১০টি সেরা ফ্রি অনলাইন জব বাংলাদেশ, ঘরে বসে উপার্জনের জনপ্রিয় মাধ্যম
ফ্রি অনলাইন জব বাংলাদেশ, সবার জন্য উন্মুক্ত ঘরে বসে অনলাইন আয়ের বিশ্বস্ত ও নিরাপদ মাধ্যম। এই প্রবন্ধে আমরা বর্তমান সময়ের সেরা ১০টি ফ্রি অনলাইন জব বিষয়ে জানব। সাথে জানব, মেয়েদের জন্য অনলাইন জব বাংলাদেশ বিষয়ে।
প্রচুর মানুষের মধ্যে এখন বাড়িতে থেকে অনলাইনে ফ্রি কাজ বা চাকরি করার মাধ্যমে ইনকাম করতে বেশি আগ্রহ দেখা যায়। কারণ দক্ষ হলে পার্ট টাইম বা ফুল টাইম যে কোন ভাবে উপার্জন শুরু করা যায়। তাই আপনিও যদি ফ্রি অনলাইন জব বাংলাদেশ বিষয়ে আগ্রহী থাকেন তাহলে আজকের আর্টিকেলটি আপনার জন্য। পোস্ট সূচীপত্রঃ
ফ্রি অনলাইন জব বাংলাদেশ
ফ্রি অনলাইন জব বাংলাদেশ বলতে অনলাইন ভিত্তিক এমন কিছু ফ্রি কাজ বা চাকরি বোঝায় যা বাংলাদেশ থেকে ঘরে বসে ইন্টারনেটের সাহায্যে করে টাকা ইনকাম করা যায়। বর্তমান সময়ের দুর্মূল্য চাকরির বাজারে স্বস্তি নিয়ে এসেছে ফ্রি অনলাইন জব গুলো। বিশেষ কিছু কাজে দক্ষতা থাকলে বিভিন্ন অনলাইন প্লাটফর্ম/ই-কমার্স সাইটে দক্ষতা অনুযায়ী কাজ করে সরাসরি ডলার উপার্জন করা যায়।
আবার সারা পৃথিবীব্যাপী যেকোন কোম্পানির সাথে চাকরির জন্য সরাসরি চুক্তিবদ্ধ হওয়া যায়। অর্থাৎ এখন আর দেশের বাইরের কোন কোম্পানিতে ভালো বেতনে চাকরির জন্য বিদেশে পাড়ি জমাতে হবে না। বাংলাদেশ থেকে ঘরে বসে করতে পারবেন। দেশি-বিদেশি বিভিন্ন কোম্পানিতে প্রচুর জব সেক্টর তৈরি হয়েছে যা দূরবর্তী জায়গা থেকে করা যায়। সাধারণত এই ধরনের চাকরি বা কাজকে রিমোট জব বলা হয়।
আরো পড়ুনঃ সেরা ১০টি মাসে লাখ টাকা আয় করার উপায়
তাই এখন আর চাকরির জন্য বাইরে দৌড়াদৌড়ি না করে বুদ্ধিমান মানুষ মাত্রই আকর্ষণীয় এই উপায় গুলো ব্যবহার করে অনলাইনে ডেইলি ইনকামের পথ তৈরি করছেন। সবচেয়ে বড় কথা অনলাইনে যে কোন জব বা কাজ করে প্রচুর টাকা আয় করার সম্ভাবনা থাকে। দক্ষতা ও অভিজ্ঞতা বাড়লে সেই হারে আয় বৃদ্ধি পায়। আপনাদের মনে প্রশ্ন আসতে পারে, চাইলেই কি অনলাইনে ফ্রি জব করে ইনকাম করা সম্ভব?
হ্যাঁ সম্ভব, যদি নির্ভরযোগ্য ও স্বীকৃত অনলাইন প্লাটফর্ম কিংবা জব মার্কেটে চাহিদা সম্পন্ন কোন কাজে আপনি দক্ষ ও যোগ্য হন তাহলে এই ধরনের জব পাওয়া কঠিন কিছু নয়। তাই প্রতিদিন চাকরির জন্য ইন্টারভিউ দিতে দিতে চাকরি না পেয়ে হা হুতাশ না করে, নিজের স্কিল বৃদ্ধির দিকে নজর দিন। একসময় বড় বড় কোম্পানির বড় বড় কাজ আপনার পেছনে ছুটবে।
চলুন তাহলে নিচের আলোচনা থেকে জেনে নেওয়া যাক সেরা ১০টি ফ্রি অনলাইন জব বাংলাদেশ সম্পর্কে বিস্তারিতঃ
ফ্রিল্যান্সিং
ফ্রি অনলাইন জব বাংলাদেশ থেকে অর্থ উপার্জনের একটি সেরা মাধ্যম হলো ফ্রিল্যান্সিং। অনলাইন থেকে ইনকাম বলতে আমরা সাধারণত ফ্রিল্যান্সিং বুঝে থাকি। ছোট বড় বিভিন্ন রকমের ফ্রিল্যান্স কাজ রয়েছে যেগুলো করার মাধ্যমে ইনকাম করা যায়। সাধারণত ফ্রিল্যান্স কাজ করার সময় নমনীয় থাকে, অর্থাৎ এখানে নির্দিষ্ট কোন সময়ের ধরা বাধা নিয়ম নেই।
দিন বা রাত ব্যক্তির সুবিধা অনুযায়ী যে কোন সময় ফ্রিল্যান্স কাজ করার সুযোগ থাকে। আবার কোন ব্যক্তি নিজের মেধা ও আগ্রহ বুঝে নিজের জন্য কাজ বাছাই করতে পারে। এজন্য ফ্রিল্যান্সিংকে মুক্ত পেশা বলা হয়।
এছাড়া বিনা ইনভেস্টমেন্ট বা কোনরকম টাকা-পয়সা খরচ করা ছাড়া এই সেক্টর থেকে ভালো পরিমান অর্থ আয় করা যায় বলে, বর্তমান তরুণ সমাজের কাছে ফ্রিল্যান্সিং একটি গ্রহণ যোগ্য ও জনপ্রিয় টাকা উপার্জনের উপায় হিসেবে বিবেচিত।
ফ্রিল্যান্সিং কাজের মধ্যে জনপ্রিয় কিছু কাজ হল- ওয়েব ডেভেলপমেন্ট ও ডিজাইন, গ্রাফিক্স ডিজাইন, ডিজিটাল মার্কেটিং, ব্লগিং, কন্টেন্ট রাইটিং, ভিডিও এডিটিং, ডাটা এন্ট্রি ইত্যাদি।
ফাইবার, আপ ওয়ার্ক, ফ্রিল্যান্সার ডটকম, পিপল পার আওয়ার, গুরু ডট কম হল বিখ্যাত কয়েকটি ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস।
অনলাইন টিউটরিং
ঘরে বসে ফ্রি অনলাইন জব এর আরেকটি জনপ্রিয় ক্যাটাগরি অনলাইন টিউটোরিং। বর্তমান সময়ে এটিও একটি অনলাইন থেকে ফ্রিতে টাকা উপার্জনের সেরা মাধ্যম। এক্ষেত্রে নিজের বিষয় অনুযায়ী পড়ানোর জ্ঞান কাজে লাগিয়ে অনলাইনের মাধ্যমে ছাত্র-ছাত্রী পড়িয়ে অর্থ উপার্জন করা যায়। ইংরেজি, অংক, বিজ্ঞান থেকে শুরু করে যেকোনো বিষয়ে পড়াতে পারেন।
তাছাড়া এখন শুধু নির্দিষ্ট সাবজেক্ট নয় বরং কোডিং শেখানো, বেকিং ক্লাস, রান্নার ক্লাস, ক্রাফটিং, ডিজাইনিং ইত্যাদি বিষয়গুলো ইন্টারনেটের মাধ্যমে ছাত্র-ছাত্রী খুঁজে পড়ানো যায়। এমনকি ফ্রিল্যান্সিং এর কিছু কাজ অনলাইন টিউটোরিয়াল এর মাধ্যমে শেখা যায়। কারণ অনেকেই এখন বাড়িতে থেকে এই সকল কাজ অনলাইনে এর মাধ্যমে শিখতে আগ্রহ বোধ করেন। তাই পড়ানোর আগ্রহ অনুযায়ী ছাত্রছাত্রী পাওয়া কঠিন কোন ব্যাপার না।
কিছুদিন আগেও হোম টিউটোরিং বা কোচিং ব্যবসার মাধ্যমে ছাত্র ছাত্রী পড়ানো প্রচুর জনপ্রিয় ছিল। তবে বর্তমান সময়ে google মিট বা ঝুম অ্যাপ এর মাধ্যমে ঘরে বসে সারা বিশ্বের ছাত্র-ছাত্রীদের পড়ানোর সুযোগ তৈরি হয়েছে। একই সময়ে প্রচুর ছাত্র ছাত্রী পড়ানোর সুযোগ থাকায় বর্তমানে এটি একটি জনপ্রিয় পেশা হয়ে দাঁড়িয়েছে। এছাড়া এই উপায়ে পড়ানোর জন্য কোনরকম স্থান বা জায়গার প্রয়োজন হয় না। সেই তুলনায় ইনকাম অনেক বেশি।
কনটেন্ট রাইটিং
কাস্টমার সাপোর্ট এক্সিকিউটিভ
ভার্চুয়াল এসিস্ট্যান্ট
পেজ মডারেটর
বর্তমান সময়ে বিভিন্ন অনলাইন ব্যবসায়িক ফেসবুক পেজ বা সোশ্যাল মিডিয়া পেজ এর জন্য লোক নিয়োগ দেওয়া হয়। ঘরে বসে থেকে আপনি চাইলে যে কোন পেজ এর মডারেটর হিসেবে কাজ করতে পারেন। পেজ মডারেটর হিসেবে আপনাকে প্রতিদিন কাস্টমারদের বিভিন্ন অনুসন্ধান বা প্রশ্নের জবাব দেওয়া, পণ্যের অর্ডার নেওয়া, কমেন্টের রিপ্লাই করা, বিভিন্ন সমস্যার সমাধান দেওয়া, পেজ এর পোস্ট পরিচালনা করা ইত্যাদি কাজ করতে হবে।
খুব বেশি দক্ষতা না থাকলেও সাধারণ কিছু কাজ জানলে এই কাজটি করা যায়। কিছু পেজে সিডিউল অনুযায়ী কাজ করার সুবিধা থাকায় আপনার অবসর সময়কে এই কাজে নিযুক্ত করতে পারেন।
সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট ও মার্কেটিং
বর্তমান সময়ের আরেকটি জনপ্রিয় অনলাইন জব সোশ্যাল মিডিয়ার ম্যানেজমেন্ট। এই চাকরিতে কোন কোম্পানি বা ব্র্যান্ডের জন্য সোশ্যাল মিডিয়ার নানা ধরনের কার্যক্রম পরিচালনা করার কাজ করতে হয়। বাড়িতে থেকে বিভিন্ন ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসে সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট ও মার্কেটিং এর কাজ করতে পারেন।
এই চাকরিতে সাধারণত কোম্পানি বা ব্র্যান্ডের জন্য সোশ্যাল মিডিয়ার কনটেন্ট স্ট্র্যাটেজি তৈরি করা, পণ্য বা ব্র্যান্ড নিয়ে মানসম্মত ছবি ও ভিডিও দিয়ে পোস্ট তৈরি করা, সোশ্যাল মিডিয়া এড বা ক্যাম্পেইন পরিচালনা করা, পণ্য সম্পর্কিত প্রশ্ন বা কমেন্টের দ্রুত উত্তর দেওয়া, বাজার সংক্রান্ত ডাটা বিশ্লেষণ করা ইত্যাদি কাজ করতে হয়। যাতে করে ব্র্যান্ড তাদের টার্গেট কাস্টমার বা অডিয়েন্স এর কাছে দ্রুত পৌঁছাতে পারে।
আর সোশ্যাল মিডিয়া মার্কেটিং হল এমন একটি বাজার কৌশল যেখানে কোন পণ্য বা ব্র্যান্ডের প্রচার করার জন্য বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম যেমনঃ ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম, লিংক ডুইং ইত্যাদি ব্যবহার করে প্রসার ঘটানো হয়। এক কথায় সোশ্যাল মিডিয়া মার্কেটিংকে পণ্য বা ব্র্যান্ডের জন্য ডিজিটাল মার্কেটিং কৌশল বলা হয়ে থাকে। মার্কেটিং বিষয়ে বিশেষ জ্ঞান থাকলে এই কাজটি ঘরে বসে করে ভালো পরিমান আয়ের সম্ভাবনা থাকে।
ডাটা এন্ট্রি ও টাইপিং জব
ফ্রি অনলাইন জব হিসেবে ঘরে বসে করতে পারেন ডাটা এন্ট্রি ও টাইপিং এর কাজ। ডাটা এন্ট্রি ও টাইপিং জব এমন একটি চাকরি যা অত্যন্ত সহজ, সাধারণ কিছু মৌলিক জ্ঞান থাকলে যে কেউ অনলাইনে করে ইনকাম করতে পারে। ছাত্র-ছাত্রী থেকে শুরু করে গৃহিণী বা ফুলটাইম চাকরিজীবী চাইলে নিজের পছন্দমত সময়ে করতে পারে।
ফুলটাইম জব ও পার্ট টাইম অথবা হাফ টাইম জব হিসেবে এ কাজটি ফ্রিতে করার মাধ্যমে ইনকাম করতে পারেন। একটি কম্পিউটার বা স্মার্টফোন ও ইন্টারনেট সংযোগ থাকলে যেকোনো জায়গা থেকে এ কাজটি করা সম্ভব। কাজটি সহজ হওয়ায় প্রতিযোগিতা যদিও অত্যন্ত বেশি তবে সামান্য কিছু দক্ষতা থাকলে আন্তর্জাতিক ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্ম গুলোতে কাজ খুঁজলে পেয়ে যাবেন। কারণ এটি একটি চাহিদা পূর্ণ কাজ যা সব সময় অ্যাভইলেবল থাকে।
ডাটা এন্ট্রি কাজের মধ্যে রয়েছে- বিভিন্ন জায়গা থেকে প্রয়োজন অনুযায়ী তথ্য সংগ্রহ করে এক্সেল বা গুগল সিটে অথবা ডিজিটাল ফরমেটে রূপান্তর করে সাজিয়ে গুছিয়ে রাখা, ফরম ফিলাপ করা, ক্যাপচা পূরণ করা, বিভিন্ন সমীক্ষার তথ্য সংরক্ষণ করা ইত্যাদি।
টাইপিং কাজের মধ্যে রয়েছে- ফরম ফিলাপ, ইমেজ টু টেক্সট, অডিও টু টেক্সট, ভিডিও টু টেক্সট ইত্যাদি সাধারণ কিছু কাজ
গ্রাফিক ডিজাইন ও ভিডিও এডিটিং
অনলাইন প্লাটফর্ম গুলোতে গ্রাফিক্স ডিজাইনের বিভিন্ন কাজ যেমনঃ কোম্পানি বা ব্র্যান্ডের জন্য লোগো তৈরি, বিজনেস কার্ড তৈরি, ব্যানার পোস্টার ও বিলবোর্ড ডিজাইন, বিভিন্ন সোশ্যাল মিডিয়ার জন্য ডিজাইন তৈরি, বইয়ের প্রচ্ছদ ডিজাইন বা প্যাকেজিং ডিজাইন ইত্যাদি চাহিদা পূর্ণ কাজ।
আবার ইউটিউব সহ বিভিন্ন সোশ্যাল মিডিয়ার ভিডিওর জন্য একজন দক্ষ ভিডিও এডিটরের চাহিদা অনলাইন প্লাটফর্মে অত্যন্ত বেশি।
আপনি যে কাজটি করতে পছন্দ করেন সে কাজে প্রথমে শিখে নিজেকে দক্ষ করে গড়ে তুললে বিভিন্ন আন্তর্জাতিক ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্ম গুলোতে এই ধরনের কাজ সহজে পেয়ে যাবেন। ঘরে বসে থেকে অনলাইনে এই ধরনের দক্ষতা ও চাহিদা পূর্ণ কাজ করে প্রচুর টাকা ইনকাম করা সম্ভব।
মেয়েদের জন্য অনলাইন জব বাংলাদেশ
অনলাইন টাইপিং জব ডেইলি পেমেন্ট
- ছোট ছোট সহজ ডাটা এন্ট্রি কাজ
- অডিও বা ভিডিও রেকর্ড দেখে তা টেক্সট এ রূপান্তর
- কপি টাইপিং করার জব
- কোড বা ক্যাপচা এন্ট্রি কাজ
- প্রুভ রিডিং করার কাজ
- মোবাইলের মাধ্যমে ছোট আর্টিকেল বা কনটেন্ট লেখার কাজ
- কোন কোম্পানির জন্য ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট হয়ে ছোট ছোট টাইপিং কাজ ইত্যাদি।
মোবাইল দিয়ে অনলাইন জব করে ইনকাম
অনলাইন জব করে টাকা ইনকাম
ঘরে বসে অনলাইনে জব করে টাকা ইনকাম করা এখন অনেক সহজ। কিছু জনপ্রিয় ও কার্যকর উপায় ব্যবহার করে যে কেউ অনলাইন থেকে টাকা ইনকাম করতে পারেন। তবে বেশিরভাগ অনলাইন জব এর জন্য কাজ করার দক্ষতার প্রয়োজন। আপনি যখন অনলাইন কাজের জন্য নির্ভরযোগ্য ও সেরা প্ল্যাটফর্ম গুলো বাছাই করবেন তখন মনে রাখতে হবে, নির্দিষ্ট কাজের দক্ষতা ও যোগ্যতা ছাড়া উপার্জন করা প্রায় অসম্ভব।
আরো পড়ুনঃ কোন বিশ্বাসযোগ্য ১৫টি সাইট থেকে আসল টাকা ইনকাম করা যায়
তাই যে কোন নির্দিষ্ট বিষয়কে টার্গেট করে ওই বিষয়ে শিখে অনলাইন প্লাটফর্মে আসলে অনলাইন থেকে ইনকাম করা পানির মত সহজ হয়ে যাবে।
সেরা কয়েকটি অনলাইনে জব করে টাকা ইনকাম করার পদ্ধতি নিচে আলোচনা করা হলোঃ
- অনলাইনে যেকোন ফ্রিল্যান্স কাজ করে ইনকাম
- অনলাইন ভিত্তিক কোচিং সেন্টারগুলোতে ছাত্রছাত্রী পরিয়ে ইনকাম
- ব্লগিং করে ইনকাম
- এফিলিয়েট মার্কেটিং করে ইনকাম
- ভিডিও কনটেন্ট তৈরি করে ইনকাম
- আর্টিকেল ও কনটেন্ট লিখে ইনকাম
- ডিজিটাল মার্কেটিং এর কাজ করে ইনকাম
- ডাটা এন্ট্রি, টাইপিং ও ক্যাপচা পূরণ করে ইনকাম
ফ্রি অনলাইন জব কোথায় খুঁজবেন
ফ্রি অনলাইন জব বাংলাদেশ থেকে ইনকাম করার জন্য প্রথমে আপনাদের নিজের জন্য উপযুক্ত কাজ বা চাকরি খুঁজতে হবে। এজন্য বিশ্বস্ত ও নির্ভরযোগ্য প্ল্যাটফর্ম সম্পর্কে জানতে হবে, যেখান থেকে আপনারা আপনাদের জন্য ফ্রি অনলাইন চাকরিগুলো খুঁজে পেতে পারেন। দেশি-বিদেশি, আন্তর্জাতিক, কিছু সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ও মোবাইল অ্যাপ এই তালিকায় রয়েছে।
এই সকল প্লাটফর্ম থেকে গ্লোবালি রিমোট জব, ফ্রিল্যান্সিং কাজ ও ছোট ছোট কাজ করার তালিকা খুঁজে পাবেন।
এখন নিচে বাংলাদেশ থেকে যে সকল সাইট বা প্লাটফর্মে অনলাইন জবগুলো খুঁজতে পারেন তার কয়েকটি নাম দেওয়া হল-
- Bdjobs.com
- Bikroy Online Jobs
- NextJobz Remote Job
- UpWork
- Freelancer
- Truelancer
- Linkduin Work From Home
- ClickWorker
- Typing Job

passiondrivefiona র নীতিমালা মেনে comment করুন। প্রতিটি comment রিভিউ করা হয়;
comment url