স্টুডেন্টদের জন্য পার্ট টাইম করার মতো ১০টি অনলাইন কাজ
স্টুডেন্টদের জন্য পার্ট টাইম অনলাইন কাজ যেগুলো দিয়ে ফ্রী টাইমে টাকা ইনকাম করা যায়। এই প্রবন্ধে আমরা ছাত্রছাত্রীদের জন্য সেরা ১০টি অনলাইন কাজ বিষয়ে জানবো। এছাড়া শিক্ষার্থীদের জন্য অনলাইনে টাকা আয়ের উপযুক্ত কয়েকটি সাইট সম্পর্কেও জানতে পারবো।
বর্তমান সময়ে অসংখ্য ছাত্রছাত্রী পড়ালেখার পাশাপাশি নিজেদের খরচ চালানোর মত উপার্জন করছেন। আপনি যদি শিক্ষার্থী হয়ে থাকেন এবং উপার্জন করার সঠিক উপায় খুঁজছেন তাহলে আজকের আর্টিকেলটি শেষ পর্যন্ত পড়ুন। পোস্ট সূচিপত্রঃ
স্টুডেন্টদের জন্য পার্ট টাইম অনলাইন কাজ
স্টুডেন্টদের জন্য পার্ট টাইম অনলাইন কাজ যেগুলো সত্যিই কার্যকর। বর্তমান যুগের ছাত্রছাত্রীরা শুধু পড়াশোনা নিয়ে ব্যস্ত না থেকে নিজের অবসর সময়কে কিভাবে টাকা ইনকামে রূপান্তর করা যায় এ বিষয়ে চিন্তা ভাবনা করেন। এজন্য পড়াশোনা কালীন সময়ে নিজের দক্ষতা বৃদ্ধির দিকে বিশেষ নজর দেন।
কারণ অনলাইন ভিত্তিক কিছু দক্ষতা সম্পন্ন কাজ রয়েছে যেগুলোর চাহিদা বর্তমানে প্রচুর। যেকোনো একটি কাজ শেখার পর প্রায় সবাই একাডেমিক জীবনে ইনকাম করে নিজের খরচের অনেকটাই উঠাতে পারছেন। অনেকে আবার নিজের খরচ চালানোর পাশাপাশি পরিবারেও আর্থিক সাহায্য করে থাকেন।
আরো পড়ুনঃ ইনভেস্ট ছাড়া অ্যামাজনে টাকা ইনকাম করার উপায়, টাকা ইনকামের আইডিয়া
শুধু তাই নয় এই সকল কাজ আগে থেকে শেখা থাকলে তা ভবিষ্যৎ ক্যারিয়ার গড়তেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তাই বুদ্ধিমান ছাত্র মাত্রই নিজের সময়কে অযথা ব্যয় না করে নিজের স্কিল বৃদ্ধির দিকে নজর দেন। সুবিধার কথা হল, অনলাইনে কিছু কাজ রয়েছে যেখানে খুব বেশি সময় ব্যয় করতে হয় না টাকা ইনকামের এবং শিখতেও কঠোর পরিশ্রম দেওয়ার প্রয়োজন নেই,
শুধুমাত্র নিজের ইচ্ছে থাকলেই কাজগুলো শিখে নেওয়া যায়। আর এই ধরনের কাজ একবার শিখে নিতে পারলে অল্প সময় দিয়ে ইনকাম তুলে নেওয়া কোন ব্যাপার না। এজন্য প্রয়োজন একটি কম্পিউটার বা স্মার্টফোন ও ইন্টারনেট সংযোগ।
তাই কোন কোন অনলাইন কাজ পড়ালেখার ক্ষতি না করে পার্ট টাইমে করে ইনকাম করা যায় নতুনদের জন্য তা জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ সঠিক গাইড লাইনের অভাবে অনেকে চাইলেও ইনকাম করতে পারছেন না।
তাহলে দেরি না করে নিচের আলোচনা থেকে স্টুডেন্টদের জন্য পার্ট টাইম অনলাইন কাজ সেরা ১০টি সম্পর্কে জেনে নিনঃ
আর্টিকেল ও কনটেন্ট রাইটিং
স্টুডেন্টদের জন্য পার্ট টাইমে করার মত সেরা কাজ হতে পারে আর্টিকেল ও কনটেন্ট রাইটিং। পড়াশোনার পাশাপাশি নিজের ব্লক সাইটে আর্টিকেল লিখতে পারে অথবা বিভিন্ন ব্লক ওয়েবসাইটে আর্টিকেল লেখার কাজ করতে পারেন। বাংলা ইংরেজি দুটি মাধ্যমে ব্লক আর্টিকেল লেখার সুযোগ আছে। তবে বাংলা আর্টিকেলের চেয়ে ইংলিশ আর্টিকেল লেখার পেমেন্ট সাধারণত বেশি হয়ে থাকে।
আর্টিকেল লেখার সাথে সাথে বিভিন্ন সোশ্যাল মিডিয়া পেজের জন্য কনটেন্ট বা স্ক্রিপ্ট লেখার কাজ করেও ইনকাম করতে পারেন। লেখালেখির অভ্যাস ও গুছিয়ে লেখার ক্ষমতা ভাল হয় তবে এটি শিক্ষার্থীদের জন্য অনলাইন কাজের উপযুক্ত মাধ্যম হতে পারে।
ভিডিও এডিটিং
সোশ্যাল মিডিয়ার যুগে আমরা বিভিন্ন ধরনের ভিডিও সব সময় দেখে থাকি। যেমনঃ ফেসবুক রিলস, ইউটিউব শর্টস কিংবা টিক টক এর শর্ট ফর্ম ভিডিও। এই ধরনের ভিডিও কনটেন্ট পেশাদার ভাবে বানানোর জন্য সঠিকভাবে এডিটিং করার প্রয়োজন হয়। এজন্য বর্তমান সময়ে একজন ভিডিও এডিটিং এর চাহিদা অত্যন্ত বেশি।
ছাত্রছাত্রীদের জন্য উপার্জনের এটি একটি অন্যতম সেরা উপায় হতে পারে। ভিডিও কাট বা ট্রিম করা, ব্যাকগ্রাউন্ড মিউজিক সেট করা, ক্রপ করা বা ক্যাপশন যোগ করার মতো শিখতে পারলে ভিডিও এডিটিং এর কাজ সহজে পেয়ে যাবেন। এজন্য CapCut, Premiere Pro এর মত ভিডিও এডিটিং টুলস ব্যবহার করতে পারেন। ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসগুলোতে এই ধরনের ছোটখাটো ভিডিও এডিটিং এর কাজ অবসর সময়ে করে নিজের পকেট খরচ চালানোর টাকা ইনকাম করে নেওয়া যায়।
সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট
শিক্ষার্থীদের জন্য দিনে এক থেকে দুই ঘণ্টা সময় বের করা কঠিন কিছু নয়। নিজের কাজের ফাঁকে বা অবসর সময়ে সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট এর কাজ করতে পারেন। এজন্য প্রথমদিকে ছোট কোম্পানি অথবা স্থানীয় ব্যবসার ফেসবুক পেজ পরিচালনা করার মত কাজ দিয়ে শুরু করতে পারেন।
কাজের দক্ষতা ও অভিজ্ঞতা বাড়লে ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসগুলোতে এই ধরনের কাজ খুঁজতে পারেন। বর্তমান যুগে সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট এর কাজের চাহিদা অত্যন্ত বেশি। আপনি যদি ফেসবুক পেজ বা instagram এর মত সোশ্যাল মিডিয়ার কন্টেন্ট সিডিউল করতে পারেন, ঠিকঠাক মতো মেসেজের রিপ্লাই দেওয়া এবং ব্যবসার সাথে সম্পর্কযুক্ত অডিয়েন্সদের সাথে এনগেজমেন্ট বৃদ্ধির কাজ করতে পারেন তাহলে এই কাজটি আপনার জন্য।
গ্রাফিক্স ডিজাইন
গ্রাফিক ডিজাইনের কাজ করে বর্তমানে প্রচুর শিক্ষার্থী নিজেদের নিয়মিত আয়ের উৎস তৈরি করেছেন। বিশেষ করে Canva বা Illustrator এর মত টুল ব্যবহার করে গ্রাফিক্স ডিজাইনের কিছু কাজ এখন সহজে করা যায়। যেমনঃ সোশ্যাল মিডিয়ার পোস্ট ডিজাইন করা, ব্যানার, ব্রুশিয়া ও থাম্বনেইল ডিজাইন করার কাজ। এই ধরনের কাজ করার জন্য খুব বেশি দক্ষতার প্রয়োজন হয় না।
শুধুমাত্র গ্রাফিক্স ডিজাইনের বেসিক কিছু টুলস এর ব্যবহার জানা থাকলে যথেষ্ট। স্থানীয়ভাবে অথবা বিভিন্ন ফ্রিল্যান্স মার্কেটপ্লেসে গ্রাফিক্স ডিজাইনের কাজ করে ভালো পারিশ্রমিক পাওয়া যায়।
ডাটা এন্ট্রি
শিক্ষার্থীরা চাইলে নিজের ফ্রি টাইমে ছোটখাটো ডাটা এন্ট্রির কাজ করতে পারেন। বেসিক কিছু কম্পিউটার জ্ঞান, দ্রুত ও নির্ভুল টাইপিং, ইন্টারনেট ব্রাউজিং, ডাটা মাইনিং, লিড জেনারেশন ও মনোযোগ দিয়ে কাজ করলে ডাটা এন্ট্রি কাজ করে ভালো টাকা ইনকাম করতে পারেন। বর্তমান সময়ে এটি একটি চাহিদা সম্পন্ন কাজ। এই কাজের জন্য একটি কম্পিউটার বা স্মার্টফোন এবং নিরবিচ্ছিন্ন ইন্টারনেট সংযোগ প্রয়োজন।
এই ধরনের কাজের মধ্যে রয়েছে- ফাইল বা ডাটা এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তর, ভুল ডাটা সঠিকভাবে লেখা, অগোছালো ডাটা গুছিয়ে লেখার কাজ, প্রয়োজন অনুযায়ী অনলাইন বা বিভিন্ন ওয়েবসাইট থেকে ডাটা সংগ্রহ করা ইত্যাদি।
ফাইবার, আপ ওয়ার্ক সহ বিভিন্ন ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্ম গুলোতে ডাটা এন্ট্রির কাজ খুঁজতে পারেন। এছাড়া স্থানীয় ব্যবসার ডাটা এন্ট্রির কাজ করেও ইনকাম করার সুযোগ রয়েছে।
ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট
শিক্ষার্থীদের জন্য পার্ট টাইমে করার মত আরেকটি সেরা বিকল্প হতে পারে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট এর কাজ। স্থানীয় বা আন্তর্জাতিক বিভিন্ন কোম্পানির অথবা অনলাইন বিজনেস এর জন্য ইমেইল পরিচালনা করা, ইমেইলের উত্তর দেওয়া, ক্লাইন্টের জন্য মিটিং সিডিউল তৈরি করা, কাস্টমার সাপোর্ট দেওয়া, ডাটা অর্গানাইজ করার মত কাজ একজন ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট কে করতে হয়।
যেহেতু এই কাজগুলো করার জন্য খুব বেশি কারিগরি দক্ষতার প্রয়োজন হয় না তাই স্টুডেন্টদের জন্য এই কাজটি সহজ হতে পারে। নিয়ম মেনে সার্ভিস দিতে পারলে এই উপায়ে ভালো উপার্জন করা সম্ভব।
অনলাইন টিউটোরিং
ছাত্র-ছাত্রীরা নিজের পার্ট টাইমে করার সবচেয়ে সহজ ও চাহিদা সম্পন্ন কাজ হল অনলাইন টিউটরিং। আপনার যদি নির্দিষ্ট কোন বিষয়ে বিশেষ জ্ঞান ও দক্ষতা থাকে তাহলে সহজেই কাজটি করতে পারেন। প্রথম অবস্থায় বিভিন্ন অনলাইন প্লাটফর্ম ব্যবহার করে অথবা নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম কাজে লাগিয়ে ছাত্রছাত্রী পড়ানো শুরু করতে পারেন।
এছাড়া বর্তমান সময়ে বিভিন্ন ধরনের অনলাইন শিক্ষার প্ল্যাটফর্ম দেখতে পাওয়া যায় যেখানে একজন টিচার হিসেবে যোগ দিয়ে ছাত্রছাত্রী পরিয়ে ইনকাম করতে পারেন। যেমনঃ ACS Future School, 10 Minute School.
এসইও
ট্রান্সক্রিপশন
মাইক্রোটাস্কিং
মাইক্রোটাস্কিং কাজ বলতে অনলাইনে ছোট ছোট সহজকিছু কাজ করাকে বুঝায়। অনলাইনে বিভিন্ন অ্যাপ ও সাইটে এই ধরনের মাইক্রোটাস্কিং বা মাইক্রো জব করে অল্প হলেও ইনকামের সুযোগ রয়েছে। এ ধরনের কাজের মধ্যে রয়েছে- ভিডিও দেখা, ওয়েবসাইট ভিজিট করা, অ্যাপ ডাউনলোড করা, ইমেইল পড়া, সার্ভে করা, সোশ্যাল মিডিয়ার পোস্টে লাইক কমেন্ট করা ইত্যাদি।
আরো পড়ুনঃ দক্ষতা ছাড়া অনলাইনে দিনে ২০০ ৩০০ টাকা ইনকাম বিকাশ পেমেন্ট
অনলাইনে অসংখ্য নির্ভরযোগ অ্যাপ ও সাইট রয়েছে যেখান থেকে ব্যবহারকারীরা নিয়মিত আয় করছেন। কোন কাজের দক্ষতা না থাকলে স্টুডেন্টদের জন্য অনলাইন থেকে আয়ের এটিও একটি সেরা বিকল্প হতে পারে। অল্প আয় হলেও ধৈর্য ধরে লেগে থাকলে নিজের পকেট খরচ চালানোর মত টাকা ইনকাম করা যায়।
শিক্ষার্থীদের জন্য অনলাইনে টাকা আয়ের উপযুক্ত সাইট
শিক্ষার্থীদের জন্য নমনীয় অনলাইন চাকরি
পড়ালেখার পাশাপাশি আয় করার জনপ্রিয় উপায়
- অনলাইন টিউশন ও কোর্স বিক্রি
- ব্লগিং ও কনটেন্ট রাইটিং
- ফ্রিল্যান্সিং
- ডিজিটাল মার্কেটিং
- কন্টেন্ট ক্রিয়েশন
- অনলাইন পেইড সার্ভে ও মাইক্রো টাস্কিং
- অনলাইন রিসেলিং ব্যবসা
- গ্রাফিক্স ডিজাইন
- ডিজিটাল ডিজাইন ও পণ্য বিক্রি
শিক্ষার্থীদের জন্য লাভজনক ব্যবসার আইডিয়া
স্টুডেন্টদের জন্য পার্ট টাইম অনলাইন কাজ সর্ম্পকিত প্রশ্ন ও উত্তর
লেখকের মতামত
প্রিয় পাঠক, স্টুডেন্টদের জন্য পার্ট টাইম অনলাইন কাজ সম্পর্কে আজকের আর্টিকেলে আমরা জেনেছি। সেরা ১০টি অনলাইন কাজ যেগুলো শিক্ষার্থীরা পড়াশোনার ফাঁকে ফাঁকে যে কোন সময় শুরু করতে পারেন। বর্তমানে এই কাজগুলোর চাহিদা অত্যন্ত বেশি। প্রতিটি কাজ শেখার জন্য এক টাকাও খরচ করার প্রয়োজন হবে না, যদি আপনি গুগল বা ইউটিউব এর মত ফ্রি প্ল্যাটফর্ম ব্যবহার করতে পারেন। কারণ এখানে যে কোন বিষয়ের উপর ফ্রি কোর্স ও ম্যাটেরিয়ালস এর অভাব নেই।
আপনার শেখার ইচ্ছা, আগ্রহ ও সময়ের উপর প্রতিটি বিষয় শেখার পরিমাণ নির্ভর করবে। বর্তমানে যেহেতু প্রচুর ছাত্র-ছাত্রী এই উপায়ে নিজের ইনকাম চালিয়ে যাচ্ছেন, তাই চাইলে আপনিও বসে না থেকে যেকোনো একটি বিষয়ের উপর নিজের দক্ষতা বৃদ্ধি শুরু করতে পারেন। ধৈর্য নিয়ে লেগে থাকলে একসময় এই উপায়টি হতে পারে আপনার আয়ের প্রধান উৎস।

passiondrivefiona র নীতিমালা মেনে comment করুন। প্রতিটি comment রিভিউ করা হয়;
comment url