অনলাইন ও অফলাইনে সহজ ৫০টি পার্ট টাইম জব ইন বাংলাদেশ

পার্ট টাইম জব ইন বাংলাদেশ থেকে অনলাইন ও অফলাইনে সহজ কিছু কাজ করে আয় করতে পারেন। এই প্রবন্ধের মাধ্যমে আমরা সেরা ৫০টি জনপ্রিয় অনলাইন ও অফলাইন পার্ট টাইম কাজ সম্পর্কে জানব। এছাড়া এসএসসি পাশে পার্ট টাইম জব বিষয়ে জানব।

পার্ট-টাইম-জব-ইন-বাংলাদেশ

চাকরিজীবি, গৃহিণী, শিক্ষার্থী সহ যে কেউ পার্ট টাইম কাজ করে এখন অর্থনৈতিক স্বচ্ছলতার মুখ দেখছেন। অনলাইন পার্ট টাইম কাজ যেমন সকল শ্রেণীর মানুষকে অতিরিক্ত অর্থ আয়ের সুযোগ এনে দিয়েছে, তেমনি অফলাইনে রয়েছে পার্ট টাইম কাজ করার সুবর্ণ সুযোগ। পোস্ট সূচীপত্র:

পার্ট টাইম জব ইন বাংলাদেশ

নির্ভরযোগ্য পার্ট টাইম জব ইন বাংলাদেশ থেকে আয় করার উপায় জানুন। বর্তমান যুগের দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, লাইফস্টাইল পরিবর্তন ইত্যাদি কারণে মানুষের অর্থের প্রয়োজন বেশি হচ্ছে। এ কারণে মানুষ এখন তাদের মূল পেশার পাশাপাশি এমন কিছু কাজ করতে চান যা তাদের কাজের ফাঁকে বা অবসর সময়ে করে ইনকাম করতে পারবেন।

আজকের ডিজিটাল যুগে অনলাইনে বিভিন্ন প্লাটফর্ম ব্যবহার করে ঘরে বসে কাজ করে উপার্জন করা যায়। আমাদের এই সুযোগগুলোকে যথাযথভাবে কাজে লাগানো উচিত। অনলাইনে একটু ঘাঁটাঘাটি করলেই অনেক ধরনের কাজ সম্পর্কে ধারণা পাওয়া যায়। কোনরকম ইনভেস্টমেন্ট ছাড়া এই সকল উপায় কাজে লাগিয়ে ইনকাম করার বড় সুযোগ রয়েছে।

বিশেষ করে স্টুডেন্টদের জন্য পার্ট টাইম জব অর্থ উপার্জনের দারুন সুযোগ সৃষ্টি করেছে। অনেক সময় শিক্ষার্থীদের বিভিন্ন কারণে অতিরিক্ত টাকার প্রয়োজন হয়। এই অর্থ তারা এখন নিজেরাই ইনকাম করছে এবং নিজেদের চাহিদা মেটাতে পারছে। এছাড়া গৃহিণীরা সংসার সামলানোর পাশাপাশি নিজের অর্থনৈতিক স্বাধীনতা তৈরি করতে পারেন ঘরে বসে পার্ট টাইম কাজ করার মাধ্যমে।

আরো পড়ুনঃ মোবাইলে টাইপিং করে টাকা ইনকাম বিকাশে পেমেন্ট

অনলাইন ও অফলাইনে এমন কিছু সহজ কাজ রয়েছে যা করতে খুব বেশি দক্ষতার প্রয়োজন হয় না, এই সকল কাজ নারীদের ঘরে বসে ইনকামের ভালো উৎস হতে পারে। যেমনঃ মোবাইল অ্যাপের মাধ্যমে ইনকাম, ফেসবুক পেজ থেকে ইনকাম, নিজের তৈরি পণ্য বিক্রি, ছাত্রছাত্রী পড়ানো ইত্যাদি।

শিক্ষার্থী এবং গৃহিণী ছাড়াও অবসরপ্রাপ্ত ব্যক্তি, চাকরিজীবী এবং ছোটখাটো ব্যবসায়ী যারা আছেন তাদেরও অতিরিক্ত আয়ের সুযোগ তৈরি করেছে পার্ট টাইম জব। সঠিক পরিকল্পনা, নিয়মিত সময় ও ধৈর্য নিয়ে কাজ করলে একসময় পার্ট টাইম জব হতে পারে অর্থ উপার্জনের অন্যতম গুরুত্বপূর্ণ উৎস।

নিচে আমরা ধাপে ধাপে বর্তমান সময়ের ৫০টি জনপ্রিয় বাংলাদেশের অনলাইন ও অফলাইন পার্টটাইম জব সম্পর্কে জানব।

অনলাইন পার্ট টাইম জব ইন বাংলাদেশ

বাংলাদেশ থেকে ঘরে বসে পার্ট টাইম জব করে ইনকাম করার ২৫টি অনলাইন কাজ সম্পর্কে এখন আপনাদের জানাবো। দেখুন, পার্ট টাইম জব অনলাইনে প্রচুর রয়েছে। অনলাইন কাজ সম্পর্কে একটু খোঁজখবর রাখলে বুঝতে পারবেন এই অনলাইন প্লাটফর্ম পার্ট টাইম কাজের জন্য কতটা সময়োপযোগী ও উপযুক্ত।

বর্তমানে ইন্টারনেটের প্রসারতার কারণে অনলাইন পার্ট টাইম কাজের বিশাল সম্ভাবনার দ্বার খুলে গিয়েছে। তাই পার্ট টাইম কাজের কোন অভাব নেই শুধু আপনাকে আপনার জন্য সঠিক কাজটি বেছে নিতে হবে।

নিচের আলোচনা থেকে দেখে নিন পার্ট টাইমে করার জন্য আপনার জন্য কোন কাজটি সবচেয়ে বেশি উপযোগীঃ

ফ্রিল্যান্সিংঃ ঘরে বসে ফুল টাইম ও পার্ট টাইম কাজের বিশাল মাধ্যম ফ্রিল্যান্সিং। ফ্রিল্যান্সিং এর নানা ধরনের ছোট বড় কাজ পার্ট টাইম জব হিসেবে করতে পারেন। ফ্রিল্যান্স যেকোনো একটি কাজ শিখে ফাইবার, আপ ওয়ার্ক, ফ্রিল্যান্সার ডটকম এর মত নির্ভরযোগ্য প্ল্যাটফর্মে একজন পার্ট টাইম ফ্রিল্যান্সার হিসেবে নিজের নাম নিবন্ধন করতে পারেন।

আর্টিকেল রাইটিং/ব্লগিংঃ অনলাইনে পার্ট টাইম জব এর আরেকটি জনপ্রিয় এবং সম্মানজনক কাজ হল আর্টিকেল রাইটিং বা ব্লগিং। আপনি নিজের জন্য একটি ব্লগ ওয়েবসাইট খুলে নিয়মিত আর্টিকেল পাবলিশ করার মাধ্যমে ইনকাম করতে পারেন। এছাড়া বিভিন্ন বাংলা/ইংরেজি ওয়েবসাইটে পার্ট টাইমে আর্টিকেল লেখালেখির কাজ করেও ভালো পরিমাণ আয় করা সম্ভব।

কনটেন্ট রাইটিংঃ বর্তমান সময়ের জনপ্রিয় একটি পার্ট টাইম কাজ কনটেন্ট রাইটিং। আপনার যদি লেখালেখিতে দক্ষতা থাকে তাহলে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় পণ্য ও সেবা সম্পর্কিত কন্টেন্ট লিখে আয় করতে পারেন।

কনটেন্ট ক্রিয়েশনঃ ভিডিও তৈরিতে আগ্রহ থাকলে কনটেন্ট ক্রিয়েশনের কাজ করতে পারেন। এজন্য একটি youtube চ্যানেল বা ফেসবুক পেজে নিজের শখ বা পছন্দের বিষয়ের কাজগুলোর ছোট ছোট ভিডিও তৈরি করে আপলোড করতে পারেন। এটি এমন একটি কাজ যা এখন শিক্ষার্থী থেকে শুরু করে গৃহিণী যে কেউ ভিডিও কনটেন্ট তৈরি করে নিয়মিত আয় করছেন।

ট্রান্সলেটিংঃ পার্ট টাইম জব হিসেবে আরেকটি সহজ ও দক্ষতা পূর্ণ জব হলো ট্রান্সলেটিং। আপনি যদি কোন একটি বা একাধিক ভাষায় দক্ষ হন তাহলে একজন ট্রান্সলেটর হিসেবে ঘরে বসে আপনার অবসর সময়ে আপনার বাড়তি ইনকাম শুরু করতে পারেন। ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্ম গুলো এই ধরনের কাজের উপযুক্ত মাধ্যম।

অনলাইন মার্কেটিংঃ পার্ট টাইম জব হিসেবে নানা ধরনের অনলাইন মার্কেটিং এর কাজ করতে পারেন। অনলাইন মার্কেটিং এই যুগের জনপ্রিয় একটি বিপণন কৌশল যেখানে ইন্টারনেট এর সাহায্যে অনলাইন এর মাধ্যমে বিভিন্ন ধরনের কাজ করতে হয়। যেমনঃ এসইও এক্সপার্ট, সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট, বিভিন্ন প্লাটফর্মে গুগল বা মেটার এড রান করা, প্রমোশনাল ভিডিও ও গ্রাফিক্সের কাজ করা ইত্যাদি।

ভিডিও এডিটিংঃ বর্তমানে ভিডিও এডিটিং কাজের ব্যাপক চাহিদা রয়েছে। ভিডিও এডিটিং এমন একটি কাজ যা যে কেউ ঘরে বসে সহজে করে ইনকাম করতে পারেন। এই কাজটি শেখার জন্য কোনরকম প্রাতিষ্ঠানিক কোর্স করার প্রয়োজন নেই। ইউটিউবে ভিডিও এডিটিং সম্পর্কিত ভিডিও সার্চ দিলে পেয়ে যাবেন। এই কাজের জন্য শুধুমাত্র আপনার ইচ্ছা ও আগ্রহই যথেষ্ট।

ওয়েব ডিজাইনিং ও ডেভেলপিংঃ ওয়েব ডিজাইনিং ও ডেভেলপিং এর কাজ বর্তমান সময়ের আরেকটি চাহিদা সম্পন্ন অনলাই্ন জব হিসেবে স্বীকৃত। আপনার যদি কোডিং সম্পর্কে ধারণা থাকে তাহলে ফুল টাইম বা পার্ট টাইম যেকোনোভাবে এই কাজ করে ইনকাম করতে পারেন। এটি এমন একটি দক্ষতা সম্পন্ন কাজ যেখান থেকে ভালো পরিমাণ ইনকাম করার সম্ভাবনা রয়েছে।

প্রোডাক্ট টেস্টিংঃ প্রোডাক্ট প্রোডাক্ট টেস্টিং জব করেও বর্তমানে অনেকে ভালো টাকা ইনকাম করছেন। এক্ষেত্রে আপনাকে কোন প্রতিষ্ঠানের পণ্য গ্রাহক বা ক্রেতার কাছে পৌঁছানোর আগে পণ্যটির বৈশিষ্ট্য ও অন্যান্য সুবিধা অসুবিধা নিয়ে টেস্ট করে প্রতিষ্ঠানে রিভিউ প্রদান করতে হবে। এটিও একটি ফাঁকা সময়ে করার মত সেরা একটি পার্ট টাইম জব হতে পারে।

এসইও এক্সপার্টঃ পার্ট টাইমে করতে পারেন এসইও ( SEO- Search Engine Optimization) এর কাজ। এই কাজের চাহিদা এখন অত্যন্ত বেশি। এসইও সম্পর্কে ভালো ধারণা থাকলে ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসগুলোতে একজন এসইও এক্সপার্ট হিসেবে কাজ খুঁজতে পারেন।

সোশ্যাল মিডিয়া মার্কেটিংঃ ডিজিটাল মার্কেটিং এর একটি গুরুত্বপূর্ণ শাখা সোশ্যাল মিডিয়া মার্কেটিং। সোশ্যাল মিডিয়ার এই যুগে এই কাজটির চাহিদা অত্যন্ত বেশি। এই প্রক্রিয়ায় সাধারনত বিভিন্ন সামাজিক মাধ্যম ব্যবহার করে কোন কোম্পানির পণ্য বা ব্র্যান্ড এর প্রচার করা হয়। মূলতঃ এটি একটি মার্কেটিং কৌশল যেখানে facebook, youtube, লিঙ্ক ডুইন, instagram মত প্ল্যাটফর্ম ব্যবহার করে থাকে।

গ্রাফিক্স ডিজাইনিংঃ গ্রাফিক্স ডিজাইনিং এমন একটি সেক্টর যে কাজের চাহিদা দিন দিন বাড়ছে।গ্রাফিক্স ডিজাইনের যেকোনো কাজ যেমনঃ লোগো ডিজাইন, বিজনেস কার্ড ডিজাইন, সোশ্যাল মিডিয়ার পেজ ও পোস্ট ডিজাই্ন, ব্যানার ডিজাইন ইত্যাদি ভালোভাবে শিখতে পারলে ঘরে বসে থেকে অনলাইন বিভিন্ন প্লাটফর্ম ব্যবহার করে প্রচুর টাকা আয় করা সম্ভব।

ড্রামা/মুভি রিভিউঃ পার্ট টাইম কাজ হিসেবে করতে পারেন দেশ-বিদেশের জনপ্রিয় ড্রামা বা মুভি রিভিউ এর কাজ। এজন্য জনপ্রিয় তুর্কি বা ইরানি ড্রামা গুলো বাছাই করতে পারেন। ফেসবুক পেজ বা youtube চ্যানেল খুলে রিভিউ প্রদান করে মনিটাইজেশন এবং ব্র্যান্ড স্পনসরশীপ এর মাধ্যমে ইনকাম করতে পারেন।

ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টঃ ভার্চুয়াল assistant এমন একটি কাজ যে কাজটি আপনি ঘরে বসে ইন্টারনেট ব্যবহার করে বিশ্বের যে কোন প্রতিষ্ঠান বা ব্যক্তির হয়ে করতে পারেন। এই কাজে সাধারণত ক্লায়েন্টের হয়ে ইমেল পড়া ও উত্তর দেওয়া, মিটিং সিডিউল তৈরি করা, প্রতিষ্ঠানের হয়ে গ্রাহকদের যেকোনো প্রশ্নের উত্তর দেওয়ার, সোশ্যাল মিডিয়ার পেজ পরিচালনা করা, ভ্রমণ সিডিউল তৈরি করা ইত্যাদি কাজ করতে হয়।

ক্যাপচা টাইপিংঃ কোন কাজ না জানলে করতে পারেন ক্যাপচা টাইপিং জব। এই কাজের জন্য বিশেষ কোনো জ্ঞান এবং দক্ষতার প্রয়োজন হয় না। আপনি সহজলভ্য এই সাধারণ কাজটি করে ঘরে বসে ইনকাম শুরু করতে পারেন।

এফিলিয়েট মার্কেটিংঃ পার্ট টাইম জব এর জন্য এফিলিয়েট মার্কেটিং সেরা। যেকোনো পণ্য প্রচার করে বিক্রি করার মাধ্যমে ইনকাম করাকে এফিলিয়েট মার্কেটিং বলে। এই কাজ করে বর্তমানে অনেকেই মাসে ভালো টাকা ইনকাম করছেন, চাইলে আপনিও পারবেন যদি আপনার একটি জনপ্রিয় ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল ও ব্লগ ওয়েবসাইট থাকে।

অ্যাড দেখা বা এডে ক্লিক করাঃ যাদের অনলাইন কাজের কোনরকম অভিজ্ঞতা নেই তাদের জন্য সেরা একটি বিকল্প হল এ্যাড দেখা বা এড এ ক্লিক করে ইনকাম। শিক্ষার্থী থেকে শুরু করে গৃহিণী সহজেই দিনের অল্প কিছু সময় দিয়ে নিজের জন্য ছোটখাটো ইনকাম শুরু করতে পারেন।

অনলাইন টিউটরিংঃ অনলাইন টিউটরিং আরেকটি বাংলাদেশের জনপ্রিয় ফুলটাইম ও পার্ট টাইম জব। আপনার যদি নির্দিষ্ট কোন বিষয়ে ভালো জ্ঞান থাকে তাহলে অনলাইনে মাধ্যমে ছাত্র-ছাত্রীদের শিক্ষাদানের মাধ্যমে ইনকাম করতে পারেন।

স্ক্রিপ্ট রাইটিংঃ বর্তমান সোশ্যাল মিডিয়ার যুগে পন্য বা সেবার প্রচার ও প্রসারের জন্য ওই পণ্য বা সেবা সম্পর্কে ক্রেতা আকর্ষণের জন্য আকর্ষণীয় ও মানসম্মত স্ক্রিপ্ট লেখার প্রয়োজন হয়। চাইলে আপনিও এই কাজটি করতে পারেন যদি আপনারা লেখালেখির হাত ভালো থাকে।

ডাটা এন্ট্রিঃ সহজ এবং জনপ্রিয় কাজ হল ডাটা এন্ট্রির কাজ। কপি পেস্ট করা, যেকোনো তথ্যকে ডিজিটাল ফরমেটে সংরক্ষণ করা, অডিও ফাইল লেখায় রূপান্তর করা, পিডিএফ ফাইল মাইক্রোসফট ওয়ার্ড ও এক্সেল রাখা ইত্যাদি কাজ ডাটা এন্ট্রি জবে করতে হয়। খুব সাধারণ এই সকল কাজ যে কেউ পার্ট টাইম জব হিসেবে করতে পারেন।

ফরম ফিলাপ বা ফিলিং করাঃ ফরম ফিলাপ বা ফিলিং করা এমন একটি কাজ যা আপনি অনলাইন বা অফলাইন যে কোন মাধ্যম করতে পারেন। সাধারণত অফলাইনে সশরীরে উপস্থিত থেকে যেকোনো ধরনের ফর্ম ফিলাপ এর কাজ অনেকেই করে থাকেন। যেমনঃ যেকোনো পরীক্ষার জন্য শিক্ষার্থীদের ফরম পূরণ করে দেওয়া, চাকরির ফরম বা আবেদনপত্র পূরণ করে দেওয়া, সরকারি বিভিন্ন ধরনের সেবা বিষয়ক ফরম পূরণ ইত্যাদি। অনলাইনে নানা ধরনের পিডিএফ ফরম ফিলাপ সহ একই কাজ দূরে থেকেও অনলাইনে এর মাধ্যমে করে দিয়ে ইনকাম করা যায়।

অনলাইন ফটোগ্রাফিঃ নিজের ছবি তোলার দক্ষতা কাজে লাগিয়ে ইনকাম করতে পারলে কেমন হয়? হ্যাঁ, এখন আপনিও আপনার শখের ফটোগ্রাফি দিয়ে ইনকাম করতে পারেন। কাজটি খুবই সহজ, শুধুমাত্র আপনার মোবাইলে তোলা ইউনিক ও আকর্ষণীয় ছবি ও ভিডিও স্টক ফটোগ্রাফি ওয়েবসাইটে আপলোড করে ইনকাম করতে পারেন।

অনলাইন সমীক্ষাঃ পার্ট টাইম জব হিসেবে অনলাইন সমীক্ষায় অংশ নিতে পারেন। বিভিন্ন প্রতিষ্ঠান তাদের পণ্য টেস্ট করা, পণ্য ও সেবার মান যাচাইয়ের জন্য অনলাইন সমীক্ষা চালিয়ে থাকে। এই ধরনের অনলাইন সার্ভে ঘরে বসে থেকে খুব অল্প সময়ে সম্পন্ন করে উপার্জন করা যায়।

অফলাইন পার্ট টাইম জব ইন বাংলাদেশ

অফলাইন পার্ট টাইম জব বাংলাদেশে এখন টাকা আয় করার নতুন নতুন নানা ধরনের কর্মক্ষেত্র তৈরি হয়েছে। শিক্ষিত, অল্প শিক্ষিত যে কোন মানুষ অফলাইন পার্ট টাইম জব করে অতিরিক্ত আয়ের রাস্তা তৈরি করছেন। অফলাইনের কাজের চাহিদার সাথে সাথে বিভিন্ন সেক্টরে কাজের সুযোগও সৃষ্টি হচ্ছে।

আরো পড়ুনঃ দিনে অন্তত ৫০ থেকে ১০০ টাকা ইনকাম করুন ১৫টি সঠিক উপায়

অফলাইনে পার্টটাইম কাজগুলো সাধারণত বাসার বাইরে থেকে নির্দিষ্ট সময় মেনটেন করে সম্পন্ন করতে হয়। যদিও অনেকের জন্য অফলাইনে কাজ করা কঠিন হলেও যেহেতু এখানে বাড়তি আয় সুযোগ রয়েছে তাই নিজের দক্ষতা ও যোগ্যতা অনুযায়ী অনেকেই এখন অফলাইন পার্টটাইম কাজকে গুরুত্ব দিচ্ছেন। এর ফলে দিন দিন পার্ট টাইম জব মার্কেট বৃদ্ধি পাচ্ছে। 

নিচে আপনাদের জন্য বেশ কয়েকটি জনপ্রিয় অফলাইন কাজের তালিকা দেয়া হলো। এ বিষয়ে বিস্তারিত আরো গাইডলাইন পাওয়ার জন্য আপনারা Bdjobs.com ওয়েবসাইট ভিজিট করতে পারেন।  

  • যে কোন অফিস জব
  • অফলাইন ডাটা এন্ট্রি জব
  • হোম টিউটরিং করা
  • নেটওয়ার্ক মার্কেটিং এর কাজ
  • গিফট আইটেম মেকিং এর কাজ
  • অনুবাদকের কাজ
  • পার্ট টাইম রাইডার এর কাজ, যেমনঃ উবার
  • ইভেন্ট ম্যানেজমেন্ট এর কাজ
  • কল সেন্টার জব
  • বিউটি কেয়ার/সেলুন এর কাজ
  • টুরিস্ট গাইড হিসেবে পার্ট টাইম জব
  • অফিস বা শোরুম গুলোতে রিসিপশনিস্ট এর কাজ
  • পোশাক ডিজাইনার হওয়া
  • ইলেকট্রিশিয়ান এর কাজ
  • আইটি/সফটওয়্যার এক্সপার্ট এর কাজ
  • কাস্টমার সার্ভিস বা কাস্টমার কেয়ার জব
  • কোচিং সেন্টার এ চাকরি
  • বিভিন্ন মিডিয়া কোম্পানিতে জব
  • গান বা বাদ্যযন্ত্র শেখানোর শিক্ষক
  • কেক পেস্ট্রি বা বেকারি আইটেম বানানোর কাজ

পার্ট টাইম জব কি

পার্ট টাইম জব এমন এক ধরনের চাকরি যেখানে কোন কর্মী খন্ডকালীন সময়ের জন্য নিয়োগ প্রাপ্ত হয়ে নির্দিষ্ট কার্যসম্পাদনের বিনিময়ে অর্থ উপার্জন করে। সাধারণ চাকরির নিয়মে যেমন কোন কর্মী কোন প্রতিষ্ঠান বা অফিসের জন্য পূর্ণকালীন সময়ের জন্য নিয়োগ প্রাপ্ত হন, পার্ট টাইম জবের ক্ষেত্রে সময় অনেকটাই নমনীয়। এখানে ব্যক্তি তার সুবিধা জনক সময়ে কাজ করে থাকেন।

অনলাইন এবং অফলাইন দুইটি মাধ্যমে পার্ট টাইম জব করার সুবিধা রয়েছে। অফলাইনে সাধারণত সপ্তাহে ২৫ ঘন্টা বা ৩০ ঘণ্টার মতো কাজ করলেই হয় অথবা অনেক ক্ষেত্রে এর চেয়ে কম। তবে অফলাইনের চেয়ে অনলাইনে পার্ট টাইম জব এর কিছুটা বাড়তি সুবিধা রয়েছে। কারণ অনলাইনে পার্ট টাইম জবে ঘরে বসে কাজটি সম্পন্ন করা যায়, 

অর্থাৎ কাজের জন্য বাইরে যাওয়ার প্রয়োজন হয় না। আবার নিজের সুবিধামতো সময়ে কাজ করা যায়। অর্থাৎ এই পদ্ধতিতে ব্যক্তি কার্যসম্পাদনের পূর্ণ স্বাধীনতা ভোগ করেন। পার্ট টাইম জব সাধারণত শিক্ষার্থী, গৃহিণী, বেকার যুবক, অবসরপ্রাপ্ত ব্যক্তির জন্য উপযুক্ত, এই ব্যবস্থায় তারা নিজের জন্য কিছুটা ইনকাম করার সুযোগ পান।
 
এছাড়া যারা চাকরি বা ছোটখাটো ব্যবসার পাশাপাশি অতিরিক্ত অর্থ উপার্জনের জন্য পার্ট টাইম জব করার আগ্রহ পোষণ করেন। তাদের জন্য অনলাইন এবং অফলাইন দুটি উপায়ে বাড়তি ইনকামের সুযোগ প্রদান করে পার্ট টাইম জব।

পার্ট টাইম জব কিভাবে শুরু করবেন

ঘরে বসে পার্ট টাইম জব কিভাবে শুরু করবেন এ বিষয়ে অনেকে দ্বিধা দ্বন্দ্বে থাকেন। কোন কাজ কোথা থেকে কিভাবে শুরু করলে কাজ করার প্রক্রিয়া সহজ হবে তা অনেকেই বুঝতে পারেন না। এজন্য টাকা উপার্জন এর ক্ষেত্রেও তারা পিছিয়ে পড়েন।

প্রিয় পাঠক, আর্টিকেলে এই অংশে আমরা আপনাদের জানাবো পার্ট টাইম জব কিভাবে শুরু করবেন এবং কি কি বিষয়ের প্রতি খেয়াল রেখে কাজটি করলে দ্রুত সফল হবেন। সুবিধার কথা হল, ডেস্কটপ বা ল্যাপটপ না হলেও চলবে, হাতে থাকা মোবাইল দিয়ে ইনকাম করতে পারবেন। তাহলে চলুন নিচের অংশটি পড়ে জেনে নিন পার্ট টাইম জব শুরু করার জন্য কি কি ধাপ অনুসরণ করতে হবে এ বিষয়ে-

নিজের দক্ষতা বাছাই করুনঃ পার্টটাইম কাজ শুরু করার আগে কাজ করার আগ্রহ ও দক্ষতা সাবধানতার সাথে বিবেচনা করুন। অর্থাৎ আপনার দক্ষতার ভিত্তিতে কোন একটি নির্দিষ্ট নিশ প্রথমে সিলেক্ট করুন। অনেক সময় কোন কাজে দক্ষ না হলেও এমন দেখা যায় কোন একটি কাজ সম্পর্কে জানার আগ্রহ এবং ইচ্ছা রয়েছে, তাহলে আপনার ইচ্ছা এবং আগ্রহকে প্রাধান্য দিয়ে নির্দিষ্ট বিষয় বেছে নিন।

আরো পড়ুনঃ কাজ না করে ইনকাম বিকাশে প্রতিদিন পেমেন্ট নিন

লক্ষ্য স্থির করুনঃ পার্ট টাইম জব যদিও আপনার মূল পেশা নয় তবুও আপনাকে এই কাজে সফল হওয়ার জন্য কাজ শেখা ও শুরু করার সুনির্দিষ্ট লক্ষ্য ঠিক করুন। নির্দিষ্ট সময়ের মধ্যে লক্ষ্য পূরণের জন্য মাইন্ডসেট ও টাইম সেট যথাযথভাবে করুন, যা নির্দিষ্ট সময়ে কাজ শুরু করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

কাজ শুরু করুনঃ এই পর্যায়ে আপনি কাজটি শুরু করতে পারেন। আপনি যদি ফ্রিল্যান্সিং কোন সেক্টরে কাজ করতে চান তাহলে ধীরে ধীরে বিভিন্ন ফ্রিল্যান্সিং সাইটে ঠিকঠাক মতো প্রোফাইল তৈরি করুন এবং কাজের নমুনা প্রকাশ করুন। নতুনদের জন্য ফাইবার প্ল্যাটফর্ম গুড অপশন।

কাজের সময় নির্ধারণ করুনঃ পার্ট টাইম জব যেহেতু দিনের কোন একটি নির্দিষ্ট সময়ে সম্পন্ন করার সুযোগ রয়েছে তাই আপনি আপনার সুবিধা এবং আপনার মূল কাজের ব্যাঘাত না ঘটিয়ে একটি নির্দিষ্ট সময় নির্ধারণ করে নিন। এক্ষেত্রে চাইলে আপনি সময়কে বিভিন্ন ভাগে ভাগ করে নিলে কাজটি নির্বিঘ্নে করতে পারবেন।

ধৈর্য এবং প্রচেষ্টা সফলতার মূলঃ আপনি কাজটি শুরু করলেই যে সফল হবেন এমনটা নয়। অনলাইনে পার্টটাইম কাজ করে ইনকাম করার জন্য অবশ্যই আপনাকে ধৈর্য ধরতে হবে। প্রথম দিকে হয়তো ইনকাম কম হতে পারে তবে লেগে থাকলে এবং অভিজ্ঞতা অর্জন করলে এক সময় আপনি পার্ট টাইম জব থেকেও ভালো পরিমাণ ইনকাম করতে পারবেন। এখানে ধৈর্য এবং ধারাবাহিকতা এই দুইয়ের সমন্বয় সফল হওয়ার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

ঘরে বসে অনলাইন পার্ট টাইম জব

ঘরে বসে থেকে অনলাইনে পার্ট টাইম জব করার অসংখ্য কাজ রয়েছে। দক্ষ, অদক্ষ যেকোনো কাজ পার্ট টাইমে করে অনলাইন থেকে ইনকাম করা যায়। যদিও দক্ষতা পূর্ণ কাজের চাহিদা ও মূল্য অনেক বেশি তাই উপার্জনের পরিমাণও বেশি। তবে আপনি যদি শুধুমাত্র নিজের হাত খরচের টাকা উঠাতে চান তাহলে সহজ ও সাধারণ কিছু কাজ বাছাই করতে পারেন।

আপনাদের সুবিধার্থে বর্তমান সময়ের বাংলাদেশের জনপ্রিয় ঘরে বসে অনলাইন পার্ট টাইম জব এর তালিকা নিচে দেওয়া হলঃ

  • ডিজিটাল মার্কেটিং
  • অ্যাফিলিয়েট মার্কেটিং
  • ফ্রিল্যান্সিং
  • গ্রাফিক ডিজাইনিং
  • ডাটা এন্ট্রি
  • ইউটিউবিং
  • কন্টেন্ট রাইটিং
  • ব্লগিং
  • অনলাইন টিউটরিং ও অনলাইন কোর্স বিক্রি
  • ড্রপ শিপিং
  • অনলাইন সার্ভে পূরণ
  • অ্যাপস/ওয়েবসাইট টেস্ট করা
  • ভিডিও দেখা
  • গেম ও কুইজ খেলা

স্টুডেন্টদের জন্য পার্ট টাইম জব 2026

বর্তমান সময়ে স্টুডেন্টদের জন্য পার্ট টাইম জব এর বিশাল দুয়ার খোলা রয়েছে। আপনি যদি শিক্ষার্থী হয়ে নিজের অবসর সময়ে কাজ করে ইনকাম করতে চান, কিন্তু পার্ট টাইম জব সম্পর্কে কোনোরকম আইডিয়া নেই আর্টিকেলের এই অংশটি আপনার জন্য। স্টুডেন্টদের জন্য পার্ট টাইম অনলাইন জব প্রবন্ধের সাথে সাথে,

এখন আমরা আপনাদের সাথে এমন একটি অ্যাপ এর সাথে পরিচয় করে দিব যে অ্যাপের মাধ্যমে আপনারা বিভিন্ন টাইপের পার্ট টাইম জব বিষয়ে গাইডলাইন পেয়ে যাবেন।

 অ্যাপটির নাম Online Jobs Students.

এই অ্যাপটি ডাউনলোড করলে আপনি পড়ালেখার সাথে সাথে অতিরিক্ত অর্থ উপার্জনের জন্য পার্ট টাইম ছোট ছোট কাজ শিখতে পারবেন তেমনি পরবর্তীতে দীর্ঘমেয়াদে আপনার ক্যারিয়ার গড়ার উপযুক্ত কাজ বাছাই করার সঠিক দিক নির্দেশনা পাবেন।

এই অ্যাপটি আপনার মোবাইলের গুগল প্লে স্টোরে নাম লিখে সার্চ দিলে পেয়ে যাবেন। অ্যাপটি মূলত ছাত্র-ছাত্রীদের পার্ট টাইম জবের বিষয়ে গাইড দেওয়ার জন্য ডিজাইন করা হয়েছে। শিক্ষার্থীদের জন্য অনলাইনে অর্থ উপার্জন প্রক্রিয়া সহজ করার উদ্দেশ্যে এই অ্যাপে ৭৫ এর বেশি জব বিষয়ক আইডিয়া পেয়ে যাবেন। শুধু তাই নয় এই অ্যাপে ফ্রিল্যান্সিং থেকে শুরু করে প্যাসিভ ইনকাম কিভাবে শুরু করবেন এ বিষয়ে বিস্তারিত ধারণা পাবেন।

কল সেন্টারে পার্ট টাইম জব

কল সেন্টারে পার্ট টাইম জব এখন তরুণ তরুণীদের মধ্যে বেশ জনপ্রিয়। শিক্ষার্থীরা এখন পড়াশোনার পাশাপাশি নিজের একটি আয়ের উৎস তৈরি করতে চান। এক্ষেত্রে পার্টটাইম জব শিক্ষার্থীদের মধ্যে সবচেয়ে জনপ্রিয় ও নিরাপদ টাকা ইনকামের মাধ্যম। আর কল সেন্টারে পার্ট টাইম জব এর চাহিদা তরুণদের মধ্যে ইদানিংকালে বেশি দেখা যায়।

বাংলাদেশের টেলিযোগাযোগ সেক্টর সহ বিভিন্ন নামিদামি কোম্পানি ও প্রতিষ্ঠান তাদের সেবা গ্রাহকদের কাছে সূনিপুণভাবে পৌঁছানোর জন্য কল সেন্টার বিভাগ তৈরি করেন। কল সেন্টার মূলতঃ টেলিফোন এর মাধ্যমে ক্রেতা বা গ্রাহকদের মধ্যে তথ্য আদান প্রদান সহ নানা ধরনের সমস্যার সমাধান নিয়ে কাজ করেন। মূলত এটি একটি কোন প্রতিষ্ঠানের সেবা কেন্দ্র নামে পরিচিত।

কল সেন্টারে চাকরি করার জন্য একজন এজেন্টকে প্রযুক্তিগত ও যোগাযোগ দক্ষতার সহজাত ক্ষমতা থাকতে হবে। সাথে অবশ্যই কথা বলার ধরন সুন্দর ও অমায়িক হতে হবে। সাধারণভাবে কল সেন্টার এজেন্ট কোনো প্রতিষ্ঠানের কাস্টমারদের সাথে যোগাযোগ করার একজন প্রথম সারির সরাসরি প্রতিনিধি।

একজন কল সেন্টার এজেন্টকে আউটগোয়িং ও ইনকামিং কল হ্যান্ডলিং করা সহ গ্রাহকদের যে কোন সমস্যার সমাধান দেওয়া, প্রযুক্তিগত সহায়তা প্রদান করা সহ আরো নানা ধরনের কাজ করতে হয়। কল সেন্টারে পার্টটাইম জব হোল্ডারদের বেতন সাধারণত সর্বনিম্ন ১০ হাজার থেকে ১৫ হাজার টাকা বা এর বেশি হতে পারে।

পার্ট টাইম জব ঢাকা মোহাম্মদপুর, রাজশাহী সহ সকল জেলা

পার্ট টাইম জব ২০২৬ ঢাকা মোহাম্মদপুর, রাজশাহী সহ বাংলাদেশের সকল জেলা শহরের জন্য প্রায় নিয়মিত বিজ্ঞপ্তি প্রকাশ হতে থাকে। আপনি বাংলাদেশের যে জেলা শহরে থাকুন না কেন পার্ট টাইম চাকরি সহজেই খুঁজে পেতে পারেন। কারণ প্রতিটি শহর অঞ্চলে নানা সেক্টরে খন্ডকালীন লোক নিয়োগ হতে থাকে।

জেলাভিত্তিক পার্ট টাইম জব খোঁজার জন্য বাংলাদেশের জনপ্রিয় অনলাইন জব পোর্টাল bdjobs.com ওয়েবসাইটটি নিয়মিত ভিজিট করতে পারেন। এছাড়া বিভিন্ন ধরনের ফেসবুক গ্রুপ, হোয়াটসঅ্যাপ গ্রুপ, লিঙ্কডুইন লিঙ্ক এর মত সোশ্যাল মিডিয়ায় একটিভ থাকলে পার্ট টাইম কাজের ব্যাপারে খোঁজখবর পেতে পারেন।

আরো পড়ুনঃ ১২টি সেরা ডিপোজিট ছাড়া বোনাস সাইট বাংলাদেশ

আপনি যে জেলা শহরে থাকেন সেই জায়গার স্থানীয় দৈনিক বা সাপ্তাহিক পত্রিকায় নিয়মিত চোখ বুলাতে পারেন। এছাড়া স্থানীয় অনলাইন জব পোর্টালগুলো এক্ষেত্রে আপনার সঠিক ইনফরমেশন দিতে পারে।

আবার আবার সেলসম্যান, ডেলিভারি বয়, বিউটি পার্লার অ্যাসিস্ট্যান্ট এর মত পার্ট টাইম জব গুলোর জন্য আপনার শহরের উপযুক্ত জায়গায় ব্যক্তিগতভাবে পার্ট টাইম জবের জন্য চেষ্টা করতে পারেন।

এস এস সি পাশে পার্ট টাইম জব

এসএসসি পাশ করে অনেকেই পার্ট টাইম জব করতে চান। নিজের হাত খরচ চালানো বা পরিবারের আর্থিক সহায়তা করার জন্য এসএসসি পাস করার পর অনেকে পার্ট টাইম কাজে যোগদান করেন। আপনাদের মধ্যে অনেকেই হয়তো এসএসসি পাস করার পর কোন পার্ট টাইম কাজ করতে চান কিন্তু এসএসসি পাশে কি ধরনের পার্ট টাইম জব করা যাবে এ বিষয়ে ঠিকমতো জানেন না।

আপনি যদি এসএসসি/সমমান পাস করা কোন ব্যক্তি হয়ে থাকেন এবং পার্ট টাইম কাজ খুঁজছেন তাহলে নিচের তালিকাটি দেখে নিন। আপনি ঢাকা, রাজশাহী, খুলনা সহ বাংলাদেশের সকল জেলায় এসএসসি পাশে এই ধরনের পার্ট টাইম জব করতে পারবেন।

এসএসসি পাস করার পর আপনি ঘরে বসে অনলাইনে নানা ধরনের কাজ করতে পারেন। যেমনঃ ডাটা এন্ট্রির কাজ, ক্যাপচা টাইপিং করা, অনলাইনে মোবাইলে গেম খেলা, নিজের ফেসবুক পেজে ভিডিও আপলোড করা ইত্যাদি।

অফলাইনে যে সকল কাজের সুযোগ রয়েছে তা হলোঃ

  • অফিস সহকারী
  • অপারেটর
  • ডেলিভারি বয়
  • সেলসম্যান
  • কিছু ক্ষেত্রে কল সেন্টারের কাজ
  • অনেক এনজিও আছে যারা এসএসসি পাশে নিয়োগ দিয়ে থাকে
  • রাইডার
এই ধরনের পার্টটাইম কাজগুলো দৈনিক পত্রিকার সহ অনলাইন নিউজ পোর্টালগুলোতে নিয়মিত প্রকাশ করা হয়। এ ছাড়া কিছু সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান তাদের ওয়েবসাইটের মাধ্যমেও চাকরির তালিকা প্রকাশ করে থাকেন।

লেখকের মতামত

প্রিয় পাঠক, পার্ট টাইম জব ইন বাংলাদেশ বিষয়ে আজকের আর্টিকেলে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করেছি। আপনি যদি অনলাইন বা অফলাইনে যেকোনো মাধ্যমে পার্টটাইম কাজ করে উপার্জন করতে চান তাহলে আজকের আর্টিকেল থেকে বিস্তারিত গাইডলাইন পেয়ে যাবেন আশা করি। এখানে আমরা সময়োপযোগী ৫০টি অনলাইন ও অফলাইন পার্ট টাইম কাজ সম্পর্কে জানিয়েছি।

আপনি যদি সঠিক উপায়ে আপনার জন্য উপযুক্ত কাজ বাছাই করে শুরু করেন তাহলে ঘরে বসে অতিরিক্ত আয়ের পথ তৈরি করতে পারবেন আশা করি। অনলাইন ইনকাম বিষয়ক সমসাময়িক এই ধরনের আরো আর্টিকেল পড়তে passiondrivefiona.com ওয়েবসাইট নিয়মিত ভিজিট করতে পারেন।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

passiondrivefiona র নীতিমালা মেনে comment করুন। প্রতিটি comment রিভিউ করা হয়;

comment url