টিকটক থেকে অর্থ উপার্জনের ১২টি রিয়েল উপায়

টিকটক থেকে অর্থ উপার্জনের উপায় সম্পর্কে আপনার যদি জানার আগ্রহ থাকে তাহলে আজকের প্রবন্ধে টিকটক অ্যাপ থেকে কোন কোন উপায়ে ইনকাম করা যাবে এ বিষয়ে জানতে পারবেন।

টিকটক-থেকে-অর্থ-উপার্জনের-উপায়

বাংলাদেশসহ সারা বিশ্বে শর্ট ভিডিও কনটেন্ট আপলোড করার জনপ্রিয় একটি প্ল্যাটফর্ম হল টিকটক। টিকটক অ্যাপে মূলত: কম দৈর্ঘ্যের ভিডিও আপলোড করা হয়। টিকটকে ভিডিও পোস্ট করে কিভাবে আয় করা যায় এ বিষয়টি আপনাদের জানাতে আজকের এই ছোট আর্টিকেলটি নিয়ে হাজির হয়েছি। পোস্ট সূচিপত্রঃ

ভূমিকাঃ টিকটক থেকে অর্থ উপার্জনের উপায়

প্রিয় পাঠক, টিকটক থেকে অর্থ উপার্জনের উপায় খুব সহজভাবে আপনাদের জানাবো। বর্তমান সময়ে অনেকেই টিক টক থেকে প্রতিনিয়ত ইনকাম করছেন। আবার আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা শুনে থাকেন টিকটক থেকে ইনকাম করা যায় কিন্তু ইনকামের উপায় সম্পর্কে হয়তো ভালো ধারণা নেই। তাই আপনি যদি টিকটক থেকে অর্থ উপার্জনের উপায় সম্পর্কে জানতে চান তাহলে এ বিষয়ে বিস্তারিত জেনে নেওয়া জরুরী। 

টিকটকে বিভিন্ন নিস নিয়ে ইউজারগণ ভিডিও আপলোড করে থাকেন। এটা সাধারণত নাচ, গানের ভিডিও, মজার কোন ফানি বা হাসির ভিডিও (কৌতুক), অভিনয়, বিনোদন, ইসলামিক বা শিক্ষামূলক বিষয়ক পোস্ট বেশি করতে দেখা যায়।

আরো পড়ুনঃ ১২টি সেরা ডিপোজিট ছাড়া বোনাস সাইট বাংলাদেশ

এই ধরনের ভিডিও আপলোড করে এই অ্যাপ থেকে অনেক মানুষ প্রচুর টাকা ইনকাম করছেন। অনেক জনপ্রিয় টিকটকার রয়েছে যারা নিজের মূল পেশা হিসেবে এই মাধ্যমটি বেছে নিয়েছেন এবং জীবিকা নির্বাহ করছেন।

আপনি যদি এই প্লাটফর্মে নতুন হয়ে থাকেন এবং এটি ব্যবহার করে ইনকামের রাস্তা খুঁজছেন, তাহলে নিচের অংশটি মনোযোগ দিয়ে পড়ে বিস্তারিত জেনে নিন।

টিকটক থেকে অর্থ উপার্জনের উপায়

টিকটক থেকে অর্থ উপার্জনের কিছু প্রকৃত উপায় রয়েছে। আপনি আপনার টিকটক একাউন্ট থেকে যে ১২টি উপায়ে ইনকাম করতে পারেন তা নিচের আলোচনা থেকে জেনে নিন। টিকটক থেকে বিভিন্ন উপায়ে টাকা আয় করা যায়। যদিও আপনার tiktok একাউন্টে সর্বনিম্ন ১০০০ ফলোয়ার হলে কিছু উপায়ে ইনকাম শুরু করতে পারেন,

তবে আপনার চ্যানেলে ১০ হাজার ফলোয়ার পূরণ হলে আপনি সরাসরি মূল উপার্জন শুরু করতে পারবেন। এই পরিমাণ ফলোয়ার হওয়ার পর আপনি নিম্নলিখিত যে সকল উপায়ে আয় শুরু করতে পারেন তা নিচে দেখে নিন-

টিক টক একাউন্ট মনিটাইজেশনের মাধ্যমেঃ টিকটক অ্যাকাউন্ট ধারীদের টিকটক থেকে ইনকামের এটি একটি নতুন উপায়। কারণ কিছুদিন আগেও টিকটক মনিটাইজেশনের মাধ্যমে ইনকামের রাস্তা বা ফিচার টিকটকে ছিল না। বর্তমানে এই ফিচারটি চালু হওয়ায় আপনি আপনার টিকটক একাউন্ট মনিটাইজেশনের মাধ্যমে ইনকাম করতে পারেন। 

এজন্য অবশ্য কিছু শর্ত পূরণ করতে হবে। যেমনঃ আপনাকে ১৮ বছরের উপরে হতে হবে, আপনার টিকটক একাউন্টটির বয়স ৩০ দিন বা ১ মাস হতে হবে, আপনার একাউন্টে ফলোয়ারের সংখ্যা ১০০০০ বেশি হতে হবে, গত এক মাসে আপনার ভিডিওর ভিউ সংখ্যা ১ লাখের বেশি হতে হবে। আরেকটি গুরুত্বপূর্ণ শর্ত হলো আপনার ভিডিওতে কোনরকম কমিউনিটি সামঞ্জস্যপূর্ণ তথ্য থাকা যাবে না। 

এরপর আপনি tiktok অ্যাকাউন্ট মনিটাইজেশনের আবেদনের মাধ্যমে মনিটাইজেশন অন করতে পারেন এবং আপনার ভিডিওতে এড দেখানোর মাধ্যমে ইনকাম করতে পারেন। এটি মূলতঃ ফেসবুক, ইউটিউব এর মত মনিটাইজেশন এর মাধ্যমে আপনার প্যাসিভ ইনকামের অন্যতম উপায়।

ক্রিয়েটর রিওয়ার্ডস প্রোগ্রামঃ টিকটক থেকে উপার্জন করার অন্যতম উপায় এটি। তবে tiktok এর রিওয়ার্ডস প্রোগ্রাম এ যুক্ত হওয়ার জন্য কিছু মানদণ্ড রয়েছে। যেমনঃ ১০ হাজার ফলোয়ার প্রয়োজন এবং ১ মিনিটের বেশি দৈর্ঘ্যের ভিডিও হতে হবে। যখন আপনি এই পরিমাণ ফলোয়ার এর মাইলফলক অতিক্রম করবেন তখন আপনি আপনার ভিডিওর ভিউ অনুযায়ী ইনকাম করতে পারবেন।

ব্র্যান্ড প্রমোশন ও স্পনসরশীপঃ আপনার চ্যানেলে যখন ফলোয়ার সংখ্যা বেশি হবে তখন কিছু ব্র্যান্ড আপনাকে তাদের প্রোডাক্ট প্রমোশন করার জন্য আমন্ত্রণ জানাবে এবং এর জন্য আপনি স্পন্সারশিপ হিসেবে আয় করতে পারবেন। প্রথমদিকে শুরুটা অল্প দিয়ে হলেও ধীরে ধীরে যখন আপনার পরিচিতি বাড়বে তখন এই উপায়ে আপনি ভালো পরিমাণ টাকা ইনকাম করতে সক্ষম হবেন। কারণ তখন বেশি বেশি ব্র্যান্ড তাদের প্রোডাক্ট প্রমোশনের জন্য আপনাকে নির্বাচন করবে।

টিকটক ফান্ড থেকে ইনকামঃ টিকটক থেকে ইনকামের এটি মূলতঃ আপনার পরোক্ষ ও সেবামূলক কাজের সাথে জড়িত ইনকাম। মনে করুন, আপনি বন্যা দুর্গত এলাকার অসহায় মানুষদের পাশে দাঁড়াতে চান বা শীতার্তদের শীতবস্ত্র বিতরণ করতে চান, গরিব কিছু ছাত্রছাত্রীকে পড়ালেখা চালানোর অনুদান দিতে চান।

এক্ষেত্রে আপনি আপনার টিক টক অ্যাকাউন্ট থেকে আপনার ফলোয়ারদের কাছ থেকে ফান্ড সংগ্রহ করতে পারেন। এই ফান্ড দিয়ে আপনি অসহায় দুর্গত মানুষের সেবায় নিয়োজিত হতে পারেন। নিঃসন্দেহে এটি একটি ভালো উদ্যোগ।

এফিলিয়েট মার্কেটিং করে ইনকামঃ আপনার চ্যানেলে যখন ফলোয়ার ও ভিউয়ের সংখ্যা বাড়তে থাকবে তখন আপনি এফিলিয়েট নেটওয়ার্ক বা লিঙ্ক তৈরি করার মাধ্যমে ইনকাম করতে পারবেন। এই উপায়টিও টিকটক থেকে ইনকামের বড় একটি উৎস। এক্ষেত্রে সাধারণত আপনাকে কোন পণ্যের লিংক আপনার চ্যানেলে সংযুক্ত করতে হবে এবং কোন ফলোয়ার যখন ওই লিংকে ক্লিক করে পণ্যটি ক্রয় করবে তখন আপনি কমিশন হিসেবে উপার্জন করবেন। যত বেশি বিক্রি তত বেশি ইনকাম।

ভার্চুয়াল গিফট বা উপহারঃ টিকটক থেকে ইনকামের আরেকটি জনপ্রিয় উপায় হল লাইভ স্ট্রিমিং এর মাধ্যমে ভক্তদের নিকট থেকে ভার্চুয়াল গিফট বা উপহার গ্রহণ করা। এই উপায়েও অনেক tiktoker ভালো পরিমান ইনকাম করে থাকেন। আপনি সরাসরি লাইভে এসে আপনার ফলোয়ার বা ভক্তদের কাছ থেকে ভার্চুয়াল গিফট বা উপহার নিতে পারেন,

যা সাধারণত ভার্চুয়াল কয়েন হয়ে থাকে। পরবর্তীতে আপনি এই কয়েন বাংলাদেশী টাকায় বিক্রি করে উত্তোলন করতে পারেন। এজন্য আপনার ১০০০ বা এর বেশি ফলোয়ারের প্রয়োজন হবে।

নিজের পণ্য বিক্রিঃ টিকটক থেকে ইনকাম করার আরেকটি জনপ্রিয় ও সেরা উপায় হতে পারে নিজের পণ্য বিক্রি করা। আপনি যদি কোন বিষয়ে দক্ষ হন তাহলে ওই বিষয়ের পণ্য তৈরি করে আপনার ভক্তদের কাছে বিক্রি করে ইনকাম করতে পারেন। এই উপায়ে বর্তমানে অনেকে নিজের পণ্য তৈরি করে বিক্রি করছেন এবং প্রচুর টাকা ইনকাম করছেন।

আরো পড়ুনঃ মাসে ২০ হাজার টাকা আয় করার বাস্তবসম্মত ১০টি উপায়

এক্ষেত্রে যেকোনো পণ্য আপনি তৈরি করে বিক্রি করতে পারেন যেমনঃ ঘরে তৈরি রূপচর্চার সামগ্রী, ছোট ছোট খেলনা ও উপহার সামগ্রী, নিজের নকশা করা পোশাক ইত্যাদি। এভাবে নিজের তৈরি পণ্য বিক্রি করে আপনি নিজের একটি কোম্পানি বা ব্র্যান্ড তৈরি করতে পারেন।

ব্র্যান্ড পার্টনারশিপের মাধ্যমে ইনকামঃ এই উপায়টি মূলতঃ কিছুটা উপরে উল্লেখিত নিজের পণ্য বিক্রি করার সাথে মিল থাকতে পারে। এই উপায়ে আপনি আপনার নিজের পণ্যের একটি কোম্পানি বা ব্র্যান্ড তৈরি করে তা পার্টনারশিপের মাধ্যমে আপনার ভক্তদের উদ্দেশ্যে প্রচার চালাতে পারেন এবং ইনকাম করতে পারেন। এই উপায়টিও হতে পারে টিকটক থেকে ভালো পরিমাণ ইনকামের উৎস।

প্রোডাক্ট রিভিউ করে ইনকামঃ টিকটক থেকে ইনকামের আরেকটি সেরা উপায় হতে পারে কোম্পানি গুলোর প্রোডাক্ট রিভিউ করা। আপনি যদি tiktoker হিসেবে একজন পরিচিত মুখ হয়ে থাকেন এবং আপনার অসংখ্য follower সংখ্যা থাকে তাহলে পণ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠানগুলো আপনাকে তাদের প্রোডাক্ট রিভিউ করার জন্য বলবে। 

আপনি যখন তাদের প্রোডাক্ট এর গুনগতমান, সুবিধা ইত্যাদি নিয়ে আপনার ভক্তদের উদ্দেশ্যে জানাবেন তখন আপনার ভক্তরা ওই পণ্য কিনতে আগ্রহী হবে। এবং আপনি প্রতিষ্ঠান থেকে ভালো পরিমান টাকা আয় করতে পারবেন।

টিকটকে নিজের পণ্যের বিজ্ঞাপন দেখিয়েঃ টিকটক থেকে টাকা ইনকামের এই উপায়টি মূলত আপনার নিজের পণ্য বা ব্যবসা সম্পর্কিত। এই উপায়ে আপনি আপনার পণ্যের বিজ্ঞাপন ভিডিওর মাঝখানে দেখিয়ে আপনার দর্শকদের আকর্ষণ করতে পারেন এবং বিক্রি বৃদ্ধি করতে পারেন। এই উপায়েও বর্তমানে অনেক tiktoker ভালো পরিমাণ টাকা আয় করছেন।

টিকটক একাউন্ট থেকে অন্যান্য প্ল্যাটফর্মে ট্রাফিক নিয়েঃ tiktok এর এই উপায়টি হতে পারে আপনার পরোক্ষ ইনকামের ভালো একটি পথ। বিষয়টি বুঝিয়ে বলছি, টিক টকে আপনার একাউন্ট থাকার পাশাপাশি আপনার একটি ব্লগার সাইট রয়েছে যেখানে আপনি নিয়মিত আর্টিকেল পাবলিশ করেন। এখন আপনার এই ব্লগার সাইটের যেকোনো আর্টিকেল সম্পর্কিত লেখা বা তথ্য আপনার টিকটকের একাউন্ট এর ভিডিওতে ধারাবাহিকভাবে প্রচার করতে পারেন।

আরো পড়ুনঃ অনলাইনে টাকা ইনকাম করার ট্রেন্ডি ১০টি উপায় ২০২৬

এতে আপনার ফলোয়ারদের অনেকেই আগ্রহী হয়ে টিকটক একাউন্ট থেকে ডাইভার্ট হয়ে সাইটে প্রবেশ করবে। এর ফলে আপনার ব্লগার সাইটে ট্রাফিক বৃদ্ধি পাবে এবং আপনি গুগল এডসেন্সের বিজ্ঞাপন দেখিয়ে বেশি পরিমাণ ইনকাম করতে পারবেন। আশা করি বিষয়টি বুঝাতে পেরেছি।

টিকটক ফেস ভ্যালু হিসেবে ইনকামঃ টিকটক থেকে ইনকামের আরেকটি সহজ উপায় হতে পারে আপনি যদি একজন টিকটক সেলিব্রেটি হয়ে থাকেন। এতে আপনি অন্যদের থেকে কিছুটা হলেও বাড়তি ইনকাম করার সুবিধা পাবেন। যেমনঃ আপনি যখন টিকটক সেলিব্রেটি হবেন তখন আপনার একটি ফেস ভ্যালু তৈরি হবে। 

এতে করে আপনি ভার্চুয়াল গিফট বা উপহার পাওয়ার সাথে সাথে অনেকে ব্যক্তিগতভাবে আপনাকে উপহার বা গিফট পাঠাতে পারেন। এতে করেও আপনি দামী দামী গিফট এবং নগদ টাকা উপার্জন করতে পারেন।

টিকটকে একাউন্ট খোলার নিয়ম কি?

Tiktok থেকে অর্থ উপার্জনের জন্য প্রথমে আপনাকে টিকটক অ্যাপে আপনার নিজের একটি অ্যাকাউন্ট তৈরি করতে হবে। যে সকল ধাপ অনুসরণ করে আপনি টিকটক অ্যাপে আপনার একটি সফল একাউন্ট তৈরি করতে পারেন তা নিচে দেখে নিন-

  • প্রথমে গুগল প্লে স্টোর বা অ্যাপল অ্যাপ স্টোর থেকে টিকটক অ্যাপটি আপনার মোবাইলে ডাউনলোড করে ইন্সটল করে নিন।
  • ইন্সটল করার পর অ্যাপে ক্লিক করে ভিতরে প্রবেশ করুন। ভিতরে প্রবেশ করে আপনি নিচে ডানদিকে সাইন আপ বা ক্রিয়েট একাউন্ট পদ্ধতিটি সিলেক্ট করে ক্লিক করুন।
  • এই পর্যায়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আপনার একটি মিডিয়া বা মাধ্যম প্রয়োজন হবে, সেটা হতে পারে আপনার একটি সচল মোবাইল নাম্বার, ইমেইল আইডি, ফেসবুক অ্যাকাউন্ট, ইনস্টাগ্রাম, টুইটার অ্যাকাউন্ট বা google একাউন্ট এবং অ্যাপল একাউন্ট (আইফোন ইউজারদের জন্য)
  • এরপরের ধাপে আপনাকে কিছু সাধারণ তথ্য দিয়ে একাউন্ট তৈরীর কাজ শেষ করতে হবে। যেমনঃ আপনার সঠিক জন্ম তারিখ ( অবশ্যই ১৩ বছরের উপরে হতে হবে)।
  • উপরের সবগুলো ধাপ অনুসরণ করার পর আপনি যে মাধ্যম ব্যবহার করে টিকটক একাউন্ট তৈরি করতে চান সেখানে একটি ওটিপি ( one time password) যাবে, সেই ওটিপি আপনাকে ঠিক জায়গায় বসাতে হবে। এর ফলে আপনার ভেরিফাই করার কাজটি সম্পন্ন হবে। উদাহরণস্বর, আপনি যদি আপনার মোবাইল নাম্বার ব্যবহার করেন তাহলে সেখানে একটি এসএমএস কোড যাবে এটাই আপনার অ্যাকাউন্টের ওটিপি।
  • উপরের কাজটি সম্পন্ন করার পর আপনাকে একটি ইউজার নেম (যা সাধারণত ইউনিক ও আকর্ষণীয় হলে ভালো, লোকদের মনে রাখা সহজ হয়) ও শক্তিশালী পাসওয়ার্ড নির্বাচন করতে হবে। এরপর ন্যূনতম শব্দের মধ্যে আপনাকে একটি ডিসপ্লে নেম সিলেক্ট করতে হবে।
  • এই পর্যায়ে টিকটকে আপনার একাউন্ট খোলার কাজ শেষ হবে। এখন আপনি আপনার প্রোফাইল ও কভার ফটোতে সুন্দর ছবি ও ভিডিও এড করতে পারেন, আপনার সংক্ষিপ্ত একটি বায়ো তৈরি করতে পারেন এবং আপনার অন্যান্য সোশ্যাল মিডিয়ার লিংক দিতে পারেন।
  • উপরের সবগুলো কা ধাপে ধাপে শেষ করার পর এখন আপনি প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি এডজাস্ট করে নিতে পারেন, যা আপনি সেটিংসে গিয়ে সহজেই করতে পারেন।
  • সবগুলো ধাপ সম্পন্ন হওয়ার পর এখন আপনি আপনার টিকটক একাউন্টে ট্যাপ করে ভিডিও রেকর্ড বা ভিডিও আপলোড করতে পারেন। আপনার ভিডিও আরো আকর্ষণীয় ও গ্রহণযোগ্য করে তুলতে ভিডিওর সাথে সামঞ্জস্যপূর্ণ মিউজিক, ফিল্টার, নানা ধরনের ইফেক্টস, ভিডিওর ক্যাপশন, হ্যাশট্যাগ ইত্যাদি ব্যবহার করতে পারেন।

প্রিয় পাঠক, উপরের সহজ কয়েকটি ধাপ অনুসরণ করে সহজেই আপনি ফ্রিতে আপনার একটি টিকটক একাউন্ট খুলতে পারেন। বিস্তারিত জানার জন্য আপনি চাইলে টিকটক সাইটটি ভিজিট করতে পারেন।

Tiktok এ ভিডিওর দৈর্ঘ্য কত মিনিট?

Tiktok এ ভিডিও আপলোড করার জন্য অবশ্যই আপনাকে সকল ফিচার সম্পর্কে ভালোভাবে ধারণা রাখতে হবে। এর মধ্যে প্রধান একটি ফিচার হলো আপনার ভিডিওর দৈর্ঘ্য সম্পর্কে জানা। এখানে সাধারণত ৩ সেকেন্ড থেকে শুরু করে ১ মিনিট এবং সর্বোচ্চ ১০ মিনিটের ভিডিও পোস্ট করার নিয়ম।

টিক টকে কত ফলোয়ার হলে টাকা আয় করা যায়?

প্রিয় পাঠক, এই পর্যায়ে আপনার নিশ্চয়ই জানতে আগ্রহ হচ্ছে আপনার চ্যানেলে কত ফলোয়ার হলে আপনি টাকা উপার্জন শুরু করতে পারবেন। সাধারণত ১০ হাজার ফলোয়ার হলেই আপনি আয় শুরু করতে পারেন। তবে কিছু ক্ষেত্রে ১০০০ ফলোয়ার হলে টাকা আয় করার সুযোগ রয়েছে। আপনি যখন নিয়মিত ধারাবাহিকভাবে আকর্ষণীয় ও মানসম্মত ভিডিও আপলোড করতে থাকবেন তখন সহজে আপনি এই ফলোয়ার সংখ্যা অতিক্রম করতে পারবেন।

টিকটকে কত ভিউ হলে আয় শুরু হয়?

Tiktok এ কত ভিউ হলে টাকা উপার্জন শুরু করতে পারবেন জেনে নিন এই পর্যায়ে। সাধারণত শেষ ৩০ দিনে আপনার কনটেন্টে ১ লাখ ভিউ হলে আপনি ২ ডলার থেকে ৪ ডলার পর্যন্ত উপার্জন করতে পারেন। আবার টিকটক ক্রিয়েটর ফান্ডে ১০০০ প্রতি ভিউ এর জন্য 0.2 থেকে ০.৪ সেন্ট বা $১ পর্যন্ত আয় হয়। তবে এটা আবার নির্ভর করে আপনি কোন দেশে বসবাস করে এর উপর। কারণ অঞ্চল ভেদে এই আয় কম বেশি হতে পারে। এছাড়া আপনার ভিডিওর লাইক, কমেন্ট, শেয়ার, ফলোয়ার সংখ্যা ইত্যাদির উপর আয় নির্ভর করবে।

টিকটকে ১০০০ ফলোয়ার হলে কিভাবে ইনকাম হয়?

যদিও টিক টকে আয় শুরু করার জন্য ১০ হাজার ফলোয়ার প্রয়োজন হয়, তবে কিছু কিছু ক্ষেত্রে আপনি ১০০০ ফলোয়ার নিয়েও ইনকাম শুরু করতে পারেন। এই ইনকামগুলো সাধারণত বিভিন্ন উপায় হয়ে থাকে। যেমনঃ এফিলিয়েট মার্কেটিং এর মাধ্যমে ইনকাম করতে পারেন, লাইভ স্ট্রিমিং চলার সময় কোন ভক্তের গিফট বা উপহার পেলে ইনকাম হয়ে থাকে আবার ব্র্যান্ড প্রমোশনের মাধ্যমেও মাত্র ১ হাজার ফলোয়ার সংখ্যা নিয়ে আপনি ইনকাম শুরু করতে পারেন।

টিকটকে সফল হওয়ার উপায় (টিপস)

টিকটক থেকে অর্থ উপার্জনের উপায় সম্পর্কে আমরা উপরে জেনেছি। tiktok অ্যাপ ব্যবহার করে কিভাবে আপনি একজন সফল tiktoker হয়ে উঠবেন এজন্য কিছু টিপস ফলো করতে পারেন। যেমনঃ

  • একজন tiktok আর হিসেবে সফল হওয়ার জন্য প্রথমেই আপনাকে মাইন্ড সেট করতে হবে নিয়মিত ও ধারাবাহিকভাবে ভিডিও কনটেন্ট আপলোড করা।
  • তবে শুধু ভিডিও আপলোড করলেই হবে না, ভিডিওর গুণগতমান বজায় রাখতে হবে যা আপনার দর্শকদের কাছে আপনাকে গ্রহণযোগ্য করে তুলবে।
  • ভিডিওর ভালো রাখার পাশাপাশি ভিডিও কে আকর্ষণীয় করে তোলার জন্য নানা ধরনের ইফেক্টস ফিল্টার ব্যবহার করতে পারেন।
  • আপনার ভিডিওকে বেশি সংখ্যক লোকের কাছে পৌঁছাতে প্রয়োজনে হ্যাশট্যাগ ব্যবহার করতে ভুলবেন না।
  • আপনার ভিডিও, ব্যাকগ্রাউন্ড মিউজিক, লাইট যেন পরিষ্কার ও ঝকঝকে হয় সেদিকে বিশেষ খেয়াল রাখুন।
  • সবচেয়ে বড় কথা আপনি যে বিষয়ে আগ্রহী বা পারদর্শী সে বিষয়টি নিয়ে নিয়মিত ভিডিও কনটেন্ট আপলোড করুন। 

মূলত এগুলোই আপনাকে একজন সফল টিকটক হিসেবে ভবিষ্যতের জন্য গড়ে তুলবে।

টিকটক-থেকে-অর্থ-উপার্জনের-উপায়

টিকটক প্ল্যাটফর্ম সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা

টিকটক মূলতঃ একটি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম। এটি সাধারণত স্বল্প দৈর্ঘ্যের যা সাধারণত ৩ সেকেন্ড থেকে ১ মিনিট ও সর্বোচ্চ ১০ মিনিট এর ভিডিও কন্টেন্ট আপলোড প্লাটফর্ম। টিকটক অ্যাপটি এন্ড্রয়েড মোবাইল ফোন ছাড়াও আইওএস বা অ্যাপল ফোন ইউজারগন ব্যবহার করতে পারেন।

টিকটক ওয়েবসাইট এর জন্ম হয়েছে চীনে এবং সদর দপ্তর বেইজিং। ২০১২ সালের দিকে ঝাং ইয়িমিং ( Zhang Yiming) নামক একজন চীনা উদ্যোক্তা বাইট ডান্স নামে একটি অ্যাপ প্রতিষ্ঠা করেছিলেন, যা পরবর্তীতে বিশ্বব্যাপী টিকটক নামে বহুল পরিচিতি পায়।

আরো পড়ুনঃ ১০টি নিরাপদ উপায়ে ডিপোজিট ছাড়া ইনকাম 

যদিও বর্তমানে টিকটক অ্যাপ ByteDance (বাইটডান্স) প্রাইভেট প্রযুক্তি পরিচালনাকারী প্রতিষ্ঠান কর্তৃক কিছুটা মালিকানাধীন ও নিয়ন্ত্রণাধীন। কারণ বর্তমানে যুক্তরাষ্ট্র ভিত্তিক বিনিয়োগকারী যেমনঃ ওরাকল, সিলভার লেক, এমজিএক্স এর বেশিরভাগ অংশীদারিত্ব রয়েছে।

টিকটক অ্যাপটি এতটাই লোকদের মাঝে জনপ্রিয় যে বর্তমানে অ্যাপটির ৫.৪৮ বিলিয়ন ডাউনলোড হয়েছে এবং সারা বিশ্ব জুড়ে প্রতি মাসে ১.৯ বিলিয়ন মানুষ এটি ব্যবহার করে থাকেন। (২০২৬ সালের পরিসংখ্যান অনুযায়ী)। টিক টক অ্যাপটি সারা বিশ্বব্যাপী জনপ্রিয়তার কারণে এটি যাতে সকল ভাষা গোষ্ঠীর মানুষজন নির্বিঘ্নে ব্যবহার করতে পারেন এজন্য বর্তমানে টিকটকে ৭৫টির বেশি ভাষা ব্যবহার করার সুযোগ রয়েছে।

বর্তমানে সারা বিশ্বের মধ্যে সবচেয়ে জনপ্রিয় এবং বড় টিকটকার হলেন খাবি লেম ( Khaby Lame) যিনি পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি ফলোয়ার নিয়ে এগিয়ে রয়েছেন। বর্তমানে তার ফলোয়ারের সংখ্যা ১৬০ মিলিয়নের বেশি। এখন পর্যন্ত বাংলাদেশে সেরা ও জনপ্রিয় টিকটকার হলেন ওমর ভাই।

টিক টক ভিডিও দেখে টাকা ইনকাম

প্রিয় পাঠক আপনারা অনেকেই জানতে চান tiktok ভিডিও দেখে টাকা ইনকাম করা যায় কিনা। সত্যি বলতে, অনলাইনে অসংখ্য অ্যাপ পাবেন যেখানে টিকটক ভিডিও দেখে টাকা ইনকাম করার সুযোগ প্রদান করে। এই ধরনের অ্যাপকে সাধারণত থার্ড পার্টি অ্যাপ বলা হয়ে থাকে। আপনি যদি নিয়মিত অধিক সংখ্যক ভিডিও দেখতে পারেন এবং ভিডিও কনটেন্ট সম্পর্কে মতামত প্রদান করতে পারেন তাহলে এই অ্যাপগুলো আপনাকে অর্থ উপার্জনে সাহায্য করবে।

টিকটক ভিডিও দেখে টাকা ইনকাম করার জনপ্রিয় অ্যাপ গুলোর মধ্যে রয়েছে- Coinbase, Swagbucks, Inboxdollar, My points অন্যতম।

লেখকের মতামত

প্রিয় পাঠক, টিকটক থেকে অর্থ উপার্জনের উপায় সম্পর্কে আজকের আর্টিকেলে আপনাদের বিস্তারিত ধারণা দেওয়ার চেষ্টা করেছি। tiktok একাউন্ট থেকে আপনি যে সকল উপায়ে ইনকাম করতে পারেন এই সকল বিষয়ে ভালোভাবে জানতে পেরেছেন। বর্তমান সময়ে টিকটক বিনোদনপ্রেমীদের কাছে জনপ্রিয় অ্যাপ। এই অ্যাপটি ব্যবহার করে প্রচুর মানুষ এখন ভালো পরিমাণ টাকা আয় করতে পারছেন। চাইলে আপনিও পারবেন যদি ধৈর্য ও সময় নিয়ে সব নিয়ম মেনে কাজটি করতে পারেন।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

passiondrivefiona র নীতিমালা মেনে comment করুন। প্রতিটি comment রিভিউ করা হয়;

comment url