ছোট ছোট কাজ করে টাকা ইনকাম করার ৬টি ওয়েবসাইট

আপনি কি অনলাইনে ছোট ছোট কাজ করে টাকা ইনকাম করতে আগ্রহী? তাহলে এই আর্টিকেল থেকে বর্তমান সময়ের সেরা ৬টি সাইট সম্পর্কে জেনে নিন যেখানে সহজ কিছু মাইক্রো টাস্ক করে আয় করা যায়। সাথে জানবেন, ছোট ছোট কাজ করে ডলার ইনকাম সম্পর্কে।

ছোট-ছোট-কাজ-করে-টাকা-ইনকাম

বিভিন্নভাবে অনলাইন থেকে ইনকাম করার সুযোগ রয়েছে. তবে আমরা অনেকেই নিজের মূল কাজের পাশাপাশি পার্টটাইম হিসেবে করা যায় এমন কোন কাজ করে অনলাইন থেকে ইনকাম করতে চাই. অনলাইনে বেশ কয়েকটি জনপ্রিয় ওয়েবসাইট থেকে ছোট ছোট কাজ করে ইনকাম করা যায়, এ বিষয়ে আপনাদের জানাতেই আজকের এই আর্টিকেল। পোষ্ট সূচিপত্রঃ

তাহলে চলুন দেরি না করে মূল প্রবন্ধটি শুরু করা যাক।

ছোট ছোট কাজ করে টাকা ইনকাম

অনলাইনে ছোট ছোট কাজ করে টাকা ইনকাম করা এখন জনপ্রিয় অনলাইন ইনকামের উপায়। অনলাইনে একাধিক সাইট রয়েছে যেখানে কাজ করতে খুব বেশি দক্ষতা ও পরিশ্রম করার প্রয়োজন হয় না, কিন্তু নিয়মিত ধৈর্য ধরে করতে পারলে বড় আয় করা সম্ভব।

২০২৬ সালে এসে আমরা প্রায় সকলেই এই ধরনের কাজ করতে বেশি আগ্রহী। নিজের হাতে থাকা স্মার্ট ফোন ও অবসর সময় কাজে লাগিয়ে যে উপায়ে অনলাইন থেকে টাকা ইনকাম করে নেওয়া যায়। বিশেষ করে আপনি যদি শিক্ষার্থী, গৃহিণী কিংবা অবসর প্রাপ্ত ব্যক্তি হয়ে থাকেন।

আরো পড়ুনঃ ডেইলি ৫০০ টাকা ইনকাম এপপ্স

এখন এই ধরনের ছোট ছোট কাজ করে কত টাকা ইনকাম করা যাবে এটা আসলে সম্পূর্ণ নির্ভর করবে আপনার কাজ করার ধৈর্য এবং কতটা বেশি সময় নিয়ে কাজ করছেন তার উপর। এছাড়া আপনি যদি একই সময়ে একাধিক ফ্রি সাইটে কাজ করতে পারেন তাহলে কোনরকম ইনভেস্ট ছাড়া দ্রুত অর্থ উপার্জন করা কঠিন হবে না।

যেমনঃ আপনার আগ্রহের ভিত্তিতে যেকোনো নিস বাছাই করে সেই বিষয়ে ভিডিও ধারণ করে তা ঠিকঠাক ভাবে এডিট করে ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল দুটি মাধ্যম থেকে একই সময়ে ইনকাম করতে পারেন। এতে আপনার ইনকাম অনেক বেশি হওয়ার সম্ভাবনা বেশি। এই উপায়ে এখন অনেকেই মাসে হাজার থেকে লাখ লাখ টাকা ইনকাম করছেন।

তো বন্ধুরা নিচে আপনাদের জন্য বর্তমান সময়ে অনলাইন থেকে  ছোট ছোট কাজ করে টাকা ইনকাম করার জনপ্রিয় ও নির্ভরযোগ্য ৬টি অ্যাপস ও সাইট সম্পর্কে আলোচনা করা হলো।

Google AdSense (গুগল এডসেন্স)

ওয়েবসাইটে গুগল এডসেন্স এর বিজ্ঞাপন দেখিয়ে সরাসরি ডলার ইনকাম করা যায়। আপনি আপনার সাইটে ধারাবাহিক ও নিয়মিতভাবে যে কোনো নির্দিষ্ট নিস বিষয়ে তথ্যবহুল আর্টিকেল পাবলিশ করে গুগল এডসেন্স এর বিজ্ঞাপন দেখাতে পারেন। এজন্য ব্লগার বা ওয়ার্ডপ্রেস এর মত ফ্রি সাইট ব্যবহার করতে পারেন।

এখানে আপনার কনটেন্টের সাথে মিল ও সামঞ্জস্য রেখে বিজ্ঞাপন প্রদর্শন করতে পারেন যা আপনার সাইটের ভিজিটদের আপনার সাইটে বারবার ফিরে আসতে মনোযোগ আকর্ষণ করবে। এছাড়া নতুন ভিজিটর পেতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, যা আপনার ইনকামে সরাসরি প্রভাব ফেলবে। এই উপায়ে আপনি প্যাসিভ ইনকাম করার পথ তৈরি করতে পারেন, যা সারা জীবন আপনাকে ইনকাম দিবে।

গুগল এডসেন্স থেকে বড় পরিমাণ ইনকাম করতে একই সময়ে ২ থেকে ৩টা ওয়েবসাইট চালাতে পারেন।

ZoomBucks (জুম বাক্স)

ZoomBucks একটি বিশ্বস্ত বিনামূল্যের পেইড সার্ভে সাইট। এটি মূলত: একটি (GPT- Get Paid To) সাইট। অ্যাপ ও সাইট হিসেবে এই প্লাটফর্মটি ব্যবহারকারীদের কাছে অত্যন্ত জনপ্রিয়। বর্তমানে এই অ্যাপটির ১০ মিলিয়নের বেশি ডাউনলোড রয়েছে।

এখানে আপনারা নানা ধরনের সার্ভে সম্পূর্ণ করে পয়েন্ট অর্জন করতে পারবেন। এছাড়া ভিডিও দেখে, গেম খেলে, অ্যাপ ইন্সটল করা, রেফার করে ইনকাম করার সুযোগ রয়েছে। আপনি যদি ধৈর্য ও সময় নিয়ে অ্যাপের অফার গুলো সম্পন্ন করেন তাহলে দিনে ৫ ডলার সহজে ইনকাম করতে পারেন। এই হিসেবে দিনে ৫০০ টাকার উপরে উপার্জন করতে পারবেন. সাধারণত ১০০০ পয়েন্ট করলে ১ ডলার পাওয়া যায় আর সর্বনিম্ন ৩ ডলার হলে পেমেন্ট তোলা যায়।

আপনার অর্জন করা পয়েন্ট পরবর্তীতে ডলারে রুপান্তর করে পেপাল বা গিফট কার্ড এর মাধ্যমে রিডিম করতে পারবেন।

youtube ( ইউটিউব)

ঘরে বসে অনলাইনে টাকা উপার্জন করার জনপ্রিয় মাধ্যমগুলোর মধ্যে ইউটিউব প্ল্যাটফর্ম অন্যতম। আমরা সকলেই জানি ইউটিউবে ভিডিও আপলোড করে আয় করা যায়। আপনিও চাইলে আপনার যদি কোন শখের বিষয় থাকে তাহলে তা থেকে ইনকাম তুলে নিতে পারেন।

বর্তমানে ইউটিউবে শর্টস ভিডিও থেকে প্রচুর ডলার ইনকাম করা যায়. এজন্য আপনাকে নিয়মিত ওই বিষয়ের উপর মানসম্মত ভিডিও আপলোড করতে হবে. যেমন: আপনার যদি রান্না বিষয়ে আগ্রহ থাকে তাহলে প্রতিদিনের রান্নার ছোট ছোট ভিডিও করে আপলোড করতে পারেন.

এক্ষেত্রে ভিডিও আকর্ষণীয় করার জন্য আপনি নিজেই ভয়েস ওভার করতে পারেন অথবা মজার গল্প বা কথা এড করতে পারেন. এতে হবে কি আপনার ভিডিও দর্শকদের আকৃষ্ট করবে এবং ভিডিও ভিউ বেশি পাবেন. আর ইউটিউবে যত বেশি ভিউ তত বেশি আয়ের সুযোগ.

এভাবে আপনি যদি গৃহিনী হয়ে থাকেন তাহলে এরকম ছোট ছোট ভিডিও আপলোড করে আপনার ইনকামের সুযোগ তৈরি করতে পারেন. এছাড়া প্রোডাক্ট রিভিউ ও প্রমোশনের কাজ, ব্র্যান্ড কলাবরেশন, এফিলিয়েট লিংক তৈরি করা সহ আরো অনেক উপায়ে আপনার চ্যানেল থেকে একসময় বড় ইনকাম জেনারেট করতে পারবেন।

এই কাজের জন্য আপনার একটি স্মার্ট ফোন হলে যথেষ্ট। আর যদি আপনি ভিডিও এডিটিং এ ভালো হন তাহলে তা আপনাকে একধাপ এগিয়ে রাখবে।

Facebook (ফেসবুক)

অনলাইনে ঘরে বসে ছোট ছোট কাজ করে ইনকাম করার আরেকটি জনপ্রিয় প্লাটফর্ম হতে পারে ফেসবুক। বর্তমানে ফেসবুক থেকেও নানা উপায়ে ছোট ছোট কন্টেন্ট বানিয়ে ইনকাম করা যায়। অনেকের কাছে এটি একটি অনলাইনে ইনকামের সহজ এবং বাস্তবসম্মত উপায়।

যে কোন বিষয়ের উপর আপনি কন্টেন্ট তৈরি করে আপনার ফেসবুক পেজে আপলোড করতে পারেন। তবে বর্তমান সময়ে রূপচর্চার সামগ্রী রিভিউ এবং টেক সংক্রান্ত রিভিউ গুলো বেশি জনপ্রিয়তা পাচ্ছে। আপনার ফেসবুক পেজে ত্বক ও রূপচর্চা সংক্রান্ত নানা বিষয়ে ছোট ছোট বিউটি টিপস আপনার দর্শকদের উদ্দেশ্যে শেয়ার করতে পারেন.

আপনি যদি গৃহিণী বা শিক্ষার্থী হয়ে থাকেন তাহলে এই উপায় গুলো কাজে লাগিয়ে ফেসবুক প্ল্যাটফর্ম থেকে ইনকাম করতে পারেন। সবচেয়ে সুবিধার কথা হল এই কাজগুলো আপনি আপনার অবসর সময়ে করতে পারেন। এজন্য আপনার মূল কাজ ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে।

Bangla Task (বাংলা টাস্ক)

ঘরে বসে অনলাইনে ছোট ছোট কাজ করে আয় করার আরেকটি বাংলাদেশের নির্ভরযোগ্য সাইট বাংলা টাস্ক। অনলাইন ইনকামের জগতে বাংলা টাস্কের কথা বললে সাইটের দ্রুত পেমেন্ট, ছোট ছোট সহজ কাজ এবং বিশেষভাবে বাংলাদেশের জন্য তৈরির জন্য ইউজারদের কাছে জনপ্রিয়। এটি মূলত ওয়েবসাইট ভিত্তিক ইনকাম। কিন্তু মোবাইলেও এই সাইট থেকে ইনকাম করা সম্ভব।

এই সাইটে আপনি নানা ধরনের ছোট ছোট কাজ করে ইনকাম করার সুযোগ পাবেন। যেমনঃ ভিডিও দেখা, ফেসবুক পেজ ফলো করা, ওয়েবসাইট ভিজিট করা, অ্যাপ ইন্সটল করা, বিভিন্ন সাইটের সাইন আপ করা ইত্যাদি ছোট ছোট কাজ। এছাড়া ফ্রিল্যান্সিং এবং এফিলেট মার্কেটিংও করা যায়। আপনার ইনকাম নির্ভর করবে আপনি কি ধরনের কাজ করছেন তার উপর।

মোবাইল ব্যাংকিং একাউন্ট দিয়ে সহজেই এখানকার পেমেন্ট উত্তোলন করে নেওয়া যায়। চাইলে আপনি বিকাশও ব্যবহার করতে পারেন।

Digistore24 (ডিজি স্টোর ২৪)

অনলাইনে ছোট ছোট কাজ করে বড় ইনকাম করার এখন যে সাইটের সাথে আপনাদের পরিচয় করে দিব তার নাম Digistore24. এই সাইটে আপনারা শুধু ছোট কাজই নয় বরং বড় বড় কাজ করেও বেশি ইনকাম করার সুযোগ পাবেন। আপনার হাতে থাকা মোবাইল ফোন দিয়ে কাজগুলো করতে পারবেন। এজন্য প্রথমে আপনাদের সাইটে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে।

গুগল প্লে স্টোরে সাইটের নাম লিখে সার্চ দিলে পেয়ে যাবেন। তারপর আপনার নাম, ইমেইল এড্রেস ও পাসওয়ার্ড দিয়ে একাউন্ট তৈরির কাজ শেষ করতে হবে। একাউন্ট তৈরি কাজ শেষ লগইন করে আপনারা সাইটের ড্যাশবোর্ড বা হোমপেজে প্রবেশ করতে পারবেন। এখানে আপনারা মেনু বার থেকে মার্কেটপ্লেস অপশনটি সিলেক্ট করে নিন।

এরপর আপনারা মূল কাজ গুলো পেয়ে যাবেন। এখানে আপনারা ছোট বড় নানা ধরনের কাজ দেখতে পাবেন। এই কাজগুলো থেকে আপনার সুবিধা অনুযায়ী যে কোন কাজ বেছে নিয়ে এফলিয়েট লিংক তৈরি করে বিক্রি করে দেওয়ার মাধ্যমে সরাসরি ডলার ইনকাম করতে পারেন। এখানে প্রায় ৩০০ ডলার থেকে ৪০০ ডলার পর্যন্ত কাজ পাওয়া যায়।

কাজ করার জন্য আপনার জন্য উপযুক্ত পণ্যটি বাছাই করে তার এফিলিয়েট লিংক তৈরি করে যদি যথাযথভাবে মার্কেটিং করে বিক্রি করতে পারেন তাহলে এই পরিমাণ ডলার আয় করে নিতে পারবেন। পরবর্তীতে আপনার উপার্জন করা ডলার সাইটের পে আউট মেথড সিলেক্ট করার মাধ্যমে উত্তোলন করে নিতে পারবেন।

অনলাইনে ছোট ছোট কাজ করে ইনকামের উপায়

প্রিয় পাঠক, অনলাইন থেকে ছোট ছোট কাজ করে ইনকাম করার জন্য এই সময়ে অনেকগুলো কার্যকর ও সহজ উপায় রয়েছে। ঘরে বসে বিভিন্ন অ্যাপস ও সাইটে ছোট ছোট কাজ করে যেমন ইনকাম করা যায় তেমনি কিছু জনপ্রিয় উপায় রয়েছে যে উপায়ে আপনারা ভালো পরিমান ইনকাম করে নিতে পারবেন।

প্রচুর ইউজার রয়েছে যারা এই উপায় গুলো কাজে লাগিয়ে নিজের খরচ নিজেই চালাচ্ছেন। খুব বেশি দক্ষতা ও অভিজ্ঞতা ছাড়াই শুধুমাত্র নিজের হাতে থাকা স্মার্টফোন ও সময় দিয়ে উপার্জন করা যায়। চাইলেও আপনিও পারবেন নিচে জনপ্রিয় ৫টি উপায় কাজে লাগিয়ে দিনে অন্তত ৩০০ থেকে ৫০০ টাকা ইনকাম করা।

আমরা বর্তমান সময়ের সবচেয়ে জনপ্রিয় ও সহজ ৫টি কাজের তালিকা করেছি যে কাজগুলো করে অনেকেই ইতিমধ্যে ভালো টাকা ইনকাম করছেন।

সার্ভে করে আয়

ঘরে বসে অনলাইনে ছোট ছোট কাজ করে আয় করার জন্য অনলাইন সমীক্ষা বা জরিপে অংশ নেওয়া অন্যতম জনপ্রিয় উপায়। বিশেষ করে google প্লে স্টোরে যে সকল অ্যাপ দেখতে পাওয়া যায় তার মধ্যে জনপ্রিয় অ্যাপ গুলোতে আপনি এই কাজটি করার জন্য বাছাই করতে পারেন। যেমনঃ Swagbucks, Survey Junkie, Inboxdollar, Amazon Mechanical Turk এর মত প্লাটফর্মে আপনারা চাইলেই জরিপে অংশ নিতে পারেন।

এই প্লাটফর্মগুলোতে সার্ভে ছাড়াও আরো অন্যান্য সহজ কাজ করে বড় ইনকাম করার সুযোগ রয়েছে। ঘরে বসে ছোট ছোট আয় করার জন্য এই উপায়টি বর্তমান সময়ে একটি গ্রহণযোগ্য এবং সহজ উপায় হিসেবে নিবেদিত। প্রচুর ব্যাক্তি এখন নিজের পার্ট টাইম টাকা ইনকাম করার উৎস হিসেবে এই অফারটি বেছে নিয়েছেন এবং মাসে ভালো টাকা আয় করছেন। সম্পূর্ণ বিনামূল্যে আপনারা এ কাজটি করতে পারবেন।

ডাটা এন্ট্রি করে আয়

অনলাইনে যে কয়টি ছোট ছোট কাজ করে বেশি ইনকামের সুযোগ রয়েছে তার মধ্যে ডাটা এন্ট্রি অন্যতম। স্টুডেন্ট থেকে শুরু করে গৃহিণী বা ফুল টাইম জব হোল্ডার নিয়মিত ডাটা এন্ট্রি কাজ করে পার্ট টাইম আয়ের উৎস হিসেবে বেছে নিয়েছেন। এই কাজটি করার জন্য খুব বেশী দক্ষতার প্রয়োজন হয় না, চাইলে যে কেউ করতে পারে।

শুধুমাত্র এম এস অফিস এক্সেল, আপনার টাইপিং স্পিড, গুগল সিট, গুগল ডক্স, ইন্টারনেট ব্রাউজ করার মত দক্ষতা থাকলেই হবে। আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে আপনি এই কাজটি করতে পারেন। আপনি ২ থেকে ৩ সপ্তাহ নিয়মিত সময় দিয়ে কাজটি শিখতে পারেন। আপনি যখন ধারাবাহিকভাবে কাজ করবেন ১ থেকে ২ মাসের মধ্যে আপনি একজন পেশাদার ভাবে ডাটা এন্ট্রি জব করতে পারবেন।

একবার এ কাজে দক্ষ হয়ে উঠলে মাসে সর্বনিম্ন ১৫০০০ থেকে ৫০০০০ টাকা পর্যন্ত ইনকাম করে নিতে পারবেন। আর এই কাজটি আপনি আপনার মোবাইল দিয়ে করতে পারেন।

লেখালেখি করে আয়

বর্তমান সময়ে অনলাইন থেকে টাকা উপার্জন করার আরেকটি সহজ ও জনপ্রিয় উপায় হল লেখালেখি করা। আপনি যদি লিখতে ভালোবাসেন বা যে কোন বিষয় সুন্দর গুছিয়ে স্থাপন করতে পারেন তাহলে এই মাধ্যমটি হতে পারে আপনার অনলাইন আয়ের উৎস। এখন কিভাবে আপনি লেখালেখি করে ইনকাম করতে পারেন তা ভালোভাবে বুঝতে হবে।

এর জন্য কয়েকটি উপায় আপনি কাজে লাগাতে পারেন। যেমনঃ আপনি নিজের একটি ব্লক সাইট খুলে সেখানে নিয়মিত আর্টিকেল পাবলিশ করতে পারেন এবং google এডসেন্সের বিজ্ঞাপন দেখিয়ে আয় করতে পারেন। এক্ষেত্রে আপনি ব্লগার ওয়ার্ডপ্রেস বা মিডিয়ামের মত ওয়েবসাইট ব্যবহার করতে পারেন।

আরেকটি উপায় হল আপনার ভাষার দক্ষতা অনুযায়ী বিভিন্ন সাইটে আর্টিকেল রাইটার হিসেবে কাজ করে ইনকাম। বাংলা ইংরেজি দুই ভাষাতেই আপনি একজন আর্টিকেল রাইটার হিসেবে কাজ করলেও, তুলনামূলকভাবে ইংরেজি কনটেন্ট থেকে বড় আয়ের সম্ভাবনা বেশি। অনলাইনে আর্টিকেল রাইটার লিখে সার্চ দিলে আপনি অনেক সাইট পেয়ে যাবেন যারা একজন দক্ষ আর্টিকেল রাইটার খুঁজে থাকেন। এছাড়া ফ্রিল্যান্সিং প্লাটফর্ম গুলোতো আছেই।

লেখালেখি করে আয় করার আরেকটি সহজ উপায় হলো বিভিন্ন প্রোডাক্টের প্রমোশনাল ক্যাপশন লেখা ও প্রোডাক্ট এর বর্ণনা লেখা, যা সহজেই গ্রাহকদের দৃষ্টি আকর্ষণ করবে। এছাড়া বিভিন্ন ইউটিউব চ্যানেলের জন্য ক্রিপ্ট লিখে দিয়ে আয় করতে পারেন। এটি এমন একটি দক্ষতা অনলাইন ছাড়াও অফলাইনেও আপনি আপনার আয়ের উৎস তৈরি করে নিতে পারেন।

রেফার করে আয়

রেফার করে আয় হতে পারে আপনার অনলাইন ইনকামের বড় একটি উৎস। অনেকেই ভাবতে পারেন রেফার করে আর কত টাকা উপার্জন করা যাবে। কিন্তু সত্যিটা হলো রেফার করার মত সহজ এবং দক্ষতা বিহীন কাজ করে বর্তমান সময়ে অনেকে ঘরে বসে শুধুমাত্র নিজের মোবাইল ব্যবহার করে হাজার হাজার টাকা ইনকাম করছেন।

তবে এজন্য প্রয়োজন হবে সঠিক পরিকল্পনা ও যোগাযোগ দক্ষতা। আপনার যদি বেশি সংখ্যক মানুষের সাথে ভালো সম্পর্ক থাকে তাহলে শুধুমাত্র অ্যাপ ও সাইট এর লিংক রেফার করে আয় করতে পারেন। কারণ রেফার করে আয় করার মূল কথা হলো যত বেশি সংখ্যক মানুষের মধ্যে আপনি লিঙ্ক রেফার করে তাদের জয়েন করাতে পারবেন তত বেশি আপনার ইনকাম হবে।

এমনকি প্রাথমিক বোনাস পাওয়ার সাথে সাথে আপনি জয়েন হওয়া ব্যক্তিদের কাছ থেকে আজীবন তাদের ইনকামের কমিশন পেতে থাকবেন। মোটকথা আপনার প্যাসিভ ইনকাম চলতে থাকবে। তাই রেফার করে আপনার আয়ের উৎস তৈরি করার জন্য আমাদের সাইটে ইতিমধ্যে পাবলিশ করা রেফার করে আয় করার উপায় আর্টিকেলটি পড়ে আসতে পারেন, সম্পূর্ণ গাইডলাইন পেয়ে যাবেন আশা করি।

চ্যাটজিপিটি থেকে আয়

চ্যাট জিপিটি ব্যবহার করে ঘরে বসে আয় করা যায়। তবে চ্যাট জিপিটি থেকে আপনি সরাসরি ইনকাম করতে পারবেন না, আপনি চাইলেই চ্যাট জিপিটিকে আপনার ইনকামের পথ হিসেবে ব্যবহার করতে পারেন। এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে এটা কিভাবে সম্ভব? হ্যাঁ সম্ভব, আপনি চাইলেই চ্যাট জিপিটি থেকে আপনার কনটেন্ট এর জন্য প্রাথমিক আইডিয়া জেনারেট করতে পারেন অথবা আপনার লিখিত কন্টেন্ট সম্পাদনা করার কাজে চ্যাট জিপিটিকে ব্যবহার করতে পারেন।

এছাড়া নতুন কোন আইডিয়া নেয়ার জন্য চ্যাট জিপিটি ব্যবহার করতে পারেন। বিশেষ করে আপনার যদি একটি ব্লগ ওয়েবসাইট থাকে কিংবা আপনি কন্টেন্ট রাইটার হিসেবে কোথাও কাজ করেন, তাহলে চ্যাট জিপিটি থেকে আপনি আইডিয়া নিয়ে তা নিজে লিখে পরবর্তীতে সম্পাদনা করার কাজটিও চ্যাট জিপিটি দিয়ে করাতে পারেন। 

একটু বুদ্ধি খাটালেই বর্তমান সময়ের জনপ্রিয় এই AI টুল ব্যবহার করে আপনার অনলাইন ইনকাম শুরু করতে পারেন।

ছোট-ছোট-কাজ-করে-টাকা-ইনকাম

অনলাইনে ছোট ছোট কাজ করে ডলার ইনকাম

অনলাইনে ছোট ছোট কাজ করে এখন ঘরে বসে ডলার ইনকাম করা যায়। অনলাইন ভিত্তিক বিভিন্ন সহজ ও জনপ্রিয় উপায় রয়েছে যেগুলোতে সময় দিয়ে চাইলে আপনিও ডলার ইনকাম করে নিতে পারেন। বর্তমান সময়ে প্রচুর ইউজার রয়েছে যারা দেশের বাইরে না গিয়েও বাংলাদেশ থেকে ডলার ইনকাম করছেন।

অনলাইনে একাধিক জনপ্রিয় উপায়ে রয়েছে ডলার ইনকাম করার। মূলতঃ অনলাইনে আমরা যে সকল অ্যাপ ও সাইট দেখতে পাই তারা যে সকল কাজ ইউজারদের অফার করে তা সম্পন্ন করলে ডলার উপার্জন সম্ভব। এখন, অনলাইনে প্রচুর অ্যাপস ও সাইটে নানা ধরনের কাজের সুযোগ রয়েছে। সব কাজ আপনাকে করতে হবে না বা আপনার সাথে মিলবে না। শুধুমাত্র যে সকল কাজ করতে আপনি বেশি আগ্রহী ও ইচ্ছে রয়েছে এই সকল উপায় বেছে নিতে হবে।

আবার সময় ও কাজের উপর ভিত্তি করে ডলার ইনকাম কম বেশি হতে পারে। কারণ যারা অনলাইনে বেশি সময় দিয়ে কাজগুলো করতে পারেন তাদের উপার্জন তুলনামূলকভাবে বেশি হয়ে থাকে। আবার ছোট কাজের চেয়ে বড় বড় ফ্রিল্যান্স কাজে প্রচুর ডলার ইনকাম করা সুযোগ থাকে।

আমরা যেহেতু আপনাদের সহজ ও ছোট ছোট কিছু উপায় সম্পর্কে জানাবো তাই জনপ্রিয় ৫টি উপায় সম্পর্কে নিচে আলোচনা করা হলোঃ

অ্যাপ ও ওয়েবসাইট রিভিউঃ অ্যাপ ও ওয়েবসাইট রিভিউ করে ইনকাম বর্তমান সময়ে একটি জনপ্রিয় ডলার ইনকামের উপায়। অনলাইনে কিছু অ্যাপ রয়েছে যারা নতুন নতুন অ্যাপ ও সাইট ব্যবহার করে রিভিউ প্রদান করার জন্য ডলার দিয়ে থাকে। এজন্য আপনাকে নির্দিষ্ট অ্যাপ ও সাইট আপনার মোবাইলে ডাউনলোড করে ব্যবহার করার পর সুবিধা-অসুবিধা, ইউজার ফ্রেন্ডলি কিনা, পরিবর্তন ও পরিবর্ধন করতে হবে কিনা এসব বিষয়ে মতামত প্রদান করতে হয়। Usertesting, Try Mata এর মত সাইটে আপনারা এই সহজ কাজগুলো করতে পারেন।

লাইক কমেন্ট শেয়ারঃ অনলাইনে কিছু সাইট রয়েছে যারা সোশ্যাল মিডিয়ার পোস্টে লাইক, কমেন্ট, ফলো ও শেয়ার করার বিনিময়ে ডলার দিয়ে থাকে। এ ধরনের কাজগুলো সাধারণত ছোট ছোট ও সহজ হয়ে থাকে। এজন্য ইনকামের পরিমাণও কম। তবে আপনি সরাসরি সোশ্যাল মিডিয়ার পোস্টে লাইক, কমেন্ট করে ইনকাম করতে পারবেন না। এই কাজটি আপনাকে বিশ্বস্ত সাইট এর মাধ্যমে করতে হবে।

যদিও এই ধরনের কাজে ইনকামের পরিমাণ কম তবে ধৈর্য ধরে কাজ করলে দিনে ৪ থেকে ৫ ডলার আয় করা যায়। MicroWorkers, PicoWorkers, RapidWorkers এর মত সাইটে এ ধরনের কাজ পাওয়া যায়। তাছাড়া এই সাইটগুলো নিরাপদ ও বিশ্বস্ত।

ওয়েবসাইটে সাইন আপ করাঃ আপনি শুধুমাত্র ওয়েবসাইটে সাইন আপ করে ইনকাম করতে পারেন। বর্তমান সময়ে এটিও একটি জনপ্রিয় অনলাইন ইনকামের উপায়। অনলাইনে কিছু বৈধ ও বিশ্বস্ত মাইক্রো জব সাইট রয়েছে যারা তাদের সাইটে সাইন আপ করার বিনিময়ে ইউজারদের সরাসরি ডলার প্রদান করে। 

যদিও এই উপায় ইনকামের পরিমাণ কম তবে আপনি যদি শুধুমাত্র আপনার হাত খরচের টাকা তুলতে চান তাহলে এই উপায় ব্যবহার করতে পারেন। Swagbucks, Inboxdollar, Survey Junkie এর মত সাইটগুলোতে সাইন আপ করে দিনে ৫ ডলার আয় করা যায় বিনামূল্যে। আবার কিছু সাইটে সাইন আপ করে বিভিন্ন অফার গুলো সম্পন্ন করে ইনকাম করতে পারেন।Micro Worker, FreeCash, Ysense এর মত জনপ্রিয় সাইটগুলোতে সাইন আপ করতে পারেন।

বই, আর্টিকেল পড়া ও রিভিউ দেওয়াঃ অনলাইনে একাধিক প্ল্যাটফর্ম রয়েছে যেখানে বই ও আর্টিকেল পড়ে ডলার ইনকাম করার সুযোগ রয়েছে। বিশেষ করে যারা বই পড়তে ভালোবাসেন তাদের জন্য এই উপায়টি ডলার ইনকাম করার ধারন একটি সুযোগ। এজন্য আপনাকে শুধুমাত্র বই ও আর্টিকেল পড়ে তার একটি সৎ রিভিউ লিখতে হবে।

Book Brouse, Online Book  Lovers এর মত সাইটে আপনারা এই ধরনের কাজ পেয়ে যাবেন। এছাড়া বিভিন্ন ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্ম গুলোতে আর্টিকেল রিভিউ করে মতামত প্রদান ও সম্পাদনার কাজগুলো করেও ভালো পরিমাণ ডলার ইনকাম করার সুযোগ রয়েছে।

ইউটিউব ভিডিও দেখাঃ অনলাইনের বিভিন্ন সাইটে ইউটিউব ভিডিও দেখার মত সহজ ও ছোট কাজ করে ডলার আয় করা যায়। জনপ্রিয় মাইক্রো জব সাইট Work Up Job হলো এ ধরনের কাজের নিরাপদ প্ল্যাটফর্ম। এই সাইটে আপনারা বিভিন্ন ধরনের ছোট বড় ইউটিউব ভিডিও দেখে ছোট অঙ্কের আয় শুরু করতে পারেন। তবে আপনি যদি দিনে বেশি সংখ্যক ভিডিও দেখতে পারেন তাহলে দিন শেষে আপনার ইনকামের পরিমাণ পকেট খরচ চালানোর মতো হবে আশা করা যায়।

অনলাইনে কাজ করে টাকা ইনকাম

অনলাইনে নানা ধরনের কাজ করে এখন ইনভেস্ট ছাড়া অর্থ উপার্জন করা যায়। মানুষ এখন শুধু আর গতানুগতিক চাকরি বা ব্যবসা করে ইনকামের মধ্যে সীমাবদ্ধ নেই। অনলাইনে অসংখ্য কার্যকর উপায় ব্যবহার করে অনেকে এখন ফুল টাইম জব হোল্ডারের চেয়ে বেশি ইনকাম করছেন। অনলাইনে কাজ করে এখন অনেকে যেমন নিজের হাত খরচ চালাচ্ছেন আবার অনেকে সংসার চালিয়ে ভবিষ্যতের জন্য বিভিন্ন জায়গায় টাকা ইনভেস্ট করছেন।

মূলতঃ বাইরে না গিয়ে ঘরে বসে মোবাইল বা ডেস্কটপ দিয়ে এ সকল উপায় কাজে লাগিয়ে ফ্রিতে ইনকাম করা যায়। তবে কিছু কাজের জন্য প্রথমে আপনাকে দক্ষতা বৃদ্ধি করতে হবে। আপনার কাজের পছন্দ অনুযায়ী যে কোন বিষয়ে দক্ষতা বৃদ্ধি করলে আপনাকে আর ইনকামের জন্য পিছন ফিরে তাকাতে হবে না। এজন্য যুগের চাহিদা অনুযায়ী হাই ডিমান্ডিং স্কিল বেছে নেওয়া বুদ্ধিমানের কাজ।

প্রিয় বন্ধুরা, নিচের তালিকা থেকে দেখে নিন অনলাইনে কাজ করে টাকা ইনকাম করার বর্তমান সময়ের জনপ্রিয় কাজ গুলো-
  • ডিজিটাল মার্কেটিং
  • ফ্রিল্যান্সিং
  • ব্লগিং
  • অনলাইন সার্ভে
  • অ্যাপ ও ওয়েবসাইট টেস্টিং
  • ভিডিও কনটেন্ট তৈরি
  • ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট
  • ই-কমার্স ব্যবসা
  • অ্যাফিলিয়েট মার্কেটিং
  • ড্রপ শিপিং
  • ডিজিটাল প্রোডাক্ট বিক্রি
  • মাইক্রো টাস্ক

অনলাইনে কাজ করার ওয়েবসাইট

অনলাইনে কাজ করার ওয়েবসাইট হল অনলাইন থেকে বিনামূল্যে টাকা ইনকাম করার উপযুক্ত প্ল্যাটফর্ম। প্রচুর ওয়েবসাইট এখন দেখতে পাওয়া যায় যেখানে ব্যবহারকারীরা তাদের দক্ষতা ও অভিজ্ঞতা কাজে লাগিয়ে নিয়মিত ইনকাম করছেন। তবে সব ওয়েবসাইটে কাজ করার জন্য দক্ষতার প্রয়োজন নেই।

অর্থাৎ অনলাইনে আমরা দক্ষতা ও দক্ষতা বিহীন সব ধরনের ওয়েবসাইট থেকে আয় করতে পারি। এ ধরনের ওয়েবসাইট থেকে ইনকাম করার জন্য এক পয়সাও খরচ করতে হয় না, বরং ঘরে বসে টাকা উপার্জন করা যায়। তবে অনলাইনে যেহেতু বিশ্বস্ত সাইটের পাশাপাশি স্ক্যাম ও ফেক সাইটের অভাব নেই, তাই অত্যন্ত সর্তকতার সাথে ওয়েবসাইট বাছাই করতে হবে।

প্রিয় পাঠক, নিচে আপনাদের জন্য অনলাইনে কাজ করার কয়েকটি নির্ভরযোগ্য ওয়েবসাইটের তালিকা দেয়া হলোঃ

  • ফ্রিল্যান্সার ডটকম
  • ইউটিউব
  • ফাইবার
  • আপ ওয়ার্ক
  • গুগল
  • ব্লগার
  • আই রাইটার
  • ওয়ার্ক আপ জব
  • স্প্রাউট গিগস
  • মাইক্রো ওয়ার্কার
  • সোয়াগবাক্স
  • ইনবক্স ডলার
  • ওয়াই সেন্স
  • ফ্রি ক্যাশ
  • রিমোট টাস্ক
  • সাটার স্টক
  • অ্যামাজন
  • টেক্সট ব্রোকার

ছোট ছোট কাজ করে টাকা ইনকাম অ্যাপস

অনলাইনে ছোট ছোট কাজ করে টাকা ইনকাম অ্যাপস গুলো ব্যবহারকারীদের কাছে অত্যন্ত জনপ্রিয়। এই সকল অ্যাপসে কাজ করার জন্য খুব বেশি দক্ষ ও অভিজ্ঞ হওয়ার প্রয়োজন নেই, আবার খুব বেশি সময় দেওয়ারও প্রয়োজন হয় না। একদম ছোট ছোট সহজ কিছু কাজ করার বিনিময়ে অল্প হলেও অনলাইনে ইনকাম শুরু করা যায়। দেশী ও বিদেশী যেকোনো এপ্স থেকে সরাসরি ডলার ইনকামের সুযোগ তৈরি হয়েছে।

এজন্য বিশেষ করে যারা অনলাইন থেকে ইনকাম করার বিষয় চিন্তা করছেন তারা এই সকল অ্যাপসে কাজ করতে পারেন। হাতে থাকা স্মার্টফোন ও ইন্টারনেট সংযোগ থাকলে এই সকল অ্যাপসে কাজ করা যায়। দৈনিক মনোযোগ দিয়ে কাজ করলে ২০০ থেকে ৩০০ টাকা অনায়েশে ইনকাম করে নিতে পারবেন।

তবে আপনারা যারা অনলাইন ইনকামে নতুন বৈধ ও নিরাপদ অ্যাপ সম্পর্কে হয়তো জানেন না। আপনাদের জন্য নিচে বেশ কয়েকটি জনপ্রিয় অ্যাপস এর তালিকা দেয়া হলোঃ
  • Swagbucks
  • Facebook
  • Google Opinion Rerwards
  • Foap
  • Paidwork
  • CashBoss
  • Rakuten
  • TaskOn
  • ClipClaps
  • TaskBucks
  • TimeBucks
  • RozDhan
  • Toloka
  • CashGiraffe
  • Daily Taka
  • Taka Income

ছোট ছোট কাজ করে ইনকাম  প্রশ্ন ও উত্তর

প্রশ্নঃ প্রতিদিন ১০০০ টাকা আয় করার উপায়?

উত্তরঃ প্রতিদিন ১ হাজার টাকা আয় করার জন্য আপনাদের সঠিক পরিকল্পনা ও আপনার নিজের জন্য উপযুক্ত উপায় বাছাই করতে হবে। প্রতিদিন এক হাজার টাকা আয় করার জনপ্রিয় উপায় গুলোর মধ্যে রয়েছে- ফ্রিল্যান্স যে কোন একটি কাজের দক্ষ হওয়া, অনলাইন টিউশন, এফিলিয়েট মার্কেটিং এর মত দক্ষতা ও অভিজ্ঞতা সম্পন্ন কাজ। এজন্য আপনাদের কাজের প্রতি নিষ্ঠা ও ও ধারাবাহিকতা বজায় রাখতে হবে। কারণ রাতারাতি কোন ভাবেই এক হাজার টাকা আয় করা সম্ভব নয়।

প্রশ্নঃ অল্প টাকা আয় করার উপায় কি?

উত্তরঃ আপনার যদি টার্গেট থাকে অনলাইন থেকে সামান্য পরিমাণ ইনকাম করে নেওয়ার, তাহলে কিছু উপায় আপনি সহজে ব্যবহার করতে পারেন। এক্ষেত্রে অ্যাপসগুলোতে যথাযথ সময় দিয়ে ছোট ছোট কাজ করার মাধ্যমে আপনার নিজের অল্প আয় শুরু করতে পারেন। বিশেষ করে ভিডিও এড দেখে, গেম খেলে, কুইজ খেলে, অ্যাপ ডাউনলোড করার মত সহজ কাজ করে অনলাইনে অল্প আয় সহজে শুরু করা যায়।

প্রশ্নঃ অনলাইনে আয় করার উপায় কি কি?

উত্তরঃ অনলাইন আয়ের বিভিন্ন উৎস রয়েছে। বিভিন্ন মাধ্যম ও প্লাটফর্ম ব্যবহার করে আপনারা অনলাইন থেকে আয় করতে পারেন। তবে কিছু কিছু জনপ্রিয় ও সেরা কাজের তালিকার মধ্যে রয়েছে- ফেসবুক ও ইউটিউবে ভিডিও কনটেন্ট আপলোড করা, ফ্রিল্যান্স মার্কেটপ্লেসগুলোতে নিজের দক্ষতা অনুযায়ী কাজ খোঁজা, ব্লগিং, অনলাইনে কোর্স বিক্রি করা, নিজের ডিজিটাল প্রোডাক্ট সেল করা, ডিজিটাল মার্কেটিং পরিষেবা প্রদান করে ইনকাম অন্যতম।

লেখকের মতামত

প্রিয় পাঠক, অনলাইনে ছোট ছোট কাজ করে টাকা ইনকাম বিষয়ে আজকের প্রবন্ধে আপনারা জানতে পেরেছেন। এই প্রবন্ধের মাধ্যমে আমরা আপনাদের ৬টি নিরাপদ ও বৈধ সাইট সম্পর্কে জানিয়েছি যেখানে আপনারা ঘরে বসে আপনাদের সুবিধামতো সময়ে ছোট ছোট কাজ করে নিজের অনলাইন ইনকামের যাত্রা শুরু করতে পারেন।

তবে অনলাইন থেকে উপার্জন করার জন্য আপনাদের ধৈর্য ও সময় নিয়ে কাজ করতে হবে। অল্প সময় দিয়ে আপনি খুব বেশি অনলাইন থেকে ইনকাম করতে পারবেন না। আপনারা যদি আজকের আর্টিকেলে উল্লেখিত অ্যাপস, ওয়েব সাইট এবং উপায় গুলো ঠিকঠাক মতো ব্যবহার করতে পারেন তাহলে অনলাইন থেকে ইনকাম কঠিন হবে না।

এক থেকে দুই মাসে হয়তো বড় ইনকাম সম্ভব না, তবে নিয়মিত কাজ করলে এক সময় আপনারা এই পরিমাণ ইনকাম করতে সক্ষম হবেন আশা করি। অনলাইন ইনকাম বিষয়ক সমসাময়িক এরকম আরো পোস্ট পেতে passiondrivefiona ওয়েবসাইট নিয়মিত ভিজিট করতে পারেন।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

passiondrivefiona র নীতিমালা মেনে comment করুন। প্রতিটি comment রিভিউ করা হয়;

comment url