১৬টি অনলাইনে ফ্রি ইনকাম অ্যাপস ও সাইট 2026

 

ফ্রি ইনকাম অ্যাপস ও সাইট 2026 সালের জনপ্রিয় ১৬টি টাকা ইনকাম করার অ্যাপ ও সাইট সম্পর্কে জানবো আজকের আর্টিকেলে, যেগুলো দিয়ে ব্যবহারকারীরা আসল টাকা উপার্জন করে থাকে। এছাড়া অনলাইনে টাকা ইনকাম করার সেরা মাধ্যম বিষয়ে জানতে পারব।

ফ্রি-ইনকাম-অ্যাপস-সাইট

ফ্রিতে টাকা উপার্জন করার জন্য অনলাইনে বিনামূল্যের অ্যাপস ও সাইট হল জনপ্রিয় অনলাইন ইনকামের উপায়। বর্তমান সময়ে অনলাইন থেকে টাকা ইনকাম করার হাজারো উপায় থাকলেও ফ্রি অ্যাপস ও ওয়েবসাইট ইউজারদের কাছে বেশ জনপ্রিয়। পোস্ট সূচিপত্রঃ

ফ্রি ইনকাম অ্যাপস ও সাইট 2026

অনলাইনে ফ্রি ইনকাম অ্যাপস ও সাইট ২০২৬ ব্যবহার করে জিরো টাকা ইনভেস্টে কোনরকম দক্ষতা ছাড়া আয় করা যায়। বিশেষ করে অনলাইন আয়ের প্রথম দিকে অর্থ উপার্জন করার সেরা মাধ্যম হতে পারে ফ্রি অ্যাপস ও সাইট, যেখান থেকে ফ্রি টাকা ইনকাম করতে সহজ কিছু কাজ করতে হবে, কঠিন কোন কাজের প্যারা নাই।

তাই প্রিয় পাঠক, আপনার হাতে কি একটা স্মার্টফোন ও কিছুটা অবসর সময় রয়েছে এবং আপনি অবসর সময়কে টাকা উপার্জনে ব্যয় করতে চান? তাহলে আর বসে না থেকে এই অ্যাপস থেকে দিনে ৩০০ থেকে ৫০০ টাকা ইনকাম করার জন্য কাজ শুরু করে দিন। কিভাবে, কোন অ্যাপস ও সাইটে কাজ করবেন তার সম্পূর্ণ গাইডলাইন আমরা দিব এই আর্টিকেলে।

আরো পড়ুনঃ বিশ্বস্ত ৭টি টাকা ইনকাম করার ওয়েবসাইট ২০২৫

তাহলে চলুন দেরি না করে একে একে আমরা অনলাইনে ফ্রি ইনকাম অ্যাপস ও সাইট ২০২৬ সম্পর্কে নিচের আলোচনা থেকে জেনে নেই। প্রথমে জেনে নেব অনলাইনে ফ্রি ইনকাম করার ১০টি সেরা অ্যাপস সম্পর্কে-

  • pawns app: Survey for money
  • Branded survey: Get Paid Cash
  • Featurepoints: Earn Free Cash
  • just- Cash For Lose Weight
  • tap tap cash: Play & Earn Money
  • Make Money Real Cash by Givvy
  • Scratch app- Money Rewards
  • Walk Earn: Make Money
  • Nobab app
  • Appstation- Game & Reward

pawns app: Survey for money

pawns অ্যাপ হল অনলাইন থেকে প্রকৃত টাকা উপার্জনের একটি ফ্রি অ্যাপ। আপনার মোবাইলের গুগল প্লে স্টোরে অ্যাপটি পেয়ে যাবেন। বর্তমানে অ্যাপটির ১০ মিলিয়নের বেশি ডাউনলোড রয়েছে। বিনামূল্যের এই অ্যাপ টাকা আয় করার জন্য বিশ্বস্ত।
পনস অ্যাপ ব্যবহারকারীদের টাকা আয় করার জন্য সহজ কিছু কাজ অফার করে থাকে। যেমনঃ
সার্ভে পূরণ করার মাধ্যমে মতামত প্রদান করেগেম খেলেডেইলি রিওয়ার্ড আনলক করেডাটা শেয়ার করে

এই অ্যাপে সহজ ও দ্রুত কিছু সার্ভে করে ক্যাশ টাকা অথবা গিফট কার্ড অর্জন করতে পারবেন। এই অ্যাপে সার্ভে করার জন্য টাকা ইনকাম করা গেলেও এখানে আপনি গেম খেলে অতিরিক্ত প্রাইজ টাকা অথবা রিওয়ার্ড জিততে পারেন। এছাড়া ডেইলি কিছু টাস্ক সম্পন্ন করেও আপনি এখান থেকে টাকা ইনকাম করতে পারবেন।

অ্যাপটি আপনার অব্যবহৃত ডাটা বা ইন্টারনেট সংযোগ শেয়ার করার জন্য প্যাসিভ ইনকামের সুযোগ প্রদান করে। আপনার একাউন্টে ৫ ডলার জমা হলে পেপাল, ভিসা সহ আরো কিছু মাধ্যমে আপনার উপার্জনকৃত টাকা রিডিম করতে পারবেন। চাইলে আপনি গিফট কার্ড নিতে পারবেন।

Branded survey: Get Paid Cash

Branded survey একটি সার্ভে করে ফ্রি ইনকাম করার অ্যাপস। আপনি যদি শুধুমাত্র সার্ভে করার মত সহজ কাজ করে ইনকাম করতে চান তাহলে অ্যাপটি আপনার মোবাইলে ডাউনলোড করে ফ্রিতে সাইন আপ করে নিতে পারেন।  আপনার মোবাইলে প্লে স্টোরে অ্যাপটি পেয়ে যাবেন।

প্রতিদিন নতুন নতুন সার্ভে আপনি করার সুযোগ পাবেন। সার্ভে করে আপনি পয়েন্টস অর্জন করতে পারবেন। এবং এই পয়েন্টস আপনি পরবর্তীতে নগদ টাকায় রূপান্তর করে উত্তোলন করতে পারবেন।যেহেতু এখানে আপনি বিভিন্ন ধরনের সার্ভে করার সুযোগ পাবেন তাই বেশি বেশি পয়েন্টস অর্জন করা আপনার জন্য খুবই সহজ। আপনার প্রোফাইলের সাথে ম্যাচ করে এমন সার্ভেতে আপনি অংশগ্রহণ করতে পারবেন।

অ্যাপে জয়েন হওয়ার জন্য আপনি পাবেন ১০০ পয়েন্টস জয়েনিং বোনাস। এখানে ১০০ পয়েন্টস সমান ১ ডলার। আপনার একাউন্টে ৫০০ পয়েন্টস বা ৫ ডলার জমা হলে পেপেল, গিফট কার্ডে রিডিম করতে পারবেন।

Featurepoints: Earn Free Cash

Featurepoints অনলাইন থেকে ফ্রি টাকা ইনকাম করার উপযুক্ত অ্যাপ। অ্যাপটির বর্তমান ১০ মিলিয়নের বেশি ডাউনলোড রয়েছে। এবং ২০১২ থেকে এ পর্যন্ত ৬ মিলিয়নের বেশি ইউএস ডলার এর পুরস্কার পেইড আউট করেছে।

অ্যাপটি এন্ড্রয়েড মোবাইল সহ আইওএস (ios) ও আপনার ডেক্সটপে সাইট হিসেবে পেয়ে যাবেন। এই অ্যাপে আপনি নানা ধরনের কাজ করে ইনকাম করার সুযোগ পাবেন যা সত্যিই কার্যকর। যেমনঃ

  • গুগল প্লে স্টোর থেকে গেম খেলে
  • সার্ভে করে সম্পন্ন করে, প্রতিটি সার্ভে করার জন্য আপনি সর্বোচ্চ ৫ ডলার আয় করতে পারেন।
  • স্ক্র্যাচ গেম খেলে ইনস্ট্যান্ট পয়েন্ট অর্জন করতে পারবেন।

এই অ্যাপ থেকে অর্জিত টাকা পেপেল, ভিসা প্রি পেইড ক্যাশ, এমাজন, স্টার বাক্স গিফট কার্ডে রিডিম করতে পারবেন।

just- Cash For Lose Weight

just এমন একটি অ্যাপ যা আপনার ওজন কমানোর বিনিময়ে আপনাকে অর্থ প্রদান করবে? ব্যাপারটা সত্যি দারুন! এটি একটি এন্ড্রয়েড অ্যাপ। অ্যাপটি ওজন কমানোর জন্য ক্যালোরি বার্ন করার উদ্দেশ্যে হাঁটা, দৌড়ানো, জগিং, সাইক্লিং কিংবা টাকা আয় করার উদ্দেশ্যে শারীরিক কসরত করার জন্য ব্যবহারকারীদের রিওয়ার্ড প্রদান করে থাকে।

আপনাকে শুধু মোবাইলে অ্যাপটি ইন্সটল করতে হবে। তারপর আপনি যেখানেই থাকেন না কেন বাড়িতে, জিমে বা কাজের জায়গায় অ্যাপটি চালু রাখতে হবে। এটির অ্যালগরিদম পদ্ধতি আপনার শারীরিক কার্যকলাপকে ডিজিটাল পয়েন্টে রূপান্তর করবে। আপনি শারীরিকভাবে ফিট হবেন সাথে টাকা ইনকাম করবেন।

আর এই সুযোগটি দিচ্ছে ব্যতিক্রমী এই অ্যাপটি। আপনার অর্জিত পয়েন্টস অটোমেটিক আপনার অ্যাপের ওয়ালেটে যোগ হবে। এই অ্যাপকে প্যাসিভ ইনকামের একটি দারুণ সুযোগ বলা যায়।

tap tap cash: Play & Earn Money

tap tap cash অ্যাপ অনলাইন আয়ের জনপ্রিয় অ্যাপ। গুগল প্লে স্টোরে সার্চ দিলে অ্যাপটি পেয়ে যাবেন। এটি একটি ফ্রি ইনকাম অ্যাপস। অ্যাপটি ডাউনলোড করে ইন্সটল করার পর ফ্রিতে একাউন্ট খুলে বিভিন্ন ধরনের কাজ করে টাকা আয় করা শুরু করতে পারবেন। যেমনঃ

  • গেম খেলে
  • অ্যাপে থাকা টাস্ক গুলো সম্পন্ন করে
  • রেফার করে

মূলতঃ এটি একটি গেম খেলে টাকা আয় করার অ্যাপ। এখানে আপনি নানা ধরনের গেম খেলে ক্যাশ রিওয়ার্ড অর্জন করতে পারবেন। যেমনঃ

  • ট্যাপ ট্যাপ গেম
  • লাকি স্পিন
  • লাকি হুইল
অ্যাপের রেফার অপশন এর মাধ্যমে বন্ধুদের রেফার করার পর তারা যদি গেম খেলে কয়েন আয় করে তাহলে আপনি ১৫% কমিশন পাবেন। এভাবে আপনি অ্যাপ থেকে চাইলে প্যাসিভ ইনকাম করতে পারেন। এই অ্যাপ থেকে অর্জিত টাকা আপনি বিকাশ, নগদ, পেপেলের মাধ্যমে উত্তোলন করতে পারবেন।

Make Money Real Cash by Givvy

এটি একটি ফ্রি গেম খেলে টাকা আয় করার অ্যা। আপনার মোবাইলে গুগল প্লে স্টোরে অ্যাপটি পেয়ে যাবেন। আপনার মোবাইলে অ্যাপটি ডাউনলোড করার পর দারুণ কিছু গেম খেলে আসল টাকার রিওয়ার্ড অর্জন করতে পারবেন। এই অ্যাপটির সুবিধা হল, এখান থেকে প্রতিদিনই পেমেন্ট পাওয়া যায়।

আরো পড়ুনঃ গেম খেলে টাকা আয় বিকাশে ২০২৫

গণিত বিষয়ক গেম ও মেমোরি বিষয়্ক গেম খেলে কয়েন পাবেন। এছাড়া বন্ধুদের রেফার করে টাকা ইনকাম করার সুযোগ রয়েছে। এছাড়া প্রতিদিন আসল ক্যাশ অর্জন করার সুযোগ। আপনার সুবিধামতো যে কোন জায়গা থেকে সহজ কিছু গেম খেলে টাকা উপার্জনের আসল ক্যাশ অ্যাপ হল এটি। 

এই অ্যাপ থেকে অর্জিত টাকা পেপাল থেকে রিডিম করতে পারবেন। আপনার পেপাল একাউন্টে নির্দিষ্ট পরিমাণ জমা হলেই দিনের যেকোনো সময় আপনি পে-আউট করতে পারবেন। এছাড়া অ্যামাজন, বিনানসে সহ অন্যান্য ভার্চুয়াল ওয়ালেট থেকে রিডিম করা যায়।

Scratch app- Money Rewards

Scratch app এমন একটি অ্যাপ যেখানে কার্ডস স্ক্র্যাচ করে টাকা ইনকাম করা যায়। আপনার স্মার্টফোনের গুগল প্লে স্টোরে অ্যাপটি সার্চ দিলে পেয়ে যাবেন। অ্যাপে ৪ ধরনের কার্ড স্ক্র্যাচ করে রিয়েল টাকা ইনকামের সুযোগ রয়েছে।

যেমনঃ

  • ক্রাশ অ্যান্ড উইন
  • লাকি স্টার্স
  • গোল্ড বিলিয়ন
  • ট্রিপল লাকি 7
এই চার ধরনের কার্ড স্ক্র্যাচ করে আপনি যত বেশি খুশি ইনকাম করতে পারবেন। এছাড়া এই অ্যাপের প্রিমিয়াম কার্ড স্ক্র্যাচ করে উচ্চ মূল্যের রিওয়ার্ড জিততে পারেন। অ্যাপ থেকে অর্জিত টাকা আপনি দ্রুত এবং সহজে, প্রয়োজনে প্রতিদিন পেপেল সহ এমাজন, পেয়ার এবং অন্যান্য ভার্চুয়াল ওয়ালেটে উত্তোলন করতে পারবেন।

Walk Earn: Make Money

আপনি যদি শুধুমাত্র সাধারণ কিছু ব্যায়াম যেমনঃ হাটা ও দৌড়ানোর জন্য টাকা ইনকাম করতে পারেন তাহলে ব্যাপারটা কেমন হয়। আর এই এক্সাইটিং সুযোগটি দিচ্ছে Walk Earn অ্যাপ। আপনার মোবাইলে গুগল প্লে স্টোরে পেয়ে যাবেন। বর্তমানে অ্যাপটি ৫ মিলিয়নের বেশি ডাউনলোড রয়েছে।

এটি এমন একটি অ্যাপ যেখানে আপনার ব্যায়ামের জন্য নেওয়া প্রতিটি ধাপকে উপার্জনে পরিবর্তন করে টাকা ইনকামের সুযোগ প্রদান করে। এই অ্যাপে আপনি হাঁটার জন্য টাকা ও দৌড়ানোর জন্য রিওয়ার্ড অর্জন করতে পারবেন।

ব্যায়াম করে টাকা ইনকাম করা ছাড়াও অ্যাপে থাকা আরও কিছু সহজ ও মজার টাস্ক সম্পন্ন করেও টাকা আয় করা যায়। অ্যাপ থেকে অর্জিত টাকা কোনরকম ঝামেলা ছাড়া অ্যাপের পেমেন্ট মেথডে রিডিম করতে পারবেন।

Nobab app

Nobab একটি টাকা কামাই করার ফ্রি অ্যাপ।বর্তমানে গুগল প্লে স্টোরে অ্যাপটির ৫০ হাজার এর বেশি ডাউনলোড রয়েছে। এই অ্যাপে আপনি বিভিন্ন ধরনের বোর্ড গেম খেলে টাকা ইনকাম করতে পারবেন। মূলতঃ এটি একটি অ্যান্ড্রয়েড মোবাইল গেম অ্যাপ। এখানে টাকা খরচ না করে গেম খেলে উপার্জন করা যায়।

আপনি যদি ঘরে বসে টাকা আয় করার জন্য কোন ফ্রি গেম অ্যাপে নিজের সময় কাটাতে চান তাহলে অ্যাপটি আপনার জন্য।

Appstation- Game & Reward

গেম খেলে টাকা আয় করার একটি রিয়েল অ্যাপ অ্যাপস্টেশন। এই অ্যাপে গেম খেলে আপনারা রিওয়ার্ড অর্জন করবেন। অ্যাপের একটি বিশেষ সুবিধা হল, গেম খেলার সময় কোন ধরনের অ্যাাড দেখা ও ইন অ্যাপ পারচেজ এর ঝামেলা নেই।

অ্যাপে তাদের দেওয়া তালিকার অন্তর্ভুক্ত গেম থেকে বাছাই করে গেম খেলতে হয়। তাই অ্যাপে সাইন ইন করার পর সেই গেম গুলো খেলে রিওয়ার্ডস অর্জন করা যায়। রিওয়ার্ডসগুলো কয়েন হিসেবে আপনার একাউন্টে জমা হবে। পরবর্তীতে এই রিওয়ার্ডস আপনি গিফট কার্ড বা টাকা হিসেবে পেয়ে যাবেন।

অ্যাপের মধ্যেই আপনি দেখতে পারবেন গিফট কার্ড বা পে আউট করার জন্য আপনার কত কয়েন আছে এবং কত কয়েন অর্জন করতে হবে। গুগল প্লে গিফট কার্ডস, অ্যামাজন কার্ডস, স্ট্রিম কুপন এবং নাইকি গিফট কার্ডস পেতে পারেন অ্যাপে গেম খেলার মাধ্যমে। এছাড়া অ্যাপে সাইন আপ করার পর স্বাগতম বোনাস হিসেবে ৪৪৪৪ কয়েন ফ্রি পেয়ে যাবেন, যা আপনাকে কয়েক মিনিটের মধ্যে পে আউট করার জন্য সঠিক পরিমাণের কয়েন পেতে সাহায্য করবে।

অনলাইনে ফ্রি ইনকাম সাইট ২০২৬

প্রিয় পাঠক, অনলাইনে ফ্রি ইনকাম এপসোসাইট ২০২৬ বিষয়ে আলোচনায় এখন জানব ফ্রি ইনকাম সাইট সম্পর্কে। অনলাইনে কিছু ফ্রি ইনকাম সাইট থেকে আপনারা মাইক্রো জব বা ছোট ছোট সহজ কাজ করে ইনকাম করতে পারেন। কোনরকম বিনিয়োগ করার ইচ্ছা না থাকলে এই সকল সাইট হতে পারে আপনার জন্য ফ্রিতে টাকা ইনকাম করার সেরা প্ল্যাটফর্ম। কয়েকটি সাইট থেকে আপনারা টাকা উপার্জন করে বিকাশ বা নগদের মাধ্যমে পেমেন্ট নিতে পারবেন।

প্রিয় পাঠক, চলুন তাহলে এখন জেনে নেই ৬টি জনপ্রিয় সেরা ফ্রি টাকা ইনকাম করার সাইট সম্পর্কে-

  • onesteptask.com
  • Appstation- Game & Reward
  • You Cubez
  • Ordinary it
  • clixsense
  • scarlet clicks
  • GiftHunterClub.com

onesteptask.com

অনলাইনে ফ্রি টাকা ইনকাম করার একটি বিশ্বস্ত বাংলাদেশী সাইট onesteptask.com. এটি একটি মাইক্রো জব ও ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস। সাইটটি সারা বিশ্বের ব্যবসায়ী ও ফ্রিল্যান্সারদের মধ্যে মধ্যস্থতাকারী হিসেবে কাজ করে। অর্থাৎ বিশ্বব্যাপী ক্লায়েন্টরা এখানে তাদের কাজ গুলো করিয়ে নেওয়ার উদ্দেশ্যে পোস্ট করেন এবং ফ্রিল্যান্সাররা তা করে দিয়ে ইনকাম করেন।

এখানে প্রায় দেড় লাখের বেশি লাইভ জব রয়েছে। এই সাইট থেকে একজন ফ্রিল্যান্সার হিসেবে ইনকামের জন্য প্রথমে আপনাকে রেজিস্ট্রেশন কমপ্লিট করতে হবে। যা একদম ফ্রিতে আপনি করতে পারবেন। রেজিস্ট্রেশন করার পর ফাইন্ড জব অপশনে গিয়ে আপনার দক্ষতা ও সুবিধামতো কাজগুলো খুঁজে নিবেন। সুবিধা হল, এখানে প্রতিটি কাজের বিস্তারিত বর্ণনা থাকে।

এখন দেখে নিন এই সাইটে যে সকল ফ্রিল্যান্স কাজ করে টাকা ইনকাম করতে পারবেন তার তালিকা-

  • ইউটিউব ভিডিও দেখা
  • ফেসবুক ফলোয়ার
  • পাঁচ মিনিট ভিডিও দেখা, লাইক কমেন্ট করা
  • টেলিগ্রাম গ্রুপে জয়েন
  • সাইন আপ করা
  • এড এ ক্লিক করা
  • জিমেইল একাউন্ট তৈরি করা
  • ছোট ছোট সহজ কিছু কাজ করা ইত্যাদি

এই সাইটে ছোট ছোট ফ্রিল্যান্সিং কাজ করে ইনকাম করা যায় বলে নতুন পুরাতন ফ্রিল্যান্সারদের কাছে সাইটটি জনপ্রিয়তা পেয়েছে। সাইটটি যেহেতু বাংলাদেশী তাই এখান থেকে উপার্জন করা টাকা আপনারা বিকাশ, নগদ বা রকেটের মাধ্যমে তুলে নিতে পারবেন। ঘরে বসে আপনার সুবিধা অনুযায়ী যে কোন কাজ করে ইনকাম করতে চাইলে সাইটটি সাইন আপ করতে পারেন।

আরো পড়ুনঃ ডিপোজিট ছাড়া ইনকাম করার জনপ্রিয় ২০টি সাইট

You Cubez

You Cubez একটি পিটিসি (PTC- Paid To Click)  প্লাটফর্ম। মূলতঃ অ্যাড দেখার মাধ্যমে এই সাইটটিতে ইনকাম করা যায়। অ্যাড গুলো সাধারণত ১০-৩০ সেকেন্ডের হয়। প্রতি অ্যাড এর জন্য আপনি পেমেন্ট পাবেন। যত বেশি সময়ের অ্যাড দেখা যাবে তত বেশি আয়।

অ্যাড দেখা ছাড়াও অন্যান্য টাস্ক কমপ্লিট করে ইনকাম করার সুযোগ রয়েছে। যেমন, অ্যাপ ডাউনলোড করা, সার্ভে পূরণ করা বা সাইন আপ করা ইত্যাদি। প্রতি অফারের জন্য বিভিন্ন রিউয়ার্ডস পাওয়া যায়। এগুলো ছাড়াও বাড়তি আয়ের জন্য আপনার বন্ধুদের রেফার করতে পারেন। এখানে ডিপোজিট করেও আয় করা যায়। অর্থাৎ অ্যাপে কিছু টাকা খরচ করে নিজের অ্যাড দেখিয়ে ইনকাম করতে পারেন।

আপনার একাউন্টে ন্যূনতম ১২০০ টাকা হলে উইথড্র দিতে পারবেন। এজন্য পেপাল, স্ক্রিল বা ওয়ালেট মেথড ব্যবহার করতে হবে। সাধারণত পেমেন্ট পেতে ১-২ সপ্তাহ লাগতে পারে।

Ordinary it

ফ্রি টাকা ইনকাম করার আরেকটি বাংলাদেশী বিশ্বস্ত সাইট Ordinary it. এখানে আপনি আর্টিকেল লিখে মাসে ১৫,০০০ টাকা ইনকাম করতে পারবেন। অর্থাৎ এখানে আপনাকে একজন আর্টিকেল রাইটার হিসেবে কাজ করতে হবে।

আপনি যদি লেখালেখিতে দক্ষ হয়ে থাকেন এবং এসইও ( SEO- Search Engine Optimization)  করতে পারদর্শী হন, তাহলে অর্ডিনারি আইটিতে একজন আর্টিকেল রাইটার হিসেবে জয়েন হয়ে মাসে সর্বোচ্চ ১৫,০০০ টাকা পর্যন্ত ইনকাম শুরু করতে পারেন। অর্ডিনারি আইটি থেকে ইনকাম করা টাকা সরাসরি আপনার নগদ বা বিকাশ একাউন্টে পেমেন্ট নিতে পারবেন।

clixsense

clixsense একটি জিপিটি (GPT- Get Paid To) সাইট যেখানে বিভিন্ন টাস্ক ও সার্ভে কমপ্লিট করে টাকা ইনকাম করা যায়। বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়ে আপনি এই সার্ভে গুলো মুহূর্তের মধ্যে কমপ্লিট করতে পারবেন। এছাড়া বিভিন্ন টাস্ক গুলো হালকা এবং সহজ। কিছুক্ষণের মধ্যেই আপনি এই কাজ গুলো শেষ করতে পারবেন।

এগুলো ছাড়াও রয়েছে অ্যাপ ডাউনলোড করে ইনকাম করার অসাধারণ সুযোগ। বিভিন্ন জায়গায় সাইন আপ করেও আপনি ইনকাম করতে পারবেন এই সাইট থেকে। আবার এক্সট্রা ইনকামের জন্য আপনি রেফার করতে পারেন।

পেপালের মাধ্যমে এখান থেকে অর্জিত রিওয়ার্ড ক্যাশ আউট করতে পারবেন। মিনিমাম অর্জিত পয়েন্টস হচ্ছে ১০। পরবর্তীতে এই টাকা বিক্রি করে দিয়ে বিকাশ বা নগদে উত্তোলন করতে পারবেন।

scarlet clicks

ফ্রি টাকা ইনকাম করে বিকাশ বা নগদে পেমেন্ট নিতে পারেন scarlet clicks সাইটে।। গুগল ক্রোম ব্রাউজারে সাইটটি পেয়ে যাবেন। এখান থেকে ইনকাম করার জন্য প্রথমে আপনাকে রেজিস্ট্রেশন করার প্রয়োজন হবে। যা আপনি ফ্রিতে করতে পারবেন।

এই সাইটে আপনি ৩ ভাবে এখানে ইনকাম করতে পারবেন। অ্যাড দেখে, অফার পূরণ করে এবং রেফার করে। প্রতিটি ক্লিক করার জন্য আপনি ১ সেন্ট করে পাবেন।

রেফারেল প্রোগ্রামে অংশ নিয়ে আপনি ১০০% পেমেন্ট পাবেন। এই সাইটে কাজ করে মিনিমাম ২ ডলার হলে  পে আউট করা যায়। তবে এখান থেকে আপনারা সরাসরি বিকাশ বা নগদে পেমেন্ট নিতে পারবেন না। প্রথমে পেয়ার বা সাইটে থাকা পেমেন্ট মেথডে টাকা নেওয়ার পর আপনার বিকাশ বা নগদ অ্যাকাউন্টের মাধ্যমে উত্তোলন করতে পারবেন।

GiftHunterClub.com

ফ্রি টাকা ইনকাম করার আরেকটি জনপ্রিয় সাইট Gifthunterclub. পূর্বে সাইটটি প্লে স্টোরে অ্যাপ হিসেবে পাওয়া গেলেও এখন আপনাকে সাইটে সাইন আপ করে টাস্ক গুলো সম্পন্ন করতে হবে। এই সাইটে শুধুমাত্র আপনার নাম, ইমেইল এড্রেস ও পাসওয়ার্ড দিয়ে ফ্রিতে সাইন আপ করার সুযোগ পাবেন।

সাইন আপ করার পর সাইটে অফার করা গেমগুলো খেলে, কেনাকাটা করে গিফট কার্ড অর্জন করবেন যা পেপেলে রিডিম করতে পারবেন। এছাড়া সাইটের আর্ন পেজ থেকে বিভিন্ন অফার পিক করে কমপ্লিট করার মাধ্যমে আয় করতে পারবেন। যেমনঃ সার্ভে করা, অ্যাপ বা প্রোডাক্ট প্রচারে অংশ নেওয়া ইত্যাদি।

প্রতিটি অফার খুব কম সময়ে সম্পন্ন করা যায়। মোটামুটি ৫ থেকে ১০ মিনিটের মধ্যে অফার গুলোর কাজ শেষ হবে। প্রতিটি অফার সম্পন্ন করার জন্য কয়েন পাবেন। এছাড়া এই সাইট থেকে লিংক রেফার করে আয় করার সুযোগ রয়েছে। এভাবে কাজ করে যখন ১০০০ পয়েন্ট সম্পন্ন হবে, তখন ১ ডলার ইনকাম করা কমপ্লিট হবে। অর্থাৎ এখানে ১ হাজার পয়েন্ট সমান ১ ডলার। এবং যেকোনো সময় এই টাকা ক্যাশে উইথড্র করা যায়।

ফ্রি-ইনকাম-অ্যাপস-সাইট

অনলাইনে টাকা ইনকাম করার সেরা মাধ্যম

অনলাইনে টাকা ইনকাম করার জন্য কিছু সেরা ও নির্ভরযোগ্য মাধ্যম ব্যবহার করতে পারেন। ঠিকঠাক মতো শ্রম ও সময় দিলে অল্প সময়ে ভালো আয় করার সুযোগ থাকে। ল্যাপটপ না থাকলেও সমস্যা নেই, শুধুমাত্র হাতের স্মার্টফোন ও ইন্টারনেট সংযোগ দিয়ে কাজ করা যায়। ইতিমধ্যে ইউজার ফিডব্যাক দেওয়া সেরা ৫টি মাধ্যম সম্পর্কে আমরা জানবো।

তো বন্ধুরা, চলুন এখন জেনে নেওয়া যাক অনলাইনে টাকা ইনকামের জন্য কোন কোন সেরা মাধ্যম আমাদের তালিকায় রয়েছে-

মাইক্রো জব কাজঃ অনলাইনে ইনকাম করার সবচেয়ে সহজ ও জনপ্রিয় উপায় হল মাইক্রো জব কাজ। কারণ এই কাজের জন্য কোনরকম দক্ষতার প্রয়োজন হয় না এবং খুব বেশি শ্রম দিতে হয় না। বিশেষ করে শিক্ষার্থী ও গৃহিণী, যারা দক্ষতা বিহীন কাজের খোঁজ করেন তাদের জন্য আয় করার এটি হতে পারে সেরা মাধ্যম। এই উপায়ে খুব বেশি উপার্জন করা না গেলেও অন্তত হাত খরচের টাকা তুলে নেওয়া যায়।

জনপ্রিয় মাইক্রো জব কাজের মধ্যে রয়েছে- অনলাইনে সার্ভে পূরণ করা বা সমীক্ষায় অংশ নেওয়া, ভিডিও এড দেখা, গেম খেলা, বিভিন্ন বিষয়ে কুইজ খেলা, ছোট ছোট ডাটা এন্ট্রির কাজ করা ইত্যাদি।

ফ্রিল্যান্সিং কাজঃ বর্তমান যুগে ফ্রিল্যান্সিং সম্পর্কে আমরা কমবেশি সবাই জানি। ফ্রিল্যান্সিং করে কেউ কেউ মাসে লাখ লাখ টাকা ইনকাম করছেন এ বিষয়ে আমরা শুনে থাকি। হ্যাঁ, এটা ঠিক ফ্রিল্যান্সিং করে প্রচুর টাকা আয় করার সুযোগ রয়েছে, তবে এজন্য আপনাকে নির্দিষ্ট কাজে দক্ষ ও যোগ্য হতে হবে। 

যেমনঃ গ্রাফিক্স ডিজাইন, ওয়েবসাইট ডিজাইন ও ডেভেলপমেন্ট, ডিজিটাল মার্কেটিং, ব্লগিং, আর্টিকেল রাইটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং ইত্যাদি জনপ্রিয় কাজগুলোর চাহিদা অনেক বেশি।

এই সকল কাজের কোন একটি জানলে আপনি আন্তর্জাতিক ফ্রিল্যান্স মার্কেটপ্লেস যেমনঃ ফাইবার, আপ ওয়ার্ক, ফ্রিল্যান্সার ডটকম এর মত বিশ্বসেরা প্ল্যাটফর্মে কাজ করে মোটা অংকের টাকা উপার্জন করতে পারবেন।

ব্লগিং ও কনটেন্ট রাইটিংঃ ব্লগিং ও কনটেন্ট রাইটিং করে বর্তমানে ভালো টাকা আয় করা যায়। ব্লগিংয়ের জন্য আপনি নিজের একটি ওয়েবসাইট বিনামূল্যে তৈরি করতে পারেন এবং নিয়মিত ব্লগ লিখে মনিটাইজেশনের মাধ্যমে গুগল এডসেন্স এর অ্যাড দেখিয়ে মাসে ১০ থেকে ৩০ হাজার টাকা পর্যন্ত আয় করতে পারেন। প্রচুর ব্লগার রয়েছে যারা নিজের সাইটে আর্টিকেল লিখে এই পরিমাণ আয় করছেন।

এছাড়া নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে কিংবা ফ্রিল্যান্স মার্কেটপ্লেসে কন্টেন্ট লেখার কাজ করতে পারেন। এই উপায়েও মাসে ভালো টাকা আয় করার সুযোগ রয়েছে। এই কাজের জন্য যে কোন বিষয়কে আকর্ষণীয় ও পরিপূর্ণ তথ্য দিয়ে লেখা ও এসইও করার দক্ষতা থাকতে হবে।

এফিলিয়েট মার্কেটিংঃ এফিলিয়েট মার্কেটিং বর্তমান সময়ে অনলাইন ইনকামের আরেকটি সেরা মাধ্যম। এই উপায়ে পণ্যের লিংক তৈরি করে প্রচার করার মাধ্যমে পণ্যটি বিক্রি করে নির্দিষ্ট হারে কমিশন পেয়ে ইনকাম হয়। এফিলিয়েট মার্কেটিং করার জন্য আপনি যে কোন প্ল্যাটফর্ম ব্যবহার করতে পারেন।

যেমনঃ ফেসবুক বা youtube, ব্লগ ওয়েবসাইট, হোয়াটসঅ্যাপ ইত্যাদি। এফিলিয়েট নেটওয়ার্ক তৈরি করার জন্য জনপ্রিয় ই-কমার্স সাইটে একজন এফিলিয়েট মার্কেটের হিসেবে একাউন্ট খুলতে পারেন। জনপ্রিয় কয়েকটি ই-কমার্স সাইট হলঃ amazon, দারাজ, রকমারি ইত্যাদি।

ইউটিউব এর জন্য ভিডিও তৈরিঃ ইউটিউব চ্যানেল হল অনলাইন থেকে টাকা উপার্জন করার বর্তমান সময়ের আরেকটি সেরা মাধ্যম। ছাত্র-ছাত্রী থেকে শুরু করে গৃহিণী কিংবা পার্ট টাইম আয় করার সুযোগ করছেন এরকম প্রচুর মানুষ এখন নিজের ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করে ভালো টাকা আয় করছেন।

আপনি যদি কোন বিষয়ে দক্ষ হন তাহলে বসে না থেকে ওই বিষয়ের উপর আকর্ষণীয় ভিডিও তৈরি করে নিজের ইউটিউব চ্যানেলে আপলোড করে এডসেন্সের এর মাধ্যমে আয় করা শুরু করতে পারেন।

মোবাইলে ফ্রি টাকা ইনকাম apps

প্রিয় পাঠক, মোবাইলে ফ্রি টাকা ইনকাম অ্যাপস দিয়ে আয় করা যায় ঘরে বসে। ইন্টারনেটে খুঁজলে অ্যান্ড্রয়েড মোবাইলে ব্যবহারযোগ্য অসংখ্য বিনামূল্যের অ্যাপস রয়েছে, যেগুলো থেকে কোনরকম বিনিয়োগ ছাড়া উপার্জন করা যায়। বেশিরভাগ অ্যাপসে মাইক্রো জব ক্যাটাগরির কাজ করতে হয়। 

যেমনঃ সার্ভে পূরণ করা, গেম খেলা, ভিডিও দেখা, সোশ্যাল মিডিয়ার ছোট ছোট কাজ, রেফার করা সহ এ ধরনের সহজ ও ছোট কাজ। আন্তর্জাতিক অ্যাপস হওয়ায় এ সকল কাজ করে সরাসরি ডলার ইনকাম করে নিতে পারবেন।

আরো পড়ুনঃ ফি টাকা ইনকাম বিকাশ পেমেন্ট দৈনিক ৪০০ - ৫০০ টাকা ২০২৫

তবে এজন্য প্রথমে জানতে হবে এন্ড্রয়েড মোবাইল ফোনের বিশ্বাসযোগ্য ফ্রি টাকা ইনকাম অ্যাপস বিষয়ে। তাই নিচে আপনাদের জন্য মোবাইলে ফ্রি টাকা ইনকাম করার কয়েকটি বিশ্বস্ত অ্যাপসের তালিকা দেয়া হলো। এই অ্যাপস গুলো থেকে সহজ কিছু কাজ করে টাকা আয় করা শুরু করতে পারেন।

  • Cashpirate
  • Ysense
  • Cashkarma
  • Swagbucks
  • Inboxdollar
  • lucktastic
  • Freecash
  • TaskBucks
  • JumpTask
  • ClipClaps
  • Earn Quick
  • Survey Heart: Form,Poll & Quiz
  • Win Walk
  • Google Opinion Rewards

রেফার করে ফ্রি টাকা ইনকাম apps

ফ্রি টাকা ইনকাম অ্যাপস থেকে রেফার করে টাকা ইনকাম করা যায়। অনলাইনে অ্যাপস থেকে বিভিন্ন ছোট ছোট কাজ করে টাকা ইনকাম করার পাশাপাশি নির্দিষ্ট অ্যাপস এর লিংক বন্ধুদের মধ্যে পাঠানোর বিনিময়ে ইনকাম করার সুযোগ প্রদান করে। এর ফলে ব্যবহারকারীরা বাড়তি টাকা আয় করতে পারে।আবার অ্যাপে বেশি সংখ্যক লোক নিবন্ধন করে থাকে।

রেফার করে আয় করার নিয়ম হলো অ্যাপের লিংক পরিচিতজনদের পাঠানোর পর যদি তারা অ্যাপটি ব্যবহার করে তাহলে নির্দিষ্ট হারে কমিশন পেয়ে ইনকাম করবেন। আপনার রেফার করা লিংকের মাধ্যমে যত বেশি মানুষ অ্যাপে একাউন্ট ক্রিয়েট করে লগইন করবে তত বেশি আপনার ইনকাম হবে।

নিচে রেফার করে টাকা ইনকাম করার জনপ্রিয় ১২টি ফ্রি অ্যাপসের নাম দেখে নিনঃ

  • Refer Earn
  • Swagbucks
  • Taskbucks
  • Bkash app
  • Kashkick
  • nogod app
  • Qlink
  • Kucoin app
  • Cash app
  • Rewardflix
  • paypal
  • Payoneer

ফ্রি ইনকাম অ্যাপস ও সাইট 2026 সম্পর্কিত প্রশ্ন ও উত্তর

প্রশ্নঃ প্রতিদিন ১০০ টাকা দেওয়ার অ্যাপস?

উত্তরঃ Swagbucks হলো সহজ কিছু টাকা ইনকাম করার অ্যাপ। যেখানে আপনারা সার্ভে করে, গেম খেলে, কেনাকাটা সহ ছোট ছোট কাজ করে প্রতিদিন ১০০ টাকা আয় করতে পারেন।

প্রশ্ন: মোবাইল দিয়ে কিভাবে টাকা ইনকাম করা যায়?

উত্তরঃ মোবাইলে বিভিন্ন উপায়ে আপনি টাকা ইনকাম করতে পারেন। বর্তমান সময়ের বেশিরভাগ যেহেতু মোবাইল ফ্রেন্ডলি এই সকল অ্যাপ এ কাজ করে টাকা আয় করতে পারেন। এছাড়া ব্লগিং করে, ভ্লগিং করে, ফেসবুক পেজের মাধ্যমে, ই-কমার্স সাইট গুলোতে এফিলিয়েট মার্কেটিং করে মোবাইলে টাকা আয় করতে পারেন।

প্রশ্নঃ অনলাইন থেকে ফ্রি আয় করার উপায় কি কি?

উত্তরঃ অনলাইনে বিভিন্ন কাজ করে আপনারা আয় করতে পারেন। বর্তমান সময়ের অনলাইনে জনপ্রিয় কিছু কাজ করে অনেকেই প্রচুর টাকা ইনকাম করছেন। যেমনঃ

  • কন্টেন্ট পাবলিশ করে
  • ফেসবুক পেজ খুলে
  • ইউটিউব চ্যানেল খুলে
  • এফিলিয়েট নেটওয়ার্কিং এর মাধ্যমে
  • ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট এর কাজ করে
  • সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর কাজ করে
  • অনলাইনে টিউটরিং করে
  • অনলাইনে কোর্সসমূহ বিক্রি করে
  • অনলাইনে বিভিন্ন সেবা প্রদান করে যেমনঃ প্রযুক্তিগত বা জমি জমা বিষয়ক ইত্যাদি।
  • ড্রপ শিপিং এর কাজ করে
  • ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসগুলোতে ফ্রিল্যান্সার হিসেবে যোগ দিয়ে
  • ফি টাকা ইনকাম করার উপায় অনলাইনে পডকাস্ট তৈরি করে

লেখকের মতামত

প্রিয় পাঠক, ফ্রি ইনকাম অ্যাপস ও সাইট 2026  আলোচনা করার চেষ্টা করেছি। বর্তমান সময়ের অনলাইনে টাকা ইনকাম করার সবচেয়ে জনপ্রিয় সহজ উপায় হলো মাইক্রো জব ফ্রী সাইট ও অ্যাপস । অনলাইনে হাজার হাজার অ্যাপস এর মধ্যে বিশ্বস্ত ও সেরা ১৬টি অ্যাপস/সাইট সম্পর্কে আপনারা আজকের ব্লগে জানতে পেরেছেন।

এই অ্যাপসগুলো নিয়মিত টাকা ইনকাম করার উপায় হিসেবে ইউজারদের কাছে অত্যন্ত জনপ্রিয়। এছাড়া অনলাইনে টাকা ইনকাম করার সেরা মাধ্যম সম্পর্কেও জেনেছেন। আশা করি আজকের আর্টিকেলটি পড়ে আপনাদের অনলাইন যাত্রা নির্বিঘ্নে শুরু হবে। অনলাইন ইনকাম বিষয়ক এরকম আরো সমসাময়িক তথ্য জানতে passiodrivefiona.com সাইট নিয়মিত ভিজিট করতে পারেন। 

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

passiondrivefiona র নীতিমালা মেনে comment করুন। প্রতিটি comment রিভিউ করা হয়;

comment url