১২টি সেরা অনলাইন জব বাংলাদেশ থেকে ঘরে বসে উপার্জনের সুযোগ
Salma Mili
২০ নভে, ২০২৬
অনলাইন জব বাংলাদেশ থেকে ঘরে বসে অর্থ উপার্জনের সেরা ১২টি ফ্রি জব বিষয়ে আজকের প্রবন্ধে আমরা জানব, যেগুলো সকলের জন্য উন্মুক্ত সুযোগ তৈরি করেছে। সাথে জানব, মেয়েদের জন্য অনলাইনে জব বাংলাদেশ বিষয়ে।
অনলাইনে জব করার জন্য দক্ষ হলে পার্ট টাইম বা ফুল টাইম যে কোন ভাবে ফ্রিতে উপার্জন শুরু করা যায়। এজন্য মার্কেটের চাহিদা পূর্ন কাজ সম্পর্কে ধারণা থাকতে হবে, যা এই প্রবন্ধের মাধ্যমে জানতে পারবেন। পোস্ট সূচীপত্রঃ
অনলাইন জব বাংলাদেশ
অনলাইন জব বাংলাদেশ বলতে অনলাইন ভিত্তিক এমন কিছু কাজ বা চাকরিকে বোঝায় যা বাংলাদেশ থেকে ঘরে বসে ইন্টারনেটের সাহায্যে করা যায়। বলার অপেক্ষা রাখে না অনলাইন জবগুলো চাকরির বাজারে স্বস্তি নিয়ে এসেছে। বিশেষ কিছু কাজে দক্ষতা থাকলে বিভিন্ন অনলাইন প্লাটফর্ম/ই-কমার্স সাইটে দক্ষতা অনুযায়ী কাজ করে সরাসরি ডলার উপার্জন করা যায়।
আবার সারা পৃথিবীব্যাপী যেকোন কোম্পানির সাথে চাকরির জন্য দূরবর্তী জায়গা থেকে সরাসরি চুক্তিবদ্ধ হওয়া যায়। বড় সুবিধা হল, নিজের দক্ষতা, সময় ও সুবিধা অনুযায়ী ফুল টাইম, হাফ টাইম কিংবা দৈনিক ঘন্টা ভিত্তিতে কাজ করে ইনকাম করা যায়। যে কোন জায়গা থেকে করা যায় যা এ ধরনের চাকরির আরেকটি বড় সুবিধা। এছাড়া সময়ের সাথে দক্ষতা ও অভিজ্ঞতা বাড়লে সেই হারে আয় বৃদ্ধি পায়।
এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে, চাইলেই কি অনলাইনে ফ্রি জব পাওয়া সম্ভব? হ্যাঁ সম্ভব, যদি নির্ভরযোগ্য ও স্বীকৃত অনলাইন প্লাটফর্ম কিংবা জব মার্কেটের চাহিদাপূর্ণ কোন কাজে আপনি দক্ষ ও যোগ্য হন তাহলে এই ধরনের জব পাওয়া কঠিন কিছু নয়।
কারণ আমাদের আশেপাশে থেকে প্রতিদিন শোনা পরিচিত কাজগুলোই মূলতঃ অনলাইন জব। এ কাজগুলো করেই অনেকে প্রচুর টাকা ইনকাম করছেন। এজন্য প্রথমে যেকোনো একটি কাজে নিজেকে দক্ষ করে গড়ে তুলুন। তাহলে অনলাইন জব পাওয়া কঠিন হবে না।
চলুন তাহলে নিচের আলোচনা থেকে জেনে নেওয়া যাক সেরা ১২টি অনলাইন জব বাংলাদেশ সম্পর্কে বিস্তারিতঃ
ফ্রিল্যান্সিং
ফ্রি অনলাইন জব থেকে অর্থ উপার্জনের একটি সেরা মাধ্যম হলো ফ্রিল্যান্সিং। অনলাইন থেকে ইনকাম বলতে আমরা সাধারণত ফ্রিল্যান্সিং বুঝে থাকি। ছোট বড় বিভিন্ন রকমের ফ্রিল্যান্স কাজ রয়েছে যেগুলো করার মাধ্যমে ইনকাম করা যায়। সাধারণত ফ্রিল্যান্স কাজ করার সময় নমনীয় থাকে, অর্থাৎ এখানে নির্দিষ্ট কোন সময়ের ধরা বাধা নিয়ম নেই।
দিন বা রাত ব্যক্তির সুবিধা অনুযায়ী যে কোন সময় ফ্রিল্যান্স কাজ করার সুযোগ থাকে। আবার কোন ব্যক্তি নিজের মেধা ও আগ্রহ বুঝে নিজের জন্য কাজ বাছাই করতে পারে। এজন্য ফ্রিল্যান্সিংকে মুক্ত পেশা বলা হয়।
এছাড়া বিনা ইনভেস্টমেন্ট বা কোনরকম টাকা-পয়সা খরচ করা ছাড়া এই সেক্টর থেকে ভালো পরিমান অর্থ আয় করা যায় বলে, বর্তমান তরুণ সমাজের কাছে ফ্রিল্যান্সিং একটি গ্রহণ যোগ্য ও জনপ্রিয় টাকা উপার্জনের উপায় হিসেবে বিবেচিত।
ফ্রিল্যান্সিং কাজের মধ্যে জনপ্রিয় কিছু কাজ হল- ওয়েব ডেভেলপমেন্ট ও ডিজাইন, গ্রাফিক্স ডিজাইন, ডিজিটাল মার্কেটিং, ব্লগিং, কন্টেন্ট রাইটিং, ভিডিও এডিটিং, ডাটা এন্ট্রি ইত্যাদি।
ফাইবার, আপ ওয়ার্ক, ফ্রিল্যান্সার ডটকম, পিপল পার আওয়ার, গুরু ডট কম হল বিখ্যাত কয়েকটি ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস।
অনলাইন টিউটরিং
ঘরে বসে ফ্রি অনলাইন জব এর আরেকটি জনপ্রিয় ক্যাটাগরি অনলাইন টিউটোরিং। বর্তমান সময়ে এটিও একটি অনলাইন থেকে ফ্রিতে টাকা উপার্জনের সেরা মাধ্যম। এক্ষেত্রে নিজের বিষয় অনুযায়ী পড়ানোর জ্ঞান কাজে লাগিয়ে অনলাইনের মাধ্যমে ছাত্র-ছাত্রী পড়িয়ে অর্থ উপার্জন করা যায়। ইংরেজি, অংক, বিজ্ঞান থেকে শুরু করে যেকোনো বিষয়ে পড়াতে পারেন।
তাছাড়া এখন শুধু নির্দিষ্ট সাবজেক্ট নয় বরং কোডিং শেখানো, বেকিং ক্লাস, রান্নার ক্লাস, ক্রাফটিং, ডিজাইনিং ইত্যাদি বিষয়গুলো ইন্টারনেটের মাধ্যমে ছাত্র-ছাত্রী খুঁজে পড়ানো যায়। এমনকি ফ্রিল্যান্সিং এর কিছু কাজ অনলাইন এর মাধ্যমে শেখানো যায়। অনেকেই এখন বাড়িতে থেকে এই সকল কাজ অনলাইনে এর মাধ্যমে শিখতে আগ্রহ বোধ করেন। তাই পড়ানোর আগ্রহ অনুযায়ী ছাত্রছাত্রী পাওয়া কঠিন কোন ব্যাপার না।
কিছুদিন আগেও হোম টিউটোরিং বা কোচিং ব্যবসার মাধ্যমে ছাত্র ছাত্রী পড়ানো প্রচুর জনপ্রিয় ছিল। তবে বর্তমান সময়ে google মিট বা ঝুম অ্যাপ এর মাধ্যমে ঘরে বসে সারা বিশ্বের ছাত্র-ছাত্রীদের পড়ানোর সুযোগ তৈরি হয়েছে। একই সময়ে প্রচুর ছাত্র ছাত্রী পড়ানোর সুযোগ থাকায় বর্তমানে এটি একটি জনপ্রিয় পেশা হয়ে দাঁড়িয়েছে। এছাড়া এই উপায়ে পড়ানোর জন্য কোনরকম স্থান বা জায়গার প্রয়োজন হয় না। সেই তুলনায় ইনকাম অনেক বেশি।
কনটেন্ট রাইটিং
কনটেন্ট রাইটিং হলো বর্তমান সময়ের সেরা অনলাইন জব এর মধ্যে অন্যতম। আপনার যদি লেখালেখির অভ্যাস থাকে তাহলে ব্লগ পোস্ট, বিভিন্ন ওয়েবসাইটে আর্টিকেল লিখে, সোশ্যাল মিডিয়ার জন্য পোস্ট লিখে, ম্যাগাজিনের জন্য প্রবন্ধ বা গল্প লেখার কাজ করতে পারেন।
ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্ম গুলো ছাড়াও স্থানীয় ওয়েবসাইট, ফেসবুক পেজ বা অনলাইন ম্যাগাজিন/নিউজ পোর্টাল গুলোতে কন্টেন্ট লেখার কাজ করে উপার্জন করতে পারেন। এটি এমন একটি কাজ যা ঘরে বসে নিজের ফাঁকা সময়ে ফ্রিতে করে উপার্জন করা যায়। তাই প্রচুর অনলাইন ব্যবহারকারীদের কাছে এটি একটি লাভজনক অনলাইন জব হিসেবে জনপ্রিয়তা পেয়েছে।
কাস্টমার সাপোর্ট এক্সিকিউটিভ
ইন্টারনেটের মাধ্যমে করা যায় আরেকটি ফ্রি অনলাইন জব কাস্টমার সাপোর্ট। এটি এমন একটি গ্রাহক সহায়তার কাজ যা কোন প্রতিষ্ঠানের পণ্য বা সেবা ব্যবহারের সঠিক দিক নির্দেশনা প্রদান করা অথবা গ্রাহকদের যেকোনো সমস্যার সমাধান এর মাধ্যমে সন্তুষ্টি বৃদ্ধি করা। এর ফলে প্রতিষ্ঠানের সাথে গ্রাহকদের সুসম্পর্ক বজায় থাকে।
সাধারণত ইমেইল, ফোন কল, লাইভ চ্যাট বা মেসেজ এর মাধ্যমে এই কাজটি করা হয়ে থাকে। বিভিন্ন কোম্পানির চাকরির শর্ত অনুযায়ী ফুল টাইম বা পার্ট টাইম যে কোন ভাবে এই কাজটি করে উপার্জন করতে পারেন।
ভার্চুয়াল এসিস্ট্যান্ট
ঘরে বসে অনলাইন এর মাধ্যমে ভার্চুয়াল এসিস্ট্যান্ট জব করতে পারেন। বিশ্বের যে কোন কোম্পানির বা ব্যক্তির হয়ে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট এর কাজ করতে পারেন। এক্ষেত্রে ইন্টারনেটের সাহায্যে বাড়িতে থেকে ভার্চুয়ালি আপনি কোন কোম্পানি বা ব্যক্তির অ্যাসিস্ট্যান্ট হয়ে বিভিন্ন ধরনের কাজ সম্পন্ন করবেন।
যেমনঃ ইমেইল পরিচালনা করা, মিটিং সিডিউল তৈরি করা, প্রশাসনিক ছোট ছোট কাজ সম্পন্ন করা ইত্যাদি।
এই জবের একটি বিশেষ সুবিধা হল আপনি ঘরে বসে থেকে একই সময়ে দুই তিনটি ক্লায়েন্ট এর কাজ করতে পারবেন। এর ফলে আপনার ইনকামও অনেক বেশি হবে।
পেজ মডারেটর
বর্তমান সময়ে বিভিন্ন অনলাইন ব্যবসায়িক ফেসবুক পেজ বা সোশ্যাল মিডিয়া পেজ এর জন্য লোক নিয়োগ দেওয়া হয়। ঘরে বসে থেকে আপনি চাইলে যে কোন পেজ এর মডারেটর হিসেবে কাজ করতে পারেন। পেজ মডারেটর হিসেবে আপনাকে প্রতিদিন কাস্টমারদের বিভিন্ন অনুসন্ধান বা প্রশ্নের জবাব দেওয়া, পণ্যের অর্ডার নেওয়া, কমেন্টের রিপ্লাই করা, বিভিন্ন সমস্যার সমাধান দেওয়া, পেজ এর পোস্ট পরিচালনা করা ইত্যাদি কাজ করতে হবে।
খুব বেশি দক্ষতা না থাকলেও সাধারণ কিছু কাজ জানলে এই কাজটি করা যায়। কিছু পেজে সিডিউল অনুযায়ী কাজ করার সুবিধা থাকায় আপনার অবসর সময়কে এই কাজে নিযুক্ত করতে পারেন।
সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট ও মার্কেটিং
বর্তমান সময়ের আরেকটি জনপ্রিয় অনলাইন জব সোশ্যাল মিডিয়ার ম্যানেজমেন্ট। এই চাকরিতে কোন কোম্পানি বা ব্র্যান্ডের জন্য সোশ্যাল মিডিয়ার নানা ধরনের কার্যক্রম পরিচালনা করার কাজ করতে হয়। বাড়িতে থেকে বিভিন্ন ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসে সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট ও মার্কেটিং এর কাজ করতে পারেন।
এই চাকরিতে সাধারণত কোম্পানি বা ব্র্যান্ডের জন্য সোশ্যাল মিডিয়ার কনটেন্ট স্ট্র্যাটেজি তৈরি করা, পণ্য বা ব্র্যান্ড নিয়ে মানসম্মত ছবি ও ভিডিও দিয়ে পোস্ট তৈরি করা, সোশ্যাল মিডিয়া এড বা ক্যাম্পেইন পরিচালনা করা, পণ্য সম্পর্কিত প্রশ্ন বা কমেন্টের দ্রুত উত্তর দেওয়া, বাজার সংক্রান্ত ডাটা বিশ্লেষণ করা ইত্যাদি কাজ করতে হয়। যাতে করে ব্র্যান্ড তাদের টার্গেট কাস্টমার বা অডিয়েন্স এর কাছে দ্রুত পৌঁছাতে পারে।
আর সোশ্যাল মিডিয়া মার্কেটিং হল এমন একটি বাজার কৌশল যেখানে কোন পণ্য বা ব্র্যান্ডের প্রচার করার জন্য বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম যেমনঃ ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম, লিংক ডুইং ইত্যাদি ব্যবহার করে প্রসার ঘটানো হয়। এক কথায় সোশ্যাল মিডিয়া মার্কেটিংকে পণ্য বা ব্র্যান্ডের জন্য ডিজিটাল মার্কেটিং কৌশল বলা হয়ে থাকে। মার্কেটিং বিষয়ে বিশেষ জ্ঞান থাকলে এই কাজটি ঘরে বসে করে ভালো পরিমান আয়ের সম্ভাবনা রয়েছে।
ডাটা এন্ট্রি ও টাইপিং জব
ফ্রি অনলাইন জব হিসেবে ঘরে বসে করতে পারেন ডাটা এন্ট্রি ও টাইপিং এর কাজ। ডাটা এন্ট্রি ও টাইপিং জব এমন একটি চাকরি যা অত্যন্ত সহজ, সাধারণ কিছু মৌলিক জ্ঞান থাকলে যে কেউ অনলাইনে করে ইনকাম করতে পারে। ছাত্র-ছাত্রী থেকে শুরু করে গৃহিণী বা ফুলটাইম চাকরিজীবী চাইলে নিজের পছন্দমত সময়ে করতে পারে।
ফুলটাইম জব ও পার্ট টাইম অথবা হাফ টাইম জব হিসেবে এ কাজটি ফ্রিতে করার মাধ্যমে ইনকাম করতে পারেন। একটি কম্পিউটার বা স্মার্টফোন ও ইন্টারনেট সংযোগ থাকলে যেকোনো জায়গা থেকে এ কাজটি করা সম্ভব। কাজটি সহজ হওয়ায় প্রতিযোগিতা যদিও অত্যন্ত বেশি তবে সামান্য কিছু দক্ষতা থাকলে আন্তর্জাতিক ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্ম গুলোতে কাজ খুঁজলে পেয়ে যাবেন। কারণ এটি একটি চাহিদা পূর্ণ কাজ যা সব সময় অ্যাভইলেবল থাকে।
ডাটা এন্ট্রি কাজের মধ্যে রয়েছে- বিভিন্ন জায়গা থেকে প্রয়োজন অনুযায়ী তথ্য সংগ্রহ করে এক্সেল বা গুগল সিটে অথবা ডিজিটাল ফরমেটে রূপান্তর করে সাজিয়ে গুছিয়ে রাখা, ফরম ফিলাপ করা, ক্যাপচা পূরণ করা, বিভিন্ন সমীক্ষার তথ্য সংরক্ষণ করা ইত্যাদি।
টাইপিং কাজের মধ্যে রয়েছে- ফরম ফিলাপ, ইমেজ টু টেক্সট, অডিও টু টেক্সট, ভিডিও টু টেক্সট ইত্যাদি সাধারণ কিছু কাজ
গ্রাফিক্স ডিজাইন ও ভিডিও এডিটিং
অনলাইন প্লাটফর্ম গুলোতে গ্রাফিক্স ডিজাইনের বিভিন্ন কাজ যেমনঃ কোম্পানি বা ব্র্যান্ডের জন্য লোগো তৈরি, বিজনেস কার্ড তৈরি, ব্যানার পোস্টার ও বিলবোর্ড ডিজাইন, বিভিন্ন সোশ্যাল মিডিয়ার জন্য ডিজাইন তৈরি, বইয়ের প্রচ্ছদ ডিজাইন বা প্যাকেজিং ডিজাইন ইত্যাদি চাহিদা পূর্ণ কাজ।
আবার ইউটিউব সহ বিভিন্ন সোশ্যাল মিডিয়ার ভিডিওর জন্য একজন দক্ষ ভিডিও এডিটরের চাহিদা অনলাইন প্লাটফর্মে অত্যন্ত বেশি।
আপনি যে কাজটি করতে পছন্দ করেন সে কাজে প্রথমে শিখে নিজেকে দক্ষ করে গড়ে তুললে বিভিন্ন আন্তর্জাতিক ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্ম গুলোতে এই ধরনের কাজ সহজে পেয়ে যাবেন। ঘরে বসে থেকে অনলাইনে এই ধরনের দক্ষতা ও চাহিদা পূর্ণ কাজ করে প্রচুর টাকা ইনকাম করা সম্ভব।
অনলাইন ট্রেডিং
বর্তমান সময়ের আলোচিত সেক্টর অনলাইন ট্রেডিং। অনলাইন ট্রেডিং হল ঘরে বসে থেকে ইন্টারনেট ব্যবহার করে মোবাইল বা ল্যাপটপের সাহায্যে শেয়ার, সোনা রুপা ও তেলের মত পণ্য, বন্ড, বিটকয়েন এর মত ক্রিপ্টো কারেন্সি সহ বৈদেশিক মুদ্রা লেনদেন বা কেনাবেচা করে অর্থ উপার্জন করার একটি প্রক্রিয়া। এই প্রক্রিয়ায় সাধারণত নানা ধরনের ডিজিটাল প্লাটফর্ম ব্যবহার করতে হয়।
সাধারণত অনলাইন ট্রেডিং এর মাধ্যমে কম দামে ক্রয় করে বেশি দামে বিক্রি করে মুনাফা অর্জন করা যায়। তবে এজন্য অনলাইন ট্রেডিং সম্পর্কে ভালো ধারণা রাখতে হবে এবং রিয়েল টাইম ডাটা এনালাইসিস করে দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করার দক্ষতা থাকতে হবে।
অনলাইন জব বাংলাদেশ কি ও কিভাবে পাওয়া যায়
অনলাইন জব বাংলাদেশ বলতে সেই সকল চাকরি বা কাজকে বুঝায় যেগুলো বাংলাদেশ থেকে ঘরে বসে দূরবর্তী যেকোনো কাজ ইন্টারনেটের মাধ্যমে অনলাইনে করা যায়। এ ধরনের কাজ ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস সহ দেশীয় ও আন্তর্জাতিক যে কোন প্রতিষ্ঠানের চাকরি হতে পারে। জনপ্রিয় কাজের মধ্যে রয়েছে-
ফাইবার, আপ ওয়ার্ক, ফ্রিল্যান্সার ডট কম, We Work Remotely, Remote OK সহ বিভিন্ন ফ্রিল্যান্সিং সাইট ও রিমোট জব বোর্ডে অনলাইন জব খোঁজা যায়। এছাড়া দেশীয় প্রতিষ্ঠানের অনলাইন জব খোঁজার জন্য bdjobs.com, বিক্রয় ডট কম, সম্ভব, লিঙ্ক ডুইন এর মতো প্ল্যাটফর্ম ব্যবহার করা যায়। অ্যামাজন, গাম রোড, রেড বাবল এর মত ই-কমার্স সাইটে এফিলিয়েট মার্কেটিং করার সুযোগ রয়েছে। রয়েছে ইউটিউব কিংবা ব্লগ সাইটে কাজ করে নিয়মিত আয় করার সুবিধা।
অনলাইন জব করার জন্য যেকোনো ইলেকট্রনিক ডিভাইস এর প্রয়োজন। কম্পিউটার ছাড়াও এখন মোবাইল দিয়েও অনেক অনলাইন জব এর কাজ করা যায়। দ্রুতগতির ইন্টারনেট সংযোগ বা ডাটা এবং কম্পিউটার জ্ঞান থাকলে নিজের দক্ষতা কাজে লাগিয়ে যে কেউ অনলাইন জব করে অর্থ উপার্জন করতে পারেন। তবে আন্তর্জাতিক ও ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্মের জন্য ইংরেজি জ্ঞান থাকা আবশ্যক।
অনলাইন জব কিভাবে পাবেনঃ
অনলাইনে জব করার জন্য ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসগুলোতে একাউন্ট খুলে আপনার দক্ষতা অনুযায়ী পোর্টফলিও অথবা গিগ তৈরি করে ক্লায়েন্টদের কাছ থেকে কাজ পেতে পারেন। আপনি যদি দেশি-বিদেশি কোম্পানিতে জবের জন্য নিয়োগ প্রাপ্ত হতে চান তাহলে উপরে উল্লেখিত প্ল্যাটফর্ম গুলো থেকে আপনার জন্য উপযুক্ত জব ক্যাটাগরি বাছাই করে যথা নিয়মে আবেদন করতে হবে।
এক্ষেত্রে একটি বিষয় বিশেষভাবে নজর দিতে হবে তা হল বিদেশি কোম্পানিতে ফুল টাইম, হাফ টাইম বা কনসালটেন্ট এর জন্য বাংলাদেশ থেকে রিমোট জবের আবেদনের জন্য নিয়োগ বিজ্ঞপ্তিতে "Bangladesh" লেখা আছে কিনা তা দেখে আবেদন করতে হবে।
রিমোট জব কি
রিমোট জব এমন একটি দূরবর্তী চাকরি যেখানে বাইরে বা নির্দিষ্ট কোন অফিস ও প্রতিষ্ঠানে না গিয়ে ঘরে বসে থেকে পছন্দের যে কোনো কাজ করাকে বুঝায়। মোটকথা শুধু বাড়িতে নয় বরং রেস্তোরাঁ, পার্ক এমনকি রাস্তায় গাড়িতে জ্যামে বসে থাকা অবস্থায় রিমোট জবের কাজ করা যায়। দেশি-বিদেশি যেকোনো কোম্পানিতে পুর্নকালীন ও খন্ডকালীন হিসেবে রিমোট জব করার সুযোগ রয়েছে।
অর্থাৎ এখানে দক্ষতা ও সময় অনুযায়ী যেকোনো ধরনের কাজ বেছে নেওয়ার স্বাধীনতা রয়েছে। রিমোট জব এর জন্য ল্যাপটপ ছাড়াও ইন্টারনেট সংযোগ এবং নানা ধরনের অনলাইন টুলস ও অ্যাপস ব্যবহার করার দক্ষতা থাকতে হবে।
জনপ্রিয় কাজগুলোর মধ্যে রয়েছে- সফটওয়্যার ডেভেলপমেন্ট, ওয়েব ডেভেলপমেন্ট, গ্রাফিক্স ডিজাইন, ডিজিটাল মার্কেটিং, কাস্টমার সাপোর্ট, সোশ্যাল মিডিয়া ম্যানেজার, কন্টেন্ট রাইটিং, একাউন্টিং ও বুক কিপিং, কোডিং ইত্যাদি।
বাংলাদেশ থেকে রিমোট জব করার জন্য বিভিন্ন দেশীয় ও আন্তর্জাতিক কোম্পানিতে যুক্ত হওয়ার জন্য বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম/পোর্টালে কাজ খুঁজতে পারেন। যেমনঃ bikroy.com, লার্নিং বাংলাদেশ, Remote Hub, GlassDoor ইত্যাদি। এছাড়া ফেসবুক, ইনস্টাগ্রাম, লিংক ডুইং, এক্স (twitter) এর মত সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম এবং ফাইবার ও আপ ওয়ার্ক এর মতো ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসে রিমোট জব এর কাজ খুঁজে আবেদন করতে পারেন।
মেয়েদের জন্য ফ্রি অনলাইন জব
বর্তমানে বাংলাদেশে মেয়েদের জন্য অসংখ্য অনলাইন জব সেক্টর তৈরি হয়েছে যেগুলো ঘরে বসে করার মাধ্যমে উপার্জন করা যায়। আমাদের সমাজে বিশেষ করে যে সকল মেয়েরা বাইরে গিয়ে কাজ করতে সমস্যা মনে করেন তাদের জন্য অনলাইনের দূরবর্তী কাজ গুলো দারুন কার্যকর। এই ধরনের কাজ করার মাধ্যমে অনেক নারী এখন বাইরে না গিয়েও স্বাবলম্বী হচ্ছেন।
তাই আপনার যদি ইনকাম করতে আগ্রহ থাকে এবং বাড়িতে বসে অনলাইন মাধ্যমে করা যায় এরকম কোন কাজ খোঁজেন তাহলে চিন্তার কোন কারণ নেই। আপনি চাইলে ফুলটাইম, হাফ টাইম বা পার্ট টাইম সুবিধা অনুযায়ী যে কোন কাজ করে আয় করতে পারেন। অনলাইন জবের জন্য দক্ষতা ছাড়াও একাধিক দক্ষতা বিহীন কাজও রয়েছে।
চলুন তাহলে নিচের আলোচনা থেকে কয়েকটি সহজ ও জনপ্রিয় কাজ বিষয়ে জেনে নেওয়া যাক, যে সকল কাজ করে প্রতিটি মেয়ে নিজের জন্য একটি ইনকাম পথ তৈরি করতে পারেন।
ব্লগিংঃ নিজের একটি ব্লগ ওয়েবসাইট তৈরি করা, যেখানে নিয়মিত মানসম্মত ও ইউনিক ব্লগ পোস্ট পাবলিশ করে প্রচুর ট্রাফিক এনে গুগল এডসেন্সের মাধ্যমে ইনকাম। এজন্য গুগলের ফ্রি ব্লগিং প্লাটফর্ম ব্যবহার করতে পারেন।
আর্টিকেল রাইটিংঃ নিজের ওয়েবসাইট ছাড়াও বিভিন্ন ওয়েবসাইটে আর্টিকেল লেখালেখির কাজ। বাংলা ও ইংরেজি দুইটি মাধ্যমেই এই কাজটি করতে পারেন।
কনটেন্ট রাইটিংঃ সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্লাটফর্মে পণ্য ও সেবা সম্পর্কিত কনটেন্ট লেখার কাজ করে আয়।
কনটেন্ট ক্রিয়েশনঃ ইউটিউব বা ফেসবুক এর মত প্ল্যাটফর্ম ব্যবহার করে ভিডিও কনটেন্ট তৈরি যা ঘরে বসে অবসর সময়ে করা যায়। বর্তমান সময়ে প্রচুর গৃহিণী এখন এই উপায়ে ইনকাম করছেন।
ডাটা এন্ট্রিঃ ইন্টারন্যাশনাল বিভিন্ন ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসগুলোতে ডাটা এন্ট্রি করার কাজ। সংসারের কাজের ফাঁকে মাত্র কয়েক ঘন্টা সময় ব্যয় করে ভালো আয়ের সুযোগ রয়েছে।
সার্ভে পূরণ জবঃ অনলাইনে একাধিক বিশ্বস্ত অ্যাপস ও ওয়েবসাইট রয়েছে যেখানে যেকোনো পণ্য বা সম্পর্কিত নিজের মত দেওয়ার (সার্ভে পূরণ) মত সহজ কাজ করে আয় করতে পারেন। যেমনঃ SwagBucks, Usertesting ইত্যাদি।
কপি পেস্ট জবঃ ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্ম গুলোতে কপি পেস্ট করার কাজ একটি সহজ ও সাধারণ কাজের উদাহরণ, যা খুব বেশি দক্ষতা ছাড়াই করা যায়।
ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টঃ কোন কোম্পানি বা ব্র্যান্ডের হয়ে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট এর জব, যা ঘরে বসে একাধিক কোম্পানির হয়ে করতে পারেন।
সোশ্যাল মিডিয়া মার্কেটিংঃ বিভিন্ন প্রতিষ্ঠানের পণ্য বা সেবা সম্পর্কিত বিষয় নিয়ে সোশ্যাল মিডিয়া মার্কেটিং সম্পর্কিত কাজ।
অনলাইন টিউশন ও অনলাইন কোর্স বিক্রিঃ নির্দিষ্ট কোন বিষয়ে ভালো জ্ঞান থাকলে অনলাইন টিউশন ও সেই বিষয়ে অনলাইন কোর্স বিক্রি করতে পারেন।
এফিলিয়েট মার্কেটিংঃ আপনার চ্যানেল, ব্লগ সাইট বা ফেসবুক পেজে অন্যের পণ্য প্রচার করে বিক্রি করার মাধ্যমে বাড়তি আয় তৈরি করতে পারেন। এজন্য দারাজ, এমাজন এর মত ই-কমার্স সাইটের পণ্য নিয়ে কাজ করতে পারেন।
Facebook পেজ মডারেটরঃ বিভিন্ন ধরনের অনলাইন ব্যবসার ফেসবুক পেজের জন্য পেজ মডারেটর হয়ে কাজ করতে পারেন। বর্তমানে মেয়েদের জন্য এটি একটি চাহিদা সম্পন্ন অনলাইন জব।
ডিজিটাল প্রোডাক্ট বিক্রিঃ সৃজনশীল কাজ জানলে যে কোন ডিজাইন, টেমপ্লেট তৈরি করে সেগুলো আন্তর্জাতিক ই-কমার্স সাইটে আপলোড করে প্যাসিভ ইনকামের সুযোগ তৈরি করতে পারেন।
ইমেজ/ছবি বিক্রিঃ নিজের মোবাইলে তোলা আকর্ষণীয় ও স্বতন্ত্র ছবি ও ভিডিও ফুটেজ স্টক ফটোগ্রাফি সাইটে পাবলিশ করে আয় করা যায়।
অনলাইন টাইপিং জব ডেইলি পেমেন্ট
অনলাইনে টাইপিং জব করে ডেইলি পেমেন্ট পাওয়ার উপায় সম্পর্কে আপনারা অনেকেই জানতে চান। বিশেষ করে আপনাদের মধ্যে যাদের নির্দিষ্ট কোন কাজে দক্ষতা নেই তাদের জন্য অনলাইনে টাইপিং কাজ করে ইনকাম একটি সাধারণ ও সহজলভ্য ইনকামের উপায়। সাধারণ কিছু কাজ জানলে এই কাজটি করা সম্ভব।
টাইপিং জব হলো যেকোনো তথ্য, ডাটা বা লেখাকে সঠিকভাবে গুছিয়ে ডিজিটাল ফরমেটে রাখা বা সংরক্ষণ করার কাজ। এটা হতে পারে সাধারণ হাতে লেখা কোন তথ্য, মুদ্রিত কোন লেখা, অডিও বা ভিডিও ফাইল ইত্যাদি। এই কাজের জন্য কম্পিউটার বা স্মার্টফোনের মত ডিভাইস এর প্রয়োজন হতে পারে।
জনপ্রিয় টাইপিং জবের মধ্যে রয়েছে-
ছোট ছোট সহজ ডাটা এন্ট্রি কাজ
অডিও বা ভিডিও রেকর্ড দেখে তা টেক্সট এ রূপান্তর
কপি টাইপিং করার জব
কোড বা ক্যাপচা এন্ট্রি কাজ
প্রুভ রিডিং করার কাজ
মোবাইলের মাধ্যমে ছোট আর্টিকেল বা কনটেন্ট লেখার কাজ
কোন কোম্পানির জন্য ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট হয়ে ছোট ছোট টাইপিং কাজ ইত্যাদি।
অনলাইনে টাইপিং জব করে ইনকাম করার জন্য বিশেষ সতর্ক থাকা জরুরী। কারণ অনলাইনে প্রচুর টাইপিং জব এর অফার দেখতে পাওয়া যায় যেখানে কাজ করে ডেইলি পেমেন্ট কথা থাকলেও সত্যিকার অর্থে শেষ মুহূর্তে কোনরকম পেমেন্ট পাওয়া যায় না। তাই নির্ভরযোগ্য মাধ্যমে টাইপিং জব করে আয় করা যায় সেখানে নিজের প্রোফাইল তৈরি করতে পারেন।
যেমনঃ ফাইবার, আপ ওয়ার্ক, ফ্রিল্যান্সার ডটকম, ট্রু লেন্সার এর মত ফ্রিল্যান্সিং সাইটগুলোতে অ্যাকাউন্ট খুলে কাজ খুঁজতে পারেন। এছাড়া অডিও টাইপিং করার জন্য transcribeme, Rev এর মত সাইট অত্যন্ত জনপ্রিয়। আবার ক্যাপচা এন্ট্রি কাজের জন্য 2 Captcha, Pro Typers এর মত বিশ্বস্ত সাইট ব্যবহার করলে ডেইলি পেমেন্ট পাওয়া সম্ভব। Typing Job অ্যাপের মাধ্যমে কাজ করতে পারেন এবং নিজের জন্য সেরা কাজটি খুঁজে নিতে পারেন।
মোবাইল দিয়ে অনলাইন জব করে ইনকাম
মোবাইল ফোন দিয়ে নানা ধরনের অনলাইন জব করে ইনকাম করা যায়। স্থানীয় ব্যবসার জন্য অনলাইন ভিত্তিক কাজগুলো করার সাথে সাথে গ্লোবালি রিমোট জব ঘরে বসে থেকে মোবাইল ফোন দিয়ে করতে পারেন। যেমনঃ ব্যবসার জন্য সোশ্যাল মিডিয়া পেজ মডারেট করার কাজ কিংবা দেশি-বিদেশি বিভিন্ন কোম্পানির জন্য ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট ও ডাটা এন্ট্রি বা লেবেলিং এর কাজ করতে পারেন।
আন্তর্জাতিক ফ্রিল্যান্সিং অ্যাপগুলোতে মোবাইল বান্ধব সহজ কিছু কাজ সহজে পাওয়া যায়। এজন্য আপ ওয়ার্ক মোবাইল জবস অথবা ট্রু লেন্সের মোবাইল জবস অ্যাপে ছোট ছোট ফ্রিল্যান্স কাজের জন্য বিনামূল্যে প্রোফাইল তৈরি করে দক্ষতা অনুযায়ী কাজ খুজতে পারেন। যেমনঃ ডাটা এন্ট্রি কাজ, ছোট ছোট আর্টিকেল বা কন্টেন্ট লেখার কাজ, ছোট ভিডিও এডিটিং এর কাজ, সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর কাজ ইত্যাদি।
এছাড়া গুগল প্লে স্টোরে অসংখ্য মোবাইল অ্যাপ রয়েছে যেখানে সার্ভে পূরণ, ক্যাপচা টাইপিং কাজগুলো করে ইনকাম করতে পারেন। যদিও ইনকামের পরিমাণ অল্প তবে শুরুর জন্য এই অ্যাপগুলো সেরা। যেমনঃ Toloka, Swagbucks, Captcha 2 Captcha ইত্যাদি।
ফ্রি অনলাইন জব থেকে ইনকাম করার জন্য প্রথমে আপনাদের নিজের জন্য উপযুক্ত কাজ বা চাকরি খুঁজতে হবে। এজন্য বিশ্বস্ত ও নির্ভরযোগ্য প্ল্যাটফর্ম সম্পর্কে জানতে হবে, যেখান থেকে আপনারা আপনাদের জন্য ফ্রি অনলাইন চাকরিগুলো খুঁজে পেতে পারেন। দেশি-বিদেশি প্রতিষ্ঠান, আন্তর্জাতিক মার্কেটপ্লেস, কিছু সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ও মোবাইল অ্যাপ এই তালিকায় রয়েছে।
এই সকল প্লাটফর্ম থেকে গ্লোবালি রিমোট জব, ফ্রিল্যান্সিং কাজ ও ছোট ছোট কাজ করার তালিকা খুঁজে পাবেন।
এখন নিচে বাংলাদেশ থেকে যে সকল বিশ্বস্ত সাইট বা প্লাটফর্মে অনলাইন জবগুলো খুঁজতে পারেন তার কয়েকটি নাম দেওয়া হল-
Bdjobs.com
Bikroy Online Jobs
NextJobz Remote Job
We Work Remotely
UpWork
Freelancer
Truelancer
Linkduin Work From Home
ClickWorker
Typing Job
লেখকের মতামত
প্রিয় পাঠক, ফ্রি অনলাইন জব বাংলাদেশ থেকে ইনকাম করার জন্য সেরা ১২টি জব ও কাজ সম্পর্কে আজকের আর্টিকেলে আলোচনা করার চেষ্টা করেছি। আপনি যদি ঘরে বসে থেকে উপার্জনের চিন্তা করেন তাহলে আর্টিকেলে উল্লেখিত যেকোন কাজ করার মাধ্যমে অর্থ উপার্জন শুরু করতে পারেন। এজন্য যেকোনো কাজ শিখে দক্ষ হয়ে যে কোন প্লাটফর্মে নিজের জন্য পছন্দসই কাজ খুঁজলে পেয়ে যাবেন আশা করি।
এছাড়া মেয়েদের জন্য অনলাইন জব, মোবাইল দিয়ে অনলাইন জব সহ কাজগুলো কোন কোন বিশ্বস্ত প্লাটফর্মে খুজবেন এ বিষয়ে আপনারা জেনেছেন। বর্তমান যুগে ইন্টারনেটের অগ্রগতির কারণে অনলাইন ভিত্তিক প্রচুর কাজ ও জব সেক্টর তৈরি হয়েছে যেখানে আপনারা নিজের দক্ষতা কাজে লাগিয়ে যেকোনো জায়গা থেকে ইনকাম শুরু করতে পারেন। এজন্য প্রয়োজন শুধুমাত্র আপনাদের উপার্জনের ইচ্ছা, আগ্রহ ও ধৈর্য। প্রিয় পাঠক, অনলাইন ইনকাম বিষয়ক এরকম আরো সমসাময়িক পোস্ট পেতে passiondrivefiona ওয়েবসাইট নিয়মিত ভিজিট করতে পারেন।
passiondrivefiona র নীতিমালা মেনে comment করুন। প্রতিটি comment রিভিউ করা হয়;
comment url