অ্যান্ড্রয়েড মোবাইলের ফ্রী অনলাইন মাল্টিপ্লেয়ার গেম অ্যাপস সেরা ১০টি

অ্যান্ড্রয়েড মোবাইলের ফ্রী অনলাইন গেম অ্যাপস জনপ্রিয় ও সেরা ১০টি এই প্রবন্ধে আমরা আপনাদের জানাবো। আপনি যদি নিজের মোবাইলে অনলাইনে গেম খেলতে ভালোবাসেন তাহলে আর্টিকেলটি আপনার জন্য।
অ্যান্ড্রয়েড-মোবাইলের-ফ্রী-অনলাইন-গেম-অ্যাপস

বর্তমান যুগে নিজের মোবাইলে অনেকেই অবসর সময়ে গেম খেলে আনন্দ পান। বিশেষ করে অনলাইনের মাল্টিপ্লেয়ার গেম গুলো মানুষদের মধ্যে জনপ্রিয়তা সবচেয়ে বেশি। অ্যান্ড্রয়েড মোবাইলে বিনামূল্যে এই গেম খেলার অ্যাপস গুলো সহজে ডাউনলোড করে ঝামেলাহীন ভাবে খেলা যায়।পোষ্ট সূচিপত্রঃ

অ্যান্ড্রয়েড মোবাইলের ফ্রী অনলাইন গেম অ্যাপস 

প্রিয় পাঠক, অ্যান্ড্রয়েড মোবাইলের ফ্রী অনলাইন গেম অ্যাপস নিয়ে আজকের আলোচনার বিষয়। আমাদের সাইটে ইতিমধ্যে গেম খেলে টাকা আয় বিকাশে পেমেন্ট এবং সেরা টাকা ইনকাম করার গেমিং অ্যাপস বিষয়ক আর্টিকেল পাবলিশ করা আছে, লিংক দিয়ে দিচ্ছি চাইলে পড়ে আসতে পারেন। আপনি যদি গেম খেলার সাথে সাথে উপার্জন করতে চান তাহলে উপকারে আসবে আশা করি।

তবে আপনারা যারা নিজের আনন্দের জন্য মোবাইলে গেম খেলাকে উপভোগ করেন এবং অ্যান্ড্রয়েড মোবাইলের ফ্রি গেম অ্যাপস সম্পর্কে জানতে চান তাদের জন্য এই আর্টিকেলটি সাজানো হয়েছে।

আরো পড়ুনঃ ডিপোজিট ছাড়া গেম খেলে ইনকাম করার উপায়, অ্যাপস ও সাইট

অনলাইনের এই ফ্রী গেম অ্যাপস গুলোতে একই সময় একই সাথে অনেক জনের সাথে খেলার সুযোগ পাওয়া যায়, এজন্য এই গেমগুলোকে মাল্টিপ্লেয়ার গেম বলা হয়। গেম খেলায় যেমন নিজের পরিচিত বন্ধুবান্ধবের সাথে মোবাইল স্ক্রিন ও সময় ভাগ করে নেওয়া যায়, 

তেমনি ইন্টারনেটের সাহায্যে ঘরে বসে বিশ্বের অন্যান্য প্লেয়ারদের সাথে গেম খেলা যায়। এছাড়া এই গেম গুলোর বেশিরভাগই রোমাঞ্চকর ও উত্তেজনাপূর্ণ হয়ে থাকে, যা খেলোয়াড়দের আনন্দ দ্বিগুণ করে তুলে।

আপনারা অনেকেই এই ধরনের গেম ইতিমধ্যে নিজের মোবাইলে খেলছেন এবং অনেকেই হয়তো বর্তমান সময়ের কোন কোন গেম গুলো জনপ্রিয় ও সেরা তালিকায় রয়েছে জানেন না। আমরা আপনাদের জন্য 2026 সালের সেরা ১০টি এন্ড্রয়েড মোবাইলের ফ্রী অনলাইন গেম অ্যাপস সম্পর্কে নিচে আলোচনা করব।

তাহলে চলুন দেরি না করে এই অ্যাপস গুলোর নামসহ খেলার নিয়ম সম্পর্কে জেনে নিন। প্রতিটি গেমের সাথে অ্যাপসের ডাউনলোড লিংক দেওয়া হয়েছে, চাইলে এখান থেকেও আপনার নিজের মোবাইলে ডাউনলোড করে নিতে পারেন।

Stumble Guys Apps (স্টাম্বল গাইজ): প্রিয় পাঠক, এখন আপনাদের যে টিমটি সাথে পরিচয় করে দিব তার নাম স্টামবল গাইজ। এটি একটি পুরনো জনপ্রিয় মাল্টিপ্লেয়ার অনলাইন গেম। যারা নিয়মিত মোবাইলে অনলাইনে গেম খেলেন তারা গেমটি সহজেই চিনতে পারবেন। এই গেমটি এন্ড্রয়েড এবং আই ও এস দুইটি মোবাইলে খেলা যায়। গুগল প্লে স্টোরে গেমের নাম লিখে সার্চ দিলে অ্যাপটি পেয়ে যাবেন। তারপর নিজের মোবাইলে ডাউনলোড করে খেলা শুরু করতে পারেন। ডাউনলোড লিংক

এই গেমটি একটি নকআউট ভিত্তিক গেম। এখানে মোট ৩২ জন খেলোয়াড় অংশগ্রহণ করতে পারে। গেমটি খেলা খুবই সহজ। খেলার জন্য অ্যাপটি ওপেন করে প্লে বাটনে ক্লিক করে খেলা শুরু করতে হবে। অ্যাপের স্ক্রিনে মুখ ডানে এবং বামে দুটি মুখ বাটন দেখতে পাবেন যেগুলো ব্যবহার করে আপনি খেলবেন।

টিনের বাম পাশের বটলটি মুভমেন্ট বাটন, এই বাটনে চাপ দিয়ে আপনি ডানে বামে বা সামনে পিছনে নিজেকে নিতে পারবেন। আবার ডান পাশের বাটনটি হলো জাম্প বাটন, এই বাটনটি ব্যবহার করে আপনি দৌড়াতে পারবেন এবং যেকোনো বাধা পেরিয়ে যেতে পারবেন। প্রয়োজন হলে আপনি এখানে ডাবল ট্যাপ করে ডাইভ দিতে পারবেন।

এভাবে মাল্টিপ্লেয়ার উপায়ে গেমটি খেলে প্রতিযোগিতা করে  সকল বাধা পার করে সবার আগে গন্তব্যে পৌঁছাতে হয়। এভাবে ৩ বার খেলার পর যে খেলোয়ার সব রাউন্ড এ জিতে যায়, সে এই খেলায় বিজয়ী হয়ে থাকেন।

PUBG MOBILE- Tencent Games (পাবজি মোবাইল): অ্যান্ড্রয়েড মোবাইলের ফ্রী অনলাইন গেম অ্যাপস গুলোর মধ্যে pubg mobile গেম অ্যাপসটি বর্তমান সময়ে মোবাইল ব্যবহারকারীরা খেলতে অনেক বেশি পছন্দ করছেন। মূলতঃ পাবজি মোবাইল গেম হলো অ্যান্ড্রয়েড মোবাইল ডিভাইস ব্যবহারকারীদের জন্য একটি ব্যাটল রয়েল গেম। যদিও গেমটি পিসি বা পার্সোনাল কম্পিউটারেও খেলার সুযোগ রয়েছে।

পাবজি মোবাইল গেম খেলার জন্য আপনি সহ ১০০ জন খেলোয়াড়ের প্রয়োজন হবে। আপনি একা, দ্বৈত বা চারজন মিলে দল তৈরি করে খেলাটি খেলতে পারেন। খেলার প্রথমে কোন একটি দ্বীপে প্যারাসুটের সাহায্যে নামতে হবে। নামার পর খেলার যাবতীয় সরঞ্জাম যত দ্রুত সম্ভব আপনাকে সংগ্রহ করে নিতে হবে।. যেমনঃ বন্দুক, গুলি বোমা মোটরবাইক গাড়ি হেলমেট হেলথ কিট সহ আরো অনেক কিছু। তারপর যে খেলোয়াড় একা বা দলগত ভাবে সব শত্রুদের হারিয়ে লড়াইয়ে শেষ পর্যন্ত টিকে থাকবে সেই বিজয়ী হবে।

এটি এমন একটি গেম যেখানে আপনি আসল যুদ্ধ ময়দানের মত খেলার সময় ফিল করবেন। বিজয়ী হিসেবে চিকেন ডিনার করার সুযোগ পেয়ে থাকেন। এই গেমটি সাধারণত ৩০ মিনিটের মতো স্থায়ী হয়ে থাকে। আপনার মোবাইলের গুগল প্লে স্টোরে সার্চ দিলে জনপ্রিয় এই গেম অ্যাপটি পেয়ে যাবেন। সম্পূর্ণ বিনামূল্যে গেমটি ডাউনলোড করে খেলা শুরু করতে পারবেন। ডাউনলোড লিংক

Roblox (রোবলক্স): Roblox বিশ্বের ভার্চুয়াল জগতে সবচেয়ে জনপ্রিয় ও সেরা গেমগুলোর মধ্যে অন্যতম। এটি এমন একটি গেমিং প্ল্যাটফর্ম যেখানে হাজার হাজার গেম খেলার সুবিধার সাথে সাথে গেম খেলার অভিজ্ঞতা কাজে লাগিয়ে নতুন নতুন গেম তৈরি করারও সুযোগ পাওয়া যায়। এই প্লাটফর্মটি বর্তমানে তরুণ প্রজন্মের কাছে জনপ্রিয় গেম তৈরি ও খেলার প্লাটফর্ম হিসেবে পরিচিত।

এখানে খেলোয়াররা পাজল গেম, রেসিং গেম, সারভাইবাল গেম, রোল প্লেয়িং গেম সহ আরো নানা ধরনের মজার ও আনন্দদায়ককে গেম খেলতে পারেন ও চাইলে নিজেই তৈরি করতে পারেন। বিশ্বের নানা প্রান্ত থেকে লোকেরা এখানে জয়েন হয়ে খেলে থাকেন তাই একে অপরের সাথে দূরে থেকেও ভার্চুয়ালি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি হয়।

আপনি চাইলে এখনি Roblox এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে বা প্লেস্টোর থেকে আপনার নিজের মোবাইলে অ্যাপটি ডাউনলোড করে একাউন্ট খোলার মাধ্যমে খেলাটি শুরু করতে পারেন। বর্তমানে অ্যাপটির ১০০ কোটির বেশি ডাউনলোড রয়েছে। ডাউনলোড লিংক

Guns Of Boom- Online PVP Action (গান অফ বুম): Guns Of Boom হল বর্তমান সময়ের আরেকটি জনপ্রিয় অ্যান্ড্রয়েড মোবাইলের ফ্রী অনলাইন গেম অ্যাপস। এই অ্যাপসটি আপনি বিনামূল্যে আপনার মোবাইলে ডাউনলোড করে খেলতে পারেন। এই গেমটি খেলার সময় আপনি দারুন রোমান্সকর উত্তেজনা এবং আনন্দ উপভোগ করবেন, কারণ এটি একটি ব্যাটল গেম যেখানে লড়াই/প্রতিযোগিতা করে প্রতিপক্ষকে হারিয়ে বিজয়ী হতে হয়। 

গেমের প্রতিটি ম্যাচের দৈর্ঘ্য ৫ মিনিট হয়ে থাকে। অর্থাৎ এই গেমটি খেলার জন্য আপনার খুব বেশি সময় দেওয়ার প্রয়োজন হবে না। এছাড়া এই গেমটির বিশেষ সুবিধা হল মোবাইল বান্ধব সহজ ফিচার যা আপনি বিনামূল্যে পাবেন। এই গেমটিকে মাল্টিপ্লেয়ার ফাস্ট পারসন শুটার (FPS) গেম বলা হয়ে থাকে।

এই খেলার নিয়ম অনুযায়ী চারজন খেলোয়াড় করে দুটি প্রতিপক্ষ থাকে বা টিম গঠন করতে হয়। আপনি যেকোনো একটি টিমে যেতে পারেন। তারপর নিজের অস্ত্র ও সরঞ্জাম সংগ্রহ করে সেগুলো দিয়ে আপনি লড়াই করতে পারেন। এই খেলায় জেতার নিয়ম হলো প্রতিপক্ষ দলকে মেরে ফেলা। তারপর নির্দিষ্ট কোন জায়গা দখল করে পয়েন্ট অর্জন করা। ৫ মিনিট গেম শেষে যে দলের পয়েন্ট বেশি থাকবে সেই দল বিজয়ী হবে। ডাউনলোড লিংক

8 Ball Pool (এইট বল পুল): প্রিয় পাঠক, এখন আপনাদের সামনে যে অ্যান্ড্রয়েড মোবাইলের ফ্রী অনলাইন গেম অ্যাপস খেলার গেমটির কথা বলবো তা হল ৮ বল পুল। এই গেমটি আপনার হাতে থাকা অ্যান্ড্রয়েড মোবাইল দিয়ে সহজে খেলতে পারেন। বিলিয়ার্ড খেলা সম্পর্কে যাদের ধারণা আছে তারা বুঝতে পারবেন এটি মূলত একটি বিলিয়ার্ড খেলা। google প্লে স্টোরে গেমের নাম লিখে সার্চ দিলে পেয়ে যাবেন, তারপর আপনার মোবাইলে ডাউনলোড করে নিলেই হবে। ডাউনলোড লিংক

খেলার নিয়ম অনুযায়ী চার পকেট ওয়ালা একটি টেবিলে যেখানে বল সাজানো থাকবে। একটি সাদা বল যাকে কিউবল বলা হয়, একটি কালো বল (৮) এবং ১ থেকে ১৫ সংখ্যা যুক্ত ১৫টি অবজেক্ট বল থাকবে। সাধারণত এই বলগুলো ১-৭ এক রঙের এবং ৯-১৫ বলগুলো ডোরাকাটা হয়ে থাকে। এই খেলায় একটি ব্রেক শট দিয়ে খেলা শুরু করতে হয়।

আরো পড়ুনঃ সঠিক উপায়ে আর্ন্তজাতিক লটারি কাটার নিয়ম

আপনি যখন আপনার নিজের গ্রুপের সব বল, সেটা হতে পারে এক রঙের বা ডোরাকাটা, পকেটে ফেলার পর ৮ নম্বর কালো বলটি সঠিক নিয়মে নির্দিষ্ট পকেটে ফেলতে পারবেন, আপনি তখন এই খেলায় বিজয়ী হতে পারবেন। তবে আপনার গ্রুপের সব বল পকেটে না ফেলে অথবা ভুল পকেটে ৮ নম্বর বলটি ফেললে আপনি খেলায় হেরে যাবেন। 

এছাড়া ৮ বলটি পকেটে ফেলার সময় ফাউল করলে ও শর্ট মারার সময় ৮ বলটি টেবিলের বাইরে চলে গেলে খেলায় হেরে যাবেন। তাই জেতার জন্য কৌশলভিত্তিক এই খেলাটি অত্যন্ত সতর্কতার সাথে খেলতে হয়।

Ludo King (লুডু কিং): অনলাইন মোবাইল গেম: লুডু কিং আরেকটি অ্যান্ড্রয়েড মোবাইলের ফ্রী অনলাইন গেম অ্যাপস। এটি একটি অনলাইনে খেলার সহজ এবং জনপ্রিয় মোবাইল গেম। এই গেমটি বাস্তব জীবনের লুডু গেমের মতই। আমরা কম বেশি সবাই রিয়েল লাইফে লুডু গেম খেলেছি বা খেলে থাকি। পুরো গেমটি একই থাকবে শুধু আপনি মোবাইল ব্যবহার করে অনলাইনে মাল্টিপ্লেয়ার উপায়ে গেমটি খেলবেন। গেমটি খেলার সময় ঘড়ির কাটার দিকে গুটি নিয়ে পুরো বোর্ড ঘুরে মাঝখানে্র কেন্দ্রে পৌঁছাতে হবে। ডাউনলোড লিংক

এই খেলার নিয়ম অনুযায়ী ২জন বা ৪জন খেলোয়াড় থাকবে, একটি বোর্ড থাকবে এবং চার রঙের (হতে পারে লাল, নীল, হলুদ সবুজ) চারটি করে গুটি থাকবে। বোর্ডে প্রতিটি খেলোয়াড়ের একটি বেস থাকবে যেখান থেকে খেলা শুরু করে গুটি বের করতে হবে। প্রথমে ছয় বা ছক্কা মেরে গুটি নিজের বেস থেকে বের করতে হবে। এরপর প্রতিটি চালের সংখ্যাও অনুযায়ী গুটি  আগাতে থাকবে।

প্রতিযোগী খেলোয়াড় নিজেদের সব গুটি বের করার পর যিনি সবার প্রথমে তার চারটি গুটি কেন্দ্রে নিতে পারবেন তিনি বিজয়ী হবেন। এই খেলার নিয়ম অনুযায়ী কোন খেলোয়াড়ের গুটি যখন আরেক খেলোয়াড়ের গুটি উপর পড়বে তখন আগের খেলোয়াড়ের গুটি কাটা যাবে বা তার ঘরে চলে যাবে। সেই গুটিকে আবার নতুন করে ৬ ফেলে বের করতে হবে। তবে বোর্ডের স্টার চিহ্নিত জায়গায় গুটি থাকলে তা সেফ জোন হিসেবে বিবেচনা করা হয়, অর্থাৎ এখানে গুটি কাটা যাবে না।

এছাড়া একজন খেলোয়াড়ের গুটির উপর যদি তার নিজের আরেকটি গুটি চলে আসে তাহলে ব্লক তৈরি হবে, ফলে প্রতিযোগী খেলোয়াড় ওই গুটির উপর দিয়ে যেতে পারবে না। কোন কোন প্রতিযোগী যদি পরবর্তী ৩বার ৬ ফেলে তাহলে সেই ছয় বাতিল হবে এবং পুনরায় তাকে চলতে হবে। প্রতিপক্ষের গুটি কাটলেও অতিরিক্ত আরেকটি চাল পাওয়া যায়। 

এভাবে সহজ নিয়ম লুডু কিং খেলা যায় বলে অনেকে নিজের অবসর সময়ে আনন্দ উপভোগ করতে বন্ধুবান্ধব, কাজিনদের সাথে খেলাটি খেলতে ভালোবাসেন।

Honor Of Kings (অনার অফ কিংস): এখন যে গেমটির কথা আলোচনা করব তার নাম ওনার অফ কিংস। এটি একটি মোবাইলে খেলা যায় এমন মাল্টিপ্লেয়ার গেম। এই গেমটি খেলার নিয়ম খুব সহজ। একবার ভালোভাবে বুঝে গেলে আপনি গেমটিতে ভালো করতে পারবেন। আপনার অ্যান্ড্রয়েড মোবাইলে গুগল প্লে স্টোরে ও আইওএস মোবাইলের অ্যাপ স্টোর থেকে গেমটি ডাউনলোড করে নিতে পারবেন। ডাউনলোড লিংক

এই গেমের খেলার নিয়ম অনুযায়ী দুটি প্রতিপক্ষ থাকে যেখানে ৫জন ৫জন করে মোট ১০ জন খেলায় অংশ নিতে পারে। অনলাইনে এই খেলাটি খেলতে ১৫ থেকে ২০ মিনিট সময়ের প্রয়োজন হয়, তাই গেমটিকে দ্রুতগতির মোবাইল মাল্টিপ্লেয়ার রয়েল ব্যাটেল এরেনা গেম বলা হয়ে থাকে।

খেলায় দুটি দল তৈরি করে একদল অপর দলের সাথে প্রতিদ্বন্দ্বিতা করে থাকে। তবে খেলার শুরুতে পাঁচজন খেলোয়াড় তাদের খেলার দক্ষতা অনুযায়ী হিরো বেছে নিতে হয়। হিরো বাছাই করার পর বিভিন্ন লেনে ভাগ হয়ে অবস্থান করতে পারবেন এবং আপনার বাকি চার খেলোয়াড়ের সাথে যোগাযোগ রাখতে পারবেন।

এভাবে একে অপরের বিরুদ্ধে প্রতিদ্বন্দিতা করে যে দল প্রথমে অন্য দলের টাওয়ার ধ্বংস করতে পারবে এবং সবশেষে তাদের মূল ক্রিস্টাল ধ্বংস করতে পারবে সেই দল বিজয়ী হবে।
অ্যান্ড্রয়েড-মোবাইলের-ফ্রী-অনলাইন-গেম-অ্যাপস

Free Fire (ফ্রী ফায়ার): আন্ডারসি মিস্ট্রি: বর্তমান সময়ে তরুণ প্রজন্মের কাছে একটি জনপ্রিয় ও সেরা গেম হলো ফ্রি ফায়ার। এখন ফ্রি ফায়ার গেমটি এসেছে নতুন আরেক রূপে। এই ভার্সনটির নাম ফ্রী ফায়ার আন্ডারসি মিস্ট্রি। বর্তমানে এই গেমটির ১০০ কোটির উপরে ডাউনলোড রয়েছে। এই খেলায় আপনাদের লড়াই করতে হবে সাগরের তলদেশে, যা আপনাদের নতুন উত্তেজনা ও রোমাঞ্চকর অভিজ্ঞতা প্রদান করবে। ডাউনলোড লিংক

এই গেমটি আপনি একা বা দলগতভাবে খেলতে পারেন। এটি একটি শুটার গেম যেখানে প্রতিপক্ষ দলের সাথে যুদ্ধ করে শেষ পর্যন্ত সারভাইভ করে গেমটি জিততে হয়। খেলার শুরুটা হয় একটি হোয়েল থিমড এয়ারক্রাফটে চড়ে বারমুডা দিয়ে প্রবেশ করে।

এই খেলার জন্য আপনার মোবাইল যথেষ্ট, শুধুমাত্র অনলাইন কানেক্ট থাকতে হবে। এই খেলার নিয়ম অনুযায়ী মোট ৫০ জন খেলোয়াড় থাকে। আপনিসহ বাকি ৪৯ জন খেলোয়াড় যারা সবাই একে অপরের সাথে বা দলগতভাবে লড়াই করে শেষ পর্যন্ত টিকে থাকতে চায়। ১০ মিনিটের এই খেলায় শেষ পর্যন্ত যে খেলোয়াড় বা যে দল টিকে থাকতে পারবেন তিনি বিজয়ী হবেন।

Stickman Crazy Box Arena Apps (স্টিকমান ক্রেজি বক্স এরেনা): আপনি যদি একই সাথে অনেকগুলো ছোট ছোট একশন ও রোমাঞ্চকর গেমের সংকলন নিজের মোবাইলে ডাউনলোড করে নিতে চান তাহলে এই অ্যাপটি আপনার জন্য দারুন সুবিধা হবে। এখানে আপনি মোট ২০টির মত মিনি গেম এক্সপ্লোর করতে পারবেন। গুগল প্লে স্টোরে সার্চ দিলে অ্যাপটি সহজে পেয়ে যাবেন। ডাউনলোড লিংক

এটি একটি যুদ্ধ গেম যা আপনি আপনার বন্ধুর সাথে বা যে কারো সাথে মাল্টিপ্লেয়ার উপায়ে খেলতে পারেন। এই গেমটি আপনাকে লড়াই করার আসল মজা দিবে। খেলায় আপনি সহ মোট চারজন খেলোয়াড় থাকবে। এখানে আপনি খেলার নিয়ম অনুযায়ী বিভিন্ন মোডে খেলতে পারবেন। নানা ধরনের চ্যালেঞ্জ আপনার সামনে আসবে, সেই চ্যালেঞ্জগুলো পূরণ করে স্কোর করতে হবে। নির্ধারিত সময়ের খেলা শেষে যার স্কোর বেশি হবে তিনি বিজয়ী হবেন।

AsPhalt 8- Car Racing Game ( এসফল্ট ৮ ): এস ফল্ট ৮ একটি জনপ্রিয় অফলাইন এবং অনলাইনে মোবাইল মাল্টিপ্লেয়ার গেম। এই গেমটি আপনি চাইলে আপনার পিসিতে খেলতে পারবেন। এটি একটি উত্তেজনাপূর্ণ কার রেসিং গেম। আপনি যদি মোবাইলে কার রেসিং খেলতে ভালোবাসেন তাহলে এই গেমটি আপনার জন্য উপযুক্ত। আপনার অ্যান্ড্রয়েড মোবাইলে বা আইওএস মোবাইলের অ্যাপ স্টোরে গেমটি পেয়ে যাবেন। ডাউনলোড লিংক

অনলাইনে মোবাইলে খেলা যায়, তাই বিশ্বের যে কোন প্রান্ত থেকে যে কেউ আপনার সাথে জয়েন হয়ে গেমটি খেলতে পারে। এই গেমে সাধারণত ৭জন খেলোয়াড় অংশ নিতে পারে। আপনি যদি প্রথম গেমটি খেলে থাকেন তাহলে ক্যারিয়ার মোড দিয়ে খেলা শুরু করলে ভালো করবেন। এছাড়া স্ক্রিনের নানা ধরনের বাটনে চাপ দিয়ে গতি কমবেশি করতে পারবেন। আছে কার জাম্প করার সুযোগ।

রেস জেতার পর আপনি কয়েন অর্জন করবেন, সেই কয়েন দিয়ে কার রেসিং আরও আপডেট করে নিতে পারবেন। অত্যন্ত রোমাঞ্চকর ও উত্তেজনাপূর্ণ এই খেলাটি সারা বিশ্বের খেলোয়াড়দের সাথে মাল্টিপ্লেয়ার উপায়ে উপভোগ করতে এখনই আপনার মোবাইলে ইন্সটল করে নিতে পারেন। ডাউনলোড লিংক

মোবাইলে অনলাইন  মাল্টিপ্লেয়ার গেম কি

প্রিয় বন্ধুরা, মোবাইলে অনলাইন মাল্টিপ্লেয়ার গেম কি আপনি যদি এ বিষয়ে এখনো না জেনে থাকেন তাহলে আর্টিকেলের এই অংশটি পড়ে জেনে নিন। মোবাইলে অনলাইন মাল্টিপ্লেয়ার গেম মূলতঃ অনলাইন ভিত্তিক ভিডিও গেম যেখানে একাধিক খেলোয়াড় থেকে শুরু করে অনেক খেলোয়াড় (খেলোয়াড়ের সংখ্যা এক এক গেমে একেক রকম হয়ে থাকে) একসাথে নিজের মোবাইলের সাহায্যে গেমটি একই সময়ে খেলতে পারেন। অর্থাৎ খেলার রিয়েল টাইম উপভোগ করতে পারেন।

অর্থাৎ ইন্টারনেটের সাহায্যে অনলাইন মাল্টিপ্লেয়ার গেম খেলতে হয়। নিজের বন্ধু বান্ধব থেকে শুরু করে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে ইন্টারনেটের সাহায্যে মাল্টিপ্লেয়ার গেমে খেলোয়াড়রা যুক্ত হয়ে থাকেন। ডিভাইস হিসেবে আপনি আপনার এন্ড্রয়েড মোবাইল বা আইওএস মোবাইল ব্যবহার করতে পারেন।

মাল্টিপ্লেয়ার গেম খেলায় সাধারণত খেলা গুলো প্রতিযোগিতামূলক ( PvP- Player Versus Player) ও একসাথে দলীয়ভাবে একই উদ্দেশ্যে অর্জনের জন্য খেলা হয়। মাল্টিপ্লেয়ার গেমে সাধারণত ব্যাটল রয়েল, রেসিং, শুটিং, কৌশলগত গেমসহ নানা ধরনের সাধারণ ও সোশ্যাল গেম অন্তর্ভুক্ত রয়েছে। এই ধরনের গেম গুলো খেলোয়াড়দের আনন্দ, বিনোদন, উত্তেজনা ও নতুন কিছু আবিষ্কারের অনুভূতি প্রদান করে, যে কারণে বর্তমানে মোবাইলে অনলাইন মাল্টিপ্লেয়ার গেমগুলো তরুণ প্রজন্মের কাছে অত্যন্ত জনপ্রিয়।

মোবাইলে মাল্টিপ্লেয়ার গেম আমি কিভাবে খেলব

মোবাইলে মাল্টিপ্লেয়ার গেম আমি কিভাবে খেলা শুরু করব এই বিষয়ে অনেকেই জানতে চান। তাই আর্টিকেলের এই অংশটি তাদের জন্য যারা মোবাইলে মাল্টিপ্লেয়ার গেম খেলায় নতুন। দেখুন, মোবাইলে মাল্টিপ্লেয়ার গেম খেলা আপনার জন্য খুব সহজ হবে যদি আপনি প্রতিটি গেমের খেলার নিয়ম কানুন ও শর্তাবলী গুলো ভালোভাবে পড়ে নিতে পারেন।

নিচে আপনাদের সুবিধার জন্য সহজ করে মোবাইলে অনলাইন মাল্টিপ্লেয়ার গেম কিভাবে শুরু করবেন এ বিষয়ে ধারণা দেয়া হলোঃ

  • মোবাইলে অনলাইন মাল্টিপ্লেয়ার গেম খেলার জন্য প্রথমে আপনাকে যেকোনো একটি গেম খেলার জন্য বাছাই করতে হবে। এক্ষেত্রে আপনি যে ধরনের গেম খেলতে স্বাচ্ছন্দ বোধ করবেন এই ধরনের গেম বেছে নিন যেখানে মাল্টিপ্লেয়ারের অপশন রয়েছে। আর্টিকেলে উল্লেখিত যেকোনো একটি গেম এক্ষেত্রে বেছে নিতে পারেন।
  • গেম বাছাই করার পর android মোবাইলের জন্য গুগল প্লে স্টোর ও আইওএস মোবাইলের জন্য অ্যাপ স্টোরে গেমের নাম সার্চ দিলে গেমিং অ্যাপসটি পেয়ে যাবেন। এরপর আপনি আপনার মোবাইলে অ্যাপসটি ডাউনলোড বা ইনস্টল করে নিতে পারেন। এই ধরনের গেমগুলো সাধারণত বিনামূল্যে ডাউনলোড করা যায়। অর্থাৎ গেম খেলার জন্য আপনাকে এক টাকাও খরচ করতে হবে না।
  • গেম অ্যাপসটি ডাউনলোড করার পর আপনাকে গেমটি খেলা শুরু করার জন্য অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হতে পারে। এক্ষেত্রে আপনার ইমেইল বা গুগল একাউন্ট ব্যবহার করতে পারেন।
  • একাউন্ট ক্রিয়েট করার পর প্রতিটি গেমের হোম পেজে গেম সম্পর্কে বিস্তারিত ধারণা সম্পর্কে ভালোভাবে জেনে নিন।
  • মোবাইলে মাল্টিপ্লেয়ার অনলাইন গেম খেলার জন্য অবশ্যই আপনার ইন্টারনেট সংযোগ থাকতে হবে অথবা ডাটা ব্যবহার করতে হবে।
  • এরপর গেমটি শুরু করার জন্য অন্যান্য খেলোয়াড়ের সাথে যুক্ত হতে হবে। এক্ষেত্রে আপনি প্রতিদ্বন্দিতামূলক গেমে দলগত হয়ে প্রতিদ্বন্দিতা করতে পারেন অথবা সহযোগিতামূলক গেমে একই দলে হয়ে একসাথে খেলতে পারেন।
  • কিছু গেমে আপনি সার্ভার যুক্ত করে নিজে রুম তৈরি করে অন্য খেলোয়াড়দের আমন্ত্রণ জানাতে পারেন। এক্ষেত্রে আপনাকে গেমের মাল্টিপ্লেয়ার মোড অপশন ব্যবহার করতে হবে। বা অন্য খেলোয়াড়ের তৈরি রুমে যোগ দিয়ে খেলা শুরু করতে পারেন।
  • মাল্টিপ্লেয়ার গেমগুলোর প্রতিটি গেমের নিয়ম, অ্যাকাউন্ট তৈরি আলাদা হওয়ায় নির্দিষ্ট গেম সম্পর্কে ভালোভাবে জেনে নেওয়া ভালো। এক্ষেত্রে আপনার আশেপাশে পরিচিত কারো কাছ থেকে বাস্তবে ভালোভাবে জেনে নিতে পারেন। এছাড়া ইউটিউবে গেমের নাম সার্চ দিয়ে ভিডিও দেখতে পারেন।

মোবাইলে অনলাইন গেম খেলার সাবধানতা

এন্ড্রয়েড মোবাইলের ফ্রি অনলাইন গেম অ্যাপস সেরা ১০টি সম্পর্কে উপরে আপনারা জেনেছেন। বর্তমান যুগে তরুন প্রজন্ম থেকে শুরু করে শিশু কিশোররাও অনলাইন মাল্টিপ্লেয়ার গেমে আসক্ত। এই ধরনের মাল্টিপ্লেয়ার গেম খেলা আকর্ষণীয় ও আনন্দদায়ক হলেও কিছু ক্ষেত্রে অবশ্যই নিজের এ বিষয়ে সাবধান থাকা উচিত।

কারণ অনেক সময় দেখা যায় গেম খেলায় এতটাই আসক্ত হয়ে পড়ে যে নিজেদের পড়াশোনা ও স্বাভাবিক কাজকর্ম করার সময় ভুলে গিয়ে তারা গেম খেলে থাকে। এক্ষেত্রে অবশ্যই গেম খেলার নিজের সময় সম্পর্কে সচেতন থাকতে হবে। দিনের একটি নির্দিষ্ট সময় গেম খেলার জন্য ব্যয় করতে হবে।

অনেকে আছেন গেম খেলায় এতটাই আসক্ত হয়ে পড়েন যে দৈনন্দিন কাজকর্ম করার বিষয়ে অনীহা দেখা যায়। এ বিষয়ে নিজে সাবধান থাকতে হবে এবং সাথে পরিবারকেও সচেতন হতে হবে। এছাড়া অনেক সময় ধরে খেলার জন্য স্ক্রিন টাইম আমাদের ব্রেন ও চোখের জন্য ক্ষতিকর হয়ে থাকে। তাই এ বিষয়ে সচেতন থাকা জরুরী।

মোটকথা মোবাইলে অনলাইন গেমগুলো নিজে আনন্দ ও বিনোদনের জন্য খেলতে হবে, কোনভাবেই গেম খেলার নেশায় নিজের পড়ালেখা ও অন্যান্য কাজকর্ম ব্যাহত করা যাবে না।

লেখকের মতামত

প্রিয় পাঠক, অ্যান্ড্রয়েড মোবাইলের ফ্রী অনলাইন গেম অ্যাপস সেরা ১০টি আজকের আর্টিকেলে আলোচনা করার চেষ্টা করেছি। আপনি যদি মোবাইলে অনলাইন মাল্টিপ্লেয়ার গেম খেলতে ভালোবাসেন তাহলে আজকের প্রবন্ধে উল্লেখিত ১০টি অ্যাপস আপনার অ্যান্ড্রয়েড মোবাইলে গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিতে পারেন সহজে।

প্রতিটি গেমের খেলার নিয়ম সম্পর্কে বিস্তারিত জানানোর চেষ্টা করেছি। আপনি যদি আর্টিকেলটি মনোযোগ দিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত পড়েন তাহলে আর্টিকেলে উল্লেখিত যেকোনো গেম খেলা শুরু করতে কোন ধরনের অসুবিধা হবে না আশা করি।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

passiondrivefiona র নীতিমালা মেনে comment করুন। প্রতিটি comment রিভিউ করা হয়;

comment url