ইনভেস্ট ছাড়া অনলাইনে দ্রুত অর্থ উপার্জনের অ্যাপস সেরা ২১টি

ইনভেস্ট ছাড়া অনলাইনে দ্রুত অর্থ উপার্জনের অ্যাপস গুলো কি সত্যিই কার্যকরী? আপনার মনে যদি এমন প্রশ্ন এসে থাকে তাহলে আজকের আর্টিকেলটি মনোযোগ দিয়ে পড়লে উত্তরটি পেয়ে যাবেন আশা করি।

ইনভেস্ট-ছাড়া-অনলাইনে-দ্রুত-অর্থ-উপার্জনের-অ্যাপস

আমরা অনেকেই এখন অনলাইনে কোন রকম বিনিয়োগ ছাড়া টাকা উপার্জনের বিষয়ে চিন্তা করি। অনলাইনে অসংখ্য উপায় রয়েছে টাকা আয় করার, তবে বর্তমান সময়ে ফ্রি এপ্স গুলো ইউজারদের বেশি মনোযোগ আকর্ষণ করতে পেরেছে। আজকের আর্টিকেলে আমরা সেরা ২১টি অ্যাপস সম্পর্কে আপনাদের জানাবো যেগুলো সেরা ও নির্ভরযোগ্য। পোস্ট সূচীপত্রঃ

ইনভেস্ট ছাড়া অনলাইনে দ্রুত অর্থ উপার্জনের অ্যাপস

ইনভেস্ট ছাড়া অনলাইনে দ্রুত অর্থ উপার্জনের অ্যাপস গুলো তাদের কম সময়ে পেমেন্ট প্রদান সিস্টেম এবং বিশ্বস্ততার কারণে ব্যবহারকারীরা পছন্দ করছেন বেশি। এতে করে যারা অনলাইনে দ্রুত আয় করার সুযোগ খোঁজেন তাদের জন্য এটি একটি সেরা উপায়। তবে এখানে একটি প্রশ্ন থেকেই যায়, হাজার হাজার ফ্রি এপস এর ভিড়ে কোন এপস গুলো নির্ভরযোগ্য ও অল্প সময়ে অর্থ প্রদানের নিশ্চয়তা দেয় তা জানা এবং বোঝাটা অনেক সময় কঠিন হয়ে পড়ে।

আরো পড়ুনঃ ডিপোজিট ছাড়া গেম খেলে ইনকাম করার উপায়, অ্যাপস ও সাইট

আপনাদের অনলাইন ইনকামের পথ সহজ ও সুগম করতে আজকের আর্টিকেলের মাধ্যমে আমরা দীর্ঘমেয়াদী ও তাৎক্ষণিক ইনভেস্ট ছাড়া অনলাইনে দ্রুত অর্থ উপার্জনের অ্যাপস সেরা ২১টি অ্যাপ সম্পর্কে নিচে আলোচনা করতে চলেছি।

এখানে আমরা অ্যাপসগুলোকে সময়, চাহিদা ও কাজের দক্ষতার উপর ভিত্তি করে কয়েকটি ভাগে ভাগ করে আলোচনা করব। পুরো আর্টিকেলটি শেষ পর্যন্ত পড়লে আপনাদের বুঝতে অসুবিধা হবে না।

ইনভেস্ট ছাড়া দীর্ঘমেয়াদি অনলাইন ইনকাম অ্যাপস

আপনার যদি অনলাইন থেকে দীর্ঘমেয়াদে টাকা উপার্জন করার পরিকল্পনা থাকে তাহলে সেই সকল অ্যাপসে আপনাকে কাজ খুঁজতে হবে যেখানে কাজ করে লং টাইম বেনিফিট পাওয়া যাবে আবার টাকা আয় শুরু করা যাবে অল্প সময়ে। যদিও এই সকল অ্যাপসগুলোতে কাজ করার জন্য আপনার কাজ করার দক্ষতার প্রয়োজন হবে, তবে একবার যদি আপনি কাজে দক্ষ হয়ে উঠতে পারেন তাহলে আপনার কাজের অভাব হবে না। 

প্রচুর টাকা আয় করে নিতে পারবেন। নিচে আপনাদের জন্য বর্তমান সময়ের জনপ্রিয় ৬টি অ্যাপস সম্পর্কে আলোচনা করা হলো, যা দীর্ঘমেয়াদি অনলাইন ইনকাম অ্যাপস হিসেবে ইতিমধ্যে স্বীকৃত।

Fiverr App (ফাইবার): ঘরে বসে অনলাইন থেকে ইনকামের বিশ্বস্ত ও জনপ্রিয় একটি প্লাটফর্ম হল ফাইবার। এটি একটি অনলাইন মার্কেটপ্লেস যেখানে সারা বিশ্ব জুড়ে ফ্রিল্যান্সার ও ব্যবসার সাথে যুক্ত লোকদের সংযুক্ত করে। এখানে নানা ধরনের দক্ষতা ভিত্তিক কাজ/ সেবা বিক্রি করে অর্থ উপার্জন করা যায়। যেমনঃ গ্রাফিক্স ডিজাইন, প্রোগ্রামিং এর কাজ, এসইও, ডিজিটাল মার্কেটিং, কন্টেন্ট রাইটিং, ডাটা এন্ট্রি, ভিডিও এডিটিং সহ আরো নানা ধরনের কাজ। 

একজন নতুন ফ্রিল্যান্সার হিসেবে ফাইবারে আপনার যাত্রা শুরু করতে পারেন। গুগল প্লে স্টোর থেকে ফাইভার অ্যাপ ডাউনলোড করে ইন্সটল করার পর আপনাকে প্রোফাইল ভালোভাবে সম্পন্ন করতে হবে। এরপর আপনি আপনার কাজের দক্ষতা অনুযায়ী একটি আকর্ষণীয় ও ইউনিক গিগ তৈরি করুন যা ক্লায়েন্টদের দৃষ্টি আকর্ষণ করবে। আপনি যদি কোন একটি নির্দিষ্ট কাজে দক্ষ হন এবং ফাইবারের নিয়ম নীতি অনুযায়ী কাজ করে ক্লায়েন্টদের সন্তুষ্ট করতে পারেন ও আপনার যোগাযোগ দক্ষতা ভালো হয় 

তাহলে এই মার্কেটপ্লেসে আপনার কাজ পেতে অসুবিধা হবে না। নতুন অবস্থায় সাধারণত সর্বনিম্ন ৫ ডলার থেকে ১৫ ডলার দিয়ে কাজ শুরু করলেও পরবর্তীতে আপনার কাজের চাহিদার ভিত্তিতে মূল্য বৃদ্ধি করে প্রচুর টাকা ইনকাম করতে পারবেন, যা হবে ঝামেলাহীন ও দীর্ঘমেয়াদি।

Upwork App (আপ ওয়ার্ক): Upwork আরেকটি জনপ্রিয় ও সেরা ফ্রিল্যান্স মার্কেটপ্লেস। এখানে সাধারণত অভিজ্ঞ ও দক্ষতা সম্পন্ন ফ্রিল্যান্সরা কাজ করে থাকে। চাইলে আপনিও যুক্ত হতে পারেন যথাযথভাবে আপনার প্রোফাইল সম্পন্ন করার মাধ্যমে। এজন্য প্রথমে আপনাকে Upwork App টি ডাউনলোড করে ইন্সটল করে নিতে হবে। তারপর সাইন আপ বাটনে গিয়ে আপনার নাম, প্রোফাইল ছবি, কাজের অভিজ্ঞতা, পোর্টফোলিও ইত্যাদি দিয়ে প্রোফাইল তৈরির কাজ সম্পন্ন করতে হবে। এজন্য আপনার একটি সক্রিয় ইমেইল অ্যাকাউন্ট বা গুগল একাউন্ট ব্যবহার করতে হবে।

এই মার্কেটপ্লেসে ফ্রিল্যান্স কাজের প্রোজেক্ট ও ঘন্টা ভিত্তিতে কাজ করে ইনকাম করা যায়। গ্রাফিক্স ডিজাইন, ওয়েব ডিজাইন ও ডেভেলপমেন্ট, কনটেন্ট রাইটিং, ডাটা এন্ট্রি, ডিজিটাল মার্কেটিং ইত্যাদি দক্ষতা সম্পন্ন কাজ করে বড় ইনকামের সুযোগ রয়েছে। 

নতুন হিসেবে আপনাকে আপনার কাজের একটি নমুনা তৈরি করে আপনার পোর্টফলিতে যুক্ত করতে পারেন, এতে ক্লায়েন্টেরা আপনার কাজ দেখতে পাবে এবং আপনাকে কাজে নিযুক্ত করতে উৎসাহী হবে। নতুন অবস্থায় অ্যাপের জব অপশনে গিয়ে আপনার দক্ষতা ভিত্তিক কাজ সার্চ করে প্রয়োজনীয় প্রপোজাল পাঠাতে পারেন।

Freelancer.com App (ফ্রিল্যান্সার ডটকম): ফ্রিল্যান্স জগতে আরেকটি ও জনপ্রিয় সেরা মার্কেটপ্লেস ফ্রিল্যান্সার ডটকম। এটি এমন একটি মার্কেটপ্লেস যেখানে নতুন ও অভিজ্ঞ সম্পন্ন ফ্রিল্যান্সাররা কাজ করে থাকেন। নতুন ফ্রিল্যান্সার হিসেবে ফ্রিল্যান্সার ডটকমে একটি পেশাদার প্রোফাইল তৈরির কাজ সম্পন্ন করতে হবে এবং আপনার কাজের নমুনা বা পোর্টফোলিও যোগ করতে হবে। 

ছোট বড় নানা ধরনের ফ্রিল্যান্স কাজের চাহিদা এই মার্কেটে রয়েছে। যেমনঃ ডাটা এন্ট্রি, কন্টেন্ট রাইটিং, ডিজিটাল মার্কেটিং, অনুবাদ, রি রাইটিং, গ্রাফিক্স ডিজাইণ, ওয়েব ডিজাইন ও ডেভেলপমেন্ট, ভিডিও অ্যানিমেশন, ফেসবুক মার্কেটিং, Ui/Ux ডিজাইন সহ আরো অন্যান্য কাজ।

আরো পড়ুনঃ টাকা ছাড়া টাকা ইনকাম করবেন যেভাবে, বাস্তব সম্মত উপায়

উপরে উল্লেখিত যেকোন একটি কাজে দক্ষ হয়ে আপনি এই মার্কেটপ্লেসে কাজ শুরু করতে পারেন। এই মার্কেটপ্লেসের একটি বৈশিষ্ট্য হল, এখানে আপনি আপনার দক্ষতা অনুযায়ী কাজের বিড বা কন্টেস্টে অংশ নিয়ে কাজ খুঁজতে পারেন। অনেক ফ্রিল্যান্সার রয়েছেন যারা শুধুমাত্র তাদের মোবাইল দিয়ে এই প্ল্যাটফর্মে কাজ করছেন এবং দীর্ঘমেয়াদী পেশা হিসেবে বেছে নিয়েছেন।

Toptal App (টপ টাল): Toptal এমন একটি ফ্রিল্যান্স প্ল্যাটফর্ম যেখানে সাধারণত দক্ষ ও অভিজ্ঞ ফ্রিল্যান্সারদের মিলনমেলা বলা যায়। এই প্লাটফর্মে নতুন অবস্থায় কাজ পাওয়া কঠিনই বলা চলে। তবে আপনার যদি দীর্ঘ সময় ধরে ফ্রিল্যান্সিং কাজের অভিজ্ঞতা ও নির্দিষ্ট কোন কাজের দক্ষতা থাকে তাহলে এখানে আপনি কাজ শুরু করলে ভালো করবেন। এই সাইটটিকে এখন পর্যন্ত হাই পেইং সাইট বলা চলে যেখানে প্রতি ঘন্টায় কাজের মূল্য ৬০ ডলার থেকে ১৫০ ডলার হয়ে থাকে।

তবে এখানে কাজ করার জন্য আপনাকে কঠিন নিয়মের মধ্য দিয়ে নিবন্ধিত হতে হবে। বিশেষ করে সুনির্দিষ্ট কোন কাজে খুব বেশি দক্ষতা এবং ইংরেজিতে ভালো হতে হবে। তবে একবার আপনি ইন্টারভিউ উত্তীর্ণ হলে আপনার নিজের কাজের রেট নিজেই সেট করতে পারবেন 

এবং আপনার দক্ষতাভিত্তিক যেকোনো ফ্রিল্যান্স ও রিমোট কাজ করে প্রচুর অর্থ উপার্জন করতে পারবেন। এই সাইটে মূলতঃ দক্ষ ও অভিজ্ঞ ডেভলপার, সফটওয়্যার ইঞ্জিনিয়ার, ফিন্যান্স এক্সপার্ট, প্রজেক্ট ম্যানেজারদের চাহিদা অনেক বেশি।

Flexjobs App (ফ্লেক্স জবস): Flexjobs এমন একটি প্ল্যাটফর্ম যেখানে আপনি ফ্রিল্যান্স কাজসহ রিমোট জব এমনকি পার্ট টাইম জব করে ইনকাম করতে পারবেন। সারা বিশ্বের ব্যবহারকারীদের নিকট অ্যাপটি বিশ্বস্ত হিসেবে প্রমাণিত হয়েছে। চাইলে আপনিও ঘরে বসে আপনার সুবিধামতো রিমোট জব বা ফ্রিল্যান্স কাজ করে আয় শুরু করতে পারেন। 

যেমনঃ গ্রাফিক ডিজাইন এর বিভিন্ন কাজ, কনটেন্ট রাইটিং, ডাটা এন্ট্রি কাস্টমার সেবা প্রদান করা সহ আরো বিভিন্ন ক্যাটাগরির ৫০টির বেশি কাজ রয়েছে।

নতুন হিসেবে আপনি প্রতি ঘন্টায় এই প্লাটফর্মে ৫ ডলার থেকে ২০ ডলার বা এর বেশি আয় করতে পারবেন, দক্ষতা এবং অভিজ্ঞতা বেশি হলে আয়ের পরিমাণও বৃদ্ধি পাবে। তবে এই সাইটটিতে কাজ শুরু করার জন্য আপনাকে পেইড সাবস্ক্রিপশন বা মেম্বারশিপ নিতে হবে।

AdSense App (এডসেন্স): বর্তমান সময়ে অনলাইন থেকে দ্রুত অর্থ উপার্জনের আরেকটি নির্ভরযোগ্য মাধ্যম হয়ে উঠেছে google এডসেন্স। এই কাজটি ঘরে বসে করা যায়। গুগল এডসেন্স থেকে ইনকামের জন্য আপনার একটি ব্লগ ওয়েবসাইট, ইউটিউব চ্যানেল বা এডসেন্স অ্যাপ থাকতে হবে, যেখানে আপনি প্রতিনিয়ত মানসম্মত ও আকর্ষণীয় কন্টেন্ট ও ভিডিও পাবলিশ করবেন।

গুগল এডসেন্স অ্যাপ মূলতঃ একটি মোবাইল অ্যাপ যেখানে আপনি গুগল এডমব ( Google AdMob) যুক্ত করে অ্যাপের ভিতরে বিজ্ঞাপন থেকে উপার্জন করা যায়। এজন্য আপনার এডসেন্স অ্যাপটি মনিটাইজেশন করার প্রয়োজন হবে। আপনি যখন আপনার কনটেন্ট যথাযথভাবে এসইও ( SEO- Search Engine Optimization)  করবেন তখন আপনার এডসেন্স অ্যাপ থেকে দ্রুত উপার্জন হবে। এছাড়া ট্রাফিক বৃদ্ধির জন্য সোশ্যাল মিডিয়া মার্কেটিং করতে পারেন। প্যাসিভ ইনকামের জনপ্রিয় একটি উপায়/ ধারণা হলো গুগল এডসেন্স।

ইনভেস্ট ছাড়া তাৎক্ষণিক টাকা ইনকাম করার অ্যাপ

প্রিয় পাঠক, অনলাইনে কিছু অ্যাপস রয়েছে যেখানে কাজ করে আপনি তাৎক্ষণিক অর্থ উপার্জন করতে পারবেন। এই ধরনের অ্যাপসগুলো স্বল্প সময়ে টাকা আয়ের নিশ্চয়তা প্রদান করে। বিপুল সংখ্যক মানুষের জন্য এই অ্যাপস গুলো সুবিধা জনক, কারণ এগুলোতে কাজ করার জন্য তেমন দক্ষতার প্রয়োজন হয় না। সাধারণ কিছু নিয়ম মেনে কাজ করলে আয় করা সম্ভব। যদিও উপার্জনের পরিমাণ কম হবে তবে দিনে একটি নির্দিষ্ট সময় ব্যয় করলে হাত খরচের টাকা উঠানো যায়।

চলুন তাহলে নিচে বিশ্বস্ত ও সেরা কয়েকটি অ্যাপ সম্পর্কে জেনে নেইঃ

Swagbucks App (সোয়াগ বাক্স): অনলাইন থেকে কোনরকম ইনভেস্ট না করে দ্রুত অর্থ উপার্জনের সেরা একটি অ্যাপস হলো সোয়াগ বাক্স। অ্যাপটি বিশ্বজুড়ে অনলাইনে ছোট ছোট কাজ করে ইনকাম করার ক্ষেত্রে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। এই অ্যাপের সাধারণত পেইড সার্ভে পূরণ করে, ভিডিও দেখে, গেম খেলে, শপিং করে, অ্যাপের মাধ্যমে নতুন কোন অ্যাপ টেস্ট করে  দ্রুত SB পয়েন্টস আয় করা যায়। এখানে ১০০ পয়েন্ট সমান ১ ডলার। তবে নতুন ইউজার হিসেবে সাইন আপ করলেই ৫ ডলার বোনাস হিসেবে পাওয়া যায়। এছাড়া রয়েছে পরিচিত জনের মধ্যে অ্যাড রেফার করে ইনকাম।

Survey Junkie App (সার্ভে যানকি): অনলাইনে আপনি যদি খুব কম সময়ে টাকা আয় করতে চান তাহলে Survey Junkie অ্যাপে সাইন আপ করতে পারেন। এই অ্যাপে আপনি ছোট ছোট সার্ভে পূরণ করার মাধ্যমে পয়েন্ট অর্জন করতে পারবেন যা পরবর্তীতে ডলারে রূপান্তর করতে পারবেন। এখানে ১০০০ পয়েন্ট হলে আপনি ১০ ডলার পাবেন। আপনি যদি দিনে ১ থেকে ২ ঘন্টা মনোযোগ দিয়ে সঠিকভাবে সার্ভে পূরণ করতে পারেন তাহলে খুব বেশি পরিমাণ না হলেও ভালো ইনকাম করে নিতে পারবেন। 

আপনার ইনকাম ৫ ডলার হলেই পেপাল বা অ্যামাজন গিফট কার্ড মাধ্যমে উত্তোলন করতে পারবেন। এই অ্যাপে সাইন আপ করার জন্য আপনার মোবাইলে গুগল প্লে স্টোরে সার্চ দিলে অ্যাপটি পেয়ে যাবেন। তারপর ডাউনলোড করে ইন্সটল করে প্রোফাইল সম্পন্ন করে নিলেই হবে।

Taskarbbit App (টাস্ক র‍্যাবিট): Taskarbbit অ্যাপের মাধ্যমে আপনি ঘরে বসে আপনার স্থানীয় শহরে বা এলাকায় কাজ খুঁজতে পারেন। অর্থাৎ এই অ্যাপ দিয়ে আপনি আপনার কাজের দক্ষতা অনুযায়ী যেকোনো ধরনের কাজ যেমনঃ আসবাবপত্র মেরামত, পরিষ্কার করা, বাগান করা, প্যাকিংয়ের কাজ থেকে শুরু করে পেইন্টিং সহ আরো অন্যান্য কাজ করে ফুল টাইম বা আপনার অবসর সময়কে কাজে লাগিয়ে ইনকামের জন্য পার্ট টাইম হিসেবে করে দ্রুত অর্থ আয় করতে পারেন। 

এই অ্যাপে নিবন্ধন করার পর আপনি আপনার কাজের দক্ষতা হিসেবে কাজের তালিকা তৈরি করবেন এবং যেকোনো কাজ সম্পন্ন করে ফুল টাকা আপনি নিজেই পেমেন্ট হিসেবে গ্রহণ করবেন। অনেক সময় ক্লায়েন্ট এর নিকট থেকে বোনাস টিপস হিসেবে বাড়তি টাকা আয়ের সুযোগ রয়েছে। এ সকল কিছু আপনি বাড়িতে থেকে এই অ্যাপের মাধ্যমে করতে পারবেন।

Ubar App ( উবার ): আপনি যদি ড্রাইভিং ভালো জানেন তাহলে ড্রাইভার হিসেবে উবার অ্যাপে সাইন আপ করতে পারেন। আপনার মোবাইলে গুগল প্লে স্টোর থেকে উবার অ্যাপ ডাউনলোড করে সাধারণ কিছু তথ্য দিয়ে, বিশেষ করে আপনার ড্রাইভিং লাইসেন্স ও গাড়ির কাগজপত্র জমা দেওয়ার পর আপনি রাইড শেয়ারিং শুরু করে ইনকাম করতে পারেন। বর্তমানে আমাদের দেশে উবার অ্যাপের মাধ্যমে রাইড শেয়ারিং করে প্রচুর মানুষ ভালো টাকা ইনকাম করছেন।

সবচেয়ে সুবিধা হল উবার অ্যাপে গাড়ি বা মোটরবাইক অথবা খাবার সরবরাহ করে আপনি তাৎক্ষণিক টাকা পেতে পারেন অথবা প্রতি সপ্তাহে আপনার অর্জিত টাকা নিতে পারে। সাধারণত আপনার আয়ের ২৫% কমিশন কেটে নিবে। তারপরেও এই অ্যাপের মাধ্যমে দৈনিক গাড়ি চালিয়ে ভালো টাকা ইনকাম করার সুযোগ রয়েছে।

Foodpanda App ( ফুড পান্ডা): ফুডপান্ডা এমন একটি অ্যাপ যেখানে সাইন আপ করে আপনি একজন ফুড অর্ডার ডেলিভারি রাইডার হিসেবে দ্রুত ইনকাম করতে পারেন। প্রতিদিন গ্রাহকদের নিকট নির্দিষ্ট পরিমাণ ফুড অর্ডার ডেলিভারি দিয়ে ভালো টাকা আয় করতে পারেন। এছাড়া বেশি অর্ডার ডেলিভারির জন্য বোনাস পেতে পারেন অথবা পিক আওয়ারে ডেলিভারির জন্য আলাদা ইন্সেন্টিভ অর্জন করতে পারেন। রয়েছে পরিচিতজনদের রেফার করে অ্যাপ এ জয়েন করানোর জন্য রেফারেল বোনাস। এছাড়া রয়েছে কাস্টমারদের নিকট থেকে বিশেষ টিপস।

খুব অল্প সময়ে প্রতিদিন ইনকাম করার জন্য ফুডপান্ডা অ্যাপ আপনার মোবাইলের গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে ইন্সটল করে নিবন্ধন করে নিতে পারেন।

Rakuten Insight App (রাকুটেন): ছোট ছোট সার্ভে বা জরিপে অংশ নিয়ে তৎক্ষণাৎ টাকা আয় করার সেরা এবং জনপ্রিয় একটি অ্যাপ হল Rakuten. এই অ্যাপটির মাধ্যমে বিভিন্ন কোম্পানির জরিপে আপনি অংশ নিতে পারবেন এবং এর বিনিময়ে পয়েন্ট অর্জন করতে পারবেন। কঠিন নয়, সহজ কিছু জরিপে আপনাকে অংশগ্রহণ করতে হবে। এই অ্যাপে জরিপে অংশ নেওয়ার সুবিধা হল, আপনি যখন ৫ ডলার সমপরিমাণ পয়েন্ট অর্জন করবেন তখনই আপনি তা পেপেল বা অ্যামাজন গিফট কার্ডের মাধ্যমে উত্তোলন করার সুবিধা পাবেন।

ইনভেস্ট-ছাড়া-অনলাইনে-দ্রুত-অর্থ-উপার্জনের-অ্যাপস

ইনভেস্ট ছাড়া অনলাইনে দ্রুত অর্থ উপার্জনের জনপ্রিয় অ্যাপস

ইনভেস্ট ছাড়া অনলাইনে দ্রুত অর্থ উপার্জনের জন্য একাধিক অ্যাপস রয়েছে যেগুলো ব্যবহারকারীদের কাছে অত্যন্ত জনপ্রিয়। এই অ্যাপসগুলো অনলাইন ইনকামের সহজ সমাধান হিসেবে ব্যবহারকারীদের কাছে আবির্ভূত হয়েছে। নিজের মোবাইল ব্যবহার করে এই অ্যাপসগুলো থেকে আয় করা যায়। এই তালিকায় যে সকল জনপ্রিয় অ্যাপস রয়েছে তা এক নজরে নিচে দেখে নিনঃ

Inboxdollar App (ইনবক্স ডলার): ইনবক্স ডলার এমন একটি অ্যাপ যা দীর্ঘ সময় ধরে ব্যবহারকারীদের দ্রুত পেমেন্ট করে আসছে। এজন্য ব্যবহারকারীদের কাছে অ্যাপটি দারুন জনপ্রিয়তা পেয়েছে। এই অ্যাপের কাজগুলো ছোট ছোট হয়ে থাকে, যেমনঃ পেইড সার্ভেতে অংশ নিয়ে, গেম খেলে, ছোট দৈর্ঘ্যের ভিডিও দেখে, এমনকি ইমেইল পড়ে ডলার ইনকাম করা যায়। আপনার একাউন্টে ৩০ ডলার হলেই উত্তোলন করতে পারবেন। এই অ্যাপে রয়েছে সাইন আপ বোনাস এবং রেফার করে আয়, যা আপনার ইনকাম বৃদ্ধিতে সহায়তা করবে।

আরো পড়ুনঃ কুইজ খেলে টাকা ইনকাম অ্যাপস বিকাশ নগদে পেমেন্ট

Freecash App (ফ্রী ক্যাশ): ইউজারদের জনপ্রিয় অ্যাপস এর তালিকায় ফ্রী ক্যাশ অ্যাপ অন্যতম। এই অ্যাপটি দ্রুত পেমেন্ট অ্যাপ হিসাবে নির্ভরযোগ্য। এটি মূলত একটি জিপিটি ( GPT- Get Paid To) সাইট। এই অ্যাপে আপনি ছোট ছোট নানা ধরনের টাস্ক সম্পন্ন করার জন্য পয়েন্ট অর্জন করতে পারবেন। যেমনঃ ভিডিও দেখে, গেম খেলে, অ্যাপ ডাউনলোড করে, সার্ভে করে, রেফার করে ইনকাম করার সুযোগ প্রদান করে। এছাড়া রয়েছে দৈনিক সক্রিয় বোনাস এবং বেশি আয় করা ব্যক্তিদের জন্য পুরস্কার। সর্বনিম্ন ৫ ডলার হলে এই অ্যাপ থেকে টাকা উত্তোলন করা যায়।

Mistplay App (মিস্ট প্লে): গেম খেলায় আসক্ত ব্যক্তিদের জন্য একটি জনপ্রিয় অ্যাপ মিস্ট প্লে। এই অ্যাপে গেম খেলে এবং প্রতিদিনের টাস্ক সম্পূর্ণ করে পয়েন্ট অর্জন করা যায়, যাকে সাধারণত ইউনিট বলা হয়ে থাকে। এটি একটি অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপ যে কারণে আপনার মোবাইলে সহজে ডাউনলোড করে অ্যাপের ভিতরে থাকা গেম গুলোর বিভিন্ন লেভেল পর্যন্ত যাওয়ার মাধ্যমে ইনকাম হয়ে থাকে। এছাড়া বোনাস ইনকাম এবং সাপ্তাহিক প্রতিযোগিতায় অংশ নিয়েও বেশি আয় করার সুযোগ রয়েছে।

Facebook App (ফেসবুক): বর্তমান সময়ে কোনরকম টাকা ব্যয় না করে অনলাইন থেকে ইনকাম করার জনপ্রিয় একটি অ্যাপ হল ফেসবুক। আপনি সহজে ফেসবুক অ্যাপ ব্যবহার করে আপনার নিজের তৈরি করা ভিডিও বা রিলস পাবলিশ করে মনিটাইজেশনের মাধ্যমে আয় শুরু করতে পারেন। এজন্য আপনাকে প্রথমে আপনার ফেসবুক অ্যাকাউন্ট এর প্রফেশনাল মোড চালু করে নিতে হবে।

 প্রচুর মানুষ এখন ফেসবুক অ্যাপ ব্যবহার করে ইন স্ট্রিম অ্যাডস, ব্র্যান্ড কলাবেরেশন, বোনা্স, ব্র্যান্ড বা প্রোডাক্ট প্রমোশন, দর্শকদের কাছ থেকে উপহার নিয়ে ভালো পরিমাণ ইনকাম করছেন। এছাড়া আপনার ফেসবুক অ্যাপে ই-কমার্স প্রোডাক্ট লিংক তৈরি করে, এমনকি নিজের পণ্য বিক্রি করে প্রচুর টাকা আয় করা যায়।

Youtube App (ইউটিউব): youtube অ্যাপ হল বর্তমান যুগে কোনরকম অর্থ ব্যয় না করে খুব অল্প সময়ে টাকা উপার্জনের আরেকটি জনপ্রিয় মাধ্যম। আপনি একটি নতুন ইউটিউব চ্যানেল খুলে আকর্ষণীয় ও মানসম্মত ছোট বড় ভিডিও আপলোড করে ইউটিউব পার্টনার প্রোগ্রামে যুক্ত হয়ে ইনকাম শুরু করতে পারেন। এখানে আপনি গুগল এডসেন্স এর বিজ্ঞাপন দেখিয়ে, ব্র্যান্ড প্রমোশন বা স্পনসরশীপ এর মাধ্যমে, এফিলিয়েট নেটওয়ার্ক তৈরি করে আয় করতে পারেন।

এছাড়া আরো অন্যান্য অনেক উপায় রয়েছে ইউটিউব চ্যানেল থেকে ইনকাম করার যা খুব দ্রুত বড় অর্থ উপার্জনের দিকে ধাবিত করে।

ইনভেস্ট ছাড়া দ্রুত অর্থ উপার্জনের ই-কমার্স অ্যাপ

অনলাইনে কোনরকম অর্থ ব্যয় না করে প্রচুর টাকা ইনকাম করার জন্য ই-কমার্স অ্যাপ অন্যতম। মূলতঃ ই-কমার্স অ্যাপ গুলো থেকে পণ্যের লিংক শেয়ার করার মাধ্যমে টাকা উপার্জন করা যায়। এছাড়া কিছু অ্যাপ রয়েছে যেখানে নিজের প্রতিভার কাজগুলো দেখিয়ে বিক্রি করার মাধ্যমে বড় পরিমাণ টাকা উপার্জনের সুযোগ রয়েছে। 

মানুষ এখন গতানুগতিক অ্যাপ ছাড়াও ই কমার্স সাইটগুলোতে নিজের দক্ষতা দেখিয়ে গ্রাহকদের আকর্ষণ করার মাধ্যমে পণ্য বিক্রি করছেন এবং কমিশন অর্জন করছেন। এটাও হতে পারে আপনার অনলাইন ইনকামের সহজ রাস্তা। চলুন নিচে দেখে নেই জনপ্রিয় কয়েকটি ই-কমার্স অ্যাপ সম্পর্কেঃ

Meesho App (মিশো অ্যাপ): কোনরকম ইনভেস্ট না করেই শুধুমাত্র ই-কমার্স লিংক তৈরি করে বড় আয় করার সেরা একটি অ্যাপ হল মিশো অ্যাপ। গুগল প্লে স্টোর থেকে অ্যাপটি ডাউনলোড করে ইন্সটল করার পর ঘরে বসে আপনার নিজের মোবাইল দিয়ে এই অ্যাপ থেকে টাকা উপার্জন করা যায়।

অ্যাপটি ডাউনলোড করার পর আপনার পছন্দ অনুযায়ী পণ্য বাছাই করে এফিলিয়েট লিংক তৈরি করে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন। এক্ষেত্রে বর্তমান চাহিদা অনুযায়ী পণ্য বেছে নেওয়া বুদ্ধিমানের কাজ। সাধারণত সময়ের সাথে তাল মিলিয়ে পোশাক, জুতা, ব্যাগ প্রকারিজ সামগ্রী রান্নাঘরের জিনিসপত্র ইলেকট্রনিক পণ্য চাহিদা সব সময় দেখা যায়। কোন গ্রাহক যখন কোন একটি পণ্য পছন্দ করে অর্ডার করবে তা আপনি মিশু অ্যাপের মাধ্যমে গ্রাহকদের কাছে পৌঁছানোর ব্যবস্থা করবেন। 

প্রতিটি পণ্য সফল ডেলিভারির জন্য আপনার লাভ স্বয়ংক্রিয়ভাবে আপনার ব্যাংক একাউন্টে চলে যাবে। এক্ষেত্রে পণ্যের অর্ডার নেয়া থেকে শুরু করে পণ্য ডেলিভারি কাজ অ্যাপ করবে। কোন রকম ঝামেলা ছাড়া শুধুমাত্র লিংক তৈরি করে এভাবে আপনি মাসে ভালো পরিমান আয় করতে পারেন।

Printify App (প্রিন্টিফাই): Printify অ্যাপ ব্যবহার করে আপনি বাংলাদেশ থেকে ঘরে বসে নিজের ডিজাইন দক্ষতা কাজে লাগিয়ে কোনরকম বিনিয়োগ ছাড়া অর্থ উপার্জন করতে পারেন। এজন্য প্রথমে আপনাকে গুগল প্লে স্টোর থেকে অ্যাপটি ডাউনলোড করে নিতে হবে। তারপর আপনি ভালো ও আকর্ষণীয় ডিজাইন করতে পারেন এরকম যে কোন কিছু, (এটা হতে পারে টি শার্ট, নোটবুক, মগ ইত্যাদি) অ্যাপে আপলোড করুন।

অ্যাপ এর একাউন্টটি আপনি Etsy, Gumroad, Shopify এর মত স্টোরের সাথে যুক্ত করুন। এছাড়াও আপনি আপনার সোশ্যাল মিডিয়ার একাউন্টগুলো আপনার কাজ প্রচারের জন্য ব্যবহার করতে পারেন। কোন ক্রেতা যখন আপনার আপলোডকৃত কোন পণ্য অর্ডার করবে Printify অ্যাপ তা প্রিন্ট করে ক্রেতা নিকট পাঠাবে। 

অর্থাৎ পণ্যের অর্ডার নেওয়া থেকে শুরু করে পণ্যটি প্রিন্ট করা এবং ডেলিভারি করে ক্রেতার নিকট পৌঁছানো পর্যন্ত যাবতীয় কাজ অ্যাপ করবে। আপনি শুধু ঘরে বসে ডিজাইন আপলোড করবেন এবং ইনকাম করবেন।

এভাবে আপনি প্রিন্ট অন ডিমান্ড ( POD- Print On Demand) ব্যবসা শুরু করতে পারেন, যা বর্তমান সময়ের একটি চাহিদা সম্পন্ন ও জনপ্রিয় ইনকাম মাধ্যম। এছাড়া প্যাসিভ ইনকাম এর একটি সেরা ধারণা হলো প্রিন্ট অন ডিমান্ড।

ইনভেস্ট ছাড়া দ্রুত অর্থ উপার্জনের প্যাসিভ ইনকাম অ্যাপ

প্রিয় পাঠক, অনলাইনে বিনিয়োগ না করে আপনি যদি সারা জীবনের অর্থ উপার্জনের নিশ্চয়তা চান তাহলে প্যাসিভ ইনকাম অ্যাপ গুলোতে নিজের নাম নিবন্ধন করতে পারেন। প্যাসিভ ইনকাম অনলাইন ইনকামের এমন একটি ধারণা যেখানে নির্দিষ্ট সময় কাজ করে বা শ্রম দিলে আপনার সারা জীবন এটা থেকে ইনকাম আসতে থাকবে। 

বর্তমানে প্যাসিভ ইনকাম আইডিয়া অনলাইন ইনকাম এ দারুন সাড়া ফেলেছে। বিশেষ করে আপনার মূল ইনকাম বা পূর্ণকালীন চাকরির পাশাপাশি প্যাসিভ ইনকাম হতে পারে দারুন একটি সাইড বা বিকল্প ইনকামের উৎস। প্যাসিভ ইনকাম এর বিস্তারিত আলোচনা নিয়ে আমাদের সাইটে ইতোমধ্যে একটি আর্টিকেল রয়েছে, চাইলে পড়ে আসতে পারেন Link , প্যাসিভ ইনকাম বিষয়ে সম্মুখ ধারণা পাবেন আশা করি।

নিচের আলোচনা থেকে আরো কয়েকটি বর্তমান সময়ের সেরা ও জনপ্রিয় প্যাসিভ ইনকাম অ্যাপ সম্পর্কে জেনে নিনঃ

Honeygain App (হানি গেইন): হানি গেম অ্যাপ এর মাধ্যমে আপনারা আপনাদের অপব্যবহৃত ইন্টারনেট শেয়ার করে প্যাসিভ ইনকাম শুরু করতে পারেন। এই অ্যাপটি বর্তমানে প্যাসিভ ইনকাম করার ক্ষেত্রে জনপ্রিয়তা পেয়েছে, বিশেষ করে যাদের মাস শেষে কিছু বাড়তি ইন্টারনেট সেবা থেকে যায় তাদের জন্য। একদম ঝামেলা ছাড়া ঘরে বসে ইনকাম করতে চাইলে আপনিও এই উপায়টি অবলম্বন করতে পারেন। এজন্য শুধুমাত্র এই অ্যাপটি আপনার মুঠোফোন বা কম্পিউটারে ডাউনলোড করে নিতে হবে।

এ ধরনের ইন্টারনেট শেয়ার করে ইনকাম করার আরো একটি জনপ্রিয় অ্যাপ হল Pawns App, Bytelixir App.

Earn Passive Income App ( আর্ন প্যাসিভ ইনকাম): আপনি যদি বাস্তব ক্ষেত্রে প্যাসিভ ইনকামের ধারণা লাভ করতে চান তাহলে এই অ্যাপটি আপনার মোবাইলে ডাউনলোড করে ইন্সটল করে নিতে পারেন। এটি এমন একটি প্যাসিভ ইনকাম আয় বিষয়ক অ্যাপ যেখানে আপনি প্যাসিভ ইনকামের লেটেস্ট এবং ট্রেন্ডি আইডিয়াগুলো আবিষ্কার করতে পাবেন।

আরো পড়ুনঃ ১২টি ডিপোজিট ছাড়া বোনাস সাইট বাংলাদেশ

সারা বিশ্বজুড়ে লোকেরা কোন কোন জনপ্রিয় ও সেরা উপায় গুলো কাজে লাগিয়ে প্যাসিভ ইনকাম করে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হচ্ছেন তা এই অ্যাপের মাধ্যমে জানতে পারবেন। আপনি দক্ষ বা অদক্ষ হন এই উপায় গুলো থেকে আপনি আপনার সামর্থ্যের মধ্য থেকে সেরা উপায়টি বেছে নিতে পারেন।

ইনভেস্ট-ছাড়া-অনলাইনে-দ্রুত-অর্থ-উপার্জনের-অ্যাপস

ইনভেস্ট ছাড়া দ্রুত অর্থ উপার্জনের ফেসবুক মার্কেটিং গ্রুপ

ইনভেস্ট ছাড়া অনলাইনে দ্রুত অর্থ উপার্জনের সেরা এপসগুলো ছাড়াও ফেসবুক মার্কেটিং গ্রুপ হতে পারে আপনার জন্য একটি কার্যকর ও সেরা মাধ্যম। এজন্য আপনাকে কোন প্রকার অর্থ ব্যয় করতে হবে না, শুধুমাত্র আপনাকে একটি নির্দিষ্ট বিষয় নিয়ে সক্রিয় গ্রুপ তৈরি করতে হবে। এই কাজটি আপনি আপনার সোশ্যাল মিডিয়ার ফেসবুক অ্যাকাউন্ট থেকে তৈরি করতে পারবেন।

ফেসবুক গ্রুপ তৈরি করে (আপনি যে নিজ নিয়ে গ্রুপ তৈরি করেছেন) সেই বিষয়ের উপর নানারকম তথ্য শেয়ার করে গ্রুপের মেম্বার বৃদ্ধি করতে পারেন। একবার যখন আপনার গ্রুপে অনেক সক্রিয় মেম্বার যুক্ত থাকবে, তখন আপনি এই গ্রুপ থেকে বিভিন্ন উপায়ে ইনকাম শুরু করতে পারেন। যেমনঃ

  • এফিলিয়েট নেটওয়ার্ক এর মাধ্যমে কোন ই-কমার্স পণ্যের লিংক তৈরি করে সেই পণ্য বিক্রি করার মাধ্যমে কমিশনার অর্জন করে আয় করতে পারেন।
  • নিজের তৈরি করা কোন পণ্য বা ব্র্যান্ড ভ্যালু বিক্রি করে ইনকাম করতে পারেন, তাছাড়া এভাবে আপনার একটি ব্র্যান্ড তৈরি হতে পারে যা ভবিষ্যৎ অধিক ইনকামের নিশ্চয়তা দিবে।
  • স্থানীয় বা কোন ব্র্যান্ডের পণ্যের প্রমোশন বা স্পনসরশিপ করে ইনকাম করতে পারেন।
  • আপনার গ্রুপ বড় হলে ড্রপ শিপিং করে ভাল পরিমান আয় করতে পারেন।
  • আপনার গ্রুপের মেম্বারদের জন্য আপনার নিজ বিষয়ক ওয়ার্কশপ তৈরি করে মেম্বারদের নিকট থেকে ফি আদায় করে ইনকাম করতে পারেন।
  • কিছু ক্ষেত্রে পেইড মেম্বারশিপ, বিশেষ কোনো তথ্য বা জ্ঞান প্রদানের জন্য, চালু করে আয় করতে পারেন।
  • আপনার গ্রুপটি অন্য কারো কাছে বিক্রি করে একসাথে বড় অংকের টাকা আয় করে নিতে পারেন।

দ্রুত অর্থ উপার্জনে আমার জন্য কোন অ্যাপটি সেরা

ইনভেস্ট ছাড়া অনলাইনে দ্রুত অর্থ উপার্জনের অ্যাপস সেরা ২১টির মধ্যে আপনার জন্য কোন অ্যাপটি সেরা হবে এ বিষয়ে আপনাদের অনেকের মনে সংশয় দেখা দেয়। দেখুন, অনলাইন ইনকামের সেরা কিছু অ্যাপস উপরে আমরা আলোচনা করেছি। এই সকল অ্যাপস গুলো ব্যবহার করে চাইলেই আপনি ইনকাম শুরু করতে পারেন। তবে আপনি যদি বুঝতে না পারেন আপনার জন্য কোন অ্যাপটি সেরা হবে তাহলে নিচের পয়েন্টগুলো মনোযোগ দিয়ে পড়লে আপনার সিদ্ধান্ত গ্রহণ সুবিধা হবে।

  • অনলাইনে দ্রুত অর্থ উপার্জনের জন্য প্রথমে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে আপনি মাইক্রো জবস অ্যাপস গুলোতে কাজ করতে আগ্রহী নাকি দীর্ঘমেয়াদী ইনকামের চিন্তা করছেন।
  • আপনি যদি মাইক্রো জবস এপ্স গুলোতে কাজ করতে চান যেখানে কোনরকম দক্ষতার প্রয়োজন হবে না, ঘরে বসে নিজের সুবিধা মত সময় দিতে পারবেন, তাহলে জরিপে অংশ নেওয়া থেকে শুরু করে গেম খেলা, ভিডিও এড দেখা ইত্যাদি মাধ্যমে ছোট আয় শুরু করতে পারেন।
  • আবার আপনার যদি লক্ষ্য থাকে বড় ইনকামের এবং দীর্ঘমেয়াদে ইনকাম চালিয়ে যাওয়া তাহলে দক্ষতা ভিত্তিক অ্যাপস গুলোতে কাজ করতে পারেন। তবে এই সকল অ্যাপস গুলোতে কাজ করার জন্য আপনার নির্দিষ্ট বিষয়ে দক্ষতা অর্জন করে নিতে হবে। কোনরকম দক্ষতা অর্জন ছাড়া এই সকল অ্যাপসে আপনি খুব বেশি দিন টিকে থাকতে পারবেন না।
  • আপনি যদি আপনার হাতে থাকা মোবাইল ফোন ব্যবহার করে ইনকামের যাত্রা শুরু করতে চান তাহলে সে ক্ষেত্রে প্রথমে মাইক্রো জবস অ্যাপস গুলোতে কাজ করে কিছুটা দক্ষতা ও অভিজ্ঞতা অর্জন করার পর বড় কাজের দিকে অগ্রসর হতে পারেন। কারণ কিছু কাজের জন্য আপনার ল্যাপটপ বা ডেস্কটপ এর প্রয়োজন হতে পারে।
  • আপনি যদি স্টুডেন্টস, বেকার বা অবসর সময়ে কাজ করে কিছু পরিমাণ ইনকাম করতে চান তাহলে আপনার জন্য মাইক্রো জবস অ্যাপসগুলোতে কাজ করা ভালো সিদ্ধান্ত হবে।
  • তবে আপনার যদি পরিকল্পনা থাকে অনলাইনে নিজের পূর্ণকালীন ক্যারিয়ার গঠনের তাহলে ফ্রিল্যান্সিং অ্যাপস গুলো আপনার জন্য নিরাপদ ও সঠিক সিদ্ধান্ত হতে পারে। বর্তমানে প্রচুর মানুষ ফ্রিল্যান্সিং সেক্টরের কাজ করে নিজের ক্যারিয়ার গড়ছেন এবং জীবিকা নির্বাহ করছেন। চাইলে আপনিও পারেন এই সেক্টরে নিজের ক্যারিয়ার গড়তে।

প্রিয় পাঠক, উপরের আলোচনায় আশা করি আপনাদের বুঝাতে পেরেছি ইনভেস্ট ছাড়া অনলাইনে দ্রুত অর্থ উপার্জনের জন্য অ্যাপস আপনার জন্য কোনটি সেরা হবে।

ইনভেস্ট ছাড়া অনলাইনে দ্রুত অর্থ উপার্জনের অ্যাপস প্রশ্ন ও উত্তর

প্রশ্নঃ কোন টাকা ছাড়া কিভাবে ইনকাম করা যায়?

উত্তরঃ কোনরকম টাকা বা বিনিয়োগ না করে অনলাইনে আপনি নানাভাবে ইনকাম করতে পারেন। এক্ষেত্রে ফ্রি এপস গুলো হল সহজ কিছু কাজ সম্পন্ন করে ইনকাম করার জন্য সেরা। এই সকল অ্যাপসগুলোতে আপনি ভিডিও দেখে, সার্ভে করে এড দেখে গেম খেলে কুইজ খেলে পিন করে আয় করতে পারেন। এছাড়া ফ্রিল্যান্সিংয়ের দক্ষতা সম্পন্ন কাজগুলো করে আপনি প্রায় বিনা অর্থ ব্যয় করা ছাড়া উপার্জন করতে পারেন। এজন্য শুধুমাত্র দরকার আপনার ইচ্ছা, ধৈর্য সময় ও কাজ করার ধারাবাহিকতা।

প্রশ্নঃ কোন অ্যাপ থেকে ফ্রি টাকা পাওয়া যায়?

উত্তরঃ অনলাইনে প্রায় সকল অ্যাপ আপনি বিনামূল্যে বা ফ্রিতে ব্যবহার করতে পারেন। এজন্য কোন রকম আপনার টাকা খরচ করতে হবে না। তবে আয় করার জন্য আপনাকে শ্রম এবং সময় বিনিয়োগ করতে হবে। আজকের আর্টিকেলে উল্লেখিত অ্যাপস গুলো আপনারা ফ্রিতে ব্যবহার করে উপার্জন করতে পারেন।

প্রশ্নঃ ঘরে বসে অনলাইনে আয় করার উপায় কি কি?

উত্তরঃ ঘরে বসে আপনি বিভিন্ন উপায়ে অনলাইনে ইনকাম করতে পারেন। জনপ্রিয় উপায় গুলোর মধ্যে রয়েছে- ফ্রি অ্যাপস গুলো ব্যবহার করে, ফ্রিলান্সিং করে, ব্লগিং করে, কন্টেন্ট লিখে, ভিডিও বানিয়ে, ডাটা এন্ট্রি করে, অনলাইন টিউটোরিং করে, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট এর কাজ করে, ডিজিটাল মার্কেটিং করে ইত্যাদি।

লেখক এর মতামত

প্রিয় পাঠক, ইনভেস্ট ছাড়া অনলাইনে দ্রুত অর্থ উপার্জনের অ্যাপস সেরা ২১টি সম্পর্কে আজকের আর্টিকেলে আলোচনা করেছি। অনলাইন ইনকামের বিস্তৃত ধারণার মধ্যে অ্যাপস হলো বর্তমান সময়ে অত্যন্ত কার্যকরী ও চাহিদা সম্পন্ন টাকা উপার্জনের উপায়। এই সকল অ্যাপস থেকে ফ্রিতে টাকা আয়ের সুযোগ রয়েছে। আপনাদের জন্য যে সকল অ্যাপস ব্যবহার করে বিনা অর্থ পেয়ে অনলাইন থেকে খুব অল্প সময়ে টাকা আয় করে নিতে পারবেন এইরকম ২১ টি অ্যাপস সম্পর্কে জানানোর চেষ্টা করেছি।

আপনি যদি ধৈর্য ও সময় নিয়ে কাজের ধারাবাহিকতা বজায় রেখে কাজ করতে পারেন তাহলে এই সকল অ্যাপস থেকে ছোট অংক থেকে শুরু করে বড় অংকের পরিমাণ টাকা উপার্জন করে নিতে পারবেন। ইনকাম বিষয়ক এরকম আরো সমসাময়িক পোস্ট পেতে passiondrivefiona ওয়েবসাইট নিয়মিত ভিজিট করতে পারেন।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

passiondrivefiona র নীতিমালা মেনে comment করুন। প্রতিটি comment রিভিউ করা হয়;

comment url