জনপ্রিয় সেরা ৫০টি ডিপোজিট ছাড়া ফ্রি টাকা ইনকাম apps
Salma Mili
১২ জুল, ২০২৬
আমরা প্রত্যেকেই ডিপোজিট ছাড়া ফ্রি টাকা ইনকাম apps ব্যবহার করে অনলাইনে উপার্জন করতে চাই, কিন্তু বুঝতে পারিনা কোন অ্যাপস গুলো নির্ভরযোগ্য হবে। আজকের আর্টিকেলটি পড়ে সেরা ৫০টি বিনামূল্যের অ্যাপ সম্পর্কে জেনে নিন।
অনলাইনে দেশি-বিদেশি অসংখ্য ফ্রি অ্যাপস রয়েছে যেখানে ডিপোজিট না করে টাকা ইনকাম করা যায়। যারা এক পয়সাও খরচ না করে অনলাইন থেকে ইনকাম করতে চান তাদের জন্য এই সকল অ্যাপস হলো ঝামেলা ছাড়া ও বিনা বিনিয়োগ অর্থ উপার্জনের উপযুক্ত প্ল্যাটফর্ম। এছাড়া ডিপোজিট ছাড়া টাকা ইনকাম করার একাধিক কার্যকর উপায় অনলাইনে রয়েছে। পোষ্ট সূচিপত্রঃ
ডিপোজিট ছাড়া ফ্রি টাকা ইনকাম apps
অনলাইনে প্রচুর ডিপোজিট ছাড়া ফ্রি টাকা ইনকাম apps রয়েছে যারা সহজ কিছু কাজের বিনিময়ে ব্যবহারকারীদের অনলাইন আয়ের সুযোগ করে দেয়। বর্তমান ইন্টারনেটের কল্যাণে নতুন নতুন অনলাইন আয়ের উৎস তৈরি হয়েছে। বিভিন্ন গ্লোবাল প্ল্যাটফর্ম ব্যবহার করে এখন ঘরে বসে আমরা বিনিয়োগ না করে মোবাইল দিয়ে টাকা ইনকাম করতে পারি।
কিছুদিন আগেও আমরা চাকরি এবং ব্যবসা ছাড়া টাকা ইনকাম করার কথা ভাবতে পারি নাই। আর এখন বাড়িতে থেকে দেশি-বিদেশি বিভিন্ন মার্কেটপ্লেস ও প্লাটফর্মে কাজ করে সরাসরি ডলার ইনকাম করে নিতে পারছি। শুধুমাত্র সময় ও ধৈর্য সহকারে মনোযোগ দিয়ে কাজ করলে এ সকল ফ্রি অ্যাপস থেকে এখন মাসে হাজার থেকে লাখ টাকা পর্যন্ত ইনকাম করা যায়।
এখন আপনি যদি ভেবে থাকেন গ্লোবালি এই সকল প্লাটফর্ম থেকে ইনকামের জন্য বিশেষ যোগ্যতা ও দক্ষতার প্রয়োজন, তাহলে এখনো আপনি অন্ধকারে রয়েছেন। কারণ অনেক অ্যাপস থেকে আপনি কোনরকম দক্ষতা ছাড়াই ইনকাম করতে পারবেন। বিশ্বজুড়ে অনলাইন আয়ের সহজ প্ল্যাটফর্ম হিসেবে এই সকল ফ্রি এপসগুলো স্বীকৃত।
কিভাবে আপনারা এই সকল ফ্রি অ্যাপস থেকে আয় করবেন এবং হাজার হাজার অ্যাপস এর ভিড়ে কোন অ্যাপস গুলো সেরা ও বিশ্বস্ত আজকের আর্টিকেলের মাধ্যমে আমি আপনাদের সঠিক গাইডলাইন দিব। নিচে বর্তমান সময়ের সেরা ৫০টি ডিপোজিট ছাড়া ফ্রি টাকা ইনকাম apps সম্পর্কে সংক্ষিপ্ত ধারণা দিয়ে যাব। এখান থেকে আপনার নিজের কাজের সামর্থ্য অনুযায়ী এক বা একাধিক অ্যাপস বেছে নিয়ে প্রয়োজনে অনলাইনে সার্চ দিয়ে বিস্তারিত ধারণা নিয়ে নিতে পারেন।
প্রিয় পাঠক, চলুন তাহলে দেরি না করে মূল আর্টিকেলটি শুরু করা যাক।
১.সোয়াগবাক্স অ্যাপ (Swagbucks)
বিশ্বজুড়ে স্বীকৃত বিশ্বস্ত অনলাইন আয়ের ফ্রি ইনকাম অ্যাপস সোয়াগবাক্স। এই অ্যাপস এর মাধ্যমে আপনারা নানা ধরনের কাজের মাধ্যমে ইনকাম করতে পারবেন। যেমনঃ
সার্ভে করে
অনলাইন কেনাকাটা করে
গেম খেলে
রেফার করে
সোয়াগবাক্স লাইভে কুইজ খেলে ইত্যাদি।
২. ফ্রীক্যাশ অ্যাপ (FreeCash)
ফ্রী ক্যাশ মূলতঃ একটি জনপ্রিয় জিপিটি (গেট-পেইড- টু) সাইট। বিনামূল্যের এই অ্যাপ থেকে আপনারা নানা ধরনের অনলাইন টাস্ক সম্পূর্ণ করে ইনকাম করতে পারবেন। যেমনঃ
অনলাইন সার্ভেতে অংশ নিয়ে
গেম খেলে
অ্যাপ ও সাইট টেস্ট করে
রেফার করে
ভিডিও দেখে
দৈনিক বোনাস
৩. ইনবক্সডলার অ্যাপ (Inboxdollar)
অনলাইন জুড়ে স্বীকৃত ও নির্ভরযোগ্য রিওয়ার্ড প্ল্যাটফর্ম ইনবক্স ডলার। এখানে আপনারা নানা ধরনের ছোট ছোট কাজ করে আয়ের সুযোগ পাবেন। যেমনঃ
পেইড সার্ভে করে
গেম খেলে
ভিডিও দেখে
ইমেইল পড়ে
রেফার করে
প্রতিদিনের টাস্ক সম্পন্ন করে
৪.ফাইবার অ্যাপ (Fiverr)
অনলাইনে ফ্রিল্যান্স ও দক্ষতা সম্পন্ন কাজ করে ইনকাম করার জনপ্রিয় প্ল্যাটফর্ম ফাইবার। এই প্লাটফর্ম থেকে ইনকামের জন্য আপনাকে কোন একটি বিষয়ে পারদর্শী হতে হবে, তাছাড়া আপনি এখান থেকে ইনকাম করতে পারবেন না। আপনি যখন ফ্রিল্যান্স এর কোন একটি কাজ শিখবেন তখন ফাইবার ওয়েবসাইট বা অ্যাপে গিয়ে একটি সেলার একাউন্ট তৈরি করে আপনার কাজের গিগ প্রকাশ করতে হবে, যাতে বিশ্বজোড়ে ছড়িয়ে ছিটিয়ে থাকা ক্লায়েন্টরা আপনাকে খুঁজে পায়। এখানে গিগ অনুযায়ী কাজ পাওয়া যায়।
লোগো ডিজাইন, ডিজিটাল মার্কেটিং, ভিডিও এডিটিং, ডাটা এন্ট্রি, কনটেন্ট রাইটিং বা ওয়েব ডেভেলপমেন্ট এর মতো স্কিল্ড ভিত্তিক কাজ জানলে আপনি এই প্লাটফর্ম থেকে প্রচুর ডলার ইনকাম করার সুযোগ রয়েছে।
৫.আপওয়ার্ক অ্যাপ (Upwork)
আপওয়ার্ক বিশ্বের সর্ববৃহৎ ফ্রিল্যান্স মার্কেটপ্লেস। ফাইবারের মতো এই প্লাটফর্মেও আপনাকে কোন কাজে দক্ষ হয়ে আসতে হবে। একজন ফ্রিল্যান্সার হিসেবে এই প্লাটফর্মে আপনার কাজের নিশ অনুযায়ী প্রথমে একটি প্রফেশনাল প্রোফাইল তৈরি করতে হবে। তারপর আপনি আপনার কাজের ধারা অনুযায়ী ক্লায়েন্টদের কাজের জন্য প্রপোজাল পাঠিয়ে কাজ পেতে পারেন।
গ্রাফিক্স ডিজাইন, ডিজিটাল মার্কেটিং, ওয়েব ডেভেলপমেন্ট, ট্রানসলেশন, কন্টেন্ট রাইটিং, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, ডাটা এন্ট্রি এর মত কাজের চাহিদা প্রচুর। এই সকল কাজের সেবা বিক্রি করে আপনি সরাসরি ডলার ইনকাম করতে পারেন।
৬.ওয়াই সেন্স অ্যাপ (Ysense)
ওয়াই সেন্স একটি নির্ভরযোগ্য ও জনপ্রিয় ফ্রি অ্যাপস যেখানে কাজ করে সরাসরি ডলার পাওয়া যায়। বিনামূল্যের এই অ্যাপসে যে সকল ছোট ছোট কাজ করে ইনকাম করতে পারবেন তা হল-
পেইড সার্ভে করে
অ্যাপ ডাউনলোড করে
ছোট ছোট অফার ও টাস্ক সম্পন্ন করে
রেফার করে
ভিডিও দেখে
৭.সার্ভে জাঙ্কি অ্যাপ (Surveyjunkie)
সার্ভে জাঙ্কি একটি জনপ্রিয় মার্কেট রিসার্চ প্লাটফর্ম, যেখানে ব্যবহারকারীরা তাদের মূল্যবান মতামত প্রদান করে পয়েন্ট পেয়ে থাকে। পরবর্তীতে এই পয়েন্ট সরাসরি ডলারে রূপান্তর করে নেওয়া যায়। প্রতিটি ঠিকঠাক সার্ভে পূরণ করার জন্য আপনি ০.৫ সেন্ট থেকে ৩ ডলার পর্যন্ত পেতে পারেন। অ্যাপস এর নিয়ম অনুযায়ী ১০০ পয়েন্ট এর বিপরীতে ১ ডলার পাওয়া যায়।
৮.ক্লিপ ক্ল্যাপস অ্যাপ ( ClipClaps)
ClipClaps একটি বিশ্বস্ত ফ্রি টাকা ইনকাম অ্যাপস। এই অ্যাপে কাজ করে আপনারা রিওয়ার্ড পয়েন্ট অর্জন করবেন। পরবর্তীতে এই পয়েন্টটা আপনারা সরাসরি ডলারে রূপান্তর করে পেপেলের মাধ্যমে ক্যাশ আউট করে নিতে পারবেন। এই অ্যাপের মূল কাজের মধ্যে রয়েছে-ভিডিও দেখা, গেম খেলা ও রেফার করার মত সহজ ও অসাধারণ কিছু কাজ।
৯.মাইক্রো ওয়ার্কার অ্যাপ (MicroWorker)
মাইক্রো ওয়ার্কার একটি জনপ্রিয় মাইক্রো জব প্ল্যাটফর্ম। এই প্লাটফর্মে কাজ করার জন্য সরাসরি অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করে ফ্রিতে রেজিস্ট্রেশন করে নিতে হবে। এখানে নানা ধরনের ছোট ছোট কাজ করে বাড়তি আয়ের সুযোগ রয়েছে। যেমনঃ
সার্ভে করা
ইউটিউব ভিডিও দেখা
অ্যাপ ডাউনলোড করা ও টেস্টিং
সোশ্যাল মিডিয়ার ভিডিও লাইক শেয়ার করা
ডাটা এন্ট্রি
ওয়েবসাইটে সাইন আপ করা ইত্যাদি।
১০. ওয়ার্কআপজব অ্যাপ (Workupjob)
ওয়ার্ক আপ জব একটি বিশ্বস্ত বাংলাদেশি মাইক্রো টাস্কিং জব সাইট। এই সাইটে নানা ধরনের মাইক্রো জব সম্পন্ন করে ব্যবহারকারীরা সরাসরি ডলার ইনকাম করে বিকাশ বা নগদের মাধ্যমে পেমেন্ট পেয়ে থাকে। অনলাইন ইনকামে নতুনদের জন্য এটি একটি সেরা সাইট যেখানে ছোট ছোট ফ্রিল্যান্সিং কাজের মাধ্যমে বাড়তি আয় করা যায়। আপনার যদি দিনে ৫০০ টাকা আয়ের টার্গেট থাকে তাহলে এই প্ল্যাটফর্মে ফ্রিতে একাউন্ট ক্রিয়েট করতে পারেন। এই অ্যাপের জনপ্রিয় কাজগুলোর মধ্যে রয়েছে-
গুগল ওপিনিয়ন রিওয়ার্ড একটি গুগল দ্বারা পরিচালিত জনপ্রিয় রিওয়ার্ড প্লাটফর্ম। এখানে ছোট ছোট জরিপ বা বাজার গবেষণায় অংশ নিয়েই আপনারা আয় করতে পারেন। এছাড়া আপনার কেনাকাটা ও ভ্রমণের অভিজ্ঞতা শেয়ার করেও ইনকাম করতে পারবেন। আপনি যদি অ্যান্ড্রয়েড মোবাইল থেকে এ প্লাটফর্ম টি ব্যবহার করেন তাহলে আপনার অর্জিত টাকা দিয়ে গুগল প্লে ক্রেডিট পাবেন যা দিয়ে আপনি গুগলের বিভিন্ন সেবা নিতে পারবেন। এছাড়া আপনি যদি iphone দিয়ে প্লাটফর্মে কাজ করেন তাহলে সরাসরি পেপালের মাধ্যমে আপনার ইনকাম উইথড্র দিতে পারবেন।
১২.ক্লিক ওয়ার্কার অ্যাপ (ClickWorker)
অনলাইনে ফ্রি টাকা ইনকাম অ্যাপস এর মধ্যে ক্লিক ওয়ার্কার একটি জনপ্রিয় বৈধ প্ল্যাটফর্ম। এই মোবাইল অ্যাপটি ইউজারদের নানা ধরনের ছোট বড় সহজ কাজ করে অতিরিক্ত বা বাড়তি আয়ের সুযোগ দিয়ে থাকে। যেমনঃ
ডাটা এন্ট্রি করে
অনলাইন সার্ভে অংশ নিয়ে
ছবি আপলোড করে
এই আই ট্রেনিং দিয়ে
অডিও ভিডিও রেকর্ডিং করে ইত্যাদি
১৩. রিওয়ার্ডি অ্যাপ (Rewardy)
অনলাইনে ডিপোজিট ছাড়া ইনকাম করার জনপ্রিয় আরেকটি মোবাইল আর্নিং অ্যাপ রিওয়ার্ডি। এই প্লাটফর্মে সহজ কাজের বিনিময়ে আপনারা সরাসরি ডলার, ক্রিপ্টো কারেন্সি বা গিফট কার্ড পেতে পারেন। এই অ্যাপের কাজ গুলোর মধ্যে রয়েছে-
ভিডিও দেখা
গেম খেলা
অ্যাপ ডাউনলোড করা
সার্ভে করা
কুইজ খেলা
গান শোনা
দৈনিক অফার গুলো সম্পন্ন করা ইত্যাদি
১৪.ফেসবুক অ্যাপ (Facebook)
অনলাইনে কোনরকম অর্থ ব্যয় না করে ফ্রিতে টাকা ইনকাম করার জনপ্রিয় অ্যাপ ফেসবুক। ফেসবুক অ্যাপ ব্যবহার করে নানাভাবে ইনকামের সুযোগ রয়েছে। বর্তমানে ফেসবুক শুধু যোগাযোগ বা ছবি বা ভিডিও শেয়ারিং মাধ্যম নয় বরং ইনকামের অন্যতম মাধ্যম হয়ে উঠেছে। ফেসবুকের মাধ্যমে আপনারা ভিডিও আপলোড করে, রিলস, স্টোরি, টেক্সট, ছবি শেয়ার করে ফ্রিতে উপার্জন করতে পারেন।
১৫.ইউটিউব অ্যাপ (Youtube)
ফেসবুকের মত অনলাইনে ফ্রি টাকা উপার্জন করার বর্তমান সময়ের আরেকটি নির্ভরযোগ্য অ্যাপ ইউটিউব। ইউটিউব অ্যাপ থেকে ইনকাম করার জন্য আপনাকে একটি ইউটিউব চ্যানেল খুলতে হবে, যেখানে আপনি আপনার আগ্রহ ও পছন্দের বিষয়ের উপর তথ্যবহুল ও আকর্ষণীয় ভিডিও আপলোড করবেন। এরপর youtube পার্টনার প্রোগ্রামে যোগ দিয়ে গুগল এডসেন্সের মাধ্যমে বিজ্ঞাপন দেখিয়ে, স্পনসরশীপ, অ্যাফিলিয়েট মার্কেটিং ও আরো অন্যান্য উপায়ে ইনকাম করবেন।
১৬.জাম্পটাস্ক অ্যাপ (JumpTask)
অনলাইনে ফ্রি টাকা ইনকাম অ্যাপসের মধ্যে জাম্প টাস্ক অন্যতম। গুগল প্লে স্টোর থেকে অ্যাপটি ডাউনলোড করে ফ্রিতে একাউন্ট করে নিতে পারবেন। এই অ্যাপে কাজ করে আপনারা ক্রিপটো কারেন্সি অর্জন করবেন, তবে তা পরবর্তীতে বিকাশ বা নগদের মাধ্যমে টাকায় রূপান্তর করে পেমেন্ট তুলে নিতে পারবেন। এই অ্যাপের কাজগুলোর মধ্যে রয়েছে-
পেইড সার্ভে অংশ নেওয়া
গেম খেলা
ভিডিও দেখা
অ্যাপের অন্যান্য মাইক্রো টাস্ক সম্পন্ন করা ইত্যাদি
১৭.টাস্কবাক্স অ্যাপ (Taskbucks)
টাস্কবাক্স হলো অনলাইনে ফ্রি ইনকাম করার আরেকটি বৈধ বিনামূল্যের অ্যাপ। এই অ্যাপে আপনারা সব কিছু কাজ করার বিনিময়ে কয়েন উপার্জন করবেন, যা পরবর্তীতে মোবাইল রিচার্জ সহ নগদ টাকায় তুলে নিতে পারবেন। এই অ্যাপের কাজগুলোর মধ্যে রয়েছে-
ছোট ছোট সার্ভে পূরণ করা
গেম খেলা
অ্যাপ ইন্সটল ও রেজিস্ট্রেশন করা
ব্র্যান্ডের অফার গুলো পূরণ করা
কুইজ খেলা
রেফার করা ইত্যাদি
১৮.টাইমবাক্স অ্যাপ (Timebucks)
টাইমবাক্স একটি বৈধ বিনামূল্যের অ্যাপ। এই অ্যাপে আপনারা ফ্রিতে রেজিস্ট্রেশন করার পর ছোট ছোট সহজ কিছু কাজের বিনিময়ে উপার্জন করতে পারবেন। এই অ্যাপের কাজের তালিকা গুলো দেখে নিন-
সার্ভে করে
ভিডিও দেখে
গেম খেলে
অ্যাড দেখে
ওয়েবসাইট ব্রাউজ করে
সোশ্যাল মিডিয়া পোস্ট করে
রেফার করে
১৯.হানি গেইন অ্যাপ (HoneyGain)
হানি গেইন এমন একটি ফ্রি অ্যাপস যেখানে আপনি কোন রকম কাজ না করে ইনকাম করতে পারেন। এই অ্যাপটি মূলত আপনাকে প্যাসিভ ইনকামের সুযোগ দিয়ে থাকে। এই অ্যাপটির মাধ্যমে আপনারা আপনার আনইউজড মোবাইল ডাটা বা ব্যান্ডউইথ শেয়ার করার মাধ্যমে ইনকাম করবেন। আর এজন্য অ্যাপটি আপনার ডিভাইসে ডাউনলোড করে ব্যাকগ্রাউন্ডে ডাটা বা ইন্টারনেট চালিয়ে রাখতে হবে। এছাড়া বন্ধুদের রেফার করার মাধ্যমেও আপনি বাড়তি আয়ের সুযোগ পাবেন।
২০.অ্যাড ওয়ালেট অ্যাপ (Adwallet)
শুধুমাত্র ছোট ছোট ভিডিও অ্যাড বা বিজ্ঞাপন দেখার বিনিময়ে টাকা ইনকাম করতে চাইলে এটি একটি উপযুক্ত প্ল্যাটফর্ম। এখানে আপনারা ৩০ থেকে ৬০ সেকেন্ডের ভিডিও এড দেখে সে বিষয়ে প্রশ্নের উত্তর দিয়ে ইনকাম করতে পারেন। প্রতিদিন মনোযোগ দিয়ে অ্যাড দেখে, সোশ্যাল মিডিয়ায় বিজ্ঞাপন শেয়ার করে ও রেফার করার মাধ্যমে ১০ ডলার পর্যন্ত আয় করা যায়।
২১.টু ক্যাপচা অ্যাপ (2 Captcha)
টু ক্যাপচা অ্যাপে ফ্রি একাউন্ট খুলে ক্যাপচা পূরণ করার মাধ্যমে ডলার ইনকাম করতে পারেন। এজন্য আপনাকে টেক্সট ও ইমেজ অথবা রি-ক্যাপচা যা দেয়া হবে তা সঠিকভাবে পূরণ করতে হবে। আপনি যত বেশি দ্রুত ক্যাপচা পূরণ করতে পারবেন তত বেশি ইনকাম করবেন। আপনি আপনার স্মার্ট ফোন দিয়ে এই কাজটি করতে পারেন। সাধারণত ১০০০ ক্যাপচা পূরণের জন্য ১.৫ ডলার পর্যন্ত দিয়ে থাকে।
২২.এমপিএল অ্যাপ (MPL)
অনলাইনে গেম খেলে টাকা ইনকাম করার একটি জনপ্রিয় প্লাটফর্ম এমপিএল ( MPL- Mobile Premier League). এখানে আপনি লুডু, কেরাম, কুইজ কিংবা আর্কেড গেম এর মতো সহজ গেম খেলে যেমন উপার্জন করতে পারেন, তেমনি ফুটবল, ক্রিকেট বা বাস্কেট বলের মতো বড় পরিসরে টুর্নামেন্টে অংশ নিয়ে বড় অংকের প্রাইজ মানি জিততে পারেন। এছাড়া বন্ধুদের রেফার করেও ইনকামের সুযোগ রয়েছে। মোটকথা আপনি যদি গেম খেলতে ভালবাসেন তাহলে যে কোন একটি উপায় অবলম্বন করে এই অ্যাপ থেকে অনলাইন আয় করতে পারেন।
২৩.রোজ ধন অ্যাপ (Rozdhan)
রোজ ধন একটি রিওয়ার্ড ভিত্তিক ফ্রি অ্যাপ যেখানে সহজ কিছু কাজের বিনিময়ে কয়েন পাওয়া যায়। এই কয়েন পরবর্তীতে আপনারা নগদ টাকায় রূপান্তর করে নিতে পারবেন। এই অ্যাপের মাধ্যমে খুব বেশি ইনকাম করা না গেলেও আপনার দৈনিক হাত খরচ চালানোর মতো উপার্জন করতে পারবেন। এই অ্যাপের কাজ গুলোর মধ্যে রয়েছে-
গেম খেলা
সার্ভে করা
খবর পড়া
ইমেইল পড়া
কুইজ খেলা
ভিডিও দেখা
অ্যাপে লগইন করা
রেফার করা ইত্যাদি
২৪.ডেইলি টাকা অ্যাপ (Daily Taka)
অনলাইনে ফ্রি টাকা ইনকাম অ্যাপস গুলোর মধ্যে ডেইলি টাকা অ্যাপ অন্যতম। এই অ্যাপটি তার সহজ ব্যবহার যোগ্যতা ও সবার জন্য উপযুক্ত প্ল্যাটফর্ম হিসেবে ব্যবহারকারীদের কাছে জনপ্রিয়। সহজ কিছু কাজ করে এখানে আপনি নগদ অর্থ উপার্জন করতে পারেন। যেমনঃ গেম খেলে, স্পিন করে, সমীক্ষায় অংশ নিয়ে ও রেফার করার মত কাজগুলো করে আয় করার সুযোগ দেয়।
২৫.টাকা ইনকাম প্রো অ্যাপ (Taka incomePro)
টাকা ইনকাম প্রো মূলত একটি রিওয়ার্ড ভিত্তিক গেম খেলার অ্যাপ। বিভিন্ন ছোট ছোট কার্যকলাপে অংশ নিয়ে এখান থেকে আপনারা কয়েন বা পয়েন্ট অর্জন করবেন, যা পরবর্তীতে বিকাশ বা নগদে নিতে পারবেন বা মোবাইল রিচার্জ করতে পারবেন। যেমনঃ
ছোট ছোট গেম খেলে
স্ক্র্যাচ করে
স্পিন করে
কুইজ খেলে
ভিডিও দেখে
রেফার করে
২৬. দারাজ অ্যাপ (Daaraz)
দারাজ অ্যাপ থেকে ইনকাম করার জনপ্রিয় একটি উপায় হল অ্যাফিলিয়েট মার্কেটিং। দারাজ অ্যাপের মাধ্যমে আপনি যে কোন পণ্যের লিঙ্ক আপনার ফেসবুক অ্যাকাউন্ট বা ফেসবুক পেজ অথবা ইউটিউব চ্যানেল ও ব্লগ সাইটে শেয়ার করার মাধ্যমে কমিশন পেয়ে ইনকাম করবেন। এছাড়া আপনার মোবাইলে দারাজ সেলার অ্যাকাউন্ট খুলে দারাজে আপনার নিজস্ব পণ্য বা অন্য কারো পণ্য সাজিয়ে রেখে বিক্রি করে ইনকাম করতে পারেন। বন্ধুদের মধ্যে দারাজ অ্যাপ রেফার করার মাধ্যমেও বাড়তি বোনাস পেতে পারেন।
২৭. বিকাশ অ্যাপ (Bkash app)
বিকাশ অ্যাপ ব্যবহার করে নানাভাবে ইনকামের সুযোগ রয়েছে। বিকাশ অ্যাপে কোন ব্যক্তিকে প্রথমবার অ্যাকাউন্ট খুলে দেওয়ার মাধ্যমে নির্দিষ্ট হারে কমিশন পেয়ে ইনকাম করতে পারেন। বিকাশ মাঝেমধ্যে কিছু কার্যকলাপ পূরণ করার জন্য ব্যবহারকারীদের অতিরিক্ত বোনাস অফার দিয়ে থাকে। এছাড়া বিকাশ অ্যাপের এজেন্ট হয়েও টাকা লেনদেন করার মাধ্যমে ইনকাম করতে পারেন।
২৮.টফি অ্যাপ (Toffee)
টফি অ্যাপে আপনি আপনার নিচের তৈরি করা ইউনিক ভিডিও বা কনটেন্ট আপলোড করে ইনকাম করতে পারেন। অর্থাৎ এটি এমন একটি প্লাটফর্ম যেখানে আপনি এই অ্যাপের মাধ্যমে একটি চ্যানেল ক্রিয়েট করে সেখানে নিয়মিত আকর্ষণীয় ভিডিও আপলোড করার মাধ্যমে ইনকাম করবেন। মূলতঃ আপনার আপলোড করা ভিডিওর ভিউ ও ভিডিওর মাঝখানে প্রদর্শিত বিজ্ঞাপনের মাধ্যমে আপনার ইনকাম হবে।
২৯.রকমারি অ্যাপ (rokomary app)
বাংলাদেশের একটি জনপ্রিয় ই-কমার্স প্ল্যাটফর্ম রকমারি। রকমারি অ্যাপ থেকে বিভিন্নভাবে আপনি আয় করতে পারেন। সবচেয়ে জনপ্রিয় উপায়গুলোর মধ্যে রয়েছে রকমারি যেকোনো পণ্যের এফিলিয়েট লিংক তৈরি করার মাধ্যমে সেই পণ্য বিক্রি করে কমিশন পেয়ে ইনকাম। এজন্য রকমারি যেকোনো পণ্যের লিংক আপনার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ বা ইনস্টাগ্রাম ব্যবহার করে শেয়ার করবেন। যত বেশি মানুষের মধ্যে শেয়ার করতে পারবেন তত বেশি আপনার শেয়ার করা লিংক থেকে লোকজন পণ্য কিনবে এবং আপনার ইনকাম তত বেশি হবে।
৩০. এলামি অ্যাপ (Alamy)
এলামি অ্যাপ থেকে আপনি একজন এলামি কন্ট্রিবিউটর হিসেবে ফ্রিতে জয়েন হয়ে ইনকাম করতে পারেন। এজন্য নিচের তোলা ছবি বা ভিডিও বা যেকোনো ইলাস্ট্রেশন আপলোড করার পর লোকজন ওই ফাইল ডাউনলোড করলে বা কিনলে আপনি নির্দিষ্ট হারে কমিশন পেয়ে উপার্জন করবেন।প্রতিটি সফল বিক্রয়ের উপর সাধারণত ৫০% কমিশন দেয়া হয়ে থাকে।
৩১.গেটি ইমেজেস কনট্রিবিউটার অ্যাপ (Gettyimages)
এটিও একটি জনপ্রিয় নিজের তোলা ইমেজ বা ভিডিও বিক্রি করে আয় করার অ্যাপ। এখানে আপনি একজন গেটি ইমেজেস কন্ট্রিবিউটর হিসেবে ফ্রিতে একাউন্ট ক্রিয়েট করবেন। তারপর আপনার তোলা যে কোন আকর্ষণীয় ও মানসম্মত ছবি বা ভিডিও অথবা ইলাস্ট্রেশন আপলোড করে বিক্রি করার মাধ্যমে আয় করবেন। যখন কোন ক্রেতা আপনার আপলোড করা যেকোনো কনটেন্ট ক্রয় করবেন তখন আপনি ওই বিক্রির উপর নির্দিষ্ট হারে রয়েলটি বা কমিশন পেয়ে উপার্জন করবেন।
৩২. পেইডওয়ার্ক অ্যাপ (Paidwork)
ডিপোজিট ছাড়া ফ্রি টাকা ইনকাম করার আরেকটি বিশ্বস্ত অ্যাপ পেডওয়ার্ক। মূলত এটি একটি জিপিটি ( GPT- Get Paid-To) সাইট। এই অ্যাপে বিশেষ কোন দক্ষতা ছাড়া সাধারণ কিছু কাজ করার বিনিময়ে ব্যবহারকারীদের অর্থ উপার্জনের সুযোগ দেয়। কাজগুলোর মধ্যে রয়েছে-
সার্ভে পূরণ করা
মোবাইলে গেম খেলা
ভিডিও/বিজ্ঞাপন দেখা
নতুন মোবাইল এপ্লিকেশনগুলো টেস্ট করা
দৈনন্দিন অফার গুলো পূরণ করা
রেফার করা ইত্যাদি
৩৩. অ্যাপকর্মা অ্যাপ (Appkarma)
আপনি যদি আপনার অবসর সময়ে কোন কাজ না করে বসে থাকেন বা মোবাইল স্ক্রল করেন তাহলে এই রিওয়ার্ড ভিত্তিক ফ্রি অ্যাপ ব্যবহার করে কিছু হাত খরচের টাকা তুলে নিতে পারেন। এটি সম্পূর্ণ ফ্রিতে ব্যবহার করা যায়। মূলতঃ এটি একটি জিপিটি অ্যাপ ও সাইট ( Get Paid To). এই প্লাটফর্মে নানা ধরনের পরিচিত ও সহজ কিছু কাজ করে ইনকামের সুযোগ রয়েছে। যেমনঃ
স্পন্সর গেম খেলা
সার্ভে করা
অ্যাপ ইন্সটল করা
দৈনিক অফার পূরণ করা
রেফার করা ইত্যাদি
৩৪.মোড আর্ন অ্যাপ (Mode Earn app)
মোড আর্ন অ্যাপ থেকে আপনারা ফ্রিতে বাংলাদেশ থেকে উপার্জন করতে পারবেন। এই অ্যাপটি গুগল প্লে স্টোরে উপলব্ধ রয়েছে। এটি একটি মূলত এটি একটি মোবাইল অ্যাপ্লিকেশন যার মাধ্যমে ছোট ছোট সহজ কাজ করার বিনিময়ে ইউজারদের অর্থ উপার্জনের সুযোগ দেয়। যেমনঃ
সার্ভে পূরণ করা
ভিডিও দেখা
গেম খেলা
গান শোনা
নিউজ পড়া
৩৫.তুলোকা অ্যাপ (Toloka app)
অনলাইনে ফ্রি টাকা ইনকাম অ্যাপস গুলোর মধ্যে তোলোকা অন্যতম। এই অ্যাপে বিশেষ কোনো জ্ঞান ও দক্ষতা ছাড়াই আপনি ইনকাম করতে পারেন। সহজে করা যায় এমন কিছু কাজ আপনি এই প্লাটফর্মে পাবেন যেগুলো সম্পন্ন করে অনলাইন আয় করে নিতে পারবেন। যেমনঃ বিভিন্ন বিষয়ের উপর অনলাইন সার্ভে পূরণ করা, ছবি ট্যাগ করা ইত্যাদি।
৩৬.মিস্টপ্লে অ্যাপ (Mistplay)
মিস্ট প্লে অ্যাপে আপনার পছন্দের নানা ধরনের মোবাইল গেম খেলে আয় করতে পারেন। এটি একটি বৈধ রিওয়ার্ড অ্যাপ, যে কারণে ব্যবহারকারীদের কাছে অত্যন্ত জনপ্রিয়। আপনি যদি গেম খেলতে ভালবাসেন তাহলে এই প্লাটফর্মটি আপনার জন্য উপযুক্ত হতে পারে। অ্যাপটি আপনার মোবাইলে বিনামূল্যে ডাউনলোড করে অ্যাপে থাকা গেমগুলো ঘুরে দেখতে পারেন ও আপনার পছন্দের গেমটি খেলার জন্য ডাউনলোড করে নিতে পারেন।
৩৭.ক্যাশজিরাফ অ্যাপ (Cash Jirraf)
অনলাইনে ডিপোজিট ছাড়া আয় করার আরেকটি বিশ্বস্ত অ্যাপ ক্যাশ জিরাফ। মূলতঃ এটি একটি প্লে টু আর্ন অ্যাপ যেখানে আপনারা বিনামূল্যে মোবাইল গেম খেলে ও সার্ভে করার মত কাজ করে অর্থ উপার্জন করতে পারেন। এছাড়া অ্যাপটি বন্ধুদের মধ্যে রেফার করার মাধ্যমেও অতিরিক্ত বোনাস আয় করতে পারেন।
৩৮. মেক মানি অ্যাপ (Make money)
মেক মানি একটি আসল টাকা উপার্জনের অ্যাপ যেখানে আপনারা বিনামূল্যে একাউন্ট খুলে আয় করতে পারেন। অ্যাপটি দাবি করে যে অ্যাপে থাকা সার্ভে ও অফার গুলো সম্পন্ন করে আপনাদের উপার্জন অনেক বেশি হতে পারে। এছাড়া বন্ধুদের রেফার করার মাধ্যমেও অনেক বেশি বাড়তি আয়ের সুযোগ রয়েছে। তাই অনলাইনে ফ্রি টাকা ইনকাম করতে চাইলে এই অ্যাপসটি ব্যবহার করতে পারেন।
৩৯.জাস্টপ্লে (Justplay)
জাস্ট প্লে অ্যাপের মাধ্যমে আপনারা নানা ধরনের গেম খেলে, সার্ভে করে, বিভিন্ন অফার সম্পন্ন করে আয় করতে পারবেন। মূলতঃ এটি একটি গেম খেলে রিওয়ার্ড জেতার অ্যাপ। আপনার যদি অনলাইন থেকে ছোট ছোট আয়ের টার্গেট থাকে তাহলে এই অ্যাপটি ব্যবহার করতে পারেন। এটি একটি বিনামূল্যের বিশ্বস্ত অ্যাপ।
৪০. স্লাইস দ্যা পাই অ্যাপ (Slicethepie)
আপনি যদি গান শুনতে ভালোবাসেন এবং ফ্যাশন সম্পর্কে আপনার আগ্রহ থাকে তাহলে এই অ্যাপসটি কাজে লাগিয়ে উপার্জন করতে পারেন। এখানে আপনি গান শুনবেন এবং সেই গানের রিভিউ লিখবেন। যত ভালোভাবে আপনি রিভিউ লিখতে পারবেন তত আপনার ইনকাম হবে। এছাড়া বিজ্ঞাপন দেখে ও সেই বিষয়ে মতামত দিয়েও আয় করতে পারেন। বন্ধুদের রেফার করার মাধ্যমে রয়েছে বাড়তি আয় সুযোগ।
৪১.সাটারস্টক অ্যাপ (Shutterstock)
সাটার স্টক অনলাইন থেকে ডিপোজিট ছাড়া ইনকাম করার আরেকটি নির্ভরযোগ্য অ্যাপ। এই অ্যাপে আপনারা একজন শাটারস্টক কন্ট্রিবিউটর হিসেবে জয়েন হয়ে নিজের তোলা ছবি, ভিডিও সহ আপনার নিজের তৈরি করা যেকোন ক্রিয়েটিভ কাজ, যেমনঃ গ্রাফিক্স এর কাজ আপলোড করে ইনকাম করতে পারেন।
এই অ্যাপ বা ওয়েবসাইট এর মাধ্যমে আপনারা সারাবিশ্বব্যাপী ক্লায়েন্টদের কাছে আপনার কাজের ফাইল বিক্রি করে কমিশন পেয়ে ইনকাম করবেন। তাই যত বেশি আপনার কাজ বিক্রি হবে বা ডাউনলোড হবে তত আপনার ইনকাম হবে।
৪২.সুইট বিটকয়েন অ্যাপ (Sweet bit coin app)
অনলাইনে গেম খেলে আপনি যদি বিটকয়েন উপার্জন করতে চান তাহলে বিনামূল্যের এই অ্যাপে গেম খেলতে পারেন। এখানে আপনি ক্যান্ডি ম্যাচ পাজল গেম খেলে বিটকয়েন অর্জন করবেন। অর্থাৎ এখানে আপনি ধাধার গেম খেললে বিটকয়েন পাবেন। পরবর্তীতে এই বিটকয়েন আপনারা পেপালের মাধ্যমে উইড্র দিতে পারবেন।
৪৩.ক্যাশকিক অ্যাপ (Kashkick)
ক্যাশকিক অ্যাপ আপনাদের সহজ কাজের বিনিময়ে টাকা উপার্জনের সুযোগ দেয়। এই ফ্রি অ্যাপসটি গুগল প্লে স্টোরে রয়েছে, সার্চ দিলে সহজে পেয়ে যাবেন। এই অ্যাপস এর কাজগুলোর মধ্যে রয়েছে-পেইড সার্ভেগুলো পূরণ করা, বিভিন্ন গেম খেলা, ব্র্যান্ডের রশিদ জমানো এরকম সহজকিছু কাজ করে ক্যাশ টাকা আয় করতে পারবেন। সর্বনিম্ন ১০ ডলার হলে উইথড্র নেওয়া যায়।
৪৪.টেলিগ্রাম অ্যাপ (Telegram)
এখন টেলিগ্রাম অ্যাপ থেকে টাকা উপার্জন করা সম্ভব। আর এজন্য আপনার একটি টেলিগ্রাম চ্যানেল বা গ্রুপ থাকতে হবে যেখানে প্রচুর সক্রিয় সদস্য থাকবে। টেলিগ্রাম চ্যানেল থেকে ইনকামের জনপ্রিয় একটু উপায় হলো এফিলিয়েট মার্কেটিং করে পণ্যের প্রচার করে বিক্রি করার মাধ্যমে কমিশন পেয়ে ইনকাম। এছাড়া স্পনসরশিপ ও নিজের কোন পণ্য বা সেবা বিক্রি করেও প্রচুর টাকা আয় করা যায়। আপনার চ্যানেলে টেলিগ্রামের নিজস্ব বিজ্ঞাপন দেখিয়েও নিয়মিত ইনকাম করতে পারেন।
৪৫.সিক্কা অ্যাপ (Sikka app)
অনলাইনে ফ্রি টাকা ইনকাম করুন সিক্কা অ্যাপ ব্যবহার করে। মূলতঃ এটি একটি রিওয়ার্ড অ্যাপ যেখানে সহজ কাজের বিনিময়ে অর্থ উপার্জন করা যায়। যেমনঃ সার্ভে পূরণ করা, গেম খেলা, অ্যাপ ডাউনলোড করা, রেফার করা, দৈনিক বোনাস হিসেবে পয়েন্ট বা পয়েন্ট অর্জন করতে পারবেন। পরবর্তীতে এই কয়েন নগদ টাকায় উত্তোলন করে নেওয়া যায়।
৪৬.টাস্ক মেট অ্যাপ (Task met app)
এটি একটি গুগলের মাইক্রো টাস্কিং ফ্রি ইনকাম অ্যাপস। এই অ্যাপে আপনারা দুই ধরনের কাজ করে আয় করতে পারবেন। ঘরে বসে কাজ এবং বাইরের কাজ। ঘরের কাজ হিসেবে আপনি অডিও ট্রান্সক্রিপশন করতে পারেন অথবা অ্যাপের দেওয়া যেকোনো ধরনের বাক্য রেকর্ড করতে পারেন। আর বাইরের কাজ হিসেবে যেকোনো ধরনের ছবি তোলা ইত্যাদি অন্যতম। যদিও এই অ্যাপটি বর্তমানে টেস্টিং পর্যায়ে আছে তবে আপনি চাইলে রেফারেল কোড ব্যবহার করে কাজ করতে পারেন।
৪৭.টাস্ক র্যাবিট অ্যাপ (Task Rabbit)
টাস্ক র্যাবিট অ্যাপ ব্যবহার করে আপনারা স্থানীয় ভাবে পরিষেবা প্রদান করার মাধ্যমে ইনকাম করতে পারেন। যেমনঃ যে কারো বাড়ি মেরামত করে দেওয়া বা পরিষ্কার করে দেওয়া, যে কোনো কিছু স্থানান্তরে সহায়তা করা ইত্যাদি। এই অ্যাপের মাধ্যমে আপনি আপনার জন্য উপযুক্ত কাজটি বাছাই করবেন এবং সেবা দিয়ে অর্থ উপার্জন করবেন।
৪৮.সোয়েট কয়েন অ্যাপ (Sweat coin)
এই অ্যাপের মাধ্যমে আপনারা কোন কাজ না করে বরং দৈনন্দিন কিছু একটিভিটিস করার জন্য পুরস্কার পাবেন। যেমনঃ আপনি যদি প্রতিদিন নির্দিষ্ট ধাপ হাটাচলা করেন তাহলে আপনি পুরস্কার হিসেবে কয়েন পাবেন। পরবর্তীতে এই কয়েন দিয়ে আপনারা যে কোন ব্র্যান্ডের গিফট কার্ড বা ডিসকাউন্ট কুপন পেতে পারেন।
এছাড়া এই অ্যাপের মাধ্যমে ক্রিপ্টোকারেন্সি পাওয়ার সুযোগ রয়েছে। আর এই সকল কাজের জন্য শুধুমাত্র অ্যাপটি আপনার মোবাইলে ব্যাকগ্রাউন্ডে চালু রাখতে হবে, যাতে করে সে আপনার প্রতিটি পদক্ষেপ ট্র্যাক করতে পারে। এছাড়া বন্ধুদের অ্যাপটি রেফার করার মাধ্যমে অতিরিক্ত সুইট কয়েন জিতে নিতে পারেন।
৪৯.এম ক্রিপ্টো অ্যাপ (MCrypto)
এম ক্রিপ্টো এমন একটি অ্যাপ যেখানে সহজ কিছু কাজ করে আপনারা ক্রিপ্টো কারেন্সি হিসেবে বিটকয়েন, ইথেরিয়াম, ইউএসডিটি এর মত ক্রিপ্টো ইনকাম করবেন। মূলতঃ এটি একটি প্লে টু আর্ন অ্যাপস। এই অ্যাপে আপনারা সহজ কিছু কাজ পাবেন যেমনঃ সার্ভে করা, গেম খেলা, বিভিন্ন অফার পূরণ করা, অ্যাপ ডাউনলোড করা, বন্ধুদের রেফার করা ইত্যাদি। এরপর আপনি আপনার ক্রিপ্টো ওয়ালেট থেকে সরাসরি উইথড্র দিতে পারবেন।
৫০. গুগল পে অ্যাপ (Google pay app)
গুগল পে অ্যাপের কথা আমরা প্রায় সকলেই জানি। বিভিন্ন ধরনের টাকা লেনদেন, মোবাইল রিচার্জ ইত্যাদি কাজের জন্য এই অ্যাপটি ব্যবহার করা হয়। তবে এই অ্যাপের মাধ্যমে আপনারা চাইলে ইনকাম করতে পারবেন। এজন্য আপনাদের গুগল প্লে অ্যাপের রেফারেল প্রোগ্রামে যুক্ত হতে হবে। অর্থাৎ অ্যাপটি আপনার বন্ধু বা পরিচিতজনদের মধ্যে রেফার করার পর যদি কোন ব্যক্তি অ্যাপটি ব্যবহার করে প্রথম লেনদেন সম্পন্ন করে তাহলে আপনি ও ওই ব্যক্তি বোনাস হিসেবে ১০০ টাকা অতিরিক্ত আয় করতে পারেন।
অনলাইনে অর্থ উপার্জনের সেরা অ্যাপ কোনটি?
অনলাইনে অর্থ উপার্জনের জন্য অসংখ্য অ্যাপ আমাদের সামনে রয়েছে। তবে কোন অ্যাপটি আমার বা আপনার জন্য সেরা হবে তা অনেক সময় আমরা বুঝে উঠতে পারি না। দেখুন, অনলাইনে প্রতিটি অ্যাপ থেকে আলাদা আলাদা কার্য সম্পাদনের মাধ্যমে উপার্জন করা যায়। কোন কোন অ্যাপ সহজ কিছু সাধারণ কাজ করার বিনিময়ে ইউজারদের অর্থ প্রদান করে।
এই সকল অ্যাপে দিনে ২ থেকে ৩ ঘণ্টা সময় ব্যয় করলে ডেইলি ৩০০ থেকে ৫০০ টাকা পর্যন্ত আয় করা যেতে পারে। এই ধরনের অ্যাপ কোনভাবেই দীর্ঘমেয়াদি বা মূল আয়ের উৎস হতে পারে না। বরং দৈনন্দিন কিছু খরচের চাহিদা মেটানোর জন্য এই ফ্রি অ্যাপ গুলো ব্যবহার করতে পারেন। বিশেষ করে যদি আপনার কোন কাজে দক্ষতা না থাকে ও অনলাইন ইনকামে নতুনদের জন্য এই ধরনের অ্যাপ উপযুক্ত।
আবার আপনার যদি অনলাইন থেকে দীর্ঘমেয়াদী ভালো পরিমাণ টাকা ইনকাম করার উদ্দেশ্য থাকে তাহলে বর্তমান মার্কেটের কোন একটি চাহিদা সম্পন্ন কাজ শিখে আপনাকে অনলাইন ইনকামে আসতে হবে। যেমনঃ ফ্রিল্যান্সিং বা ডিজিটাল মার্কেটিং এর যে কোন কাজ। এক্ষেত্রে আপ ওয়ার্ক বা ফাইবারের মতো ফ্রিল্যান্সিং অ্যাপ আপনার জন্য উপযুক্ত। এই অ্যাপ গুলোতে আপনি লং টাইম আপনার সেবা বিক্রি করে আয় করতে পারবেন।
তাই আপনার জন্য অনলাইন উপার্জনের জন্য কোন অ্যাপটি সেরা হবে তা আপনার কাজ করার ইচ্ছা, দক্ষতা, কতটুকু সময় কাজ করতে পারবেন এ সকল বিষয়ের উপর নির্ভর করবে।
কোনো অ্যাপ বৈধ কিনা বোঝার উপায়
অনলাইনে হাজার হাজার অ্যাপের মধ্যে থেকে কোন অ্যাপটি বৈধ তা বোঝা সত্যিই কঠিন। আমাদের এমন অ্যাপে কাজ করতে হবে যারা সত্যিকার অর্থে পেমেন্ট করে। কারন আমাদের প্রতিটি সময় মূল্যবান। এখন কিছু বিষয় মাথায় রেখে একটু চিন্তা-ভাবনা করলেই বুঝতে পারবেন কোন অ্যাপটি বৈধ এবং কোন অ্যাপটি স্ক্যাম। আর এ সকল বিষয় বিবেচনা করে নিজের জন্য সঠিক অ্যাপ বাছাই করা বুদ্ধিমানের কাজ।
এজন্য যে বিষয়গুলো বিবেচনা করতে পারেন তা হল-
যেকোনো অ্যাপে কাজ করার আগে গুগল প্লে স্টোরে সার্চ দিয়ে পূর্বের ব্যবহারকারীদের দ্বারা অ্যাপের রিভিউ ও রেটিং দেখে নিতে পারেন।
অ্যাপটি গুগল প্লে স্টোরে উপলব্ধ কিনা এই বিষয়টিও বিশেষভাবে বিবেচনা রাখতে হবে। যে কোন ধরনের থার্ড পার্টি অ্যাপ ব্যবহার না করাই ভালো।
এছাড়া ইউটিউবে অ্যাপের নাম লিখে সার্চ দিয়ে অ্যাপটি ব্যবহার করে পেমেন্ট প্রুভ রয়েছে কিনা এ বিষয়ে ভিডিও দেখে নিতে পারেন।
তবে অনলাইনে কিছু অ্যাপ রয়েছে নিশ্চিন্তে ব্যবহার করার মত, যেমনঃ ফাইবার, আপওয়ার্ক, সোয়াগবাক্স, ফেসবুক বা youtube এর মত জনপ্রিয় অ্যাপস। কারণ এই অ্যাপসগুলো ব্যবহার করে বিশ্বব্যাপী লাখ লাখ ইউজার প্রতিনিয়ত টাকা ইনকাম করছেন।
ডিপোজিট ছাড়া টাকা ইনকাম করার উপায় কি
ডিপোজিট ছাড়া ফ্রি টাকা ইনকাম apps ব্যবহার করে যেমন আমরা অনলাইনে ইনকাম করতে পারি তেমনি কিছু উপায় ব্যবহার করেও ডিপোজিট না করে ইনকাম করা যায়। কিছু জনপ্রিয় উপায় রয়েছে যা আমাদের অনলাইন আয়ের পথ অনেক সহজ করে দেয়। এ সকল উপায়ে প্রচুর মানুষ এখন দিনশেষে ভালো টাকা ইনকাম করছে।
এখন আমি আপনাদের ডিপোজিট না করে যে সকল উপায়ে আপনারা অনলাইন থেকে আয় করতে পারেন এ বিষয়ে ধারণা দিব। আপনি যদি সহজ কাজ করতে চান সেই উপায় যেমন রয়েছে তেমনি কিছুটা কঠিন ও সময় সাপেক্ষ কাজ করেও বেশি টাকা আয় করতে পারেন।
চলুন তাহলে নিচের আলোচনা থেকে ডিপোজিট ছাড়া টাকা ইনকাম করার বর্তমান সময়ের জনপ্রিয় কয়েকটি উপায় জেনে নিনঃ
ফ্রিল্যান্সিংঃ আপনি যদি কোন প্রকার বিনিয়োগ না করে অনলাইনে ইনকাম করতে চান তাহলে ফ্রিল্যান্সিং হল সবচেয়ে সেরা একটি উপায়। এখন ফ্রিল্যান্সিং করার জন্য আপনাকে কিছু কাজ শিখে দক্ষতা বাড়াতে হবে। তাহলে আপনি এই সেক্টর থেকে ভালো টাকা আয় করতে পারবেন। ওয়েবসাইট ডিজাইন ও ওয়েব ডেভেলপমেন্ট, ডিজিটাল মার্কেটিং এর যেকোনো কাজ, ডাটা এন্ট্রি, ভিডিও এডিটিং, ব্লগিং বা কনটেন্ট রাইটিং এই কাজগুলোর চাহিদা বর্তমানে প্রচুর।
কনটেন্ট ক্রিয়েশনঃ বর্তমান সময়ে কোনরকম টাকা-পয়সা খরচ না করে অনলাইনে ইনকাম করার আরেকটি জনপ্রিয় উপায় কন্টেন্ট ক্রিয়েশন। আপনি ফেসবুক পেজ বা ইউটিউব এর মত প্লাটফর্ম ব্যবহার করে নিয়মিত বেশি ও কম দৈর্ঘ্যের ভিডিও আপলোড করে আপনার চ্যানেলটি মনিটাইজেশন করে ইনকাম করতে পারেন। বাংলাদেশ থেকে ডলার ইনকামের এটি একটি পরীক্ষিত উপায়।
লেখালেখি করে আয়ঃ অনলাইনে বিভিন্ন মাধ্যমে লেখালেখি করে আয় করা যায়। এজন্য আপনি একটি নিজের জন্য ব্লগ সাইট খুলতে পারেন, যেখানে নিয়মিত আর্টিকেল পাবলিশ করে গুগল এডসেন্সের এড দেখে ইনকাম করতে পারেন। এছাড়া বিভিন্ন ওয়েবসাইটে আর্টিকেল লিখে, ঘোস্ট রাইটার হিসেবে কিংবা সোশ্যাল মিডিয়ার পোস্ট লিখে ভালো টাকা আয় করতে পারেন।
অনলাইন সার্ভেঃ অনলাইন সার্ভে পূরণ বর্তমান সময়ের আরেকটি জনপ্রিয় অনলাইন ইনকামের উপায়। অনলাইনে বিভিন্ন প্লাটফর্মে ফ্রিতে রেজিস্ট্রেশন করার মাধ্যমে আপনি অনলাইন জরিপ বা সমীক্ষায় অংশ নিয়ে ইনকাম করতে পারেন। এজন্য সোয়াগবাক্স, সার্ভে জাঙ্কি, ইউজার টেস্টিং এর মত ফ্রি সাইটগুলো ব্যবহার করতে পারেন।
রিসেলিং করেঃ বর্তমান সময়ে অনলাইনে রিসেলিং ব্যবসা প্রচুর জনপ্রিয়তা পেয়েছে। কিছু রিসেলিং অ্যাপ ব্যবহার করে চাইলে আপনিও এটি করতে পারেন। রিসেলিং হলো অন্যের পণ্য বিক্রি করে দেওয়ার মাধ্যমে কমিশন অর্জন। এই কাজের জন্য আপনি কোন একটি প্রোডাক্ট এর ছবি ও দাম আপনার সোশ্যাল মিডিয়ার প্লাটফর্মে শেয়ার করবেন। কোন ব্যক্তি ওই পণ্যটি কেনার জন্য অর্ডার দিলে মূল কোম্পানি ক্রেতার উদ্দেশ্যে পণ্যটি পাঠিয়ে দিবে। মাঝখান থেকে আপনি কমিশন পেয়ে ইনকাম করবেন। গৃহিণী বা অবসরপ্রাপ্ত ব্যক্তিরা এই উপায়ে অনলাইন ইনকাম করতে পারেন।
ডিপোজিট ছাড়া ফ্রি টাকা ইনকাম apps সম্পর্কিত প্রশ্ন ও উত্তর
প্রশ্নঃ টাকা আয় করার জন্য কোন অ্যাপসটি ভালো?
উত্তরঃ অনলাইন থেকে টাকা আয় করার জন্য একাধিক অ্যাপস আপনি ব্যবহার করতে পারেন। কিছু অ্যাপস রয়েছে যারা সত্যিকার অর্থে পেমেন্ট দেয় এবং ব্যবহারকারীদের কাছে অত্যন্ত জনপ্রিয়। যেমনঃ ওয়াই সেন্স, ইনবক্স ডলার, সোয়াগবাক্স, ওয়ার্ক আপ জব, গুগল ওপিনিয়ন রিওয়ার্ড ইত্যাদি।
প্রশ্নঃ প্রতিদিন ১০০ টাকা আয় করার উপায় কি?
উত্তরঃ প্রতিদিন ১০০ টাকা আয় করার অনেকগুলো উপায় অনলাইনে রয়েছে। এর মধ্যে অনলাইন মাইক্রো টাস্ক অন্যতম। যেমনঃ অনলাইন সার্ভে বা সমীক্ষায় অংশ নেওয়া, ওয়েবসাইট টেস্ট করা, গেম খেলা ইত্যাদি। এছাড়া ফ্রিল্যান্স কাজের মধ্যে অন্যের সাইটে আর্টিকেল লিখে দেওয়া, ডাটা এন্ট্রি বা ভিডিও এডিটিং এর মত কাজ করে দিনে ১০০ টাকা আয় করা যায়।
প্রশ্নঃ বাংলাদেশে কোন কোন ফ্রী ইনকাম সাইট আছে?
উত্তরঃ বাংলাদেশ থেকে ফ্রি ইনকাম সাইটে কাজ করার জন্য কিছু ওয়েবসাইট আপনারা ব্যবহার করতে পারেন। এর মধ্যে মাইক্রো জব কাজের জন্য ওয়ার্কআপ জব অন্যতম। TGM Panel বা Traiba Bangladesh এর মত ফ্রি সাইটে বিভিন্ন বিষয়ের উপর সমীক্ষায় অংশ নিয়ে আয় করা যায়। এছাড়া ফ্রিল্যান্স কাজের জন্য গুরু, কাজ খুজি অথবা আন্তর্জাতিক মার্কেটপ্লেস আপ ওয়ার্ক বা ফাইবার সাইটগুলো ব্যবহার করতে পারেন।
লেখকের মতামত
প্রিয় পাঠক, ডিপোজিট ছাড়া ফ্রি টাকা ইনকাম apps সম্পর্কে আজকের আর্টিকেলে আপনাদের বিস্তারিত ধারণা দেওয়ার চেষ্টা করেছি। এই প্রবন্ধে বর্তমান সময়ের জনপ্রিয় ও সেরা ৫০টি ফ্রি ইনকাম অ্যাপ সম্পর্কে জানিয়েছি। অনলাইন থেকে কোনোরকম বিনিয়োগ বা খরচ না করে আয় করতে চাইলে এই সকল ফ্রি অ্যাপসগুলো ব্যবহার করতে পারেন। এই অ্যাপসগুলো থেকে ব্যবহারকারীরা নিয়মিত উপার্জন করছেন। অনলাইন ইনকামের জন্য পরিশ্রম, সময় ও ধৈর্য নিয়ে কাজ করলে আপনিও অনলাইন থেকে নিয়মিত আয় করতে পারবেন আশা করি।
এছাড়া ডিপোজিট ছাড়া ইনকাম করার উপায়, শিক্ষার্থীদের জন্য কোন অ্যাপ উপযুক্ত সহ আরো অন্যান্য বিষয়ে আলোচনা করার চেষ্টা করেছি। প্রিয় পাঠক, আমরা আমাদের আর্টিকেলে নিয়মিতভাবে অনলাইন ইনকাম বিষয়ক গাইডলাইন ও পরামর্শ দিয়ে থাকি। তবে অনলাইনে যে কোন কাজ করার পূর্বে আপনারা নিজ দায়িত্বে ভালোভাবে খোঁজখবর নিয়ে শুরু করবেন। অনলাইন ইনকাম বিষয়ক এরকম আরো সমসাময়িক পোস্ট পেতে passiondrivefiona ওয়েবসাইট নিয়মিত ভিজিট করতে পারেন।
passiondrivefiona র নীতিমালা মেনে comment করুন। প্রতিটি comment রিভিউ করা হয়;
comment url