আপনি কি মোবাইলে গেম খেলে টাকা ইনকাম করতে চান? তাহলে এই প্রবন্ধটি আপনার জন্য। এখানে আপনারা মোবাইল দিয়ে গেম খেলে আয় করার রিয়েল অ্যাপস সম্পর্কে জানতে পারবেন। সাথে জানবেন, কোন গেম খেলে টাকা ইনকাম করা যায় এ বিষয়ে।
ইন্টারনেট ব্যবহার করে অনলাইনে নানা ধরনের গেম খেলে ইনকাম করার সুযোগ তৈরি হয়েছে। অনলাইনে একাধিক প্ল্যাটফর্ম রয়েছে যেখানে মোবাইলে ছোট বড় গেম খেলে রিয়েল টাকা ইনকাম করা যায়। চাইলে আপনিও আপনার হাতে থাকা স্মার্ট ফোনটি কাজে লাগিয়ে ইনকাম শুরু করতে পারেন। পোস্ট সূচিপত্রঃ
মোবাইলে গেম খেলে টাকা ইনকাম
মোবাইলে গেম খেলে টাকা ইনকাম বর্তমান যুগে অনলাইন আয়ের অন্যতম জনপ্রিয় উপায়। কিছু প্লাটফর্ম ব্যবহারকারীদের মোবাইলে গেম খেলার বিনিময়ে আসল টাকা উপার্জনের সুযোগ প্রদান করে। তবে আপনাদের অত্যন্ত সাবধানতার সাথে সঠিক ও উপযুক্ত প্ল্যাটফর্ম বাছাই করতে হবে। এছাড়া সময় নিয়ে আপনাকে অনলাইন প্লাটফর্মে আসতে হবে।
অনলাইনে এসে কিছুক্ষণ গেম খেলে টাকা উপার্জন করে চলে যাবেন এটা ভাবলে আপনি অনলাইন থেকে আয় করতে পারবেন না। দৈনিক সময় নিয়ে নিয়ম মেনে খেললে আপনি ছোটখাটো আয়ের উৎস তৈরি করতে পারবেন। কারণ শুধুমাত্র গেম খেলে প্রচুর টাকা ইনকাম করা সম্ভব নয়।
মোবাইল অ্যাপ দিয়ে গেম খেলার জন্য প্রথমে আপনাকে যেকোনো একটি ফ্রি গেম অ্যাপ মোবাইলে ডাউনলোড করে নিতে হবে। তারপর বিনামূল্যে রেজিস্ট্রেশন করে একাউন্ট ক্রিয়েট করতে হবে। এই কাজের জন্য আপনার একটি সক্রিয় জিমেইল বা google একাউন্ট বা ফেসবুক একাউন্ট দিয়ে পাসওয়ার্ড দিতে হবে। এই সকল ধাপ সম্পন্ন করার পর লগইন করে গেম খেলা শুরু করতে পারবেন।
আপনি যদি শিক্ষার্থী হয়ে থাকেন এবং মোবাইল দিয়ে উপার্জনের উপায় খুঁজছেন, তাহলে সম্পূর্ণ বিনামূল্যের এই অ্যাপস গুলো হতে পারে আপনার জন্য সেরা মাধ্যম। আপনার নিজের কোন অর্থ ব্যয় করতে হবে না, ডাটা বা ইন্টারনেট সংযোগ হলেই চলবে। তাই অযথা মোবাইল স্ক্রল করে সময় নষ্ট না করে নিজের ফাঁকা সময় কাজে লাগানোর জন্য যেকোনো অনলাইন ফ্রি গেমিং প্লাটফর্মে নিবন্ধন করতে পারেন।
তাই আপনি যদি মোবাইলে গেম খেলে টাকা ইনকাম করতে চান তাহলে নিচের আলোচনা থেকে রিয়েল গেম অ্যাপস সম্পর্কে জেনে নিনঃ
GAMEE Prizes: Real Money Games
আপনি যদি মোবাইলে গেম খেলে রিয়েল টাকা ইনকাম করতে চান তাহলে এই গেম অ্যাপটি আপনার জন্য। গুগল প্লে স্টোরে অ্যাপের নাম লিখে সার্চ দিলে পেয়ে যাবেন। বর্তমানে অ্যাপটির এক কোটিরও বেশি ডাউনলোড রয়েছে এবং ব্যবহারকারী দ্বারা রিভিউ এবং রেটিং এ পর্যন্ত ভালো বলা যায়।
এটি একটি F2P ( Free To Play) গেম অ্যাপ যেখান থেকে আপনারা রিয়েল টাকা উপার্জন করতে পারবেন। সম্পূর্ণ বিনামূল্যে আপনারা এই গেম অ্যাপ আপনার মোবাইল বা পিসি যেকোনো ডিভাইসে ব্যবহার করতে পারবেন। এই অ্যাপে মজাদার ৭০ টিরও বেশি নানা ধরনের মিনি গেম খেলে আয় করতে পারবেন।
এছাড়া স্ক্র্যাচ কার্ড লটারি চাকা ঘোরানো সহ লিডার বোর্ড প্রতিযোগিতায় অংশ নিয়ে দ্রুত অর্থ উপার্জনের সুযোগ বৃদ্ধি করে। এই সকল কাজ করে আপনার একাউন্টে যখন ১০ ডলার জমা হবে আপনি তৎক্ষণাত এই টাকা পেপেল এর মাধ্যমে উত্তোলন করতে পারবেন।
Freecash: Earn Money
Freecash অনলাইনে একটি জনপ্রিয় রিওয়ার্ড । ফ্রী ক্যাশ থেকে ইনকাম করার জন্য প্রথমে আপনার মোবাইলে অ্যাপটি ডাউনলোড করে নিন। গুগল প্লে স্টোরে সার্চ দিলে অ্যাপটি পেয়ে যাবেন। বর্তমানে প্লে স্টোরে অ্যাপটির একটি কোটিরও বেশি ডাউনলোড রয়েছে।
ফ্রি ক্যাশ অ্যাপ থেকে আপনারা মোবাইলে গেম খেলে রিওয়ার্ড বা কয়েন অর্জন করতে পারেন। এখানে সাধারণত বিভিন্ন গেম ডাউনলোড করে খেলতে হয়। সঠিকভাবে খেলতে পারলে বেশি বেশি পুরস্কার ও কয়েন জিতে নেওয়া যায়। পরবর্তীতে পেপাল বা গিফট কার্ডের মাধ্যমে আপনার পুরস্কারকৃত কয়েন তুলে নিতে পারবেন। এছাড়া রয়েছে সার্ভে ও অন্যান্য টাস্ক সম্পূর্ণ করে আয় করার সুযোগ।
Solitaire Cube: Win Real Cash
বর্তমান সময়ে মোবাইল দিয়ে গেম খেলে আসল টাকা ইনকাম করার জনপ্রিয় প্ল্যাটফর্ম সলিটায়ার কিউব। এই গেমটি মূলতঃ মোবাইল ই স্পোর্টস প্ল্যাটফর্ম Skillz এর সবচেয়ে জনপ্রিয় গেম গুলোর একটি। গুগল প্লে স্টোরে সার্চ দিলে গেম অ্যাপটি পেয়ে যাবেন। সম্পূর্ণ বিনামূল্যে অ্যাপটি আপনার মোবাইলে ডাউনলোড করার পর আপনার পছন্দের সলিটায়ার ক্লাসিক কার্ড গেমটি খেলে অর্থ উপার্জন শুরু করতে পারবেন।
এই প্লাটফর্মে গেম খেলার একটি সুবিধা হল প্রতিদিন আপনি গেম খেলবেন এবং নগদ আসল পুরস্কার জিতে নিবেন। আপনার উপার্জন করা কয়েন পরবর্তীতে পেপেল এর মাধ্যমে নগদ অর্থে রিডিম করতে পারবেন অথবা অ্যামাজন, ওয়ালমার্ট গিফট কার্ড সংগ্রহ করে নিতে পারবেন।
সকল ধরনের খেলোয়াড়দের জন্য উপযুক্ত এই গেম অ্যাপটি বর্তমানে মোবাইলে গেম খেলে টাকা ইনকাম করার জন্য ব্যবহারকারীদের কাছে অত্যন্ত জনপ্রিয়। এখন পর্যন্ত অ্যাপটি বৈধ হিসেবে প্রমাণিত তাই প্রতারণা হওয়ার সম্ভাবনা প্রায় জিরো। তবে এই প্ল্যাটফর্ম থেকে টাকা উপার্জন করার জন্য গেম খেলায় দক্ষ ও যোগ্য হতে হবে, যা অনেক ব্যবহারকারীদের কাছে ব্যাপারটি অনেকটাই নিরাশ করে তোলে।
Real Cash Game Slot Earn Money
অনলাইন থেকে সত্যি কারের টাকা উপার্জনের প্রকৃত অ্যাপ এটি। গুগল প্লে স্টোরে অ্যাপটি রয়েছে। সার্চ দিয়ে আপনার মোবাইলে সহজে ডাউনলোড করে নিতে পারবেন। কোন প্রকার নিবন্ধন ফি নেই, এটি একটি সম্পূর্ণ বিনামূল্যের গেম খেলে উপার্জন করার অ্যাপ।
এখানে আপনি স্লট গেম খেলে এবং নানা ধরনের স্কিল্ড মিনি গেম খেলে কয়েন উপার্জন করতে পারবেন। যখন আপনার একাউন্টে টাকা উত্তোলনের জন্য পর্যাপ্ত হবে, তখন পেপেল প্রেমের মেথডে উত্তোলন করে নিতে পারবেন।
Free Fire
আমরা মোটামুটি সবাই জানি ফ্রী ফায়ার একটি অ্যাকশনধর্মী গেম। বিনোদনের জন্য এই গেমটি ছোট বড় সবাই খেলতে পছন্দ করে। এখন আমি যদি বলি এই গেম খেলার মাধ্যমে আপনারা ইনকাম করতে পারবেন। হ্যাঁ, ফ্রি ফায়ার গেম খেলে আপনারা কিছু উপায় অবলম্বন করে আয় করতে পারেন।
যেমনঃ ফ্রী ফায়ার গেম খেলার ভিডিও আপনার ফেসবুক পেজ বা youtube আপলোড করে বিজ্ঞাপন দেখানোর মাধ্যমে আয় করতে পারেন। এছাড়া এটি যেহেতু একটি জনপ্রিয় একশন গেম, তাই এই গেমের লাইভ স্ট্রিমিং করেও ভালো ইনকাম করার সম্ভাবনা রয়েছে।
এছাড়া এই গেম থেকে প্রতিবছর বড় ধরনের টুর্নামেন্টের আয়োজন করা হয়। আপনি যদি একজন দক্ষ গেমার হয়ে থাকেন তাহলে এই টুর্নামেন্টে অংশ নিয়ে জেতার মাধ্যমে একসাথে প্রচুর অর্থ আয় করতে পারেন।
Plinko Ball- Lucky Win Cash
আপনি যদি অনলাইনে মজার কোন গেম খেলে উপার্জন করতে চান তাহলে এই গেম অ্যাপটি আপনার জন্য। এখানে আপনি বল ড্রপ করার মাধ্যমে পুরস্কারের স্লটে নিয়ে গিয়ে জিততে পারেন। প্রতিটি ড্রপে আপনার পুরস্কার জেতার সম্ভাবনা রয়েছে তাই ইনকাম বেশি হওয়ারও সম্ভাবনা অনেক।
অ্যাপ থেকে আয় বাড়ানোর জন্য প্রতিদিন লগইন করে বোনাস জিতে নিতে পারেন। অথবা স্পিন করে এবং আরো মজার অফার গুলো সম্পন্ন করতে পারেন।
আপনি যদি এই অ্যাপ বিষয়ে আগ্রহী থাকেন তাহলে গুগল প্লে স্টোরে সার্চ দিয়ে আপনার মোবাইলে ফ্রি ডাউনলোড করে নিতে পারেন।
Justplay: earn Money
অনলাইনে মোবাইল দিয়ে গেম খেলে ইনকাম করার আরেকটি বিশ্বাসযোগ্য প্ল্যাটফর্ম জাস্ট প্লে। গুগল প্লে স্টোরে অ্যাপটি রয়েছে। বর্তমানে অ্যাপটির এক কোটিরও বেশি ডাউনলোড দেখা যায় এবং ব্যবহারকারীদের দিয়ে রেটিং ৪.৭। তাই আপনি যদি মোবাইলে গেম খেলে ইনকাম করার নির্ভরযোগ্য কোন অ্যাপ খুঁজে থাকেন তাহলে এটি আপনার জন্য।
এটি একটি বিনামূল্যে দ্রুত অর্থ উপার্জনের অ্যাপ। এখানে আপনারা মোবাইলে মজাদার গেম খেলে নগদ কয়েন পাবেন। ৩০টিরও বেশি গেম রয়েছে যেমনঃ কার্ড গেম, পাজল গেম, ট্রেজার মাস্টার বা টাইল ম্যাচ প্রো ইত্যাদি।
এছাড়া সার্ভে করে ইনকাম বাড়ানোর সুযোগ রয়েছে। এই অ্যাপে গেম খেলে আপনি যে নগদ কয়েন অর্জন করবেন তা পরবর্তীতে পেপালের মাধ্যমে রিডিম করতে পারবেন অথবা গিফট কার্ডে নিতে পারবেন। অ্যাপটি সাধারণত আপনার ইনকাম প্রতি তিন ঘন্টা পর পর পেমেন্ট করে থাকে। তাই আপনার যদি খুব দ্রুত অর্থ উপার্জনের প্রয়োজন হয় তাহলে এখানে ফ্রিতে রেজিস্ট্রেশন করুন ও উপার্জন উপভোগ করুন।
PayTM First Game
অনলাইনে গেম খেলে টাকা ইনকাম করতে চাইলে এই গেম অ্যাপটি ব্যবহার করতে পারেন। এটি একটি ফ্রি মোবাইল আর্নিং অ্যাপ। এই গেম অ্যাপটি পেটিএম কর্তৃক তৈরি হওয়ায়, অ্যাপ থেকে অর্জিত টাকা পেটিএমের মাধ্যমে উত্তোলন করতে পারবেন। অ্যাপটি পাওয়ার জন্য গুগল ক্রোম ব্রাউজারে সার্চ দিলে পেয়ে যাবেন।
এখানে আপনারা নানা ধরনের ছোট ছোট গেম খেলে আয় করতে পারবেন, যেমনঃ লুডু, পোকার, রামি সহ আরো অন্যান্য গেম। গেম খেলা ছাড়াও রেফার করে ও অ্যাপের সাইন আপ করে বোনাস পেতে পারেন। আপনার পেটিএম অ্যাকাউন্টে ১০০ টাকা জমা হলে তা উত্তোলন করতে পারবেন।
কোন গেম খেলে টাকা ইনকাম করা যায়
বাংলাদেশে কোন গেম খেলে টাকা ইনকাম করা যায় এ বিষয়টি জানার জন্য আপনারা অনেকেই ইন্টারনেটের নানা জায়গায় খোঁজখবর করেন। কারণ সব গেমিং প্ল্যাটফর্ম থেকে টাকা উপার্জন করা যায় না। অনেক গেমিং প্ল্যাটফর্ম রয়েছে যেখানে গেম খেলে টাকা ইনকাম করার কথা বললেও দিনশেষে ইনকাম দেয় না। এ ধরনের সাইট সাধারণত ভুয়া বা ফেক হয়ে থাকে।
তবে বাংলাদেশে কিছু ফ্রি মোবাইল গেমিং অ্যাপস আছে যেখানে গেম খেলার বিনিময়ে নগদ অর্থ, কয়েন, পয়েন্ট বা পুরস্কার অর্জন করে নেয়া যায়। এই গেম অ্যাপ মূলতঃ মানি আর্নিং গেম অ্যাপ নামে পরিচিত। প্রচুর মানুষ এখন এই টাকা ইনকাম করার গেম অ্যাপ গুলো থেকে নিয়মিত অর্থ উপার্জন করছেন।
আপনিও যদি গেম খেলে টাকা ইনকাম করতে চান তাহলে নিচের আলোচনা থেকে কয়েকটি জনপ্রিয় টাকা ইনকাম করার গেম সম্পর্কে জেনে নিনঃ
FreeMoney, Play & Earn Cash- এটি এমন একটি গেম খেলে আয় করার অ্যাপ যেখানে আপনারা অসংখ্য নানা ধরনের আকর্ষণীয় গেম খেলে নগদ অর্থসহ পুরস্কার জিতে নিতে পারবেন। এছাড়া বিভিন্ন টাস্ক চ্যালেঞ্জ ও অফারগুলো সম্পন্ন করে বেশি বেশি উপার্জন করার সুযোগ রয়েছে। আপনার অর্জন করা পয়েন্ট পরবর্তীতে নগদ অর্থ বা গিফট কার্ডে সহজে রিডিম করে নিতে পারবেন।
Winzo Gold- Winzo Gold হলো অনলাইনে গেম খেলে টাকা ইনকাম করার একটি জনপ্রিয় প্ল্যাটফর্ম। এখানে আপনারা নানা ধরনের গেম খেলে আয় করতে পারবেন, যেমনঃ লুডু, ক্যারম, ক্রিকেটসহ ৫০টিরও বেশি গেম খেলার সুযোগ রয়েছে। এছাড়া এখানে প্রতিযোগিতামূলক গেম খেলে বেশি আয় করতে পারবেন। এখান থেকে আপনারা পেটিম ও ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে টাকা তুলতে পারবেন।
Hago+Hago Pay- এটি একটি মাল্টিপ্লেয়ার গেম অ্যাপ যেখানে আপনারা বন্ধুদের সঙ্গে নানা ধরনের মিনি গেম যেমনঃ Sheep Fight, Knife Hit ইত্যাদি খেলতে পারবেন। বর্তমান সময়ে অ্যাপটি টাকা উত্তোলন মেথড যোগ করায় গেম খেলে আপনি যে পয়েন্ট বা কয়েন পাবেন তা তুলে নিতে পারবেন।
Ludo Fantasy- এটি একটি রিয়েল লুডু গেম খেলে টাকা ইনকাম করার প্ল্যাটফর্ম। এখানে আপনারা স্কিল্ড ভিত্তিক প্রতিযোগিতায় অংশ নিয়ে জিততে পারলে নগদ টাকা পাবেন যা পরবর্তীতে পেটিম ও ইউপিআই এর মাধ্যমে তুলতে পারবেন।
Big Cash- এমন একটি গেমিং প্ল্যাটফর্ম যেখানে আপনারা নানা ধরনের ছোট ছোট গেম খেলে আয় করতে পারবেন। যেমন- লুডু, কুইজ গেম, কার্ড গেম ইত্যাদি। এছাড়া আপনি যদি প্রতিযোগিতায় অংশ নিতে পারেন তাহলে বেশি টাকা ইনকামের সম্ভাবনা রয়েছে। বাংলাদেশ থেকে খেলতে হলে ভিপিএন সংযোগ প্রয়োজন হবে। আপনার উপার্জনকৃত টাকা পেটিম সহ গুগল পে এর মাধ্যমে নিতে পারবেন।
Swagbucks- আপনি সোয়াগবাক্স লাইভ থেকে প্রতিদিন লাইভ কুইজ গেমে অংশ নিয়ে সরাসরি নগদ অর্থ জিততে পারেন। পরবর্তীতে এই টাকা পেপেলসহ বিভিন্ন গিফট কার্ডে রিডিম করতে পারবেন।
Mist Play- অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে গেম খেলে ইনকাম করার একটি সেরা প্ল্যাটফর্ম মিস্ট প্লে। এখানে আপনারা নানা ধরনের গেম খেলে পুরস্কার হিসেবে কয়েন জিতে নিতে পারবেন। পরবর্তীতে এই কয়েন দিয়ে amazon সহ অন্যান্য গিফট কার্ডে টাকা নেওয়া যায়।
Cash Jiraffe- ক্যাশ জিরাফে অ্যাপ থেকে নানা ধরনের ছোট ছোট গেম মোবাইলে ডাউনলোড করে খেলে আয় হিসেবে জেমস জমা হয়। পরবর্তীতে এই জেমস আপনারা পেপাল বা গিফট কার্ডের মাধ্যমে তুলে নিতে পারবেন। এছাড়া এই অ্যাপে রয়েছে সার্ভে করে অতিরিক্ত ইনকাম করার সুযোগ।
Inboxdollar- অনলাইনে জনপ্রিয় একটি আর্নিং প্লাটফর্ম হল ইনবক্স ডলার। এই অ্যাপ থেকে গেম খেলা থেকে শুরু করে সার্ভে করে, ভিডিও দেখে ছোট ছোট টাক সম্পূর্ণ করে রিওয়ার্ড হিসেবে আয় করতে পারবেন। এই অ্যাপটি থেকে সাধারণত বিভিন্ন স্পন্সর গেম খেলে ইনকাম করা যায়। পরবর্তীতে টাকা পেপেল বা গিফট কার্ডের রিডিম করা যায়।
Givvy Games- গিভি গেমস একটি সহজ গেম খেলে টাকা ইনকাম করার অ্যাপস। এখানে আপনারা নানা ধরনের ছোট ছোট গেম খেলে আয় করতে পারবেন, যেমনঃ পাজল গেম, ম্যাচিং গেম, রিএকশন গেম ইত্যাদি। এখানে গেম খেলে যে কয়েন পাবেন তা পরবর্তীতে পেপেল বা কয়েনবেস এর মাধ্যমে তুলে নিতে পারবেন।
Lucky Miner- লাকি মাইনার গেম অ্যাপ থেকে আপনারা নানা ধরনের মাইনিং এর উপর ছোট ছোট গেম খেলে কয়েন পাবেন। পরবর্তীতে এই কয়েন পেপেল সহ গিফট কার্ডে নিতে পারবেন।
Cash'em All- গেম খেলে টাকা ইনকাম করার জনপ্রিয় আরেকটি অ্যাপ হল Cash'em All. এখানে আপনারা গেম খেলার সাথে সাথে অ্যাপ ব্যবহার করে ও রেফার করার মাধ্যমেও ইনকাম করতে পারবেন। পরবর্তীতে এই ইনকাম পেপেল ও গিফট কার্ডে নিতে পারবেন।এর একটি সুবিধা হল আপনি যত বেশি অ্যাপের ভিতরে থাকবেন তত বেশি আপনার ইনকাম হবে।
BrainBattle- ব্রেন ব্যাটল অ্যাপে গণিত বিষয়ক নানা ধরনের প্রশ্নের কুইজ গেম খেলে আসল টাকা জিতে নেওয়া যায়। এছাড়া ব্যবহারকারীদের প্রতিদিনের স্কোর করার উপর নির্ভর করে পুরস্কৃত করে থাকে।
ClipClaps- এই অ্যাপ থেকে আপনারা ছোট ছোট নানা ধরনের গেম খেলে কয়েন অর্জন করতে পারবেন। এছাড়া রয়েছে ভিডিও দেখে আয় করার সুযোগ। পরবর্তীতে গিফট কার্ড বা পেপেলের মাধ্যমে তুলতে পারবেন।
সত্যি কি গেম খেলে টাকা ইনকাম করা যায়
সত্যি কি গেম খেলে টাকা ইনকাম করা যায় কিনা এ বিষয়ে আপনারা অনেকেই জানতে চান। বর্তমান সময়ে অনলাইনে বেশ কিছু বিশ্বস্ত ও নির্ভরযোগ্য অ্যাপ থেকে সত্যিকারের আসল টাকা ইনকাম করা যায়। বেশিরভাগ অ্যাপ মোবাইলে ডাউনলোড করে নানা ধরনের গেম খেলে অর্থ উপার্জন করতে হয়। তবে এই টাকা উপার্জনের পরিমাণ খুব বেশি নয়। অর্থাৎ অনলাইনে মোবাইলে গেম খেলে আপনি ছোটখাটো আয় করে নিতে পারবেন।
তবে এখন অনলাইনে শুধু গেম খেলে টাকা ইনকাম করা যায় এমনটা নয়, আরো অন্যান্য গেম বিষয়ক কার্যকর উপায় রয়েছে যেগুলো কাজে লাগিয়ে আপনারা বড় অংকের টাকা ইনকাম করে নিতে পারেন। বর্তমান সময়ে প্রচুর লোকেরা এই উপায়গুলো কাজে লাগিয়ে ভালো পরিমাণ টাকা আয় করছেন।
আপনার যদি অনলাইনের অন্যান্য কার্যকর উপায় বাদ দিয়ে শুধুমাত্র গেম খেলে ইনকাম করার ইচ্ছা থাকে তাহলে উপরের আলোচনার যেকোনো অ্যাপ বা প্লাটফর্মে গেম খেলে আয় করতে পারেন। এছাড়া আপনার আয় বৃদ্ধি করার জন্য আরও যে সকল জনপ্রিয় উপায় ব্যবহার করতে পারেন তা নিচের আলোচনা থেকে জেনে নিনঃ
ই স্পোর্টসে ফ্রি টুর্নামেন্টঃ বর্তমান সময়ে অনেক গেমার রয়েছেন যারা অনলাইনে বিভিন্ন গেম গুলোতে সময় নষ্ট না করে ফ্রি টুর্নামেন্ট খেলে আয় করছেন। তাই আপনি যদি ফ্রি ফায়ার, পাবজির মত গেমে দক্ষ হয়ে থাকেন তাহলে এই উপায়ে আপনিও টাকা ইনকাম করতে পারেন। অনলাইনে খুঁজলে কিছু ফ্রি অ্যাপ বা প্ল্যাটফর্ম পাওয়া যায় যেখানে নিয়মিত টুর্নামেন্টের আয়োজন করে থাকে। এই সকল টুর্নামেন্টে অংশ নিয়ে জিততে পারলে নগদ অর্থ ও পুরস্কার পাবেন।
লাইভ স্ট্রিমিংঃ অনলাইনে গেম থেকে ইনকাম করার জনপ্রিয় সেরা উপায় হল বিভিন্ন ধরনের গেমের লাইভ স্ট্রিমিং করা। বিভিন্ন গেমের লাইভ স্ট্রিমিং করে অনেকে ভালো পরিমাণ ইনকাম করছেন। এজন্য ইউটিউব ও টুইচ এর মত সোশ্যাল মিডিয়া চ্যানেল গুলো ব্যবহার করতে পারেন।
ইউটিউব বা ফেসবুকে ভিডিও আপলোডঃ ইউটিউবে নিজের গেম ভিডিও আপলোড করে স্পনসর শীপ, ডোনেশন, এফিলিয়েট মার্কেটিং করে বড় আয় করা সম্ভব।
গেম টেস্ট করাঃ অনেক সময় মার্কেটে নতুন গেম আপলোড করার আগে অনেক ডেভলপার তাদের গেম টেস্ট করার বিনিময়ে ব্যবহারকারীদের অর্থ দিয়ে থাকে। এভাবে গেম টেস্ট করে ওই গেম সম্পর্কে ফিডব্যাক দেয়ার মাধ্যমে আপনি উপার্জন করতে পারেন। এজন্য Playtestcloud বাTester Work এর মত বিশ্বস্ত ওয়েবসাইটে কাজ খুঁজতে পারেন।
ক্রিপ্টো গেমিংঃ এখন অনলাইনে খুঁজলে আরেক ধরনের গেম খেলে টাকা ইনকাম করার উপায় দেখা যায় আর সেটি হল ক্রিপটো গেমিং। অর্থাৎ ভার্চুয়াল জগতে এমন কিছু প্রকৃত গেম আছে যেখানে নির্দিষ্ট লেভেল পার করলে বা টাস্ক সম্পূর্ণ করতে পারলে রিওয়ার্ড হিসেবে টোকেন দেয়া হয়। এই টোকেন দিয়ে আপনি বিভিন্ন ধরনের ক্রিপটো কারেন্সি নিতে পারেন যা পরবর্তীতে আপনি ক্যাশে রুপান্তর করে নিতে পারবেন।
ভার্চুয়াল সরঞ্জাম বিক্রিঃ অনেকে আবার ভার্চুয়াল গেম খেলার সরঞ্জাম বিক্রি করে আয় করে থাকেন।
মোটকথা, অনলাইনে গেম খেলে আপনি সত্যিই ইনকাম করতে পারবেন তবে এজন্য আপনাকে প্রচুর ধৈর্য, গেম খেলার কৌশল ও সঠিক পরিকল্পনা নিয়ে তারপর অনলাইন জগতে পা রাখতে হবে।
গেম খেলে টাকা ইনকাম করুন পেমেন্ট নিন বিকাশে
প্রিয় পাঠক, আপনারা অনেকেই মোবাইল দিয়ে গেম খেলে টাকা উপার্জন করে বিকাশের মাধ্যমে পেমেন্ট নেওয়া যায় এমন অ্যাপ ও সাইটের খোঁজ করেন। যদিও অল্প কিছু অ্যাপ সরাসরি বিকাশে পেমেন্ট দিয়ে থাকে, যেমনঃ টাকা ইনকাম প্রো, স্পিন টু উইন, বিকাশ অ্যাপ, ডেইলি টাকা ইত্যাদি। তবে সব অ্যাপ থেকে বিকাশে পেমেন্ট পাওয়া সম্ভব নয়।
অনলাইনের কিছু অ্যাপ সরাসরি বিকাশ পেমেন্ট সিস্টেম দাবি করলেও পরবর্তীতে দেখা যায় টাকা উত্তোলনের সময় বিকাশে নেওয়া যায় না বা অন্য কোন থার্ড পার্টি অ্যাপ ব্যবহার করতে হয়। তাই কোন অ্যাপ, গেম খেলে টাকা ইনকাম করে এখন বিকাশে পেমেন্ট নেওয়া যায় বললেও, নিজ দায়িত্বে ভালোভাবে খোঁজখবর নিয়ে বিকাশে পেমেন্ট দিয়েছে প্রমাণ আছে এমন অ্যাপে কাজ করবেন।
প্রয়োজন হলে ইউটিউবে সার্চ দিয়ে অ্যাপের টাকা উত্তোলনের বিষয়ক ভিডিও দেখে নিতে পারেন। এতে আপনাদের পরবর্তীতে পেমেন্ট সংক্রান্ত কোনো রকম ঝামেলা পোহাতে হবে না। আশা করি বিষয়টি বুঝাতে পেরেছি।
গেম খেলে টাকা ইনকাম করে বিকাশে পেমেন্ট বিষয়ে আমাদের সাইটের আর্টিকেলটি পড়ে আসতে পারেন। এই আর্টিকেলে বিশ্বাসযোগ্য কিছু অ্যাপ ও সাইট সম্পর্কে বলা হয়েছে, যেখানে আপনারা বাংলাদেশ থেকে ঘরে বসে মোবাইলে গেম খেলার মাধ্যমে টাকা উপার্জন করে সেই টাকা বিকাশে পেমেন্ট নিতে পারবেন।
অনলাইনে গেম খেলে ইনকাম করার সাবধানতা
অনলাইনে গেম খেলে টাকা ইনকাম করার জন্য আপনাকে কিছু সাবধানতা মেনে চলা জরুরী। কারণ গেম খেলে উপার্জন করা গেলেও কিছু ক্ষেত্রে অনলাইন গেমে ঝুঁকি রয়েছে। এই ঝুঁকি গুলো আপনারা সতর্কতার সাথে বিবেচনা করে দক্ষতার সাথে গেম খেললে কোনরকম ঝামেলা ছাড়া টাকা আয় করে নিতে পারবেন।
চলুন তাহলে দেখে নেই কোন কোন বিষয়গুলো আপনারা বিবেচনায় রেখে গেম খেললে টাকা উপার্জনের সফল হবেন-
গেম খেলে আপনি আয় করতে পারবেন তবে প্রথমে আপনাকে সঠিক ও উপযুক্ত প্ল্যাটফর্ম বেছে নিতে হবে। যেহেতু অনলাইন দুনিয়ায় ভুয়া অ্যাপস ও সাইট এর অভাব নেই, তাই বুঝে শুনে এখানে আপনাদের সময় ব্যয় করতে হবে। কারণ অনেক প্ল্যাটফর্ম রয়েছে যারা অল্প সময়েই খুব বেশি টাকা আয় করার লোভ দেখিয়ে থাকে। এই সকল সাইট ব্যবহারকারীদের প্রতারণা করে থাকে।
অনেক সময় আবার কোন প্লাটফর্মে নিবন্ধন করার আগে বা খেলা শুরু প্রথমে ডিপোজিট করার কথা বলে। এই সকল সাইট থেকেও প্রতারিত হওয়ার সম্ভাবনা বেশি। এক্ষেত্রে আপনার নিজের নগদ টাকা এবং সময় দুই হারানোর ঝুঁকি তৈরি হয়।
আবার অনেকে আছেন যারা গেম খেলার কৌশল ভালোভাবে না জেনে ইনকাম করার স্বপ্ন দেখে। যেহেতু অনলাইন গেমে প্রতিযোগিতা অনেক বেশি, গেমিং প্ল্যাটফর্ম গুলো থেকে ইনকাম করার জন্য আপনাকে গেম খেলার কৌশল ভালোভাবে আয়ত্ত করতে হবে ও গেম খেলায় দক্ষ হতে হবে।
এছাড়া গেম খেলার শুরুতে খুব বেশি আয় করার প্রত্যাশা না করে ধীরে ধীরে সহজ ও কম ঝুঁকির সাইটগুলোতে গেম খেলা শুরু করতে হবে। ধীরে ধীরে গেম খেলায় দক্ষ হয়ে উঠলে, গেম খেলার কৌশল ও সঠিক পরিকল্পনা নিলে গেম খেলে আয় করার সম্ভাবনা বেশি হবে।
এছাড়া অনেকেই আছেন যারা গেম খেলে হেরে গেলে মানসিকভাবে ভেঙে পড়েন, তাই মানসিকভাবেও নিজেকে প্রস্তুত করে গেম খেলায় আসতে হবে। একবারে খুব বেশি উপার্জনের আশা না করে ছোট ছোট ইনকাম দিয়ে শুরু করলে এক সময় আপনি গেম খেলে আয় করার সুযোগ তৈরি হবে।
সবসময় এটা মনে রাখতে হবে গেমিং প্ল্যাটফর্ম গুলো আপনার ছোট ও সাইড ইনকামের উপায়, কোনভাবেই আপনার মূল উপার্জন বা ক্যারিয়ার হতে পারে না। আশা করি এ বিষয়গুলো মাথায় রেখে আপনি অনলাইনে গেম খেললে সফল হবেন।
গেম খেলে টাকা ইনকাম কি হারাম
অনলাইনে গেম খেলে টাকা ইনকাম হারাম কিনা এ বিষয়ে আপনারা অনেকে জানতে চান। এটা জানতে চাওয়াটা স্বাভাবিক, কারণ আমরা সবাই চাই হালাল উপায়ে ইনকাম করতে। তাছাড়া ইসলামে হালাল উপায়ে ইনকাম করার বিষয়ে বলা হয়েছে। চলুন আমরা জেনে নেই অনলাইনে কোন উপায়ে গেম খেলে ইনকাম হারাম এবং কোন প্লাটফর্মে গেম খেলে ইনকাম হালাল হিসেবে বিবেচিত।
সাধারণভাবে আমরা যে সকল প্লাটফর্ম অনলাইনে দেখি এ সকল প্লাটফর্মগুলোতে ফ্রিতে বা বিনামূল্যে একাউন্ট খুলে গেম খেলে ইনকাম করা যায়। সাধারণ কিছু সহজ ও ছোট ছোট মিনি গেম খেলে আয় করতে পারবেন। এই সকল প্লাটফর্মে শুধুমাত্র আপনি সময় দিয়ে গেম খেলবেন ও ইনকাম করবেন। আপনার নিজের আসল টাকা ব্যয় করতে হবে না। অনলাইনে এই উপায়ে গেম খেলে ইনকাম সাধারণত হালাল বলা হয়।
তবে অনলাইনে প্রচুর প্ল্যাটফর্ম রয়েছে যেখানে টাকা দিয়ে বাজি ধরে গেম খেলায় অংশ নিতে হয় এবং বাজিতে জিতলে নির্দিষ্ট পরিমাণ আয় হয়। এই উপায়ে অনলাইন গেম খেলে আয় সাধারণত হারাম বলে বিবেচিত। তাই অনলাইন গেম খেলে টাকা উপার্জনের ক্ষেত্রে আপনাদের এই বিষয়টি অবশ্যই ভালোভাবে মাথায় রেখে তারপর গেম খেলতে হবে।
মোবাইলে গেম খেলে টাকা ইনকাম সম্পর্কিত প্রশ্ন ও উত্তর
প্রশ্নঃ কিভাবে গেম খেলে টাকা ইনকাম করা যায়?
উত্তরঃ গেম খেলে আসল টাকা ইনকাম করার জন্য আপনাকে সময় ও ধৈর্য নিয়ে গেমিং অ্যাপ গুলোতে গেম খেলতে হবে। গেম খেলে টাকা ইনকাম এর পরিমাণ ছোট হয়ে থাকে। তবে আপনি যদি গেম খেলার পাশাপাশি আরো অন্যান্য উপায় গুলো কাজে লাগাতে পারেন তাহলে ইনকাম বৃদ্ধি করা সম্ভব। যেমনঃ অ্যাপ গুলোতে গেম টেস্ট করে রিভিউ দেওয়া, গেমের লাইভ স্ট্রিমিং করা, অ্যাপ গুলোতে কনটেস্টে অংশ নেওয়া উপায় গুলো ইনকাম বাড়ানোর কার্যকর ও পরীক্ষিত উপায়।
প্রশ্নঃ তাস খেলে কিভাবে টাকা ইনকাম করা যায়?
উত্তরঃ তাস গেম খেলে ইনকাম করার জন্য অর্থ প্রদানকারী তাস গেম খেলার অ্যাপে খেলতে হবে। তাস গেম খেলে ইনকাম করার জনপ্রিয় অ্যাপ গুলোর মধ্যে রয়েছে- রামি, পোকার, কলব্রেক এর মত গেম অ্যাপ। এছাড়া স্কিল্ড ভিত্তিক তাস খেলার অ্যাপ ও টুর্নামেন্টে অংশ নিয়েও কিছু পরিমাণ টাকা আয় করা যেতে পারে।
প্রশ্নঃ কোনটি কোনটি ১ গেম খেলে টাকা ইনকাম করা যায়?
উত্তরঃ গেম খেলে টাকা ইনকাম করার অ্যাপ গুলোর মধ্যে মিস্ট প্লে জনপ্রিয় তালিকায় রয়েছে। কারণ এটি এমন একটি টাকা আয় করার অ্যাপ যেখানে নতুনরা গেম খেলে সহজে টাকা আয় করতে পারে। বিশেষ করে এন্ড্রয়েড মোবাইল ব্যবহারকারীদের জন্য এই গেমটি দারুন একটি প্ল্যাটফর্ম।
প্রশ্নঃ গেম খেলার নাম্বার ওয়ান ইনকাম অ্যাপ কোনটি?
উত্তরঃ অনলাইনে গেম খেলে টাকা ইনকাম করার অ্যাপ গুলোর মধ্যে এ যাবৎ কালের সেরা কয়েকটি গেম অ্যাপ হলঃ সোয়াগবাক্স, ইনবক্স ডলা্র, ফ্রী ক্যাশ, স্নাকজি, মিস্ট প্লে ইত্যাদি।
প্রশ্নঃ ভিডিও গেম খেলে কিভাবে টাকা ইনকাম করা যায়?
উত্তরঃ অনলাইনে ভিডিও গেম খেলে আপনি চাইলে নানা ভাবে ইনকাম করতে পারেন। এর মধ্যে জনপ্রিয় উপায়গুলোর মধ্যে রয়েছে- ইউটিউব বা টুইচ এর মত চ্যানেলে গেমের লাইভ স্ট্রিমিং করা, কোন গেম অ্যাপ অনলাইনে পর্যাপ্ত হওয়ার আগে তা পরীক্ষা করা, গেম নিয়ে কনটেন্ট তৈরি করা, ই স্পোর্টসে সক্রিয় থাকা অন্যতম।
লেখকের মতামত
প্রিয় পাঠক, মোবাইলে গেম খেলে টাকা ইনকাম করার রিয়েল অ্যাপস সম্পর্কে আজকের আর্টিকেলে আপনাদের জানিয়েছি। আপনারা যারা অনলাইন ইনকাম এ নতুন তারা গেম খেলে অর্থ উপার্জন করার জন্য বিশ্বস্ত প্ল্যাটফর্ম সম্পর্কে জানতে চান। তবে একটি বিষয় মাথায় রাখতে হবে, গেম খেলে কখনোই আপনি বড় অংকের টাকা ইনকাম করতে পারবেন না। আপনার যদি লক্ষ্য থাকে নিজের জন্য ছোট ছোট ইনকাম তৈরি করা তাহলে এই গেমিং প্লাটফর্মগুলোতে সময় দিতে পারেন।
এছাড়া গেম খেলে সত্যি টাকা ইনকাম করা যায় কিনা, কোন গেম খেলে টাকা ইনকাম করা যায় এ বিষয়ে আপনারা জেনেছেন। যে কোন গেমিং অ্যাপ ব্যবহার করার আগে অবশ্যই অ্যাপের নিয়ম কানুন ও শর্তাবলী ভালোভাবে পড়ে নেওয়া জরুরি, তাহলে গেম খেলার জন্য আপনার সময় অযথা ব্যয় হবে না এবং আপনি ইনকাম শুরু করতে পারবেন।
আমরা আমাদের সাইটে নিয়মিত অনলাইন ইনকাম বিষয়ে আর্টিকেল পাবলিশ করে চলেছি। আমাদের লক্ষ্য হলো অনলাইন ইনকামের জন্য সাধারণ তথ্য শেয়ার করা এবং বিশ্বস্ত অ্যাপ ও সাইটগুলো সম্পর্কে আপনাদের জানানো। তাই অনলাইন ইনকাম বিষয়ক সমসাময়িক এরকম পোস্ট পেতে passiondrivefiona ওয়েবসাইট নিয়মিত ভিজিট করুন।
passiondrivefiona র নীতিমালা মেনে comment করুন। প্রতিটি comment রিভিউ করা হয়;
comment url