ত্বকের যেকোনো দাগ দূর করার সিরাম ও ক্রিম

ত্বকের দাগ দূর করার সিরাম ও ক্রিম সম্পর্কে আপনি কি জানতে আগ্রহী? তাহলে আজকের আর্টিকেলটি আপনার জন্য। এই আর্টিকেলে আমরা ত্বকের যে কোন দাগ দূর করার সিরাম ও ক্রিম সম্পর্কে জানাবো। সাথে জানাবেন, চোখের নিচের কালো দাগ দূর করার ক্রিম সম্পর্কে।
ত্বকের-দাগ-দূর-করার-সিরাম-ক্রিম

বর্তমান সময়ে ত্বকের দাগ একটি কমন সমস্যা হিসেবে দেখা দিয়েছে। ত্বকের যেকোনো ধরনের দাগ আমাদের সৌন্দর্য নষ্ট করে দেয়। আমরা সবাই চাই এই দাগ দূর করে একটি দাগ হীন মসৃণ ত্বক। এক্ষেত্রে নির্দিষ্ট কিছু সিরাম ও ক্রিম ব্যবহারে উপকার পাওয়া যেতে পারে। পোস্ট সূচিপত্রঃ

ত্বকের দাগ দূর করার সিরাম ও ক্রিম

ত্বকের দাগ দূর করার সিরাম ও ক্রিম সম্পর্কে জানুন এর নাম ও দাম সম্পর্কে জেনে নিন। বয়স, মানসিক চাপ, পরিবেশের কারণে হওয়া ক্ষতি, রোদের প্রভাব, গর্ভকালীন সময়ের হরমোন জনিত পরিবর্তনের কারণসহ নানা কারণে আমাদের ত্বকে বিভিন্ন ধরনের দাগ হতে দেখা যায়। বিশেষ করে মেলাজমা, হাইপার পিগমেন্টেশন, ডার্ক স্পট, লাল ও বাদামি তিল, ত্বকে ট্যান হওয়া ইত্যাদি।

এই ধরনের দাগ দূর করার জন্য একটিভ ইনগ্রেডিয়েন্টস যুক্ত সিরাম বেশ কার্যকর। কারণ এই সকল সিরামে এমন কিছু সক্রিয় উপাদান ব্যবহার করা হয় যা ত্বকের ভেতরের লেয়ারে গিয়ে কাজ করতে পারে। অর্থাৎ এই সকল সিরাম তৈরি হয় ত্বকের যেকোনো ধরনের দাগ ছোপ সমস্যাকে টার্গেট করে, যাতে করে ত্বকের ওই সমস্যা দূর হয়।

ফলে নিয়মিত ব্যবহারে ধীরে ধীরে ত্বকের দাগ হালকা হতে থাকে। যেমনঃ আলফা আরবুটিন সমৃদ্ধ সিরাম, ভিটামিন সি সিরাম, ট্রানেক্সামিক (TXA) সিরাম, কোজিক অ্যাসিড সিরাম, নিয়াসিনামাইড সিরাম ইত্যাদি। তবে ভালো ফলাফলের জন্য ত্বকের ধরন অনুযায়ী সিরাম বেছে নেওয়া ও সিরাম ব্যবহারের নিয়ম ভালোভাবে মেনে চলতে হবে।

আবার কিছু কিছু ক্রিম রয়েছে যেখানে সিরামের মত নানা ধরনের একটিভ উপাদান ব্যবহার করা হয়। সাধারণত ক্রিমে খুব কম পরিমাণে এ সকল উপাদান ব্যবহার করা হলেও, ধারাবাহিকভাবে নিয়ম মেনে ব্যবহার করলে ত্বকের দাগ অনেকটাই হালকা হয়ে যায়।

নিচে আপনাদের জন্য বর্তমান সময়ের জনপ্রিয় কয়েকটি ত্বকের দাগ দূর করার সিরাম ও ক্রিম সম্পর্কে বলা হলঃ

ত্বকের দাগ দূর করার সেরা সিরাম এর নাম ও দাম

  • দ্য অর্ডিনারি আলফা আরবুটিন সিরাম (The Ordinay Alpha Arbutin Serum)
  •  দামঃ ১৯৮০ টাকা
  • আনোয়া নিয়াসিনামাইড প্লাস ট্রেনাক্সামিড ১০ সিরাম (Anua 10+ Niacinamide Serum+TXA)
  • দামঃ ১৬৫০ টাকা
  • দা অর্ডিনারি ভিটামিন সি সিরাম (The Ordinay Vitamin C Serum)
  • দামঃ ২৭৯০ টাকা
  • এক্সিস ওয়াই ডার্ক স্পট কারেক্টিং গ্লো সিরাম (Axis Y Dakk Spot Correcting Glow Serum)
  • দামঃ ১৩৫০ টাকা
  • ডঃ আলথিয়া ভিটামিন সি সিরাম (Dr. Althea Vitamin C Serum
  • দামঃ ১৮৫০ টাকা
  • কেয়ারনেল এন্টি মেলাজমা সিকা ইন্টেন্সিভ সিরাম (Carenel Anti-Melasma Cica Intensive Serum)
  • দামঃ ১৮৫০ টাকা
  • টিয়াম ভাইট বি৩ নিয়াসিনেমাইড সিরাম (Tiam Vita B3 Niacinamide Serum)
  • এপ্রিল স্কিন  নিয়াসিনেমাইড টোনিং শট ৯৯ সিরাম (APRILSKIN Niacinamide Toning Shot 99 Serum)
  • এরেন্সিয়া ভিটামিন সি বুস্টার শট (Arencia Vitamin C Booster Shot)
  • দামঃ ১২৫০ টাকা
  • মেডিকিউব ১৫% ট্রানাক্সামিড নিয়াসিনেমাইড সিরাম (medicube 15% TXA Niacinamide Serum)
  • দামঃ ১৬৫০ টাকা
  • পিউরিটো ট্রানাক্সামিড নিয়াসিনেমাইড রেটিনাল সিরাম  (Purito TXA 6 Niacinamide Retinal Serum)

ত্বকের দাগ দূর করার সেরা ক্রিম এর নাম ও দাম

  • ডক্টর আলথিয়া ৩৪৫ রিলিফ ক্রিম (Dr. Althea 3 4 5 Relief Cream)
  • দামঃ ২২৫০ টাকা
  • দ্যা ডার্মা ২% কোজিক এসিড অ্যাডভান্সড ফেস ক্রিম (The Derma 2% Kojic Acid Advanced Face Cream)
  • সেলিম্যাক্স পোর+ ডার্ক স্পট ব্রাইটেনিং ক্রিম (Celimax  Pore+Dark Spot Brightennig Cream)
  • দামঃ ১২৫০ টাকা
  • ডক্টর আলথিয়া মেলা ক্লিয়ার ক্রিম (Dr. Althea MELACLEAR Cream)
  • দামঃ ২১৫০ টাকা
  • অ্যাক্সিসওয়াই ডার্ক স্পট কারেক্টিং গ্লো ক্রিম (Axis Y Dakk Spot Correcting Glow Cream)
  •  দামঃ ১২৫০ টাকা
  • এপিএলবি গ্লুটথিওন ব্রাইটেনিং ক্রিম (APLB Glutathine Brightening Cream)
  • দামঃ ১২৫০ টাকা
  • মেডিকিউব ব্রাইটেনিং ক্যাপসুল ক্রিম (Medicube Brightening Capsule Cream)
  • দামঃ ২৫৫০ টাকা
  • মেডিকিউব কোজিক এসিড টারমারিক ভাইটা ক্যাপসুল ক্রিম (Medicube kojic Acid Turmeric Vita Capsule Cream)
  • দামঃ ২৬৫০ টাকা
  • এপিএলবি রেটিনল ভিটামিন সি ভিটামিন ই ফেসিয়াল ক্রিম ( APLB Retinol Vitamin C Vitamin E Facial Cream)
  • দামঃ ১৬৫০ টাকা

ব্রণ ও ব্রণের দাগ দূর করার সিরাম ও ক্রিম

ব্রণ ও ব্রনের দাগ দূর করার জন্য এখন প্রচুর সিরাম ও ক্রিম পাওয়া যায়। তবে আপনাকে আপনার ত্বকের ধরন অনুযায়ী সিরাম ও ক্রিম বেছে নিতে হবে, তাহলেই আপনি কাঙ্খিত উপকার পাবেন। ব্রণ যুক্ত ত্বকের ব্যবহার উপযোগী কিছু একটিভ উপাদান রয়েছে যা সরাসরি ত্বকের ব্রণ হওয়া রোধ করে, যেমনঃ এজেলিক এসিড।

আবার কিছু উপাদান আছে যা তৈলাক্ত ত্বকের অতিরিক্ত সিবাম নিয়ন্ত্রণ করে, ফলে নতুন ব্রণ হওয়া ও আগের ব্রণ থেকে হওয়া দাগ ও গর্ত দূর করতে বেশ কার্যকর। যেমনঃ নিয়াসিনেমাইড উপাদানযুক্ত সিরাম। 

এছাড়া এই উপাদান দুটি ত্বকের অন্যান্য দাগ হালকা বা ফেড করতেও বেশ উপকারী। নিচে বর্তমান সময়ের জনপ্রিয় কয়েকটি সিরাম ও ক্রিম এর নাম দেয়া হলোঃ

  • Anua Azelaic Acid 10+ Hyalluron Serum
  • The Ordinary Niacinamide 10%+ Zinc 2% serum
  • The Ordinary Salysylic Acid 2% Serum
  • Centella ProBio-Cica Intensive Ampule Serum
  • Anua Niacinamide 10+ TXA
  • The Ordinary Salicylic Acid 2% Solution
  • Purito AZELAIC Acid 10 Kojic Tea Tree Serum
  • DABO T - TREE CICA Relief Cream
  • CENTELLA Tea - Trica Relief Ampule

চোখের নিচের কালো দাগ দূর করার সিরাম ও ক্রিম

চোখের নিচের কালো দাগ দূর করার জন্য সিরাম ও ক্রিম সম্পর্কে আপনারা অনেকেই জানতে চান। আমাদের ত্বকের সবচেয়ে পাতলা ও সংবেদনশীল অংশ হল চোখের আশেপাশের ত্বক। এ কারণে চোখের নিচে অল্পতেই কালো হতে দেখা যায়। বিশেষ করে রাত জাগার কারণে ডার্ক সার্কেল হতে বেশি দেখা যায়।

আবার শরীরে আয়রনের অভাব, জেনেটিক কারণ সহ রোদে বেশি সময় থাকার কারণেও চোখের নিচে কালো হতে পারে। বর্তমান সময়ে চোখে নিচের এই কালো দাগ দূর করার জন্য বেশ কিছু ভালো ও জনপ্রিয় সিরাম ও ক্রিম বাজারে রয়েছে। সক্রিয় কিছু উপাদান রয়েছে যেগুলো চোখের নিচের কালো দাগ কমাতে সাহায্য করে। যেমনঃ ভিটামিন সি, আলফা আরবুটিন,  নিয়াসিনেমাইড, রেটিনল, ট্রানেক্সামিক এসিড ইত্যাদি।

নিয়মিত এই সকল উপাদান সমৃদ্ধ সিরাম ও ক্রিম ব্যবহার করলে সাথে স্ক্রিন টাইম কমিয়ে রাতে ঠিকমতো ৭ থেকে ৮ ঘণ্টা ঘুমালে চোখের আশেপাশের এই কালো দাগ অনেকটাই হালকা করা সম্ভব। অনেক সময় ভাগ্য ভালো থাকলে একেবারে এই দাগ চলেও যেতে পারে।

নিচে আপনাদের জন্য চোখের নিচের কালো দাগ দূর করার ভালো কিছু সিরাম ও ক্রিমের নাম দেয়া হলোঃ
  • MARY & MAY Tranexamic Acid+Glutathione Eye Cream
  • DABO Collagen Lifting Eye Cream
  • CARENEL Peptide Max Resque Eye Cream
  • Dr. Althea  To Be Youthful Eye Cream
  • Nature Republic Real Squeeze Eye Serum
  • Beauty of Josen retinal Eye Cream
  • K Secret Seoul 1988 retinal Eye Cream
  • The Ordinary 2% Caffeine Solution Serum

শরীরের যেকোনো দাগ দূর করার উপায়

আমাদের মুখের ত্বকের সাথে সাথে শরীরের বিভিন্ন জায়গায় নানা কারণে কালো দাগ হতে দেখা যায়। বিশেষ করে হাঁটু, কনুই, পিঠ সহ বগলের নিচে শরীরে অন্যান্য অংশের চেয়ে কালো বা দাগ বেশি হয়ে থাকে। শরীরের এই কালো দাগ দূর করার সহজ উপায় হল দাগ দূর করার লোশন ও সান প্রটেকশন লোশন ব্যবহার করা।

আরো পড়ুনঃ পুরো বডি ফর্সা হওয়ার কার্যকরী ১০টি ক্রিম নাম, ব্যবহারবিধি ও দাম

এই ধরনের লোশন শরীরের দাগ দূর করার জন্য বেশ কার্যকর। কারণ দাগ দূর করার বিশেষ উপাদান দিয়ে তৈরি হওয়ায়, নিয়মিত ব্যবহার করলে দাগ চলে যেতে পারে।

  • APLB GLUTATHIONE NIACINAMIDE BODY LOTION
  • THE NATURAL Nourishing Coconut Body Lotion
  • AHA 12% Exfoliating Body Lotion
  • WishCare Multi-Vitamin Brightening Body Lotion
  • VITAMIN E Collagen Body Lotion
  • APLB Retinol Vitamin C Vitamin E Body Lotion
  • The Ordinay Glykolic Acid 7% Toner
  • Medicube Glutathione Tumeric Exfoliating Toner
  • DERMAHOUSE Stretch Care Cream

ত্বকের দাগ দূর করার ফেসওয়াশ

ত্বকের দাগ দূর করার জন্য এখন বিভিন্ন ধরনের ফেসওয়াশ ও সাবান পাওয়া যায়। সিরাম, ক্রিম ব্যবহারের পাশাপাশি সঠিক ফেসওয়াশ ও সাবান ব্যবহার করলে ত্বকের দাগ দ্রুত কমাতে সহায়তা করতে পারে। বর্তমানে এমন কিছু ত্বক পরিষ্কার করার ক্লিনজার বা ফেসওয়াস ও সাবান তৈরি হয়েছে, যেগুলো ত্বকের ময়লা দূর করার সাথে সাথে দাগ কমিয়ে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধিতেও কাজ করে।

আপনি চাইলে আপনার স্কিন কেয়ার রুটিনে এরকম একটি ফেসওয়াস যোগ করে নিতে পারেন। নিচে আপনাদের জন্য এই সময়ের জনপ্রিয় কয়েকটি ফেসওয়াশ ও সাবানের নাম দেয়া হলোঃ
  • নেচার স্কিন স্যালিসাইলিক এসিড এক্সফোলিয়েটিং জেন্টল ক্লিনজার
  • কোজারেক্স স্যালিসাইলিক এসিড ডেইলি জেন্টেল ক্লিনজার
  • ইনিস্ফ্রি গ্রিন টি এমিনো হাইড্রেটিং ক্লিনজিং ফোম
  • ইনিস্ফ্রি বিজা ট্রাবল ক্লিনজিং ফোম
  • মাদাগাস্কার সেনটেলা টোন ব্রাইটেনিং ক্লিনজিং ফোম
  • থ্রি ডব্লিউ ক্লিনিক গ্রিন টি ক্লিনজিং ফোম
  • আনোয়া হার্ট লিফ+ বিএইচএ পোর  ডিপ ক্লিনজিং ফোম
  • ডাবো কোলাজেন ন্যাচারাল রিচ হোম ক্লিনজার
  • নিউট্রো জেনা ব্ল্যাকহেড এলিমেনিটিং ক্লিনজার

ত্বকের সুরক্ষায় বিভিন্ন ধরনের সানস্ক্রিন

ত্বকের যেকোনো ধরনের দাগ দূর করতে, বয়সের ছাপ কমাতে, বয়সের আগে ত্বকের বলিরেখা ও কুচকানো ভাব দূর করতে, ত্বকের সুস্বাস্থ্য ও উজ্জ্বলতা রক্ষায় সানস্ক্রিম এর গুরুত্ব অপরিসীম। বর্তমান সময়ে ত্বকের যত্নে সানস্ক্রিম একটি গুরুত্বপূর্ণ স্কিন কেয়ার পণ্য। আপনি আপনার ত্বকের দাগ ছোপ কমাতে যতই দামী দামী সিরাম ও ক্রিম ব্যবহার করেন না কেন, যদি দিনে সানস্ক্রিম ব্যবহার না করেন তাহলে কোন কাজই হবে না।

সানস্ক্রিম সূর্যের অতিবেগুনি রশ্মি থেকে আমাদের ত্বককে সুরক্ষা দেয় যা ত্বকে দাগ কমাতে সাহায্য করে এবং ত্বকে নতুন দাগ পড়তে দেয় না। এছাড়া দাগ কমানোর সিরাম গুলোতে সক্রিয় উপাদান থাকায় সরাসরি সূর্যের আলোতে ত্বক প্রতিক্রিয়া দেখাতে পারে, ফলে ত্বকের সেন্সিটিভিটি বাড়িয়ে ত্বকে জ্বালাপোড়া, লাল হয়ে যাওয়া, চামড়া উঠার মত সমস্যা দেখা দিতে পারে। তাই এই সময় সানস্ক্রিম ব্যবহারে সচেতন হতে হবে।

সান ক্রিম ব্যবহারের নিয়মঃ প্রতিদিন নিয়ম করে সকাল ৯ টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ( গরমের সময় বিকেল ৫টা) সঠিক নিয়মে সানস্ক্রিম ব্যবহার করা জরুরী। প্রতি দুই থেকে আড়াই ঘন্টা পর পর সানস্ক্রিম পুনরায় ব্যবহার করতে হবে। এছাড়া দুই আঙ্গুল পরিমাণ সানস্ক্রিম ব্যবহারের দিকে বিশেষ নজর দিতে হবে। তাছাড়া ত্বকের দাগের জন্য ব্রড এক্সট্রাম সানস্ক্রিন ব্যবহার করলে ভালো ফলাফল পাওয়া যাবে। অর্থাৎ যে সকল সানস্ক্রিম এসপিএফ এর মান ৩০ থেকে ৫০ উপরে এবং পিএ ফোর প্লাস রয়েছে।

এখন বাজারে নানা ধরনের ভালো মানের সানস্ক্রিম পাওয়া যায়। নিচে আপনাদের জন্য জনপ্রিয় কয়েকটি সানস্ক্রিম এর তালিকা দেয়া হলোঃ
  • ডাবো কোলাজের লিফটিং সানস্ক্রিম এসপিএফ ৫০+
  • বিউটি অফ জোসেন রাইস+বি৫ রিলিফ সানস্ক্রিম এসপিএফ ৫০+
  • মাদগাসকার সেন্টেলা হাইলো সিকা ওয়াটার ফিট সান সিরাম
  • ফুডোহোলিক মাল্টি সান ক্রিম এসপিএফ ৫০+
  • ইসট্রি হায়ালুরোনিক অ্যাসিড ওয়াটারি সান জেল এসপিএফ ৫০+
  • এপিএলবি গ্লুটাথিয়ন নিয়াসিনামাইড সানস্ক্রিম এসপিএফ ৫০+
  • ডট এন্ড কি সানক্রিম এসপিএফ ৫০+
  • স্কিন ডিফেন্স সান ব্লক এসপিএফ ৫০+
  • সেরাভি ফেসিয়াল লোশন সানস্ক্রিম এসপিএফ ৫০+
  • নিউট্রোজেনা ক্লিয়ার ফেস অয়েল ফ্রি সানস্ক্রিন এসপিএফ ৫০
ত্বকের-দাগ-দূর-করার-সিরাম-ক্রিম

ত্বকের দাগ দূর করার সিরাম ও ক্রিম ব্যবহারের সাবধানতা

ত্বকের দাগ দূর করার সিরাম ও ক্রিমের নাম জানার সাথে সাথে আপনাদের এগুলোর সঠিক ব্যবহারের নিয়ম সম্পর্কেও ভালোভাবে জানতে হবে। ত্বক হল আমাদের দেহের সবচেয়ে বড় অর্গান। যেহেতু ত্বক আমাদের শরীরের উপরিভাগে থাকে তাই নানা কারণে কালো দাগ, মেছতা সহ ছোপ ছপ দাগ দেখা দেয়।

তবে আশার কথা হল, এই সকল দাগ দূর করার এখন কার্যকর সমাধান বের হয়েছে। বর্তমান সময়ের আধুনিক স্কিন কেয়ার পণ্যে অনেক ধরনের সক্রিয় উপাদান ব্যবহার করা হয় যার ফলে ত্বকে হওয়া এই ধরনের দাগ কমাতে সহায়তা করে। এই দাগ দূর করার হাইপড কিছু সিরাম ও ক্রিম সম্পর্কে উপরে আপনারা জেনেছেন।

তবে এই ধরনের ত্বকের সমস্যার জন্য কিছু নিয়ম মেনে ব্যবহার করলে তবেই সুফল পাবেন। এক্ষেত্রে যে সকল সাবধানতা মেনে চলতে হবে তা এক নজরে নিচে দেখে নিনঃ
  • প্রথমে আপনার ত্বকের ধরন ও সমস্যা অনুযায়ী সিরাম বাছাই করতে হবে। তা না হলে আপনি যে উদ্দেশ্যে সিরাম ও ক্রিম ব্যবহার করছেন তা খুব একটা কার্যকর হবে না।
  • বেশি দ্রুত ফল পাওয়ার আশায় অনেক বেশি একটিভ উপাদানযুক্ত সিরাম ও ক্রিম একসাথে ব্যবহার করবেন না।
  • আপনার ত্বকের সমস্যা অনুযায়ী প্রথমে যেকোনো একটি সিরাম ব্যবহার শুরু করুন।
  • প্রথমে সপ্তাহে ১ থেকে ২ দিন দিয়ে ত্বকে এডজাস্ট করতে সময় দিন। তারপরে ধীরে ধীরে সময় বাড়ান।
  • যেকোনো নতুন সিরাম ও ক্রিম ব্যবহার শুরুর আগে অবশ্যই প্যাচ টেস্ট করে নিন।
  • যেকোনো একটিভ উপাদান যুক্ত সিরাম ব্যবহার শুরু করার জন্য সবচেয়ে কম পারসেন্টেন্স দিয়ে শুরু করুন। প্রথমেই একেবারে বেশি পার্সেন্টেজ ব্যবহার করতে যাবেন না, এতে হিতে বিপরীত হতে পারে।
  • যে কোন সিরাম লাগানোর আগে প্রথমে ত্বক ভালোভাবে ফেসওয়াশ দিয়ে পরিষ্কার করে নিন। এক্ষেত্রে আজকের আর্টিকেলে উল্লেখিত যে কোন ফেসওয়াশ ব্যবহার করতে পারেন।
  • ভিটামিন সি, নিয়েসিনেমাইড, আলফা আরবুটিন এর মত সিরাম আপনি সকাল বা রাতে যেকোনো সময় ব্যবহার করতে পারেন। তবে রেটিনল ব্যবহার করলে অবশ্যই রাতে ব্যবহার করতে হবে।
  • যে কোন সিরাম ব্যবহারের পরিমাণ হলো পি সাইজ নেওয়া অর্থাৎ একটি মটর দানার সমান সিরাম নিয়ে সারা মুখে ড্যাব ড্যাব করে লাগান। কোনভাবেই অতিরিক্ত ঘষাঘষি করবেন না।
  • রাতে সিরাম ব্যবহার করলে স্কিন টাইপ অনুযায়ী ময়শ্চারাইজার ব্যবহার করুন।
  • আপনি রাতে বা দিনে যেকোনো সময় সিরাম ব্যবহার করতে পারেন, তবে দিনের বেলা অবশ্যই সানস্ক্রিন ব্যবহার করতে ভুলবেন না। না হলে আপনার এতসব স্কিন কেয়ার সব জলে যাবে।
  • আপনি যে সিরাম বা ক্রিম ব্যবহার করুন না কেন ধৈর্য ধরে ধারাবাহিকতা বজায় রাখুন। কারণ দীর্ঘ মেয়াদে ভালো ফলাফল পেতে কন্সিসটেন্সির কোন বিকল্প নেই। দুই তিন দিন ব্যবহার করে সাত দিন ভুলে গেলেন আবার ব্যবহার শুরু করলেন এভাবে ব্যবহার করলে ভালো ফল আশা করবেন না।
  • ত্বকে তৈরি হওয়া দাগ একদিনে যেমন তৈরি হয়নি তেমনি আপনি যে সিরাম বা ক্রিম ব্যবহার করুন না কেন তা একদিন বা দুই দিনে চলে যাবে তা অসম্ভব। দাগ যেতে সময় লাগতে পারে আবার অনেক সময় একেবারে নাও যেতে পারে। তাই অবাস্তব আশা করবেন না।
  • সবচেয়ে বড় কথা আপনি ত্বকের যে সিরাম বা ক্রিম ব্যবহার করেন না কেন তা অবশ্যই অথেনটিক হতে হবে। নকল বা ভেজাল পণ্য ব্যবহার করে সুফল তো পাবেনই না বরং উল্টো ত্বকের নানা ধরনের ক্ষতি হতে পারে।
আরেকটি কথা না বললেই নয়, ফেসবুকের বিভিন্ন চমকপ্রদ মার্কেটিং দেখে বা ট্রেন্ড এর সাথে গা ভাসিয়ে একগাদা উল্টাপাল্টা প্রোডাক্ট ব্যবহার না করে নিজের ত্বকের ধরন, ত্বকের সমস্যা ও সমাধানের জন্য ত্বকের চাহিদা অনুযায়ী সঠিক প্রোডাক্ট ব্যবহার করুন। এতে করে আপনার ত্বক যেমন স্বস্তি পাবে তেমনি আপনার কষ্টের টাকা অযথা নষ্ট হবে না।

লেখকের মতামত

প্রিয় পাঠক, ত্বকের দাগ দূর করার সিরাম ও ক্রিম সম্পর্কে আজকে্র আর্টিকেলে আলোচনা করার চেষ্টা করেছি। এই প্রবন্ধের মাধ্যমে আমরা আপনাদের বর্তমান সময়ের জনপ্রিয় ও সেরা কিছু ফেস সিরাম ও ক্রিমের নাম জানিয়েছি। এই সকল সিরাম ও ক্রিম সম্পর্কে বিস্তারিত জানার জন্য ইউটিউবে হাজার হাজার ভিডিও রয়েছে। স্কিন কেয়ার নিয়ে দেশীয় ও আন্তর্জাতিক প্রচুর ইনফ্লুয়েন্সার এর ভিডিও পাবেন, এই ভিডিওগুলো দেখলে সঠিক ধারণা নিতে পারবেন আশা করি।

এছাড়া ত্বকে হওয়া ব্রণ ও ব্রনের দাগ দূর করার সিরাম ও ক্রিম, চোখের চারপাশের কালো দাগ দূর করার ক্রিম, শরীরের কালো দাগ দূর করার ক্রিম সহ আরো অন্যান্য বিষয়ে আলোচনা করেছি। উপরে উল্লেখিত যেকোন সমস্যার জন্য এই সকল সিরাম ও ক্রিম আপনার ত্বকের ধরন অনুযায়ী নিয়ম মেনে ব্যবহার করলে উপকার পাবেন আশা করি।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

passiondrivefiona র নীতিমালা মেনে comment করুন। প্রতিটি comment রিভিউ করা হয়;

comment url