ফ্রি ফায়ার গেম খেলে টাকা ইনকাম করবেন যেভাবে

অনলাইনে ফ্রি ফায়ার গেম খেলে টাকা ইনকাম গেম প্রেমীদের জন্য দূর্দান্ত সুযোগ এনে দিয়েছে। কিভাবে ফ্রি ফায়ার গেম খেলে টাকা উপার্জন করা যায় এই প্রবন্ধের মাধ্যমে জেনে নিন। এছাড়া ফ্রী ফায়ার টুর্নামেন্ট খেলে টাকা ইনকাম বিষয়ে জানুন।

ফ্রি-ফায়ার-গেম-খেলে-টাকা-ইনকাম

ফ্রী ফায়ার গেম খেলে নানাভাবে আপনারা অনলাইন থেকে ফ্রিতে আয় করতে পারেন। ফ্রি ফায়ার বাংলাদেশের জনপ্রিয় গেম গুলির মধ্যে অন্যতম। অসংখ্য মানুষ অবসর সময়ে বিনোদনের জন্য ফ্রী ফায়ার গেম খেললেও প্রচুর মানুষ এখন এই গেম খেলে নিয়মিত অনলাইন আয় করছেন।পোষ্ট সূচিপত্রঃ

আরো পড়ুনঃ গেম খেলে টাকা আয় বিকাশে ২০২৬

ফ্রি ফায়ার গেম খেলে টাকা ইনকাম

 ফ্রি ফায়ার গেম খেলে টাকা ইনকাম করুন বিনামুল্যে। অনলাইনে নানা ধরনের গেম খেলে ডিপোজিট ছাড়া অর্থ উপার্জন করা যায়। যেমনঃ বাবুল শুটার গেম, স্পিন গেম খেলে ইনকাম অনেকেই নিয়মিত আয় করছেন। এ রকমই আরেকটি নিরাপদ ও বৈধ টাকা ইনকাম করার জনপ্রিয় গেম অ্যাপ ফ্রী ফায়ার।

ফ্রি ফায়ার গেম খেলে টাকা ইনকাম করার অনেকগুলো নিরাপদ ও নির্ভরযোগ্য উপায় রয়েছে। যেমনঃ

  • বিভিন্ন অনলাইন ই স্পোর্টস প্ল্যাটফর্মে ফ্রী ফায়ার টুর্নামেন্ট খেলে টাকা ইনকাম, সবচেয়ে জনপ্রিয় ও বৈধ টাকা আয়ের মাধ্যম। একজন খেলোয়াড় সোলো, ডুও বা স্কোয়াড যে কোন ভাবে টুর্নামেন্টে অংশ নিতে পারেন।
  • ফ্রি ফায়ার কাস্টম টুর্নামেন্ট খেলে ম্যাচ জিতে পার কিল ইনকাম করা যায়।
  • ফ্রী ফায়ার গেম এর বিভিন্ন বিষয় ও মোমেন্ট নিয়ে ভিডিও তৈরি করে ইউটিউব চ্যানেল অথবা ফেসবুক পেজে ভিডিও আপলোড করে মনেটাইজেশন ও স্পন্সর এর মাধ্যমে টাকা ইনকাম করা যায়। যেমনঃ গেম খেলার টিপস এন্ড ট্রিকস, গেমের ফানি ও ফোকাস মোমেন্ট কিংবা ইভেন্ট রিভিউ ইত্যাদি। এছাড়া গেম খেলার লাইভ স্ট্রিমিং করেও বিভিন্ন উপায়ে ইনকাম হয়ে থাকে। এর মধ্যে ফ্যান সাবস্ক্রিপশন এর মাধ্যমে আয় অন্যতম।
  • অনেক সময় গেরেনা অফিসিয়ালি পেশাদার ফ্রী ফায়ার টুর্নামেন্টে এর আয়োজন করে। এখানে অংশ নিয়ে বিজয়ী হলে লাখ টাকা পর্যন্ত নগদ টাকা পুরস্কার পাওয়া যায়।
  • গেরানার অফিসিয়াল পার্টনার প্রোগ্রামে যুক্ত হয়ে বিভিন্নভাবে উপার্জন করা যায়. যেমনঃ এক্সক্লুসিভ রিওয়ার্ড, ইন গেম ডায়মন্ড অর্জন, পারফরমেন্স ভিত্তিক নগদ অর্থ পুরস্কার ইত্যাদি।
  • ফ্রী ফায়ার গেম বিষয়ক উঁচুমানের আইডি তৈরি করে তা বিক্রি করার মাধ্যমে ইনকাম।(যদিও এই উপায়ে স্ক্যাম হওয়ার সম্ভাবনা বেশি, তবে অনেকেই করছেন)

ফ্রী ফায়ার টুর্নামেন্ট খেলে টাকা ইনকাম

ফ্রি ফায়ার গেম খেলে টাকা ইনকাম করার সেরা একটি উপায় হল ফ্রী ফায়ার টুর্নামেন্ট খেলে ইনকাম। অনলাইনে বিভিন্ন গেমিং প্ল্যাটফর্ম রয়েছে যেখানে নিয়মিতভাবে ফ্রী ফায়ার টুর্নামেন্ট এর আয়োজন করে। এ সকল টুর্নামেন্টের অংশ নিয়ে ম্যাচ জিততে পারলে পুরস্কার হিসেবে নগদ অর্থ পাওয়া যায়।

আরো পড়ুনঃ মোবাইলে গেম খেলে টাকা ইনকাম করার রিয়েল ৮টি অ্যাপস

টুর্নামেন্ট খেলার জন্য বিশ্বস্ত অ্যাপ বাছাই করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সঠিক গাইডলাইন, উপযুক্ত অ্যাপ ও খেলার কলা কৌশল ভালোভাবে জানলে ফ্রী ফায়ার টুর্নামেন্ট খেলে ভালো টাকা আয় করা সম্ভব। এজন্য জানতে হবে বাংলাদেশ থেকে ফ্রি ফায়ার গেম এর টুর্নামেন্ট খেলার জন্য নির্ভরযোগ্য অ্যাপস ও কিভাবে টুর্নামেন্ট খেলা শুরু করবেন এ সম্পর্কে।

প্রথমে নিচে দেখে নিন জনপ্রিয় ও সেরা কয়েকটি ফ্রী ফায়ার টুর্নামেন্ট খেলে টাকা ইনকাম করার টুর্নামেন্ট অ্যাপ/প্ল্যাটফর্ম বিষয়ে বিস্তারিতঃ

PlayerZon(প্লেয়ার জোন)

PlayerZon মূলতঃ একটি ই স্পোর্টস প্ল্যাটফর্ম, যেখানে ফ্রি ফায়ার টুর্নামেন্ট খেলে জেতার পর নগদ টাকা ও ক্যাশ রিওয়ার্ড অর্জন করা যায়। এখানে প্রতিযোগিতা করার জন্য প্রথমে অ্যাপটি মোবাইলে ডাউনলোড করে ইন্সটল করার পর অ্যাকাউন্ট খুলতে হয়।

অ্যাকাউন্ট খোলার পর অ্যাপের ড্যাশবোর্ড থেকে সোলো, ডুও কিংবা স্কোয়াড ম্যাচ খেলে শুরু করতে পারবেন। খেলায় জয়ী হলে পুরষ্কারের টাকা ওয়ালেটে জমা হবে, যা পরবর্তীতে বিকাশ,নগদ বা রকেটের মাধ্যমে তুলে নিতে পারবেন।

এমনিতে এখানে ফ্রি টুর্নামেন্ট খেলা গেলেও কিছু খেলার জন্য সামান্য পরিমান টাকা জমা করতে হতে পারে। বিস্তারিত জানতে অ্যাপের অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করুন।

Khelo Games (খেলো গেমস)

বাংলাদেশের একটি জনপ্রিয় ও পরিচিত ই স্পোর্টস প্ল্যাটফর্ম খেলো গেমস। এই টুর্নামেন্ট অ্যাপে প্রতিনিয়ত ফ্রী ফায়ার, লুডু গেমসহ আরো অন্যান্য গেমের টুর্নামেন্ট হয়ে থাকে। যেকোনো খেলোয়াড় প্রতিদিনের ম্যাচে অংশ নিয়ে স্থানীয় খেলোয়াড়দের সাথে প্রতিযোগিতা করার মাধ্যমে নগদ অর্থ উপার্জন করেন।

এখানে ফ্রি ফায়ার টুর্নামেন্ট এর জন্য সোলো ও স্কোয়াড ম্যাচে প্রতিযোগিতা করতে পারবেন।

Gamerji (গেমারজি)

এই গেম অ্যাপটি যে কোন খেলোয়াড়ের তার প্রো ই স্পোর্টস শুরু করার জন্য সেরা। এটি এমন একটি প্লাটফর্ম যেখানে দৈনিক ভিত্তিতে ফ্রী ফায়ারসহ অন্যান্য খেলার টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। গেমারদের মধ্যে এটি একটি বহুল ব্যবহৃত অ্যাপ।

Challengermode ( চ্যালেঞ্জার মুড)

আন্তর্জাতিকভাবে ফ্রি ফায়ার টুর্নামেন্ট এর আয়োজন করে থাকে এই প্লাটফর্মটি। এই প্লাটফর্মের মাধ্যমে কোন খেলোয়াড় বৃহৎ পরিসরে ফ্রী ফায়ার খেলার প্রতিযোগিতায় অংশ নিতে পারে। এখানে বাংলাদেশসহ অন্যান্য দেশের খেলোয়াড়রা টুর্নামেন্টে প্রতিযোগিতার জন্য অংশগ্রহণ করে।

Game.tv ( গেম টিভি)

গেম টিভি অ্যাপ/ ওয়েবসাইটে বিনামুল্যে ফ্রি ফায়ার টুর্নামেন্ট খেলতে পারবেন। এখানে নিয়মিত ফ্রি ফায়ার সহ অন্যান্য গেমের ম্যাচের আয়োজন করা হয়। Game.tv অ্যাপ অথবা সাইটে মোবাইল নাম্বার/গুগল অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করে ফ্রী ফায়ার টুর্নামেন্ট সার্চ দিলে পেয়ে যাবেন। নিয়ম অনুযায়ী রেজিস্ট্রেশন করে টুর্নামেন্টে অংশ নিতে পারবেন।

Battlefy ( ব্যাটলফাই)

Battlefy এমন একটি প্লাটফর্ম যেখনে সব সময় ফ্রি ফায়ার গেমের বিভিন্ন টুর্নামেন্ট এর আয়োজন করা হয়। এটি একটি জনপ্রিয় আর্ন্তজাতিক ই স্পোর্টস প্লাটফর্ম। এখান থেকে টুর্নামেন্টে অংশ নিতে আপনার মোবাইল বা ল্যাপটপের মাধ্যমে অফিসিয়াল ওয়েবসাইটে ঢুকে ফ্রিতে অ্যাকাউন্ট খুলতে হবে।

তারপর সার্চ বার থেকে গেমের নাম লিখে সার্চ দিলে সকল ধরনের ম্যাচের আপডেট পেয়ে যাবেন।এরপর রেজিশট্রেশন করে যে কোন টুর্নামেন্ট খেলতে পারবেন।

Amader Tour (আমাদের ট্যুর)

বাংলাদেশের আরেকটি পরিচিত ও আলোচিত ফ্রী ফায়ার টুর্নামেন্ট খেলার অ্যাপ আমাদের ট্যুর। এখানে স্থানীয়ভাবে ম্যাচ খেলে পুরস্কার জিততে পারেন।

বিশেষ নোটঃ প্রতিটি প্লাটফর্মের অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে টুর্নামেন্ট বিষয়ে বিস্তারিত ধারনা নিতে পারেন।

কিভাবে ফ্রি ফায়ার টুর্নামেন্ট খেলবেন

ফ্রী ফায়ার টুর্নামেন্ট খেলা কিভাবে শুরু করা যায় এ বিষয়ে অনেকে জানতে চান। প্রথম কথা হলো ফ্রী ফায়ার এর টুর্নামেন্ট খেলার জন্য যেকোনো একটি টুর্নামেন্ট প্ল্যাটফর্ম বা অ্যাপ প্রয়োজন। উপরে বাংলাদেশে ফ্রি ফায়ার টুর্নামেন্ট খেলার বৈধ কয়েকটি প্ল্যাটফর্ম সম্পর্কে আলোচনা করেছি। এর মধ্যে থেকে যে কোন একটি অ্যাপ খেলার জন্য মোবাইলে নামাতে পারেন।

তারপর সহজ কয়েকটি ধাপ অনুসরণ করে টুর্নামেন্ট অ্যাপে খেলা শুরু করতে পারবেন। যেমনঃ

টুর্নামেন্ট অ্যাপ/প্ল্যাটফর্ম বাছাইঃ ফ্রি ফায়ার টুর্নামেন্ট খেলার জন্য প্রথমে কোন একটি বিশ্বস্ত ও নিরাপদ গেমিং প্ল্যাটফর্ম বেছে নিতে হবে। খেলার দক্ষতা ও সুবিধা অনুযায়ী অ্যাপ বা ওয়েবসাইট বাছাই করা জরুরী।

ডাউনলোড করাঃ যে প্ল্যাটফর্মটি আপনি টুর্নামেন্ট খেলার জন্য নির্বাচন করেছেন সেটি গুগল প্লে স্টোর অথবা অ্যাপ স্টোরে সার্চ দিয়ে আপনার মোবাইলে ডাউনলোড করে নিন।

অ্যাকাউন্ট তৈরিঃ ডাউনলোড করার পর নির্দিষ্ট অ্যাপ বা সাইটে আপনার নিজের একটি একাউন্ট তৈরি করতে হবে। এজন্য গেম আইডি এবং অন্যান্য সকল প্রয়োজনীয় তথ্য পূরণ করার পর একাউন্টে সাইন আপ করুন।

খেলার মোড বাছাইঃ অ্যাকাউন্ট তৈরি ও সাইন আপ করার কাজ শেষ হলে এই পর্যায়ে খেলার মোড সিলেক্ট করতে হবে। এক্ষেত্রে ম্যাচ ফরমেট হিসেবে সোলো, ডুও অথবা স্কোয়াড মোডে খেলতে পারেন।

রুম আইডি সহ পাসওয়ার্ড সংগ্রহঃ নির্ধারিত ম্যাচ শুরু হওয়ার আগে অ্যাপ/সাইটের ওয়ালেট থেকে ম্যাচের জন্য কাস্টম রুম আইডি ও নির্দিষ্ট পাসওয়ার্ড সংগ্রহ করতে হবে।

টুর্নামেন্ট গেম খেলাঃ সবশেষে পাসওয়ার্ড দিয়ে রুম আইডিতে ঢুকে নির্ধারিত সময়ে নির্দিষ্ট টুর্নামেন্ট গেমটি খেলা শুরু করুন। টুর্নামেন্টে বিজয়ী হলে প্রাইজ মানি অর্জন করবেন।

রেজিস্ট্রেশন ফিঃ বেশিরভাগ টুর্নামেন্ট ফ্রিতে অংশ নিতে পারলেও কিছু কিছু টুর্নামেন্ট খেলতে সামান্য কিছু এন্ট্রি ফি জমা দিতে হতে পারে। এজন্যে অ্যাপের দেওয়া নির্দিষ্ট মাধ্যমে এন্ট্রি ফি জমা দিন।

ফ্রী ফায়ার টুর্নামেন্ট খেলে টাকা ইনকাম অ্যাপ বাংলাদেশ

ফ্রী ফায়ার টুর্নামেন্ট খেলে টাকা ইনকাম করার জন্য বাংলাদেশের বিভিন্ন টুর্নামেন্ট অ্যাপ এবং ই স্পোর্টস প্লাটফর্মর ব্যবহার করা হয়। যে কেউ এই সকল প্লাটফর্মে ফ্রী ফায়ার টুর্নামেন্টে অংশ নিয়ে সরাসরি নগদ পুরষ্কার জিততে পারেন।

কিছু প্লাটফর্মে খেলার জন্যে নগদ টাকা এন্ট্রি ফি হিসেবে লাগলেও, টাকা জমা দেয়ার আগে প্লাটফর্মের বৈধতা সম্পর্কে ভালো ভাবে জেনে নেয়া জরুরী তাহলে প্রতারিত হোয়ার ভয় থাকবেনা। এছাড়া নিদির্ষ্ট অ্যাপের টুর্নামেন্ট খেলার নিয়ম কানুন প্রথমে ভালোভাবে জেনে নিতে হবে।

নিচে বাংলাদেশের জনপ্রিয় কয়েকটি অ্যাপ এর তালিকা দেয়া হলঃ
  • Fast Gaming BD
  • খেলো বাংলাদেশ
  • TournaFF
  • Fire Clash BD
  • GR FF TOUR
  • Kheladula App
  • Khiladi Adda
  • Extreme Tour
  • BD FF Tournament

ফ্রী ফায়ার টুর্নামেন্ট খেলার ওয়েবসাইট

ফ্রি ফায়ার গেম খেলে টাকা ইনকাম করতে বিভিন্ন ফ্রি ওয়েবসাইট ব্যবহার করতে পারেন। এজন্যে ফ্রি ফায়ার টুর্নামেন্ট খেলার ওয়েবসাইট সম্পর্কে আপনারা অনেকেই জানতে চান, যেখানে ঝামেলাহীনভাবে প্রতিযোগিতায় অংশ নেয়া যাবে। অর্থাৎ বৈধ ও নিরাপদে টুর্নামেন্টে খেলা যাবে। দেশি-বিদেশি বেশ কিছু নির্ভরযোগ্য ওয়েবসাইট রয়েছে যেগুলোর মাধ্যমে আপনারা যে কোন প্রতি্যোগিতা করতে পারেন।

এ সকল সাইটে ফ্রিতে অ্যাকাউন্ট তৈরি করে ফ্রি ফায়ার টুর্নামেন্ট খেলে প্রাইজ মানি/পুল জিতে নেয়ার সুযোগ পাবেন।

নিচের তালিকাটি দেখে নিন। বর্তমান সময়ের সেরা ১১টি ওয়েবসাইটের নাম দেয়া হলো। আপনার মোবাইল বা ডেস্কটপ থেকে প্রতিটি সাইট সর্ম্পকে বিশদ বিবরন দেখে নিয়ে তারপর টুর্নামেন্ট খেলা শুরু করতে পারেন।

  • BD FF Tournament
  • ChallengersMode
  • GR FF Tour
  • FFC ESports
  • Toornament
  • EliteZoneBD
  • Khelo Games
  • Final Zone BD
  • YodhaPlay
  • Play Tour BD
  • KheloFreeFire

খেলো বাংলাদেশ টুর্নামেন্ট অ্যাপস থেকে ইনকাম

ফ্রি ফায়ার গেম খেলে টাকা ইনকামের জন্য "খেলো বাংলাদেশ" অ্যাপের মাধ্যমে গেম খেলতে পারেন।  বর্তমানে বাংলাদেশের সর্বাধিক জনপ্রিয় একটি টুর্নামেন্ট অ্যাপ খেলো বাংলাদেশ ( Khelo Bangladesh )।এই প্লাটফর্মে প্রতিদিন নতুন নতুন টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়, যেগুলোর মাধ্যমে বড় অঙ্কের টাকা পুরষ্কার জিতে নেয়া যায়। বর্তমানে এই অ্যাপের ৫০,০০০ এর বেশি সক্রিয় খেলোয়াড় রয়েছে।

দৈনিক ১০০ এর বেশি প্রতিযোগিতা হয়ে থাকে। খেলোয়াড়ের স্কিল অনুযায়ি আলাদা আলাদা প্রতিযোগিতায় অংশগ্রহন করার সুবিধা।

প্লে স্টোর থেকে মোবাইলে সম্পূর্ন বিনামূল্যে ডাউনলোড করে কোন রকম ঝামেলা ছাড়া ততক্ষনাত রেজিস্ট্রেশন করার সুবিধা রয়েছে। পূরষ্কারের টাকা সরাসরি বিকাশ, নগদ বা রকেটের মাধ্যমে পেমেন্ট তুলে নেয়া যায়।

অ্যাপের চলমান টুর্নামেন্ট এর মধ্যে রয়েছে-

  1. দৈনিক ক্ল্যাশ ( সোলো)- পূরষ্কার ৫০০০ টাকা
  2. সাপ্তাহিক চ্যাম্পিয়নশীপ ( সোলো)- পূরষ্কার ২৫০০০ টাকা
  3. মেগা টুর্নামেন্ট ( স্কোয়াড)- পূরষ্কার ১,০০,০০০ টাকা

ফ্রী ফায়ার টুর্নামেন্ট ২০২৬

বাংলাদেশ ও ইন্টারন্যাশনাল ফ্রি ফায়ার টুর্নামেন্ট ২০২৬ কয়েকটি বড় টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে আর কিছু সামনে আয়োজন করা হবে। ফ্রি ফায়ার ওয়ার্ল্ড সিরিজ, বাংলাদেশ এর দুটি মৌসুমের টুর্নামেন্ট ইতিমধ্যে অনুষ্ঠিত হয়েছে। এতে অংশ নেয়া বিজয়ি দল গ্লোবাল ফাইনাল ও ই-স্পোর্টস ওয়ার্ল্ড কাপ ২০২৬ খেলার যোগ্যতা অর্জন করে।

ই-স্পোর্টস ওয়ার্ল্ড কাপ ২০২৬ ইতিমধ্যে শেষ হয়েছে। চলতি বছরের নভেম্বর মাসে থাইল্যান্ডে FFWS Global Finals 2026 ওনুষ্ঠিত হবে। এতে ২৪ টি দল অংশগ্রহন করবে।

এছাড়া ২০২৬ সালে ফ্রিতে স্থানীয়ভাবে বিভিন্ন রকমের সোলো ও স্কোয়াড টুর্নামেন্ট নিয়মিত আয়োজন করছে।

ফ্রি ফায়ার গেমের অফিসিয়াল টুর্নামেন্টের নাম কি

ফ্রি ফায়ার গেমের অফিসিয়াল টুর্নামেন্টের নাম Free Fire World Series. এটি বিশ্বের বৃহৎ এবং প্রধান  আন্তর্জাতিক টুর্নামেন্ট। এছাড়াও আরো কয়েকটি বড় বড় টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়, যা নিয়মিতভাবে গ্যারেনা আয়োজন করে। যেমনঃ ESports World Cup, Clash Squad Tournament ইত্যাদি।

স্থানীয় পর্যায়েও অনেকগুলো টুর্নামেন্ট সব সময় চলতে থাকে। আঞ্চলিকভাবে আয়োজিত টুর্নামেন্টের মধ্যে রয়েছে- কাস্টম টুর্নামেন্ট ও গিল্ড টুর্নামেন্ট।

ফ্রি ফায়ার কোন ধরনের গেম

অনলাইনে অত্যন্ত জনপ্রিয় একটি ব্যাটেল রয়েল গেম গেরেনা ( Garena) ফ্রি ফায়ার। এটি মূলতঃ একটি সারভাইবাল গেম যেখানে কিছু খেলোয়াড় নিজেদের বাঁচিয়ে রাখার অস্তিত্বের জন্য লড়াই করে। গেমটি মোবাইল গেম হিসেবে ইতিমধ্যে অন্যতম সেরা গেম হিসেবে স্বীকৃত। আপনার মোবাইলের গুগল প্লে স্টোর থেকে Free Fire অথবা Free Fire Max সরাসরি ডাউনলোড করে নিতে পারবেন।

গেমে আমরা দেখতে পাই ৫০ জন খেলোয়াড় একটি দ্বিপে প্যারাসুট দিয়ে নেমে একে অপরের বিরুদ্ধে যুদ্ধে নামে। একক বা দলগত ভাবে গেমটি খেলা যায়। প্রতিটি ম্যাচের সময় সাধারনত ১০ মিনিট। খেলার শেষ পর্যন্ত যে খেলোয়াড় বা দল টিকে থাকে সেই বিজয়ি হয়। এখানে বিজয়ী হয়ে Booyah ( বুইয়া) অর্জন করে।

ফ্রি ফায়ার গেম ২০১৭ সালের ডিসেম্বর মাসে অফিসিয়ালি সিঙ্গাপুরের Garena কর্তৃক প্রকাশিত হয় ও এই গেমের ডেভেলপার ভিয়েতনামের কোম্পানি ১১১ ডটস স্টুডিও। অ্যান্ড্রোয়েড ও আইওস দুই মোবাইলে ফ্রী ফায়ার খেলার সুবিধা ও সহজ ইন্টেরফেস থাকায় অনলাইন গেমারদের কাছে গেমটি কম সময়ে অত্যন্ত জনপ্রিয়তা পায়।

লেখকের মতামত

প্রিয় পাঠক, ফ্রি ফায়ার গেম খেলে টাকা ইনকাম করার যাবতিয় বিষয় নিয়ে আজকের প্রবন্ধে আলচনা করার চেষ্টা করেছি। ফ্রি ফায়ার গেম ও টুর্নামেন্ট খেলে ইনকাম করার বিশ্বস্ত সেরা অ্যাপস ও সাইট সর্ম্পকে আপনারা জেনেছেন। এছাড়া ফ্রি ফায়ার গেম খেলে উপার্জন করার সবচেয়ে জনপ্রিয় উপায় ফ্রী ফায়ার টুর্নামেন্ট খেলে টাকা ইনকাম বিষয়ে জানতে পেরেছেন।

আজকের আর্টিকেলটি মনোযোগ সহকারে পড়লে ফ্রি ফায়ার গেম খেলে কিভাবে টাকা ইনকাম করা যাবে এ বিষয়ক যাবতিয় কনফিউসন দূর হবে আশা করি।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

passiondrivefiona র নীতিমালা মেনে comment করুন। প্রতিটি comment রিভিউ করা হয়;

comment url