এস্তোনিয়া ওয়ার্ক পারমিট ভিসা আবেদন প্রক্রিয়া ২০২৬
এস্তোনিয়া ওয়ার্ক পারমিট ভিসা আবেদন প্রক্রিয়া ২০২৬ সমূহ কি কি এবং এস্তোনিয়া ওয়ার্ক পারমিট ভিসা আবেদন করতে কতটুকু অর্থের প্রয়োজন এই সকল কিছু আপডেট জানতে আপনারা কি অনেক বেশি আগ্রহী? তাহলে আজকের এই প্রবন্ধটি আপনাদের সকলের জন্য।
সাধারণত আমরা কাজের সন্ধানের জন্য বা অন্য কোন কাজের জন্য এক দেশ থেকে অন্য দেশে পাড়ি জমাই। এস্তোনিয়া এর মধ্যে অন্যতম। কাজের উদ্দেশ্যে এস্তোনিয়া ওয়ার্ক পারমিট ভিসা আবেদন প্রক্রিয়াসহ আরো অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব আজকের আর্টিকেলটিতে। পোস্ট সূচিপত্রঃ
এস্তোনিয়া ওয়ার্ক পারমিট ভিসা আবেদন প্রক্রিয়া ২০২৬
এস্তোনিয়া ওয়ার্ক পারমিট ভিসা আবেদন প্রক্রিয়া ২০২৬ কাজ শুরু করবেন কিভাবে জেনে নিন। এজন্য প্রথমেই একজন আবেদনকারীকে এস্তোনিয়ার কোনো বৈধ নিয়োগকর্তার কাছ থেকে চাকরির অফার সংগ্রহ করতে হয়। চাকরির অফার ছাড়া এই ভিসার জন্য আবেদন করা যায় না।
এরপর আবেদনকারীকে প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত করতে হয়। এর মধ্যে রয়েছে বৈধ পাসপোর্ট, পূরণকৃত ভিসা আবেদন ফরম, পাসপোর্ট সাইজ ছবি, চাকরির চুক্তিপত্র, শিক্ষাগত যোগ্যতার সনদ, কাজের অভিজ্ঞতার প্রমাণ এবং স্বাস্থ্য বীমা। সব কাগজপত্র সঠিক ও হালনাগাদ হওয়া খুবই জরুরি।
কাগজপত্র প্রস্তুত হওয়ার পর নিকটস্থ এস্তোনিয়া দূতাবাস বা ভিসা আবেদন কেন্দ্রে সরাসরি আবেদন জমা দিতে হয়। অনেক ক্ষেত্রে বায়োমেট্রিক তথ্য আঙুলের ছাপ ও ছবি দেওয়াও বাধ্যতামূলক। আবেদন ফি পরিশোধ করার পর আবেদন প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে শুরু হয়।
ভিসা প্রক্রিয়াকরণ সময় সাধারণত কয়েক সপ্তাহ থেকে এক-দুই মাস পর্যন্ত হতে পারে, যা আবেদনকারীর কাগজপত্র ও কাজের ধরন অনুযায়ী ভিন্ন হতে পারে। এই সময়ে দূতাবাস প্রয়োজনে অতিরিক্ত তথ্য বা সাক্ষাৎকারের জন্য আবেদনকারীকে ডাকতে পারে।
ভিসা অনুমোদিত হলে আবেদনকারী এস্তোনিয়ায় গিয়ে নির্ধারিত নিয়োগকর্তার অধীনে কাজ করতে পারেন। সেখানে পৌঁছানোর পর অস্থায়ী বসবাসের অনুমতি সংগ্রহ করা প্রয়োজন হতে পারে। সঠিক নিয়ম মেনে কাজ করলে ভবিষ্যতে ভিসা নবায়ন বা দীর্ঘমেয়াদি বসবাসের সুযোগও তৈরি করে।
এস্তোনিয়া ভিসা ফর বাংলাদেশি আপডেট
বাংলাদেশি নাগরিকদের জন্য এস্তোনিয়া ভিসা বিভিন্ন উদ্দেশ্যে পাওয়া যায়। স্বল্পমেয়াদি ভিসা সাধারণত পর্যটন, ব্যবসা বা ৯০ দিন পর্যন্ত থাকার জন্য ব্যবহৃত হয়, আর দীর্ঘমেয়াদি বা ডি-ভিসা মূলতঃ পড়াশোনা, দীর্ঘ স্থায়ী সফর, চাকরি বা পরিবারে থাকার মতো উদ্দেশ্যে দেওয়া হয়।
বাংলাদেশে সরাসরি এস্তোনিয়ার কোনো দূতাবাস নেই। তাই সাধারণভাবে আবেদনকারীরা ভারতের নয়াদিল্লিতে অবস্থিত এস্তোনিয়া দূতাবাসে বা বাংলাদেশে মনোনীত ভিএফএস গ্লোবাল ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারে আবেদন জমা দিতে হয়।তবে শেনজেন ভিসার ক্ষেত্রে অনলাইন আবেদন করা লাগে।
ভিসার জন্য আবেদন করতে হলে ন্যূনতম তিন মাস মেয়াদের পাসপোর্ট, সঠিকভাবে পূরণ করা আবেদন ফরম, নিজের ফটো(যা সাধারণত ৩৫*৪৫ মিমি ও সাদা ব্যাকগ্রাউন্ডে হতে হয়), স্বাস্থ্য বীমার ক্ষেত্রে কমপক্ষে ৩০,০০০ ইউরো কভারেজ রাইট, আর্থিক সক্ষমতার প্রমাণ হিসেবে ব্যাংক ব্যালেন্স স্টেটমেন্ট ও দলিল বা প্রমাণ পত্র জমা দিতে হয় এস্তোনিয়া ওয়ার্ক পারমিট ভিসা আবেদন করতে।
চাকরি বা কর্মসংস্থান ভিত্তিক ভিসা (যা সাধারণত D-Visa নামে পরিচিত) পেতে হলে আগে এস্তোনিয়ার কোনো বৈধ নিয়োগকর্তা থেকে চাকরির অফার বা নিয়োগ স্বীকৃতি নিতে হয় এবং পরে সেই ভিত্তিতে ডি-ভিসা বা রেসিডেন্স পারমিটের জন্য আবেদন করতে হয়। এ জন্য আবেদন প্রক্রিয়া সাধারণ ভিসা থেকে আলাদা হয়।
ভিসা ফি সাধারণত শেনজেন টাইপ C হলে প্রায় ৮০ থেকে ৯০ ইউরো, যা বাংলাদেশি টাকায় প্রায় ১২০০০ টাকার মতো। কিন্তু ডি-ভিসা ফি ও বয়স, উদ্দেশ্য অনুযায়ী পরিবর্তিত হতে পারে। আপনি যখন এস্তোনিয়ার ওয়ার্ক পারমিট ভিসা আবেদন জমা দিবেন তারপর প্রক্রিয়াকরণ সময় সাধারণত স্বল্পমেয়াদের ক্ষেত্রে ১৫-৩০ দিন এবং দীর্ঘমেয়াদি ক্ষেত্রে ৩০-৯০ দিন হতে পারে।
এস্তোনিয়া কাজের ভিসা আপডেট জানুন
বর্তমানে ইউরোপের দেশ Estonia-তে কাজের ভিসার জন্য অনেক মানুষ আবেদন করছে। দেশটি আইটি, নির্মাণ, হোটেল এবং বিভিন্ন কারিগরি কাজে বিদেশি কর্মী নিচ্ছে। তাই বাংলাদেশসহ অনেক দেশের মানুষ সেখানে বৈধভাবে কাজ করার সুযোগ পাচ্ছে।
কাজের ভিসা পেতে হলে প্রথমে Estonia-এর কোনো কোম্পানি থেকে জব অফার বা কাজের অনুমতি থাকতে হয়। কোম্পানি কর্মী নিয়োগের অনুমতি দিলে এরপর ভিসার জন্য আবেদন করা যায়। সাধারণত নিয়োগকর্তা কিছু কাগজপত্রের ব্যবস্থা করে দেয়।
ভিসার জন্য আবেদন করতে পাসপোর্ট, শিক্ষাগত যোগ্যতার সনদ, কাজের অভিজ্ঞতার প্রমাণ, মেডিকেল রিপোর্ট এবং পুলিশ ক্লিয়ারেন্স প্রয়োজন হতে পারে। এছাড়া চাকরির চুক্তিপত্র এবং থাকার ঠিকানার তথ্যও জমা দিতে হয়।
বর্তমানে Estonia কাজের ভিসা প্রক্রিয়া তুলনামূলকভাবে নিয়ম মেনে এবং অনলাইনে অনেকটা সহজ করা হয়েছে। তবে ভিসা পাওয়ার আগে সব কাগজপত্র ঠিকভাবে যাচাই করা হয়। তাই আবেদন করার সময় সঠিক তথ্য দেওয়া খুবই গুরুত্বপূর্ণ।
আরো পড়ুনঃ দুবাই ভিসা কবে খুলবে, দুবাই ভিসা আপডেট 2026
কাজের ভিসা পেয়ে Estonia-তে গেলে ভালো বেতন, নিরাপদ কাজের পরিবেশ এবং ইউরোপে কাজ করার সুযোগ পাওয়া যায়। তবে আবেদন করার আগে বিশ্বস্ত উৎস বা অফিসের মাধ্যমে তথ্য যাচাই করে নেওয়া উচিত, যাতে কোনো প্রতারণার শিকার না হতে হয়।
এস্তোনিয়া ১ টাকা বাংলাদেশের কত টাকা
Estonia ইউরোপের একটি উন্নত দেশ। এই দেশে নিজস্ব আলাদা টাকা নেই তারা ইউরোপের সাধারণ মুদ্রা ইউরো ব্যবহার করে। তাই এস্তোনিয়ার টাকার হিসাব করতে হলে মূলত ইউরোকে বাংলাদেশের টাকায় রূপান্তর করতে হয়। বর্তমানে এস্তোনিয়ায় সব ধরনের লেনদেন ইউরো দিয়েই করা হয়।
বর্তমান আনুমানিক হিসাবে ১ ইউরো প্রায় ১৪০–১৪৫ বাংলাদেশি টাকার কাছাকাছি। তাই সহজভাবে বলা যায়, এস্তোনিয়ার ১ ইউরো বাংলাদেশি টাকায় প্রায় ১৪২ টাকার মতো ধরা যায়। তবে আন্তর্জাতিক মুদ্রা বাজারে রেট প্রতিদিন কিছুটা পরিবর্তন হয়।
এস্তোনিয়া ২০১১ সালে ইউরোপের অর্থনৈতিক জোটের অংশ হিসেবে ইউরো ব্যবহার শুরু করে। এর আগে সেখানে এস্তোনিয়ান ক্রোন নামে একটি মুদ্রা ছিল। ইউরো চালু হওয়ার পর সেই পুরোনো মুদ্রা আর ব্যবহার করা হয় না।
বাংলাদেশে যদি কেউ এস্তোনিয়া থেকে ইউরো পাঠায় বা ইউরো নিয়ে আসে, তাহলে ব্যাংক বা মানি এক্সচেঞ্জে তা বাংলাদেশি টাকায় পরিবর্তন করা যায়। তবে অনেক সময় ব্যাংক বা এক্সচেঞ্জ কিছু কমিশন কেটে নিতে পারে, তাই হাতে পাওয়া টাকার পরিমাণ একটু কম হতে পারে।
বাংলাদেশী এস্তোনিয়া দূতাবাস কোথায় অবস্থিত
বাংলাদেশের এস্তোনিয়ায় সরাসরি কোনো দূতাবাস নেই। তাই এস্তোনিয়ায় থাকা বাংলাদেশিদের কূটনৈতিক কাজ সাধারণত অন্য দেশের বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে করা হয়। তাই এস্তোনিয়ায় থাকা বাংলাদেশিদের পাসপোর্ট, ভিসা বা অন্যান্য কনস্যুলার সেবার জন্য এস্তোনিয়া ওয়ার্ক পারমিট ভিসা আবেদন অনেক গুরুত্বপূর্ণ।
বর্তমানে এস্তোনিয়ার রাজধানী Tallinn-এ বাংলাদেশের কোনো স্থায়ী দূতাবাস বা কনস্যুলেট নেই। অর্থাৎ সেখানে বসবাসরত বাংলাদেশিদের সরাসরি নিজ দেশের দূতাবাসে যাওয়ার সুযোগ নেই। ফলে বিভিন্ন কূটনৈতিক সেবা পেতে অন্য দেশে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের সাহায্য নিতে হয়।
এস্তোনিয়ার জন্য বাংলাদেশ সরকারের দায়িত্বপ্রাপ্ত দূতাবাস হলো ডেনমার্কের রাজধানী Copenhagen-এ অবস্থিত Embassy of Bangladesh in Copenhagen। এই দূতাবাস এস্তোনিয়াসহ আশেপাশের কিছু দেশের কূটনৈতিক কার্যক্রম দেখাশোনা করে।
এস্তোনিয়া থেকে তুলনামূলকভাবে কাছাকাছি বাংলাদেশ দূতাবাস রয়েছে সুইডেনের রাজধানী Stockholm-এ অবস্থিত Embassy of Bangladesh in Stockholm। প্রয়োজনে এস্তোনিয়ায় বসবাসকারী বাংলাদেশিরা এখান থেকেও কিছু কনস্যুলার সহায়তা নিতে পারেন।
বাংলাদেশ ও এস্তোনিয়ার মধ্যে কূটনৈতিক সম্পর্ক ১৯৯২ সালে প্রতিষ্ঠিত হয়। দুই দেশের মধ্যে প্রযুক্তি, বাণিজ্য ও আন্তর্জাতিক সহযোগিতার ক্ষেত্রেও সম্পর্ক ধীরে ধীরে উন্নত হচ্ছে। তবে এখনও দুই দেশে স্থায়ী দূতাবাস স্থাপন করা হয়নি এস্তোনিয়া ওয়ার্ক পারমিট ভিসা আবেদন এর জন্য।
এস্তোনিয়া যেতে কত টাকা লাগে 2026
এস্তোনিয়া ইউরোপের একটি উন্নত দেশ, যেখানে অনেক মানুষ কাজ, পড়াশোনা বা ভ্রমণের উদ্দেশ্যে যেতে চায়। বাংলাদেশ থেকে এস্তোনিয়া যেতে হলে প্রথমে ভিসা করতে হয় এবং কিছু প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত করতে হয়। বর্তমানে ২০২৬ সালে এস্তোনিয়া যাওয়ার খরচ আগের তুলনায় কিছুটা বেড়েছে।
এস্তোনিয়া যাওয়ার অন্যতম প্রধান খরচ হলো ভিসা ও ডকুমেন্ট প্রসেসিং। ভিসা ফি, কাগজপত্র অনুবাদ, পুলিশ ক্লিয়ারেন্স এবং অন্যান্য প্রয়োজনীয় কাজ করতে কিছু টাকা খরচ হয়। সাধারণত এসব কাজ মিলিয়ে বেশ কিছু অর্থ ব্যয় করতে হয়।
আরেকটি বড় খরচ হলো বিমান ভাড়া। বাংলাদেশ থেকে এস্তোনিয়া যেতে সরাসরি ফ্লাইট খুব কম থাকায় সাধারণত অন্য দেশে ট্রানজিট করতে হয়। তাই বিমান ভাড়া সময় ও এয়ারলাইনের উপর নির্ভর করে কম-বেশি হতে পারে।এস্তোনিয়ায় পৌঁছানোর পর প্রথম দিকে থাকা-খাওয়া এবং দৈনন্দিন খরচের জন্য কিছু টাকা সঙ্গে রাখা ভালো।
সব মিলিয়ে ২০২৬ সালে বাংলাদেশ থেকে এস্তোনিয়া যেতে মোটামুটি কয়েক লাখ টাকা খরচ হতে পারে। তবে খরচ নির্ভর করে আপনি কোন ধরনের ভিসায় যাচ্ছেন এবং কীভাবে প্রসেস করছেন তার উপর। সঠিক তথ্য জেনে এবং ভালোভাবে প্রস্তুতি নিয়ে গেলে এস্তোনিয়া যাওয়া সহজ হতে পারে।
এস্তোনিয়া ওয়ার্ক ভিসা ডকুমেন্টস কি কি
এস্তোনিয়া ওয়ার্ক পারমিট ভিসা আবেদন প্রক্রিয়ার জন্য গুরুত্বপূর্ণ অনেক ডকুমেন্ট এর প্রয়োজন। এজন্য আমাদের আগে জানতে হবে কি কি কাগজপত্রের প্রয়োজন। কারন এগুলো না জানলে আমরা আবেদন প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত জানতে পারবো না। এবং এজন্য ভিসা প্রক্রিয়া ভুল হতে পারে।
তাহলে চলুন এখন আমরা জানবো এস্তোনিয়া ওয়ার্ক পারমিট ভিসা আবেদন ২০২৬ এর জন্য কি কি প্রয়োজনীয় ডকুমেন্টসের প্রয়োজন তার তালিকাঃ
- একটি বৈধ পাসপোর্ট এবং পাসপোর্ট এর কমপক্ষে ৬ মাস মেয়াদ থাকতে হবে।
- সঠিক এবং পরিপূর্ণভাবে পূরণ করা ভিসা আবেদন ফরম।
- আপনার সাম্প্রতিক তোলা পাসপোর্ট সাইজ এর ছবি।
- এস্তোনিয়ার যে কোন নিয়োগকর্তা কর্তৃক জব অফার লেটার।
- এস্তোনিয়ার আপনার কাজের চুক্তিপত্র ।
- আপনার যাবতীয় শিক্ষাগত যোগ্যতার সনদপত্র।
- আপনার যদি কোন কাজের অভিজ্ঞতা থাকে তার সনদ।
- জাতীয় পরিচয়পত্র কপি।
- পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট।
- সাম্প্রতিক সময়ে করা আপনার মেডিকেল সার্টিফিকেট বা স্বাস্থ্য পরীক্ষা্র রিপোর্ট।
- আপনার ব্যাংক স্টেটমেন্ট বা আর্থিক সামর্থ্যের প্রমাণ।
- ভিসা ফি পরিশোধের রসিদ।
- ট্রাভেল ইন্স্যুরেন্স এর কপি।
- আপনার পুরো জীবনবৃত্তান্ত এর ফটোকপি
- কভার লেটার বা আবেদনপত্র।
- এস্তোনিয়া আপনার বাসস্থানের প্রমাণ কপি।
- আপনার ফ্লাইট বুকিং বা ট্রাভেল প্ল্যান।
- আপনার নিয়োগকর্তার কোম্পানির রেজিস্ট্রেশন ডকুমেন্ট।
- এস্তোনিয়ার ওয়ার্ক পারমিট অনুমোদনের কপি।
- আপনার একটি বায়োমেট্রিক তথ্য ফিঙ্গারপ্রিন্ট ও ছবি।
এস্তোনিয়া কোম্পানি স্পন্সর ভিসা আবেদন
এস্তোনিয়া কোম্পানি স্পন্সর ভিসা হলো এমন একটি ওয়ার্ক ভিসা, যেখানে এস্তোনিয়ার কোনো কোম্পানি বিদেশি কর্মীকে চাকরি দেওয়ার জন্য স্পন্সর করে। অর্থাৎ কোম্পানিটি সরকারকে জানায় যে তারা ওই কর্মীকে তাদের প্রতিষ্ঠানে কাজের জন্য নিয়োগ দিতে চায়।
এই ভিসা পাওয়ার জন্য সাধারণত একটি চাকরির অফার লেটার থাকতে হয়। কোম্পানি কর্মীর জন্য ওয়ার্ক কন্ট্রাক্ট তৈরি করে এবং এস্তোনিয়ার ইমিগ্রেশন অফিসে আবেদন করে। আবেদন অনুমোদন হলে কর্মী এস্তোনিয়া দূতাবাসে ভিসার জন্য আবেদন করতে পারে।
কোম্পানি স্পন্সর ভিসার মাধ্যমে কর্মীরা নির্মাণ কাজ, ফ্যাক্টরি কাজ, আইটি সেক্টর, রেস্টুরেন্ট বা বিভিন্ন টেকনিক্যাল কাজে চাকরি পেতে পারে। কাজের ধরন অনুযায়ী বেতন এবং সুবিধাও ভিন্ন হতে পারে এস্তোনিয়া ওয়ার্ক পারমিট ভিসা আবেদন এর ক্ষেত্রে।
এস্তোনিয়া ওয়ার্ক পারমিট ভিসা আবেদন ২০২৬ করতে সাধারণত কিছু গুরুত্বপূর্ণ ডকুমেন্ট লাগে যেমন পাসপোর্ট, চাকরির অফার লেটার, শিক্ষাগত যোগ্যতার সনদ, পুলিশ ক্লিয়ারেন্স এবং মেডিকেল রিপোর্ট। এসব ডকুমেন্ট ঠিক থাকলে ভিসা পাওয়ার সম্ভাবনা বেশি থাকে।
এস্তোনিয়া কোম্পানি স্পন্সর ভিসা অনেকের জন্য ইউরোপে কাজ করার একটি ভালো সুযোগ। এই ভিসার মাধ্যমে বৈধভাবে কাজ করে ভালো আয় করা যায় এবং ভবিষ্যতে দীর্ঘমেয়াদে ইউরোপে থাকার সুযোগও তৈরি হতে পারে।
এস্তোনিয়া ওয়ার্ক পারমিট ভিসা পেতে যোগ্যতাসমূহ
এস্তোনিয়া ওয়ার্ক পারমিট ভিসা আবেদন প্রক্রিয়া করার জন্য যেমনঃ আবেদন এর জন্য কি কি এবং আবেদনের জন্য কি কি ডকুমেন্টস এর প্রয়োজন এটা যেমন জানান জরুরী, ঠিক তেমনি ভিসা পেতে আমাদের কতটুকু যোগ্যতা লাগবে এটি জানা অনেক প্রয়োজন।
তাই আমরা এখন জানবো ওয়ার্ক পারমিট ভিসা পেতে আপনার কি কি যোগ্যতা লাগবেঃ
- আপনার একটি বৈধ পাসপোর্ট থাকতে হবে।
- আপনার Estonia-এর কোনো কোম্পানি থেকে জব অফার থাকতে হবে।
- নিয়োগকর্তার দেওয়া অফিসিয়াল এমপ্লয়মেন্ট কনট্রাক্ট থাকতে হবে।
- প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে।
- কাজের সাথে সম্পর্কিত দক্ষতা বা অভিজ্ঞতা থাকতে হবে।
- নির্দিষ্ট বেতন শর্ত পূরণ করতে হবে।
- ভিসা আবেদন ফরম সঠিকভাবে পূরণ করতে হবে।
- পাসপোর্ট সাইজের সাম্প্রতিক ছবি দিতে হবে।
- স্বাস্থ্য বীমা থাকতে হবে।
- পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট লাগতে পারে।
- কাজের জন্য প্রয়োজনীয় ভাষা দক্ষতা থাকতে পারে।
- মেডিকেল ফিটনেস সার্টিফিকেট লাগতে পারে।
- আবেদন ফি পরিশোধ করতে হবে।
- থাকার ঠিকানা বা অ্যাকোমোডেশন প্রমাণ দেখাতে হতে পারে।
- বৈধ ট্রাভেল হিস্ট্রি থাকলে ভালো।
- আবেদনকারীর বয়স সাধারণত ১৮ বছরের বেশি হতে হবে।
- নিয়োগকর্তাকে স্থানীয় নিয়ম মেনে কর্মী নিয়োগ করতে হবে।
- কাজের পদটি দেশের শ্রম আইনের সাথে সামঞ্জস্যপূর্ণ হতে হবে।
- আপনাকে প্রয়োজনে ইন্টারভিউ দিতে হতে পারে।
- আপনার সব ডকুমেন্ট সত্য ও বৈধ হতে হবে।
পরিশেষে
প্রিয় পাঠক, এস্তোনিয়া ওয়ার্ক পারমিট ভিসা আবেদন প্রক্রিয়া ২০২৬ নিয়ে এই আর্টিকেলে বিস্তারিত আলোচনা করার আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি। আপনাদের সুবিধার্থে আমরা অনেক সহজে আবেদন প্রক্রিয়া গুলো ছোট ছোট আকারে বর্ণনা করেছি।
এছাড়া ভিসা আবেদন প্রক্রিয়ার জন্য কি কি কাগজপত্রের প্রয়োজন এবং কতটুকু যোগ্যতার প্রয়োজন এবং এ ভিসা প্রক্রিয়া চালু আছে কিনা এবং ভিসা পেতে কতটুকু অর্থের প্রয়োজন এ সকল কিছু জেনেছে আজকের এই প্রবন্ধে। তাই নিয়মিত আরও এরকম পোস্ট পেতে এই ওয়েবসাইটটি ভিজিট করুন।



passiondrivefiona র নীতিমালা মেনে comment করুন। প্রতিটি comment রিভিউ করা হয়;
comment url