাদি। এই সকল গেমে জাতীয়, আন্তর্জাতিক বা স্থানীয় ভাবে আয়োজিত ছোট বড় বিভিন্ন টুর্নামেন্ট বা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। দক্ষ হয়ে এই সকল প্রতিযোগিতায় অংশ নিয়ে জেতার মাধ্যমে পুরস্কার হিসেবে বেশি টাকা আয় করা যায়।

তাই গেম খেলে বেশি টাকা ইনকাম করার জন্য প্রথমে নির্দিষ্ট একটি গেমে নিজের দক্ষতা বৃদ্ধি করুন এবং প্রতিযোগিতা বা টুর্নামেন্টে অংশ নিয়ে মোটা অংকের টাকা উপার্জন করে নিন। অনেক সময় এই ধরনের প্রতিযোগিতা জিতে লাখ টাকা ইনকাম বা এর বেশি ইনকাম হয়ে থাকে।

গেম খেলে টাকা ইনকাম করার অ্যাপ বাংলাদেশ

গেম খেলে টাকা ইনকাম করার অ্যাপ বাংলাদেশ সম্পর্কে জানুন। গুগল প্লে স্টোরে সার্চ দিলে বেশ কিছু ইনকাম অ্যাপ দেখা যায় যেখানে গেম খেলে ও অন্যান্য সহজ কিছু কাজ করে আয় করা যায়। এ সকল অ্যাপস থেকে ইনকামের পরিমাণ কম হলেও, অবসর সময়ে অযথা মোবাইল স্ক্রল করে বা গেম খেলে সময় নষ্ট না করে গেমিং অ্যাপ গুলোতে সময় দিতে পারেন।

এছাড়া অনলাইনে প্রায় সকল আন্তর্জাতিক অ্যাপ থেকে বাংলাদেশে বসে গেম খেলা সহ আরো অন্যান্য উপায়ে ইনকাম করতে পারেন। মোটকথা আপনি বাংলাদেশ থেকে ইন্টারনেটের সাহায্যে অনলাইনে যে কোন অ্যাপ থেকে ইনকাম তুলে নিতে পারেন, যদি আপনি ধৈর্য ও সময় নিয়ে কাজ করেন।

নিচে আপনাদের জন্য কয়েকটি গেম খেলে টাকা ইনকাম করার অ্যাপ বাংলাদেশ সম্পর্কে বলা হলোঃ

Spin To Win: গেম খেলে ক্যাশ টাকা এবং মোবাইল রিচার্জ করার জনপ্রিয় একটি ফ্রি অ্যাপ Spin To Win. চাকা ঘুরানো, স্ক্র্যাচ কার্ড, প্রতিদিনের টাস্ক সম্পূর্ণ করে এই পুরস্কার জিতে নিতে পারেন।

Taka Income Pro: বিভিন্ন ধরনের ফ্রী গেম ও কুইজ খেলে আসল টাকার কয়েন উপার্জন করার ব্যক্তির জনপ্রিয় অ্যাপ Taka Income Pro. গেম খেলার জন্য আপনার মোবাইলে গুগল প্লে স্টোরে সার্চ দিয়ে অ্যাপটি ডাউনলোড করে নিতে পারেন।

Taka Income: Taka Income অ্যাপে ফ্রিতে কুইজ গেম খেলে পুরস্কার হিসেবে টাকার কয়েন জিততে পারেন। নির্দিষ্ট বিষয়ে ১০টি প্রশ্নের উত্তর দেওয়ার পর আপনি গেম খেলা শুরু করতে পারবেন। এখানে প্রতিটি সঠিক উত্তর দেওয়ার জন্য দুটি কয়েন পুরস্কার পাওয়া যায়। এভাবে যত বেশি গেম খেলবেন তত বেশি কয়েন উপার্জন করবেন।

Daily Taka: মোবাইলে ফ্রি গেম, লাকি স্পিন করে, সার্ভে করে ও বন্ধুদের রেফার করার মাধ্যমে এই অ্যাপে নির্দিষ্ট পয়েন্ট অর্জন করার মাধ্যমে উপার্জন হয়।

GAMEE Prizes: একটিমাত্র অ্যাপে ৭০টিরও বেশি নানা ধরনের মিনি গেম খেলে আসল নগদ টাকা পুরস্কার জেতার ফ্রি অ্যাপ GAMEE Prizes. আপনার অ্যান্ড্রয়েড মোবাইলে গেমটি ডাউনলোড করে পছন্দের বিনামূল্যে গেম খেলে উপার্জন শুরু করতে পারেন।

অনলাইনে গেম খেলে টাকা ইনকাম অ্যাপস সম্পর্কিত প্রশ্ন ও উত্তর

প্রশ্নঃ ভিডিও দেখে টাকা ইনকাম করার জন্য কোন অ্যাপ ভালো?

উত্তরঃ অনলাইনে ভিডিও দেখে টাকা ইনকাম করার জন্য বেশ কিছু সেরা অ্যাপ ব্যবহার করতে পারেন। থেকে ভিডিও দেখার পাশাপাশি আরো অন্যান্য কাজ করে ইনকাম করা যায়। নির্ভরযোগ্য কয়েকটি অ্যাপ এর নাম হলঃ Givvy Videos, Swagbucks, PaidWork, Ysense, ClipClaps, Cheelee app ইত্যাদি।

প্রশ্নঃ লুডু খেলে টাকা আয় করার জন্য কোন সফটওয়্যার ভালো?

উত্তরঃ লুডু গেম খেলে সেরা কিছু সফটওয়্যার বা অ্যাপ থেকে আয় করা যায়। নিচে কিছু জনপ্রিয় লুডু খেলার অ্যাপ এর নাম দেয়া হলো। তবে এই ধরনের অ্যাপে সময় দেওয়ার আগে ভালোভাবে যাচাই-বাছাই করে নিতে হবে যাতে প্রতারিত না হতে হয়। যেমনঃ Ludo Supreme, Ludo Empire, Ludo Ninja, LudoBD ইত্যাদি।

প্রশ্নঃ গেম খেলে টাকা আয় করার জন্য কোন অ্যাপ ভালো?

উত্তরঃ গেম খেলে টাকা আয় করার জন্য অসংখ্য মোবাইল অ্যাপ রয়েছে। এই সকল অ্যাপে গেম খেলে রিওয়ার্ড অথবা অনেক সময় নগদ অর্থ আয় করা যায়। এগুলো আসল গেম খেলে টাকা ইনকাম অ্যাপ হিসেবে ব্যবহারকারীদের কাছে পরিচিতি পেয়েছে। এর মধ্যে Freecash, MistPlay, JustPlay, Cash'em All, SwagBucks অন্যতম।

লেখকের মতামত

প্রিয় পাঠক, অনলাইনে গেম খেলে টাকা ইনকাম অ্যাপস সম্পর্কে আজকের আর্টিকেলে আলোচনা করার চেষ্টা করেছি। এই প্রবন্ধে আমরা ১০টি নির্ভরযোগ্য অ্যাপ বিষয়ে জেনেছি যেগুলো ব্যবহার করে অনেকেই দীর্ঘদিন যাবত অনলাইন আয় করছেন। যদিও অনলাইনে থাকা বেশিরভাগ গেম অ্যাপস থেকে ইনকাম করা কঠিন, কারণ অ্যাপসগুলো প্রায়ই প্রতারণা করে থাকে।

এজন্য যেকোনো গেমিং অ্যাপস বা প্লাটফর্মে কাজ শুরু করার আগে ভালোভাবে যাচাই-বাছাই করে নেওয়া জরুরি। প্রয়োজনে ইউটিউবে সার্চ দিয়ে নির্দিষ্ট অ্যাপ ও পেমেন্ট সম্পর্কে ধারণা নিতে পারেন। যেহেতু প্রায় সকল অ্যাপ নিয়ে বিস্তারিত ভিডিও ইউটিউবে খুঁজলেই পাওয়া যায়। তারপর কোনরকম টাকা খরচ করা ছাড়া ফ্রিতে বিনোদনের উদ্দেশ্যে গেম খেলার পাশাপাশি ইনকাম করতে চাইলে গেম এপ্স গুলোতে সময় দিতে পারেন।

প্রিয় পাঠক, আমরা আমাদের আর্টিকেলে অনলাইন ইনকাম করার জন্য বিভিন্ন অ্যাপস ও সাইট বিষয়ে ধারণা ও গাইডলাইন দেওয়ার চেষ্টা করি। তবে সবসময় মনে রাখতে হবে অনলাইন এর বিশাল জগতে যে কোন অ্যাপসে কাজ করার আগে তা ভালোভাবে জেনে নেওয়া নিজ দায়িত্বে করতে হবে। অনলাইন ইনকাম বিষয়ক এরকম আরো গাইডলাইন পেতে passiondrivefiona ওয়েবসাইটের পোস্ট নিয়মিত পড়তে পারেন।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

passiondrivefiona র নীতিমালা মেনে comment করুন। প্রতিটি comment রিভিউ করা হয়;

comment url