বিনা ঝামেলায় অনলাইনে ফ্রি গেম খেলে টাকা ইনকাম ১০টি অ্যাপস

  

আপনি যদি বিনা ঝামেলায় অনলাইনে ফ্রি গেম খেলে টাকা ইনকাম করতে চান তাহলে আজকের প্রবন্ধে জেনুইন ১০টি অ্যাপস সম্পর্কে জেনে নিন। সাথে জানবেন, গেম অ্যাপস বানিয়ে টাকা ইনকাম কিভাবে করবেন এ বিষয়ে।

ফ্রি-গেম-খেলে-টাকা-ইনকাম

গেম খেলা এখন শুধু বিনোদনের মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং সঠিকভাবে ব্যবহার করলে আয়ের একটি ভালো সুযোগ হতে পারে। অনলাইনে অসংখ্য ফ্রি অ্যাপস ও ওয়েবসাইট রয়েছে যেখানে কোনরকম টাকা খরচ না করে শুধুমাত্র গেম খেলে আসল টাকা উপার্জন করা সম্ভব। পোস্ট সূচিপত্রঃ

ফ্রি গেম খেলে টাকা ইনকাম

অনলাইনে ফ্রি গেম খেলে টাকা ইনকাম এখন শুধু স্বপ্ন নয় বরং বাস্তবতা। অসংখ্য অনলাইন গেম রয়েছে যেগুলোতে ডিপোজিট না করে গেম খেলা যায়, অর্থাৎ ফ্রিতে গেম খেলবেন এবং উপার্জন করবেন। বিভিন্ন অনলাইন গেম অ্যাপস এখন এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে খেলোয়াড়রা খেলার মাধ্যমে পয়েন্ট, কয়েন বা রিওয়ার্ড অর্জন করতে পারে।

বর্তমান সময়ে একাধিক অনলাইন গেম টাকার অ্যাপস ইউজারদের কাছে জনপ্রিয়তা পেয়েছে। যেমনঃ সহ আরো অনেক গেম খেলে ইনকাম করা যায়। এই অ্যাপগুলোতে ম্যাচ জেতা, টুর্নামেন্টে অংশ নেওয়া বা লেভেল পার করার মাধ্যমে ইনকাম হয়। তবে অনলাইন গেম অ্যাপস দিয়ে আয় করার জন্য দক্ষতা ও ধৈর্য খুবই জরুরি।

আরো পড়ুনঃ জনপ্রিয় সেরা ৫০টি ফ্রি টাকা ইনকাম apps

শুধু খেলার মজা নেওয়া নয়, বরং কৌশল, অভিজ্ঞতা ও দ্রুত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা থাকলে বেশি ইনকাম করা সম্ভব। বিশেষ করে টুর্নামেন্টে অংশগ্রহণ করে বড় অংকের পুরস্কার জেতা যায়। তবে এই আয়কে মূল পেশা হিসেবে না নিয়ে পার্ট-টাইম বা অতিরিক্ত আয়ের উৎস হিসেবে ধরা বুদ্ধিমানের কাজ।

এছাড়া এ ধরনের অনলাইন গেম অ্যাপস ব্যবহারের ক্ষেত্রে সতর্ক থাকা জরুরি। কারণ অনেক ভুয়া অ্যাপ বা প্রতারণামূলক প্ল্যাটফর্ম আছে, যেগুলো ব্যবহারকারীর টাকা হাতিয়ে নিতে পারে। তাই কোন অ্যাপস ডাউনলোডের আগে অ্যাপটির রিভিউ, রেটিং ও ইউজার ফিডব্যাক ভালোভাবে যাচাই করা প্রয়োজন।

প্রিয় পাঠক, নিচে অনলাইনে ফ্রি গেম খেলে টাকা ইনকাম করার রিয়েল ১০টি অ্যাপস সম্পর্কে আপনাদের জানাবো। চলুন তাহলে কথা না বাড়িয়ে একে একে অ্যাপসগুলো সম্পর্কে বিস্তারিত ধারণা নিয়ে নিন।

DK Win Game

এটি এমন একটি গেমিং প্লাটফর্ম যেখানে মজার মজার গেম খেলার পাশাপাশি বাস্তবে নগদ অর্থ উপার্জনের সুযোগ দেয়। এই গেমিং প্লাটফর্ম টি বিশেষ করে বাংলাদেশের জন্য তৈরি, তাই এই প্লাটফর্ম থেকে টাকা উপার্জন করে আপনারা বিকাশ নগদ বা রকেট এর মাধ্যমে তুলে নিতে পারবেন।

কিভাবে ইনকাম করবেনঃ
  • কার্ড গেম খেলে
  • ডাইস চ্যালেঞ্জ
  • টাইম রাউন্ড গেম
  • স্কিল্ড ভিত্তিক মিনি গেম খেলে
  • বিশেষ গেম রাউন্ডে অংশ নিয়ে
  • ইভেন্ট বেসড চ্যালেঞ্জ এ অংশ নিয়ে
  • কোড ব্যবহার করে ৫০০ টাকা বোনাস পাওয়ার সুযোগ
Back Fight App

অনলাইনে ফ্রি গেম খেলে ইনকাম করতে চাইলে এটি একটি উপযুক্ত অর্থ উপার্জনের অ্যাপ। মূলতঃ ব্যাক ফাইট একটি শুটার গেম যেখানে বিভিন্ন উপায়ে ইনকাম করার সুযোগ রয়েছে। এখানে আপনারা ডলার উপার্জন করবেন যা পরে অ্যাপের পেমেন্ট মেথডে উইথড্র দিতে পারবেন।

কিভাবে ইনকাম করবেনঃ

  • অ্যাপের ভিতরে গেম খেলার সময় বিজ্ঞাপন দেখে
  • গেমে নিদির্ষ্ট লেভেল পার করলে বা মিশন শেষ করলে
  • বন্ধুদের রেফার করে
App Station: Game & Reward

ফ্রী গেম খেলে আসল টাকা উপার্জনের অ্যাপ এটি। গেম খেলার সাথে সাথে আপনি যদি অতিরিক্ত আয়ের চিন্তা করেন তাহলে এই অ্যাপটি আপনার জন্যে। অ্যাপটির বর্তমানে ১ কোটির বেশি ডাউনলোড রয়েছে এবং ইউজার রেটিং ৪.৪।

কিভাবে ইনকাম করবেনঃ
  • সাধারণ সহজ ক্যাজুয়াল গেম
  • একশন গেম
  • পাজল গেম
  • স্ট্র্যাটেজি গেম
  • এডভেঞ্চার গেম
  • আরকেড গেম ইত্যাদি
এই অ্যাপের গেম এর তালিকা থেকে আপনার পছন্দ অনুযায়ী গেম খেলে পুরস্কার বা কয়েন জিতে নিবেন। এই কয়েন ও পুরস্কার দিয়ে পেপেল উত্তোলন, amazon গিফট কার্ড ও গুগল প্লে উপহার কার্ড নিতে পারবেন।

PUBG Tournament

পাবজি বহুল জনপ্রিয় একটি অ্যাকশনধর্মী গেম। প্রচুর মানুষ পাবজি খেলে নিজের অবসর সময় কাটান। আপনি যদি বিনোদনের উদ্দেশ্যে pubg খেলে থাকেন খেলায় দক্ষ হন তাহলে এই গেম খেলে আপনি উপার্জন করে নিতে পারেন।

কিভাবে ইনকাম করবেনঃ

পাবজি গেমে ইনকাম করার জনপ্রিয় একটি উপায় হল টুর্নামেন্টে বা প্রতিযোগিতায় অংশ নেওয়া। গেমটির অফিসিয়াল ই স্পোর্টস টুর্নামেন্টের অংশ নিয়ে বড় অংকের প্রাইজ মানি জেতা যায়। এছাড়া বিভিন্ন অ্যাপ বা ওয়েবসাইট এই এই গেমের প্রতিযোগিতার আয়োজন করে। আপনি চাইলে এখানেও ফ্রিতে অংশ নিয়ে আয় করতে পারেন। তবে উভয় প্রতিযোগিতা থেকে আপনি একমাত্র বিজয় হলে টাকা পাবেন। আপনি যখন কোন টুর্নামেন্টে অংশ নিবেন সেই খেলার লাইভ স্ট্রিমিং আপনার ফেসবুক বা ইউটিউবে প্রচার করে বিজ্ঞাপন বা স্পন্সরশিপ এর মাধ্যমেও ভালো টাকা আয় করতে পারেন।

Carrom Pool: Board Game

অনলাইনে গেম খেলে টাকা ইনকাম করার সহজ একটি গেম অ্যাপ ক্যারম পুল। এটি একটি ক্যারম বোর্ড গেম ৩ ধরনের গেম খেলে পয়েন্ট আয় করবেন। এখানে ১০০ পয়েন্টে ৪০ টাকার মত পাবেন। তার মানে যত বেশি খেলতে পারবেন ততো বেশি পয়েন্ট, ততো বেশি টাকা।

এছাড়া যদি প্রতিদিন বক্স আনলক করতে পারেন তাহলে ডায়মন্ড জিততে পারেন। প্রতি ৫০০ ডায়মন্ড মানে ২০০ টাকা। এই টাকা পরে বিকাশ, নগদ বা রকেটের মাধ্যমে তুলতে পারবেন।

Screambly: Play To Earn Rewards

স্ক্র্যাম্বলি রিওয়ার্ড ভিত্তিক গেম খেলে উপার্জন করার অ্যাপ। গুগল প্লে স্টোরে বর্তমানে ১০ লাখেরও বেশি ডাউনলোড রয়েছে। এখানে ১৭০ টিরও বেশি গেম খেলার সুযোগ রয়েছে। আপনি যে ধরনের গেম খেলতে ভালবাসেন সেই গেম এখানে আপনি আবিষ্কার করতে পারবেন। এই অ্যাপের মাধ্যমে আপনার প্রিয় গেম খেলা অর্থ উপার্জনের রূপান্তর করতে পারেন।

এখানে কিছু উত্তেজনাপূর্ণ গেম এবং সহজ ও অসাধারণ কিছু পাজল ও শব্দের গেম খেলে উত্তেজনার সাথে নগদ অর্থ বা পুরস্কার লাভ করুন।

Pocket7Games

অনলাইনে ফ্রি গেম খেলে টাকা উপার্জনের এটি একটি বৈধ। Pocket7Games অ্যাপে একই সাথে আপনি বিভিন্ন ধরনের গেম খেলে আয় করতে পারেন। আপনি যদি নানা ধরনের গেম এর অভিজ্ঞতার সাথে উপার্জন করতে চান তাহলে এই গেম অ্যাপটি এখনই গুগল প্লে স্টোর থেকে আপনার মোবাইলে ডাউনলোড করে নিন।

কিভাবে ইনকাম করবেনঃ
  • পুল ক্ল্যাশ গেম খেলে
  • টাইল ব্লিটজ গেম
  • বিংগো ক্ল্যাশ গেম
  • ডাঙ্ক শট খেলে
  • ২০২৪ ব্লিটজ গেম খেলে
  • ২১ গোল্ড গেম খেলে
  • ডোমিনোজ গেম খেলে
  • সলিটেয়ার গেম খেলে
Money Well- Games For Rewards

মানি ওয়েল অ্যাপে গেম খেলে আপনারা রিওয়ার্ড অর্জন করবেন। পুরস্কার হিসেবে গিফট কার্ড, ডিসকাউন্ট ভাউচার বা সরাসরি নগদ অর্থ পেতে পারেন। বর্তমানে অ্যাপটির গুগল প্লে স্টোরে ১ কোটির বেশি ডাউনলোড রয়েছে।

এখানে আপনারা অ্যাডভেঞ্চার গেম, কৌশলগত গেম, আরকেড গেম, ক্যাজুয়াল গেমস সহ প্রতিনিয়ত নতুন নতুন গেম খেলে নগদ অর্থ বা গিফট কার্ড জিতে নিতে পারেন।

Bitcoin Miner App

আপনি যদি ফ্রি গেম খেলে বিটকয়েন উপার্জন করতে চান তাহলে এই অ্যাপে কাজ করতে পারেন। এটি একটি বিনামূল্যের অ্যাপ যেখানে ট্যাপ করে কয়েন মাইনিং করতে হয়। মাইনিং করে আপনারা কয়েন পাবেন যা পরে পুরষ্কার হিসেবে বিটকয়েন পাবেন। অর্থাৎ এই অ্যাপে গেম খেলে আপনারা ক্রিপ্টো কারেন্সি আয় করবেন।

Gamety App

অনলাইনে সহজ উপায়ে গেম মাইনিং করে টাকা ইনকাম করার বৈধ অ্যাপ Gamety. অ্যাপটি আপনারা বিনামূল্যে মোবাইলে ডাউনলোড করতে পারবেন। অ্যাপে রেজিস্ট্রেশন করার জন্য আপনারা ১০০০ পয়েন্ট বোনাস হিসেবে পাবেন। এই ১০০০ পয়েন্ট দিয়ে আপনারা অ্যাপের ভিতরে বট কিনতে পারবেন, যাদের মাধ্যমে মাইনিং করে কয়েন বা পয়েন্ট কালেক্ট করবেন।

এখানে ২ হাজার পয়েন্ট হলে ১ ডলার দেয়া হয়। আপনার উপার্জন করা ডলার বাইনান্স পেমেন্ট গেটওয়ের মাধ্যমে তুলে নিতে পারবেন।

মোবাইলে গেম খেলে টাকা ইনকাম করার উপায়

আজকের যুগে মোবাইল ফোন শুধু যোগাযোগ করার ডিভাইস নয়, বরং আয়ের একটি বড় মাধ্যম হয়ে উঠেছে। এর মধ্যে মোবাইলে গেম খেলে টাকা ইনকাম বিশেষভাবে জনপ্রিয়। অনেক অ্যাপস ও অনলাইন প্ল্যাটফর্ম আছে যেখানে মোবাইল দিয়ে গেম খেলে শুধু মজা পাওয়া নয়, বরং টাকা উপার্জন করে নেওয়া যায়।

এ সকল মোবাইল গেম খেলার অ্যাপসে পয়েন্ট বা কয়েন পাওয়া যায়, যা পরবর্তীতে বিকাশ, নগদ বা ব্যাংক অ্যাকাউন্টে তুলা যায়। বর্তমানে অনেক তরুণ-তরুণী শখের বশে গেম খেলতে গিয়ে এখন পেশাদারভাবে গেম খেলে টাকা উপার্জন করছেন।

তাই আপনি যদি স্টুডেন্ট হয়ে থাকেন পাশাপাশি অতিরিক্ত আয়ের চিন্তা করছেন তাহলে মোবাইল গেম হতে পারে আপনার অনলাইন আয়ের অন্যতম হাতিয়ার। সঠিক পরিকল্পনা ও নির্ভরযোগ্য প্ল্যাটফর্ম বেছে নিলে আপনার পকেট খরচ চালানোর মতো ইনকাম করার ভালো সুযোগ তৈরি হবে।

মোবাইলে গেম খেলে ইনকাম করার জনপ্রিয় কয়েকটি অ্যাপস এর তালিকা দেখে নিনঃ

  • Ludo Empire
  • MPL (Mobile Premier League)
  • Rummy Circle
  • Free Fire
  • PUBG Tournament Apps
  • Mistplay
  • Cash Giraffe
  • Qureka
  • Winzo
  • Coin Master

তবে মোবাইলে গেম খেলার সময় একটি বিষয় খেয়াল রাখতে হবে এটা যেন আসক্তিতে পরিণত না হয়। বরং মোবাইলে গেম খেলাকে অবসর সময়ের সাময়িক বিনোদন ও ছোটখাটো আয়ের উৎস হিসেবে বিবেচনা করা যেতে পারে।

ফ্রি-গেম-খেলে-টাকা-ইনকাম

গেম অ্যাপস বানিয়ে টাকা ইনকাম করার উপায়

অনলাইন গেম অ্যাপস বানিয়ে উপার্জন করা এখন জনপ্রিয় অনলাইনে ইনকামের উপায়। যারা গেম খেলতে ভালোবাসেন অথবা সাধারণ যে কেউ এখন গেম অ্যাপস বানিয়ে হাজার হাজার টাকা ইনকাম করছেন। যেহেতু বর্তমানে অনলাইন গেম অ্যাপস এর চাহিদা তুঙ্গে রয়েছে এবং ইউজাররা প্রতিনিয়ত নতুন নতুন গেম অ্যাপস সম্পর্কে অনলাইনে খোঁজখবর করেন, তাই গেম অ্যাপস হতে পারে আপনার অনলাইন ইনকামের বড় উৎস।

সবচেয়ে সুবিধা হল, অনলাইনে গেম অ্যাপস বানানোর জন্য এখন কোডিং না জানলেও হবে। এমন কিছু প্লাটফর্ম রয়েছে যেগুলো ব্যবহার করে এখন কোন রকম কোডিং জ্ঞান ছাড়াই গেম অ্যাপস গুলো বানানো যায়। এক্ষেত্রে GDevelop কিংবা Construct 3 টুলগুলো ব্যবহার করে শুধুমাত্র ড্র্যাগ এন্ড ড্রপ করে গেম বানাতে পারেন।

তবে আপনি যদি কোডিং জানেন তাহলে সে ক্ষেত্রে আপনার জন্য বড় অংকের টাকা উপার্জনের বিশেষ সুবিধা হবে। এজন্য Unity বা Unreal Engine এর মত ফ্রী গেমিং ইঞ্জিন গুলো ব্যবহার করতে পারেন।

এছাড়া আপনার যদি এই বিষয়ে আগ্রহ থাকে তাহলে ইউটিউবে অ্যাপ তৈরি করার নানা টিউটোরিয়াল ভিডিও সার্চ দিলে পেয়ে যাবেন। এগুলো খুবই কার্যকর এবং যথাযথভাবে অনুসরণ করলে আপনিও সহজে একটি গেমিং অ্যাপ তৈরি করে নিতে পারবেন।

এছাড়া Free Build Up App লিখে গুগলে সার্চ দেন তাহলে এমন অনেক ওয়েবসাইট চলে আসবে যেখান থেকে আপনি একদম ফ্রিতে অ্যাপ বানিয়ে নিতে পারবেন। এসব ওয়েবসাইটে অ্যাপ তৈরি করতে আপনার কোন প্রোগ্রামিং করার প্রয়োজন হবে না। যেমনঃ Glide, AppGyver, Bravo Studio ইত্যাদি।

এখন গেম অ্যাপস বানিয়ে আপনারা google play store এ আপলোড করে কিভাবে আয় করবেন তা এক নজরে নিচে দেখে নিনঃ

  • গেমিং অ্যাপস বানিয়ে টাকা ইনকাম করার সবচেয়ে সহজ জনপ্রিয় উপায় হলো মনিটাইজেশনের মাধ্যমে গুগল এড বা বিজ্ঞাপন দেখিয়ে ইনকাম।
  • আপনার অ্যাপটি কেউ ডাউনলোড করলে সেক্ষেত্রে নির্দিষ্ট পরিমাণে ফি রেখে ইনকাম করতে পারেন।
  • আপনার গেমটি ব্যবহারের জন্য মেম্বারদের কাছ থেকে সাবস্ক্রিপশন ফি নিয়ে ইনকাম করতে পারেন।\
  • গেমের ভিতরে আপনি কিছু জিনিস বিক্রি করার মাধ্যমে আয় করতে পারেন। যেমনঃ খেলোয়াড়দের জন্য পোশাক, বিশেষ ফিচার বা কয়েন ইত্যাদি।

আরো পড়ুনঃ লুডু গেম খেলে টাকা আয় বিকাশে ২০২৫

অনলাইন গেম অ্যাপসে বোনাস পাওয়ার উপায়

ফ্রি গেম খেলে টাকা ইনকাম অ্যাপস থেকে শুধু অর্থ আয় করা যায় এমন নয়, বিভিন্ন বোনাস পাওয়ার সুযোগও রয়েছে। গেম খেলার সাথে সাথে বোনাসের জন্য কাজ করলে অতিরিক্ত বেশি আয়ের সুবিধা পাবেন। যদিও বোনাসের অর্থের পরিমাণ এবং বোনাস পাওয়ার নিয়ম বিভিন্ন apps এ বিভিন্ন রকম হতে পারে।

নিচে দেখে নিন গেম অ্যাপস থেকে বোনাস পাওয়ার কয়েকটি জনপ্রিয় উপায় সম্পর্কেঃ

  • অনেক অ্যাপ নতুন ব্যবহারকারী আকৃষ্ট করার জন্য বোনাস অফার চালু করে। অর্থাৎ অ্যাপে রেজিস্ট্রেশন করলে নতুন ইউজারদের নির্দিষ্ট হারে বোনাস দিয়ে থাকে। বেশিরভাগ ক্ষেত্রে গেম অ্যাপস গুলো নতুন একাউন্ট খোলার সময় ব্যবহারকারীদের সাইন-আপ বোনাস দেয়। শুধু রেজিস্ট্রেশন করলেই নির্দিষ্ট পরিমাণ কয়েন, ডায়মন্ড বা নগদ অর্থ পাওয়া যায়।
  • কিছু অ্যাপসে তাদের নিয়মিত খেলোয়াড়দের জন্য বিশেষ পুরস্কারের ব্যবস্থা রাখে। আপনি যদি সঠিক উপায়ে নিয়মিত অ্যাপসে লগইন করে গেম খেলতে পারেন সহজেই বোনাস অর্জন করে নিতে পারবেন।
  • প্রতিটি গেম অ্যাপস থেকে রেফারেল বোনাস থেকে এখন ইনকাম করার সুযোগ বেড়ে গেছে। গেমিংয়ে আগ্রহী মানুষরা খুব সহজেই তাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে বা বন্ধুবান্ধবের মধ্যে রেফারেল শেয়ার করে আয়ের সুযোগ তৈরি করতে পারে। এক্ষেত্রে বন্ধুকে অ্যাপে আমন্ত্রণ জানালে এবং সে অ্যাকাউন্ট খুলে খেলতে শুরু করলে উভয়েই নির্দিষ্ট হারে বোনাস পেয়ে থাকেন। তবে শুধু লিংক শেয়ার করলেই হবে না, বরং নতুন ব্যবহারকারীদের গেম খেলতে উৎসাহিত করতে হবে। এতে রেফারেল প্রোগ্রামের মাধ্যমে দীর্ঘমেয়াদে ইনকাম করার সুযোগ তৈরি হয়।
  • এছাড়া রয়েছে গেমের ভেতরে দৈনিক লগইন, মিশন বা চ্যালেঞ্জ সম্পন্ন করে বোনাস পাওয়ার সুযোগ। যেমন – টানা সাতদিন লগইন করলে বাড়তি কয়েন বা স্পেশাল আইটেম পাওয়া যায়।
  • আবার কিছু অ্যাপ টুর্নামেন্টে অংশ নেওয়া বা লেভেল পার করার জন্য বিশেষ পুরস্কার দিয়ে থাকে।
  • কিছু গেম অ্যাপস বিশেষ ইভেন্ট বা ফেস্টিভাল সিজনে বোনাস অফার চালু করে। যেমন – ঈদ, বড়দিন বা নতুন বছরের সময় বাড়তি কয়েন, গিফট কার্ড বা ক্যাশব্যাক দেওয়া হয়। তাই নিয়মিত নোটিফিকেশন চেক করলে এবং সময়মতো অংশ নিলে বোনাস পাওয়ার সুযোগ আরও বাড়ে।

আরো পড়ুনঃ ১০টি সেরা ফ্রি ডলার ইনকাম সাইট - ফ্রি ডলার ইনকাম অ্যাপস

অনলাইনে বিনিয়োগ করে গেম খেলে ইনকাম

অনলাইনে গেম খেলে টাকা ইনকাম করার জন্য অনেক গেমার এখন টাকা বিনিয়োগ করে গেম খেলছেন। এই সকল প্লাটফর্মকে "পে টু প্লে" বা P2W- Pay To Win বলা হয়, যেখানে নিদির্ষ্ট পরিমান টাকা জমা দিয়ে গেম খেলে আয় করা যায়। প্লাটফর্ম ভেদে টাকার পরিমান কম বেশি হয়ে থাকে।

এই ধরনের "পে টু প্লে" গেমগুলোতে খেলোয়াড়রা অর্থ বিনিয়োগ করে গেম খেলে জয়ের মাধ্যমে টাকা ইনকাম করার সুযোগ পায়। এই উপায়ে খুব কম সময়ে বেশি অর্থ উপার্জন করা যায় বলে বর্তমানে এই ধরনের গেম জনপ্রিয়তা পাচ্ছে।

কিন্তু কথা হচ্ছে এই ধরনের প্লাটফর্ম থেকে সত্যিই ইনকাম করা যায় কিনা এ বিষয়টি প্রথমে ভালোভাবে খতিয়ে দেখা দরকার। বিশেষ করে আপনি যদি বিনিয়োগ করে টাকা উঠিয়ে আনতে না পারেন তাহলে আপনার বিনিয়োগের টাকা এবং পরিশ্রম সবটাই জলে যাবে। এজন্য গেম খেলে উপার্জনের জন্য অনলাইনে ফ্রি গেম অ্যাপস গুলো নিরাপদ মাধ্যম, যেখানে ঝুকি নেই বললেই চলে।

তবে আপনি যদি বিনিয়োগ করে অনলাইনে গেম খেলতে চান তাহলে কিছু বিষয় বিবেচনা করে এই ধরনের পে টু প্লে গেম প্লাটফর্মে আসতে পারেন। যেমনঃ

  • পে টু প্লে গেম খেলার জন্য বিশ্বস্ত ও লাইসেন্সকৃত প্ল্যাটফর্ম বেছে নেওয়া
  • সঠিক ভাবে অ্যাকাউন্ট তৈরি করা
  • খেলার সময় নিয়ম কানুন মেনে চলা
  • খেলায় দক্ষ ও কৌশলি হোওয়া।

অনলাইনে গেম খেলে টাকা ইনকাম সম্পর্কিত প্রশ্ন ও উত্তর

প্রশ্নঃ কি গেম খেললে টাকা আয় করা যায়?

উত্তরঃ অনলাইনে বিভিন্ন গেম অ্যাপস দিয়ে আপনার পিসি বা মোবাইল ব্যবহার করে টাকা আয় করতে পারেন। এই সকল ফ্রী গেম অ্যাপস গুলো ইনভেস্ট ছাড়া অনলাইনে টাকা উপার্জনের জনপ্রিয় মাধ্যম। ফ্রী ক্যাশ, জাস্ট প্লে, মিস্ট প্লে, সলিটিয়ার কিউব কিংবা সোয়াগবাক্স এর মত জনপ্রিয় অ্যাপসে নানা ধরনে সহজ গেম খেলে রিওয়ার্ড হিসেবে টাকা, কয়েন বা পয়েন্ট পেতে পারেন। অথবা পাবজি, ফ্রী ফায়ার, ভ্যলোর‍্যান্ট গেমিং টুর্নামেন্টে অংশ নিয়ে নগদ অর্থ উপার্জন করতে পারেন।

প্রশ্নঃ রিয়েল মানি পেমেন্ট ফ্রী গেম আছে কি?

উত্তরঃ হ্যাঁ, অনলাইনে কিছু ফ্রি গেম অ্যাপস আছে যেখানে কোনরকম ডিপোজিট ছাড়া রিয়েল টাকা উপার্জন করা যায়। যেমনঃ সোয়াগবাক্স, ইনবক্স ডলা্র, সলিটেয়ার কিউব, ক্যাশ জিরাফ, স্ক্র্যাম্বলি কিংবা ক্যাশ কিক এর মতো জনপ্রিয় অ্যাপস গুলোতে কোন টাকা ব্যয় করা ছাড়া গেম ডাউনলোড করে ও গেম খেলার মাধ্যমে আসল টাকা আয় করতে পারেন। এই অ্যাপগুলোর ভালো রেটিং রয়েছে।

প্রশ্নঃ কোন গেম অবিলম্বে অর্থ প্রদান করে?

উত্তরঃ অনলাইনে একাধিক গেম অ্যাপ রয়েছে যাদের গেম খেলার বিনিময়ে ব্যবহারকারীদের দ্রুত অর্থ প্রদান করার রেকর্ড রয়েছে। এই গেম অ্যাপ গুলো বিভিন্ন পেমেন্ট গেটওয়ে মেথড ব্যবহার করে এক ঘণ্টার মধ্যে তাদের পেমেন্ট ক্লিয়ার করে থাকে। এই ধরনের গেমের মধ্যে রয়েছে-বিগ ক্যাশ কিংবা ক্যাশ কিক এর মত জনপ্রিয় অ্যাপ।

গেম খেলে কি সত্যি টাকা ইনকাম সম্ভব?

অনলাইনে গেম খেলে সত্যিই টাকা ইনকাম করা সম্ভব কিনা এটা বুঝা জরুরী। অনলাইনে ফ্রী গেম অ্যাপস গুলো ব্যবহারকারীদের কাছে অত্যন্ত আকর্ষণীয়। বিশেষ করে অনলাইনে ফ্রি গেম অ্যাপস গুলোতে গেম খেলে বিনোদন পাওয়ার পাশাপাশি টাকা ইনকাম করা জনপ্রিয় উপায় হিসেবে বিবেচিত।

তবে গেম খেলে টাকা উপার্জন করার ক্ষেত্রে কিছু বিষয় ভালোভাবে বুঝতে হবে। যেমনঃ গেম খেলে আপনি রাতারাতি ধনী হতে পারবেন না। এ সকল ফ্রী গেম অ্যাপস থেকে আপনাদের অল্প কিছু আয় হতে পারে। তাই গেম খেলে কম সময়ে প্রচুর টাকা ইনকাম করব এই চিন্তা ধারা থেকে বের হয়ে আসতে হবে। যদিও অনলাইনে গেম খেলে প্রচুর টাকা ইনকাম করা যায় এরকম বিজ্ঞাপন আমরা প্রায়ই দেখি।

হ্যাঁ, এটা ঠিক বিশ্বে অনেক বড় বড় গেমার রয়েছেন যারা অনলাইনে গেম খেলে বড় অঙ্কের টাকা আয় করছেন। কিন্তু একদিনে এটা হয়নি। তারা দিনের পর দিন ধৈর্য ধরে গেম খেলে প্রচুর দক্ষ হয়ে উঠেছেন এবং নিজেকে প্রো লেভেলে নিয়ে গেছেন। তাই তারা এখন এতো বড় অঙ্কের টাকা ইনকাম করতে পারছেন।

গেম খেলে টাকা ইনকাম করা ধৈর্যের পরীক্ষা। যদি প্রচুর ধৈর্য আর সময় নিয়ে আসতে পারেন তাহলে আপনিও অনলাইনে ফ্রি গেম খেলে ভালো টাকা ইনকাম করতে পারবেন আশা করি।

আরো পড়ুনঃ ১০টি সেরা উপায়ে ঘরে বসে আয় ১৫০০০ ২০০০০ টাকা প্রতি মাসে।

লেখকের মতামত

প্রিয় পাঠক, ফ্রি গেম খেলে টাকা ইনকাম করার ১০টি অ্যাপস সম্পর্কে আজকের আর্টিকেলে আলোচনা করেছি। আপনি যদি গেম খেলতে ভালবাসেন এবং আপনার হাতে অতিরিক্ত ফাঁকা সময় থাকে তাহলে সঠিক পরিকল্পনার মাধ্যমে এই সকল অ্যাপস থেকে অর্থ উপার্জনের সুযোগ তৈরি করতে পারেন।

বর্তমানে প্রচুর মানুষ এখন অনলাইনে শুধুমাত্র অযথা সময় ব্যয় না করে নিজের জন্য ছোট হলেও আয়ের উৎস তৈরি করছেন। এক্ষেত্রে ফ্রী গেম অ্যাপস গুলো আপনার জন্য উপযুক্ত প্ল্যাটফর্ম হতে পারে। মোবাইল ব্যবহার করে কিভাবে গেম খেলে টাকা ইনকাম করা যায় এ বিষয়েও আপনারা জেনেছেন। এছাড়া গেম খেলে টাকা ইনকাম করার আরো নানা বিষয় ও দিক নিয়ে আলোচনা করার চেষ্টা করেছি।

প্রিয় পাঠক, আমরা আমাদের সাইটে নিয়মিত অনলাইন ইনকাম নিয়ে সাধারণ তথ্য শেয়ার করার উদ্দেশ্যে আর্টিকেল পাবলিশ করে চলেছি। অনলাইন ইনকামের যাত্রায় আমরা আপনাদের সঙ্গী হতে পেরে আনন্দিত। তাই এরকম আরো সমসাময়িক পোস্ট পেতে passiondrivefiona ওয়েবসাইট নিয়মিত ভিজিট করুন।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

passiondrivefiona র নীতিমালা মেনে comment করুন। প্রতিটি comment রিভিউ করা হয়;

comment url