১২ই রবিউল আউয়াল ২০২৬ কত তারিখ দেখে নিন

১২ই রবিউল আউয়াল ২০২৬ কত তারিখ আজকের প্রবন্ধ থেকে জেনে নিন। প্রতিবছর ১২ই রবিউল আউয়াল ঘিরে প্রতিটি মুমিন মুসলমান অত্যন্ত আগ্রহের সাথে অপেক্ষা করে। চলতি বছরে ১২ রবিউল আউয়াল কত তারিখ পড়েছে জানার জন্য অনলাইনে প্রচুর সার্চ লক্ষ্য করা যাচ্ছে।

১২ই-রবিউল-আউয়াল-২০২৬-কত-তারিখ

এরই প্রেক্ষিতে আজকের আর্টিকেলে আমরা জানবো ২০২৬ সালের ১২ই রবিউল আউয়াল (এখন পর্যন্ত সম্ভাব্য) কত তারিখ এ বিষয়ে। পোস্ট সূচিপত্রঃ

তাহলে চলুন দেরি না করে নিচের আলোচনা থেকে জেনে নেয়া যাক।

১২ই রবিউল আউয়াল ২০২৬ কত তারিখ

১২ই রবিউল আউয়াল ২০২৬ কত তারিখ এ বিষয়ে সম্ভাব্য তারিখ জানা গিয়েছে। তবে ইসলামিক বা চন্দ্র ক্যালেন্ডার যেহেতু চাঁদের উপর নির্ভরশীল, তাই চাঁদ দেখার উপর আমাদের অপেক্ষা করতে হবে সঠিক তারিখ জানার জন্য। ২০২৬ সালে ইসলামিক ফাউন্ডেশন ১২ই রবিউল আউয়াল এর একটি সম্ভাব্য তারিখ ঘোষণা করেছে। তারিখটি হলো-

  • ইংরেজি ক্যালেন্ডার অনুযায়ী- ২৬শে আগস্ট ২০২৬, ১৪৪৮ হিজরি
  • বাংলা ক্যালেন্ডার অনুযায়ী- ১১ ভাদ্র ১৪৩৩
  • রোজ বুধবার

১২ই রবিউল আউয়াল ইংরেজি কত তারিখ


প্রিয় পাঠক, এখন চলুন জেনে নেওয়া যাক ১২ই রবিউল আউয়াল ইংরেজি কত তারিখ পড়েছে এ বিষয়ে।

  • ১২ই রবিউল আউয়াল ইংরেজি ২০২৬ সালের ২৬শে আগস্ট, হিজরি ১৪৪৮
  • ১২ই রবিউল আউয়াল ইংরেজি ২০২৫ সালের ০৬ সেপ্টেম্বর, হিজরি ১৪৪৭
  • ১২ই রবিউল আউয়াল ইংরেজি ২০২৪ সালের ১৬ সেপ্টেম্বর, ১৪৪৬ হিজরী

ঈদে মিলাদুন্নবী কবে ২০২৬ খ্রিস্টাব্দ

২০২৬ সালের ঈদে মিলাদুন্নবী কবে পালন করা হবে চলুন এ পর্যায়ে তা জেনে নেওয়া যাক। সাধারণত প্রত্যেক বছর ১২ই রবিউল আউয়াল ঈদে মিলাদুন্নবী পালন করা হয়। এই হিসেবে এ বছর 26 শে আগস্ট, বুধবার ঈদে মিলাদুন্নবী পালন করা হবে। এই দিন মহানবী রাসূলুল্লাহ ( সাঃ) এর জন্মদিন ও মৃত্যু দিবস।

১২ই রবিউল আউয়ালের তাৎপর্য (সংক্ষিপ্ত)

১২ই রবিউল আউয়াল সারা বিশ্বের মুসলমানের জন্য একটি বিশেষ দিন হিসেবে প্রতিবছর উদযাপন করা হয়। এই দিন মহানবী রাসূলুল্লাহ ( সাঃ) এর পবিত্র জন্ম ও মৃত্যু দিন। এই দিনটি ঈদে মিলাদুন্নবী হিসেবে সারা বিশ্বের প্রতিটি দেশের মুসলমানগন পালন করে থাকে। তাই মুসলমানদের কাছে এই দিনের বিশেষ তাৎপর্য রয়েছে।

এই দিনটি সারাদেশে বিভিন্ন আয়োজন এর মাধ্যমে পালন করা হয়। যেমনঃ রাসূলুল্লাহর (সাঃ) এর জীবনী পাঠ করা, কোরআন তেলাওয়াত করা, মসজিদে মসজিদে মিলাদ মাহফিলের আয়োজন এর মাধ্যমে এই দিনটি পালিত হয়। এছাড়া দান সদকা ও গরিব মিসকিন খাওয়ানো, বিশেষ নফল নামাজ এর মাধ্যমে এই দিন আল্লাহর সন্তুষ্টি লাভের চেষ্টা করা হয়।

রাসূলুল্লাহ (সাঃ) এর জন্ম দিবস পালন করা যাবে কিনা

রাসূলুল্লাহ (সাঃ) জন্ম দিবস প্রতিবছর অত্যন্ত ধর্মীয় ভাব গম্ভীর্য ও তাৎপর্য পূর্ণভাবে পালন করা হয়। এই দিন আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য রাসূলুল্লাহর উদ্দেশ্যে দরুদ শরীফ পাঠ করা উত্তম। এছাড়া নফল নামাজ, বিশেষ দোয়া, দান-সদকা ইত্যাদি মাধ্যমে মুসলমানগন বিশেষ এই দিনটি পালন করে থাকেন।

রাসূলুল্লাহ (সাঃ) এর মৃত্যু দিবস পালন করা যাবে কিনা

জন্ম দিবসের মতো রাসুলুল্লাহ ( সাঃ) এর মৃত্যু দিবসে বিভিন্ন দোয়া দরুদ, দান করা ও সদকা দেওয়া, মসজিদে মসজিদে খুতবা পাঠ, গরিব মিসকিনকে খাওয়ানো ইত্যাদির মাধ্যমে পালন করা হয়। এই দিন অনেক মুমিন মুসলমান নফল নামাজ আদায় করে থাকে।

২০২৬ সালে রবিউল আউয়াল মাস কবে থেকে শুরু

২০২৬ সালে আরবি ক্যালেন্ডার অনুযায়ী রবিউল আউয়াল মাস এর সম্ভাব্য তারিখ ১৪ই আগস্ট, ২০২৬ ঘোষণা করা হয়েছে। প্রতিবছর ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক চন্দ্র বর্ষপঞ্জিকা বা হিজরি সালের প্রতিটি মাসের শুরু তারিখ ঘোষণা করা হয়, যা সাধারণত ১২টি চন্দ্র মাস নিয়ে গঠিত।

১২ই রবিউল আওয়াল কি সরকারি ছুটি?

১২ই রবিউল আউয়াল সরকারি ছুটি কিনা এ বিষয়ে অনেকের জানার আগ্রহ রয়েছে। হ্যাঁ, রবিউল আউয়াল মাসের ১২ তারিখ প্রতিবছর সরকারি ছুটি পালন করা হয়। বাংলাদেশ সরকার কর্তৃক এই দিন সাধারণ ও সরকারি ছুটি হিসেবে ঘোষণা করা আছে।

ঈদে মিলাদুন্নবীর ছুটি কবে ২০২৬?

২০২৬ সালের ঈদে মিলাদুন্নবীর ছুটি ২৬শে আগস্ট, রোজ বুধবার (সম্ভাব্য তারিখ)।

লেখকের মতামত

প্রিয় পাঠক, ১২ই রবিউল আউয়াল ২০২৬ কত তারিখ এ বিষয়ে আজকের আর্টিকেলের মাধ্যমে আপনাদের জানানোর চেষ্টা করেছি। ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক ঘোষণা অনুযায়ী 2026 সালের ১২ রবিউল আউয়াল আগস্ট মাসের ২৬ তারিখ ঘোষণা করা হয়েছে। তবে চাঁদ দেখার প্রেক্ষিতে এই তারিখ পরিবর্তিত হতে পারে।

তাই সঠিক তারিখ জানার জন্য আপনারা ইসলামিক ফাউন্ডেশন এর অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে জেনে নিতে পারেন।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

passiondrivefiona র নীতিমালা মেনে comment করুন। প্রতিটি comment রিভিউ করা হয়;

comment url