প্রতিদিন ৩০০ ৪০০ টাকা ইনকাম বিকাশে পেমেন্ট নিতে ৫টি অ্যাপসে কাজ করুন

আমরা প্রত্যেকে প্রতিদিন ৩০০ ৪০০ টাকা ইনকাম বিকাশে পেমেন্ট তুলতে পারি যদি সঠিক অ্যাপসে কাজ করি। আজকের প্রবন্ধে ৫টি নির্ভরযোগ্য অ্যাপ সম্পর্কে জানবো যেগুলো দিয়ে দিনে অন্তত ৩০০ থেকে ৪০০ টাকা আয় করা যায়।

প্রতিদিন-৩০০-৪০০-টাকা-ইনকাম-বিকাশে-পেমেন্ট

এছাড়া অনলাইনে প্রতিদিন এই পরিমাণ ইনকাম করার বর্তমান সময়ের কার্যকর কয়েকটি উপায় সম্পর্কেও জেনে নিব। তাই ২০২৬ সালে নিরাপদ ও বৈধভাবে অনলাইন ইনকাম শুরু করতে আজকের আর্টিকেলটি মনোযোগ দিয়ে পড়ুন। পোষ্ট সূচিপত্রঃ

প্রতিদিন ৩০০ ৪০০ টাকা ইনকাম বিকাশে পেমেন্ট

প্রতিদিন ৩০০ ৪০০ টাকা ইনকাম বিকাশে পেমেন্ট নিন। এজন্য মোবাইল দিয়ে কিছু ফ্রি টাকা ইনকাম অ্যাপে কাজ করতে পারেন, যেখানে মোবাইল ব্যাংকিং অ্যাপ বিকাশ সমর্থন করে। এছাড়া সরাসরি বিকাশ সমর্থিত অ্যাপ না হলেও, এখন প্রায় সব অ্যাপ থেকে আন্তর্জাতিক অন্যান্য পেমেন্ট গেটওয়ে যেমনঃ পেপেল, পেওনিয়ার বা ব্যাংকের মাধ্যমে পেমেন্ট নিয়ে পরবর্তীতে বিকাশের মাধ্যমে তুলে নেওয়া যায়।

আরো পড়ুনঃ কোন বিশ্বাসযোগ্য ১৫টি সাইট থেকে আসল টাকা ইনকাম করা যায়

এভাবে বিশ্বের যে কোন প্রান্ত থেকে ইনভেস্ট ছাড়া অর্থ উপার্জন করে বিকাশের মাধ্যমে সেই টাকা উত্তোলন করে নিতে পারবেন। তাই অনলাইন প্ল্যাটফর্মে কাজ করে উপার্জনকৃত টাকা উত্তোলন করতে এখন খুব একটা ঝামেলা নেই। তবে অনলাইন আর্নিং অ্যাপ বিশ্বস্ত কিনা এ বিষয়টি সবার আগে গুরুত্ব দেওয়া উচিত। কারণ অনলাইনে হাজার হাজার ইনকাম অ্যাপ থাকলেও সকল অ্যাপ বিশ্বস্ত নয়।

প্রিয় পাঠক, নিচে আপনাদের জন্য প্রতিদিন ৩০০ ৪০০ টাকা ইনকাম বিকাশে পেমেন্ট নেওয়ার বর্তমান সময়ের সেরা ৫টি জনপ্রিয় অ্যাপ সম্পর্কে আলোচনা করা হলোঃ

Swagbucks ( সোয়াগবাক্স)

সোয়াগবাক্স বহুল আলোচিত একটি জনপ্রিয় ইনকাম অ্যাপ। এটি মূলতঃ একটি অনলাইন রিওয়ার্ড প্ল্যাটফর্ম। অনলাইন ইনকাম ব্যবহারকারীদের কাছে অ্যাপটি বিশ্বস্ত হিসেবে প্রমাণিত। সারা বিশ্ব জুড়ে হাজার হাজার ইউজার সোয়াগবাক্স থেকে নানা উপায়ে উপার্জন করছেন। এই অ্যাপ থেকে বিভিন্ন ধরনের কাজ করে ইনকাম করা গেলেও, সার্ভে বা সমীক্ষায় অংশ নেওয়া একটি জনপ্রিয় ইনকামের উপায়।

আজকে আমরা এই অ্যাপ থেকে সার্ভে করে কিভাবে ইনকাম করা যায় এই বিষয়ে বিস্তারিত জানব।সোয়াগবাক্স থেকে সার্ভে করে ইনকামের জন্য প্রথমে সোয়াগবাক্স অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করে একাউন্ট খুলতে হবে। সম্পূর্ণ ফ্রিতে আপনারা একাউন্ট খুলতে পারবেন। এজন্য আপনার একটি সক্রিয় ইমেইল ও পাসওয়ার্ড ব্যবহার করুন।

একাউন্ট খোলার পর সকল তথ্য দিয়ে আপনার প্রোফাইলটি সম্পূর্ণ রূপে সম্পন্ন করুন। সঠিক ও পরিপূর্ণ তথ্য প্রদান করুন যাতে আপনার প্রোফাইলের সাথে সামঞ্জস্যপূর্ণ সার্ভে গুলো বেশি পান। প্রোফাইল সম্পন্ন করার পর সাইটের ড্যাশবোর্ডের অ্যান্সার সেকশনে গেলে বর্তমান সার্ভেগুলো দেখতে পাবেন। এরপর আপনি সার্ভে করার কাজ শুরু করতে পারবেন।

সোয়াগবাক্স অ্যাপে সার্ভে করে ইনকাম করার নিয়ম নিচে ধাপে ধাপে দেখানো হলো-

  • প্রতিটি সার্ভে শুরু করার আগে কিছু সহজ প্রশ্ন থাকে যা সঠিকভাবে দেওয়া পর মূল সার্ভেতে অংশ নেওয়া যায়। এখানে মূলতঃ বিভিন্ন পণ্যের মান ও বাজার সংক্রান্ত, কেনাকাটা বা নিজের মতামত প্রদান করার মত নানা ধরনের অনলাইন সার্ভে করে আয় করা যায়।
  • প্রতিটি সার্ভে সঠিকভাবে পূরণ করার জন্য এসবি ( SB- Swagbucks Points) পয়েন্ট অর্জন করবেন।
  • সাধারণত একটি সার্ভে সম্পূর্ণ করলে ৪০ থেকে সর্বোচ্চ ২০০ এসবি পয়েন্ট পাবেন (এখানে ১০০ এসবি পয়েন্ট এর জন্য ১ ডলার দেওয়া হয়)
  • প্রতিদিনের ডেইলি পোল পূরণ করার মাধ্যমে অতিরিক্ত পয়েন্ট অর্জন করবেন
  • প্রতিদিন নিয়ম করে সাইট চেক করলে নতুন নতুন সার্ভে পাওয়ার সম্ভাবনা বেশি থাকে এবং উচ্চ পেমেন্টের সার্ভেগুলো করার সুযোগ পাবেন
  • প্রতিদিন নিয়ম মেনে ধারাবাহিকভাবে কাজ করে গেলে ও হাই পেইং সার্ভেগুলো করতে পারলে দিনে ৩ ডলার হতে ৫ ডলার পর্যন্ত অ্যাকাউন্টে জমা করতে পারবেন। এই হিসেবে গড়ে প্রতিদিন অন্তত ৩৫০ টাকা আয় করা সম্ভব।
  • আপনার একাউন্টে জমাকৃত পয়েন্ট ন্যূনতম সীমা অতিক্রম করলে ( ১১০ থেকে ৩০০ পয়েন্টস) পেপেল এর মাধ্যমে পেমেন্ট নিয়ে পরবর্তীতে বিকাশের মাধ্যমে তুলে নিতে পারবেন। এছাড়া গিফট কার্ড এর মাধ্যমেও রিডিম করার সুযোগ রয়েছে।
  • এছাড়া সোয়াগবাক্স সাইটে সাইন আপ করার জন্য নতুন ব্যবহারকারী হিসেবে স্বাগতম বোনাস অতিরিক্ত ৫ ডলার পাবেন, যা আপনার একাউন্টে গিয়ে জমা হবে।

RapidWokers ( র‍্যাপিড ওয়ার্কার্স)

রেপিড ওয়ার্কার্স একটি বিশ্বস্ত মাইক্রো জব প্ল্যাটফর্ম যেখানে ছোট ছোট কাজ করার মাধ্যমে সরাসরি ডলার আয় করা যায়। এখানে কাজ করার জন্য খুব অল্প সময়ে ফ্রিতে একাউন্ট খুলতে পারবেন। কোনরকম ভেরিফাই করার প্রয়োজন হবে না। এই সাইটের একটি বড় সুবিধা হল ইনকাম বাড়ানোর জন্য একাধিক অ্যাকাউন্ট খুলে কাজ করতে পারবেন। 

এই সাইটের ইন্টারন্যাশনাল জব ক্যাটাগরির কাজের পেমেন্ট তুলনামূলকভাবে অন্যান্য ক্যাটাগরির কাজের চেয়ে কম হয়ে থাকে। তবে কাজ করে একাউন্টে ৮ ডলার জমা হলে সরাসরি পেপাল একাউন্টের মাধ্যমে পেমেন্ট নিয়ে বিকাশের মাধ্যমে তুলে নিতে পারবেন।

 এখানে যে সকল কাজ করতে পারবেন তা হল-
  • ভিডিও দেখা
  • অ্যাপ রিভিউ করা
  • ওয়েবসাইট সাইন আপ করা
  • ইউটিউব ভিডিও কমেন্ট করা
  • অ্যামাজন ভোটিং
  • ফেসবুক লাইক/ফলো করা ইত্যাদি
এই সকল কাজ সঠিকভাবে সম্পন্ন করার পর প্রমাণস্বরূপ প্রতিটি কাজের স্ক্রিনশট দিতে হয়। এরপর নিয়োগকর্তা আপনার কাজের স্বীকৃতি দিলে নির্দিষ্ট অ্যামাউন্ট আপনার একাউন্টে জমা হয়ে যাবে।

Fiverr App ( ফাইবার)

অনলাইনে নিরাপদ ও বৈধভাবে ইনকাম করার জনপ্রিয় একটি প্ল্যাটফর্ম ফাইবার। এটি মূলতঃ একটি ফ্রিল্যান্স প্ল্যাটফর্ম যেখানে ফ্রিল্যান্সিং এর ছোট বড় বিভিন্ন ক্যাটাগরির কাজ করে নিশ্চিত আয় করা যায়। এই প্লাটফর্মটি নতুন ফ্রিল্যান্সারদের জন্য বিশেষ উপযোগী। তাই আপনি যদি ফ্রিল্যান্স কোন কাজ শুরু করে ইনকাম করতে চান তাহলে ফাইবার হতে পারে আপনার জন্য উপযুক্ত মাধ্যম।

ফাইবার থেকে আয়ের জন্য প্রথমে একটি পেশাদার সেলার একাউন্ট খুলতে হবে। একাউন্ট খোলার পর আপনি যে কাজের সেবা বিক্রি করতে চান তার একটি আকর্ষণীয় গিগ তৈরি করুন। সার্চ রেজাল্টে আপনার গিগ সামনে রাখার জন্য এসইও করতে পারেন।

ফাইবার থেকে নিশ্চিত আয়ের জন্য যেকোনো নির্দিষ্ট একটি বিষয়ে দক্ষ হয়ে আসতে হবে। এজন্য মার্কেটে চাহিদা সম্পন্ন ও জনপ্রিয় যে কোন কাজে দক্ষতা অর্জন করুন। যেমনঃ
  • ভিডিও এডিটিং
  • কনটেন্ট রাইটিং
  • গ্রাফিক্স ডিজাইন
  • এসইও
  • ওয়েব ডেভেলপমেন্ট
  • এ আই সার্ভিস
  • সোশ্যাল মিডিয়া মার্কেটিং
  • প্রুফ রিডিং
ফাইবার থেকে দ্রুত আয় শুরু করতে সব সময় সক্রিয় থাকার চেষ্টা করুন এবং ক্লায়েন্টের যে কোন বিষয়ে দ্রুত উত্তর দিন। কাজ পেলে সঠিক ভাবে কাজ সম্পন্ন করার পর নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ জমা দিন। এতে ভালো রিভিউ আপনাকে অন্যান্য ক্লায়েন্ট পেতে সহায়তা করবে। প্রতি কাজে উপার্জনকৃত ডলার সরাসরি আপনার একাউন্টে জমা হবে, যা পরবর্তীতে পেওনিয়ার বা ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে উত্তোলন করে নিতে পারবেন।

Daily Earn( ডেইলি আর্ন)

ডেইলি আর্ন একটি জনপ্রিয় মোবাইল এপ্লিকেশন যেখানে গেম খেলা ও অন্যান্য সহজ টাস্ক সম্পূর্ণ করার বিনিময়ে পুরস্কার হিসেবে কয়েন অর্জন করবেন। বিনামূল্যে অ্যাপটি ব্যবহারের সুবিধা রয়েছে, অর্থাৎ অ্যাপে ফ্রিতে রেজিস্ট্রেশন করতে পারবেন। এক টাকাও ডিপোজিট করতে হবে না বা ইন আপ পারচেজ করার ঝামেলা নেই।

এই অ্যাপ থেকে কিভাবে ইনকাম করবেন-
  • শুরুতে অ্যাপে বিনামূল্যে সাইন ইন করার জন্য নতুন ব্যবহারকারী হিসেবে ওয়েলকাম বোনাস স্টার্টার কয়েন উপভোগ করবেন।
  • অ্যাপে থাকা মোবাইল ফ্রেন্ডলি নতুন নতুন ফিচার গেম গুলো খেলে নির্দিষ্ট লেভেল পার করতে পারলে সাথে সাথে কয়েন উপার্জন করবেন
  • অ্যাপের আরো অন্যান্য অফার সম্পন্ন করার জন্য পুরস্কার জিতুন। যেমনঃ নতুন নতুন সহজ কাজ শেষ করতে পারলে, নতুন অ্যাপ ট্রায়াল করার বিনিময়ে কিংবা সার্ভে পূরণ করে পুরস্কার হিসেবে কয়েন জিতে নিন।
  • অ্যাপে প্রতিদিন সাইন ইন বা চেক ইন করলে চেক ইন বোনাস পাওয়ার সুবিধা
  • অ্যাপের আপনার রেফারেল লিংক বন্ধুদের শেয়ার করার মাধ্যমে বোনাস কয়েন পুরস্কার জিতুন
  • আপনার উপার্জনকৃত কয়েন সর্বনিম্ন পরিমাণ হলেও সাথে সাথে উত্তোলন করে নিতে পারবেন। এজন্য পেপালে ক্যাশ করে বা বিভিন্ন ব্র্যান্ডের গিফট কার্ড নিতে পারবেন।
  • এই অ্যাপটি ব্যবহারের একটি বড় সুবিধা হল, প্রতিটি কাজ শুরু করার আগে উপার্জন করা কয়েনের পরিমাণ দেখে নেওয়া যায়।

SproutGigs ( স্প্রাউট গিগস)

SproutGigs জনপ্রিয় একটি বিনামূল্যের মাইক্রোজব প্ল্যাটফর্ম। এর পূর্বের নাম ছিল পিকো ওয়ার্কার্স। এই প্লাটফর্মটি অনলাইন ব্যবহারকারীদের নানা ধরনের ছোট ছোট কাজ করে আয় করার সুযোগ দেয়। এখানে কাজ করার জন্য সাইটে একটি অ্যাকাউন্ট তৈরি করতে হবে এবং তা ভেরিফাই করে নিতে হবে। প্রতিটি কাজ শেষ হওয়ার পর নির্দিষ্ট পরিমাণ ডলার আয় হয়।

প্ল্যাটফর্মটি যে সকল কাজ অফার করে তা হল-
  • ছোট ছোট ডাটা এন্ট্রির কাজ
  • ওয়েবসাইটে সাইন আপ করা
  • ফেসবুক পোস্টে লাইক কমেন্ট করা
  • ইউটিউব ভিডিও দেখা
  • অ্যাপ ডাউনলোড করা ইত্যাদি
আপনার পছন্দের কাজটি সাইটের "মাইক্রোজব" অপশনে ঢুকলে পেয়ে যাবেন। এরপর কাজটি সঠিকভাবে সম্পূর্ণ করে স্ক্রিনশট সাবমিট করতে হয়। সাবমিট করার পর ক্লায়েন্ট আপনার কাজ অনুযায়ী পেমেন্ট প্রদান করে যা সরাসরি আপনার অ্যাকাউন্টে গিয়ে জমা হয়। এছাড়া এখানে রেফার করার মাধ্যমে কমিশন পেয়ে ইনকাম করার সুযোগ রয়েছে।

আপনার উপার্জনকৃত ডলার পেয়ার, স্ক্রিল সহ ক্রিপটোকারেন্সি বা লাইটকয়েন এর মাধ্যমে পেমেন্ট নিয়ে পরবর্তীতে স্থানীয় পেমেন্ট মেথড বিকাশের মাধ্যমে তুলে নিতে পারবেন।

অ্যাপ থেকে আয় করবেন যেভাবে

অনলাইনে অ্যাপ থেকে ব্যবহারকারী এবং অ্যাপ ডেভেলপার দুপক্ষই টাকা উপার্জন করে থাকেন।তবে ব্যবহারকারী ও ডেভেলপারকে ভিন্ন ভিন্ন উপায় অবলম্বন করতে হয়। সাধারণত অ্যাপ ব্যবহারকারী অ্যাপে রেজিস্ট্রেশন করে অ্যাপের দেওয়া ছোট ছোট সহজ বিভিন্ন ধরনের কাজ করে আয় করতে পারেন। 

অ্যাপ থেকে আয়ের পরিমাণ কম হলেও, দক্ষতা ছাড়া কোন রকম বিনিয়োগ না করে নিজের হাত খরচের টাকা উঠানো যায়। এই ধরনের ফ্রি ইনকাম অ্যাপস হল অনলাইন আয়ের সহজ সমাধান।

আরো পড়ুনঃ ১৬টি অনলাইনে ফ্রি ইনকাম অ্যাপস ও সাইট ২০২৬

আবার অ্যাপ ডেভেলপার হয়ে অনলাইন অ্যাপ থেকে বিভিন্ন পদ্ধতিতে আয় করার সুযোগ রয়েছে। নিচে আপনাদের জন্য একজন অ্যাপ ডেভলপার কিভাবে আয় করতে পারেন তা আলোচনা করা হলোঃ

ইন অ্যাপ বিজ্ঞাপনঃ অ্যাপের মধ্যে বিভিন্ন কোম্পানির বিজ্ঞাপন দেখিয়ে আয় সবচেয়ে জনপ্রিয় ইনকাম আইডিয়া। সাধারনত অ্যাপে গুগল Ad Mob ব্যবহার করে এই উপায়ে ইনকাম হয়ে থাকে। অ্যাপে যত বেশি বিজ্ঞাপন দেখা হবে ততো বেশি ইনকামের সম্ভাবনা বাড়ে।

ইন অ্যাপ পারচেজঃ অ্যাপের ভিতরে নানা ধরনের অ্যাপ বিষয়ক জিনিস পত্র বিক্রি করে আয় করা যায়।  ব্যবহারকারী্রা যখন অ্যাপ ব্যবহারের সময় কোন পন্য ক্রয় করবে আপনার তখন ইনকাম হবে। ইনকাম বাড়াতে এই উপায় কাজে লাগাতে পারেন।

এফিলিয়েট নেটওয়ার্কঃ অ্যাপে এফিলিয়েট নেটওয়ার্ক তৈরি করে ইনকাম প্রচুর বাড়ানো যায়ীই উপায়ে অ্যাপের ভিতরে অন্য কোন কোম্পানির পণ্যের লিঙ্ক দিয়ে ওই পণ্যের প্রচার করতে হয়। যখন অ্যাপ ব্যবহারকারীরা লিঙ্কে ক্লিক করে পন্য কিনবে তখন কমিশন পেয়ে ইনকাম করবেন। তাই যত বেশি ক্রয় ততো বেশি আয়। কোম্পানি ভেদে কমিশনের পরিমান কম বেশি হতে পারে। এই উপায়কে রেফার করে আয়ও বলতে পারেন।

মাসিক সাবসক্রিপশনঃ যে কোন অ্যাপ ব্যবহার করার সময় ব্যবহারকারীরা বিভিন্ন ধরনের সাবসক্রিপশন নিয়ে থাকে। এটা সাধারনত দৈনিক, মাসিক বা বাতসরিক হতে পারে।তাই অ্যাপ ব্যবহার করার বিনিময়ে সাবসক্রিপশন ফি প্রদান করলে ইনকাম হয়। এটাও অ্যাপ থেকে ইনকামের জনপ্রিয় আরেকটি উপায়।

প্রতিদিন ৩০০ ৪০০ টাকা ইনকাম বিকাশে পেমেন্ট উপায়গুলো

প্রতিদিন ৩০০ ৪০০ টাকা ইনকাম বিকাশে পেমেন্ট বর্তমান সময়ে বাংলাদেশ থেকে যে কেউ এই লক্ষ্যমাত্রা পূরণ করতে পারেন। অর্থাৎ একাধিক কার্যকর ও বাস্তবসম্মত উপায় ব্যবহার করে এই সময়ে অনলাইন থেকে ডলার আয় করে বিকাশ পেমেন্ট প্রাসঙ্গিক হতে পারে। কারণ এই উপায় গুলো অনলাইন ইনকামের জন্য ব্যবহারকারীদের দ্বারা ইতিমধ্যে প্রমানিত।

নিচে আপনাদের জন্য অনলাইন থেকে উপার্জন করে বিকাশে পেমেন্ট পাওয়ার বাস্তবসম্মত কয়েকটি উপায় নিয়ে আলোচনা করা হলোঃ

ছোট ছোট ফ্রিল্যান্স কাজঃ

খুব বেশি কারিগরি দক্ষতা না থাকলে ছোট ছোট ফ্রিল্যান্স কাজ করে নিজের দৈনিক আয় শুরু করতে পারেন। ফ্রিল্যান্স মার্কেটপ্লেসগুলোতে এখন ছোট বড় নানা ধরনের কাজের চাহিদা প্রচুর। প্রথমে কাজ পেতে সময় লাগতে পারে, তবে ধৈর্য ধরলে এবং যথাযথভাবে প্রোফাইল সাজানো থাকলে কাজ পাওয়া কঠিন কিছু নয়। 

ভিডিও এডিটিং, ডাটা এন্ট্রি, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, টাইপিং, সোশ্যাল মিডিয়ার পোস্ট ডিজাইন, লোগো ডিজাইন, স্ক্রিপ্ট রাইটিং ইত্যাদি ছোট ছোট কাজ দিয়ে শুরু করতে পারেন। দক্ষতা ও অভিজ্ঞতা বাড়লে কাজের পরিধে পারবে সাথে ইনকামও।

অনলাইন সার্ভে পূরণঃ

অনলাইন ছোট ছোট সার্ভে পূরণ বা সমীক্ষায় অংশ নেওয়া, যা মোবাইলে করা যায়। এজন্য সার্ভে ভিত্তিক জনপ্রিয় কিছু অ্যাপ বা সাইটে কাজ করতে পারেন। যেমনঃ Toloka, Swagbucks, Freecash, Ysense.

মাইক্রো টাস্কিং সাইটঃ

স্কিলড ভিত্তিক কোন কাজ না জানলে অনলাইনে ছোট ছোট কাজ করে আয় করতে পারেন। দ্রুত সময়ে অল্প আয়ের জন্য এই ধরনের মাইক্রো টাস্কিং সাইট বেশ জনপ্রিয়। সাইট ভেদে আয়ের পরিমাণ কম-বেশি হতে পারে। প্রতিটি কাজ সঠিকভাবে সম্পন্ন করার জন্য সাধারণত ৫ সেন্ট থেকে শুরু করে ৫০ সেন্ট বা ১ ডলার পাওয়া যায়। যেমনঃ Work up Job, Micro Workers, PicoWorkers.

আর্টিকেল ও কনটেন্ট রাইটিংঃ

আর্টিকেল ও কনটেন্ট রাইটিং করে দিনে অনায়াসে ৩০০ থেকে ৪০০ টাকা আয় করা যায়। লেখালেখির অভ্যাস থাকলে বিভিন্ন ওয়েবসাইটে বাংলা বা ইংরেজি আর্টিকেল লিখতে পারেন। ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসগুলোতে আর্টিকেল লেখার কাজ পাবেন। এছাড়া বিভিন্ন ই কমার্স পেজের জন্য পণ্যের বিবরণ সম্পর্কিত কনটেন্ট লেখার কাজ এখন অনেক জনপ্রিয়। 

বিভিন্ন ফেসবুক গ্রুপ থেকে কন্টেন্ট রাইটিং এর কাজ পেতে পারেন। যেমনঃ কনটেন্ট রাইটার্স অব বাংলাদেশ কিংবা ফ্রিল্যান্সার রাইটার্স অফ বাংলাদেশ গ্রুপগুলো বেশ জনপ্রিয়।

ডাটা এন্ট্রির কাজঃ

ফ্রিল্যান্সিং মার্কেট প্রেসসহ দেশী বিভিন্ন কোম্পানিগুলোতে ছোট ছোট ডাটা এন্ট্রি কাজ করার জন্য লোক নিয়োগ দেয়া হয়। এই মাধ্যমে প্রতিযোগিতা বেশি থাকলেও প্রথমে ছোট থেকে শুরু করতে পারেন। আপনি যদি অনলাইন এবং কম্পিউটারের সাধারণ কিছু কাজ পারেন যেমনঃ টাইপিং করা, google শীট তৈরি ও মেইনটেইন করা, ডাটা সংগ্রহ করা, ফাইল ট্রান্সফার ও কনভার্ট করার কাজ জানলে আয় করা সম্ভব। দিনে ২-৩ ঘন্টা ব্যয় করলে ৩০০ থেকে ৪০০ টাকা আয় করা যায়।

ভয়েস ওভার এর কাজঃ

বর্তমান সময়ে ভয়েস ওভার এর কাজ করেও ইনকাম করা যায়। আপনার বয়স যদি শুনতে আকর্ষণীয় ও উচ্চারণ স্পষ্ট হয় তাহলে ভয়েস ওভার ও অডিও সার্ভিস এর কাজ শুরু করতে পারেন। পণ্যের বিবরণ, বিজ্ঞাপনে কন্ঠ দেওয়া, ইউটিউব ভিডিওর জন্য ভয়েস দেওয়া, স্ক্রিপ্ট পড়া কিংবা অডিও বুক থেকে আয় করতে পারেন। প্রতিদিন এক থেকে দুইটি কাজ করতে পারলে আপনার ইনকাম টার্গেট পূরণ হবে।

ডিজিটাল ডিজাইন বিক্রিঃ

অনলাইনে বিভিন্ন নির্ভরযোগ্য প্ল্যাটফর্ম ও মার্কেটপ্লেস রয়েছে যেখানে আপনার নিজের তৈরি ছবি বা ডিজিটাল ডিজাইন বিক্রি করার মাধ্যমে আয় করতে পারেন। বিশেষ করে ডিজাইনে আগ্রহীদের এই ধরনের প্লাটফর্ম থেকে আয় করার বড় সুযোগ। টি শার্ট ডিজাইন, হুডি, মগ, ফোনের কাভা্র, নোটবুক ডিজাইন, বিয়ের কার্ড ইত্যাদি ডিজাইন করে আপলোড করতে পারেন। 

আপনার আপলোড করার ডিজাইন কেউ ডাউনলোড বা কিনে নিলে নির্দিষ্ট পরিমাণ আয় করবেন। GumRoad, Itsy, Red bubble, Amazon জনপ্রিয় কয়েকটি ডিজাইন বিক্রি করার প্ল্যাটফর্ম। তাছাড়া গ্রাফিক্স এর যে কোন ডিজাইন বা টেমপ্লেট "Canva" এর মত প্লাটফর্মে আপলোড করে ক্যানভা কন্ট্রিবিউটর হিসেবে নির্দিষ্ট পরিমাণ রয়েলটি পেয়ে ইনকাম করতে পারেন। এভাবে এটি আপনার প্যাসিভ ইনকামের উৎস হতে পারে।

প্রতিদিন ৩০০ ৪০০ টাকা ইনকাম কিভাবে শুরু করবেন

প্রতিদিন ৩০০ ৪০০ টাকা ইনকাম করার জন্য উপরে উল্লেখিত ৫টি জনপ্রিয় অ্যাপস ও উপায়গুলো ব্যবহার করা বর্তমান সময়ের প্রেক্ষিতে ভালো সিদ্ধান্ত। তবে কাজ শুরু করার আগে কয়েকটি ধাপ অনুসরণ করতে হবে। সাথে কিছু বিষয় সতর্কতা হিসেবে এড়িয়ে চললে অনলাইন ইনকাম সহজ ও গতিশীল হয়। যেমনঃ
  • যেকোনো অ্যাপে কাজ শুরু করার জন্য একাউন্ট খুলতে হয়। এজন্য প্রথমে অ্যাপে ঢুকে ইমেল এড্রেস, পাসওয়ার্ড ও সাধারণ কিছু তথ্য দিয়ে নিবন্ধন করার কাজ শেষ করতে হবে। সঠিক তথ্য দিন না হলে অ্যাকাউন্ট ব্যান বা টাকা উত্তোলনের সময় ঝামেলা হতে পারে।
  • যে সকল অ্যাপ বা সাইটে কাজ করবেন সেখানে পেমেন্ট মেথড হিসেবে বিকাশ বা  নগদ অথবা রকেট একাউন্ট খোলার সাথে সাথে আন্তর্জাতিক পেমেন্ট গেটওয়ে যেমনঃ পেপাল, পেওনিয়ার কিংবা বিনান্সে একাউন্ট খুলে রাখা ভালো। অনেক সাইট হয়েছে যেখানে সরাসরি বিকাশ সাপোর্ট না করলে আপনার উপার্জনকৃত ডলার আন্তর্জাতিক পেমেন্ট মাধ্যমে আনার পর বিকাশের মাধ্যমে তুলতে পারেন।
  • অনলাইন আয়ের শুরুর দিকে ছোট ছোট কাজের জন্য মাইক্রো জব অ্যাপস ও সাইট ব্যবহার করলেও ধীরে ধীরে দক্ষত বাড়ালে বড় কাজ করে বেশি আয় করা সম্ভব। তাই ছোট আয়ের পাশাপাশি নিজের দক্ষতা বৃদ্ধির দিকে নজর দিন।
  • অনলাইন আয়ের ক্ষেত্রে ধৈর্য একটি বড় বিষয়। এই প্লাটফর্মে ধৈর্য ধরে কাজ করে গেলে ছোট ছোট আয় জমা হয়ে একসময় বড় আয় হয়। এছাড়া বর্তমান ডিজিটাল যুগে অনলাইন থেকে ব্যাপক পরিমাণ আয় করা সম্ভব। তবে আয়ের জন্য যেকোনো কাজে দক্ষতা বৃদ্ধির কোন বিকল্প নেই।
  • কোন সাইটে কাজ শুরু করার আগে ডিপোজিট এর কথা বললে সে সকল সাইট থেকে দূরে থাকুন। কারণ এক্ষেত্রে প্রথম স্ক্যাম হওয়ার সম্ভাবনা বেশি। তাছাড়া অনলাইন আয়ের শুরুর দিকে টাকা দিয়ে কোন সাইটে কাজ না করা ভালো।
  • "এক ক্লিকে ৫০০ টাকা আয়" বা "দক্ষতা ছাড়া দৈনিক হাজার টাকা ইনকাম" এরকম লোভনীয় প্রস্তাব বা বিজ্ঞাপনের থেকে দূরে থাকুন। স্ক্যাম হওয়ার সম্ভাবনা ১০০%।

ঘরে বসে আয় করার ইনকাম অ্যাপস

ঘরে বসে বিভিন্ন বিশ্বস্ত ও জনপ্রিয় ইনকাম অ্যাপস ব্যবহার করে আয় করতে পারেন। বর্তমান সময়ে প্রচুর মানুষ এভাবে বাড়িতে থেকে নিজের অবসর সময়কে কাজে লাগিয়ে দক্ষতা বা দক্ষতা বিহীন কাজ করে নিজের ইনকাম উৎস তৈরি করছেন। অনেকে আবার অযথা বাড়িতে বসে না থেকে নিজের আগ্রহ বা শখের কোন কাজকে ইনকামে রূপান্তর করছেন। বিশেষ করে ছাত্র-ছাত্রী বা গৃহিণীরা ঘরে বসে আয় করে নিজেরা স্বাবলম্বী হচ্ছেন।

নিচে দেখে নিন ঘরে বসে যে সকল ইনকাম অ্যাপস ব্যবহার করে ইনকাম তৈরি করতে পারেন তার কিছু তালিকাঃ
  • ইউটিউব
  • ফেসবুক পেজ
  • ব্লগার ডট কম
  • ফ্রিল্যান্সার ডটকম
  • আপ ওয়ার্ক
  • সোয়াগবাক্স
  • ইউজার টেস্টিং
  • তূলকা
  • ওয়াই সেন্স
  • ইনবক্স ডলার
  • ফোয়াপ
  • ফ্রী ক্যাশ
  • মিশো অ্যাপ
  • শাটার স্টক
  • স্লাইড জয়
  • স্কোয়াড্রান

FAQ:

প্রশ্নঃ ইনভেস্ট ছাড়া কিভাবে টাকা ইনকাম করা যায়?

উত্তরঃ কোনরকম বিনিয়োগ ছাড়া শুধুমাত্র আপনার সময় ও শ্রম দিয়ে যেকোনো কাজে দক্ষতা অর্জন করার মাধ্যমে ইনকাম করতে পারেন। অনলাইন ইনকামের জনপ্রিয় কিছু উপায় রয়েছে যেখানে এক টাকাও খরচ করার প্রয়োজন হয় না, কিন্তু নিয়মিতভাবে ধারাবাহিক ইনকাম হতে পারে। যেমনঃ
  • ফ্রিল্যান্সিং
  • ব্লগিং
  • কন্টেন্ট ক্রিয়েশন
  • অনলাইন টিউশন
  • অনলাইন কোর্স বিক্রি
  • সোশ্যাল মিডিয়া মার্কেটিং
  • ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট
  • অনুবাদ
  • আর্টিকেল রাইটিং ও স্ক্রিপ্ট রাইটিং
  • ভিডিও এডিটিং
  • অনলাইন সার্ভে
  • এফিলিয়েট মার্কেটিং
  • ডাটা এন্ট্রি
প্রশ্নঃ প্রতিদিন ৫০০ টাকা আয় করার উপায় কি?

উত্তরঃ প্রতিদিন ৫০০ টাকা আয় করার জন্য ফ্রিল্যান্স কাজ করার পাশাপাশি আরও কিছু জনপ্রিয় উপায় ব্যবহার করতে পারেন। যেমনঃ ব্লগিং ও কনটেন্ট ক্রিয়েশন, ডিজিটাল মার্কেটিং, অনলাইন টিউটরিং, অনলাইন সার্ভে, ছবি বিক্রি, ডাটা এন্ট্রি, ভিডিও এডিটিং অথবা মাইক্রো টাস্কিং সাইটে ছোট ছোট কাজ।

প্রশ্নঃ দৈনিক টাকা আয় করার উপায় কি?

উত্তরঃ দৈনিক টাকা আয় করার জন্য ইনকাম অ্যাপস গুলো উপযুক্ত মাধ্যম। কোন রকম দক্ষতা ছাড়া ফ্রি অ্যাপস গুলোতে ছোট ছোট কাজ করার মাধ্যমে অল্প হলেও আয় করা যায়। দৈনিক পকেট খরচ চালানোর জন্য এই সকল অ্যাপসে কাজ করতে পারেন। তবে নির্ভরযোগ্য অ্যাপ বেছে নিতে হবে। যেমনঃ ডেইলি টাকা, টাকা ইনকাম প্রো, ওয়ার্ক আপ জব, মাইক্রো ওয়ার্কার, গুগল অপিনিয়ন রিওয়ার্ড ইত্যাদি।

প্রশ্নঃ আয় করার জন্য কোন সফটওয়্যারটি ভালো?

উত্তরঃ আয় করার জন্য অনলাইনে বিভিন্ন মাধ্যম রয়েছে। তবে এর মধ্যে ফাইবার, আপ ওয়ার্ক, ইউটিউব পার্টনার প্রোগ্রাম, ব্লগার ডট কম, সোয়াগবাক্স, ওয়াইসেন্স, ফ্রিক্যাশ এর মত প্ল্যাটফর্মগুলো সবচেয়ে নির্ভরযোগ্য ও জনপ্রিয়।

প্রশ্নঃ মোবাইল দিয়ে অনলাইনে কি কি জব করা যায়?

উত্তরঃ মোবাইল ফোন ব্যবহার করে ঘরে বসে অনলাইনে একাধিক কাজ করে আয় করার সুযোগ রয়েছে। কিছু কাজ দক্ষতা ছাড়াও করতে পারবেন। যেমনঃ অনলাইন মাইক্রোজব সাইট বা অ্যাপসে্র ছোট ছোট কাজ। আবার ডাটা এন্ট্রি, কনটেন্ট রাইটিং, ভিডিও এডিটিং, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট বা সোশ্যাল মিডিয়া ম্যানেজারের মতো দক্ষতা সম্পন্ন কাজ এখন স্মার্টফোনের সাহায্যে ঘরে বসে করে ইনকাম করা যায়।

লেখকের মতামত

প্রিয় পাঠক, প্রতিদিন ৩০০ ৪০০ টাকা ইনকাম বিকাশে পেমেন্ট বিষয়ে আজকের আর্টিকেলে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করেছি। অনলাইন ইনকামের জন্য নির্ভরযোগ্য অ্যাপ বাছাই করা যেমন গুরুত্বপূর্ণ তেমনি কার্যকর উপায়গুলো ব্যবহার করাও জরুরী। তাহলে অনলাইন থেকে নিশ্চিত আয় তুলে নেওয়া যায়।

এই প্রবন্ধের মাধ্যমে আমরা অনলাইন ইনকামের বিভিন্ন বিষয় আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। মনোযোগ ও ধৈর্য নিয়ে কাজ করলে অনলাইন থেকে আপনারাও নিজের ইনকাম তৈরি করতে পারবেন আশা করি। প্রিয় পাঠক, আমরা আমাদের সাইটে passiondrivefiona  নিয়মিত অনলাইন ইনকাম বিষয়ক আর্টিকেল ধারাবাহিকভাবে পাবলিশ করে চলেছি। তবে যে কোন অ্যাপ ও সাইট ব্যবহার করার আগে নিজ দায়িত্বে খোঁজখবর নেওয়ার অনুরোধ রইল।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

passiondrivefiona র নীতিমালা মেনে comment করুন। প্রতিটি comment রিভিউ করা হয়;

comment url