বিকাশে দিচ্ছে ২০০০ টাকা বোনাস জেতার সুযোগ

 

বিকাশে ২০০০ টাকা বোনাস অফার বিষয়টি সত্যি নাকি ভুয়া এই সম্পর্কে আজকের আর্টিকেলে জানতে পারবেন। আপনারা যারা বিকাশের অফারটি নিয়ে আগ্রহ পোষণ করছেন তাদের আর্টিকেলটি গুরুত্ব সহকারে পড়ার অনুরোধ রইলো।

বিকাশে-২০০০-টাকা-বোনাস

বিকাশ বিভিন্ন সময় গ্রাহকদের জন্য বিভিন্ন রকমের অফার দিয়ে থাকে। বিকাশের এবারের অফারটি হল, বিকাশ রেফার অফার ক্যাম্পেইনে অংশ নিয়ে ২০০০ টাকা বোনাস জেতার সুযোগ। তবে বিকাশ অফারটি এখনো চালু আছে কিনা জানতে হলে আর্টিকেলটি পড়তে থাকুন।পোস্ট সূচিপত্রঃ

বিকাশে ২০০০ টাকা বোনাস অফার

বিকাশে ২০০০ টাকা বোনাস অফারটি আপাতত বন্ধ রয়েছে। অর্থাৎ ২০২৬ সালে বিকাশের এই অফারটি এখন নেই। তাই এখন যদি আপনি বিকাশের এই অফারটি গ্রহণ করতে চান তাহলে পারবেন না। তবে বিকাশের ২০০০ টাকার অফার বর্তমানে না থাকলেও বিকাশ থেকে আপনি বিভিন্ন উপায়ে ভিন্ন ভিন্ন অফার কাজে লাগিয়ে ইনকাম করতে পারেন।

বিকাশ বর্তমানে বাংলাদেশের একটি জনপ্রিয় মোবাইল ব্যাংকিং সিস্টেম। সারা দেশ জুড়ে বিকাশের লাখ লাখ গ্রাহক সংখ্যা রয়েছে। বিকাশ মাঝে মাঝেই তাদের গ্রাহকদের জন্য বিভিন্ন ধরনের ক্যাম্পেইন পরিচালনা করে অফার দিয়ে থাকে। এটি অবশ্যই সাধারণ জনগণের জন্য অতিরিক্ত অর্থ আয়ের একটি সেরা বিকল্প উপায়। বিকাশে সবচেয়ে জনপ্রিয় ক্যাম্পেইন হলো ক্যাশব্যাক অফার, যা বেশিরভাগ গ্রাহক গ্রহণ করতে পারছেন।

একটি বিষয়ে সতর্কতা অবলম্বন করা জরুরি, বিকাশের নাম ব্যবহার করে অনেকেই আপনার মেসেঞ্জার বা হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে আপনার গুরুত্বপূর্ণ ব্যক্তিগত তথ্য হাতিয়ে নিতে পারে। এ বিষয়ে আপনাদের অবশ্যই সতর্ক থাকতে হবে। বিকাশ সত্যিই কোন অফার গ্রাহকদের জন্য দিচ্ছে কিনা এ বিষয়টি পুরোপুরি নিশ্চিত হওয়ার জন্য তাদের অফিসিয়াল বিকাশ অ্যাপ ভিজিট করা ভালো হবে।

তবে বিকাশে ২০০০ টাকা অফার নিয়ে যেহেতু স্ক্যাম রয়েছে তাই বিকাশ থেকে আপনি যদি নিশ্চিত উপায়ে টাকা আয় করতে চান তাহলে ২টি জনপ্রিয় উপায় ব্যবহার করতে পারেন যা নিচের আলোচনায় জানতে পারবেন। বিকাশ থেকে ব্যবহার করে টাকা আয়ের জন্য আপনাকে প্রথমে বিকাশ অ্যাপ ব্যবহার করতে হবে বা এর মাধ্যমে লেনদেন নিশ্চিত করতে হবে।

আপনার যদি বিকাশ অ্যাপে লগ ইন না করা থাকে তাহলে সহজে আপনার মোবাইলে বিকাশ অ্যাপটি ডাউনলোড করে লগইন বা রেজিস্ট্রেশন করে নিন।

নিচের ধাপগুলো অনুসরণ করে আপনি সহজেই আপনার মোবাইলে বিকাশ অ্যাপ ডাউনলোড করে লগইন করতে পারবেন।
  • গুগল প্লে স্টোর থেকে আপনার মোবাইলে বিকাশ অ্যাপ ডাউনলোড করার পর বিকাশ অ্যাপটি ওপেন করুন। অ্যাপ ওপেন করার পর লগইন/রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করুন।
  • লগইন বা রেজিস্ট্রেশনে ক্লিক করার পর আপনি যে মোবাইল নাম্বার দিয়ে আপনার বিকাশ একাউন্টটি খুলতে চান সেই মোবাইল নাম্বার দেওয়ার পর একদম নিচে পরবর্তী লেখার উপর ক্লিক করুন।
  • বিকাশ থেকে আপনাকে একটি ভেরিফিকেশন কোড আপনার মোবাইলে পাঠাবে, যে কোডটি স্বয়ংক্রিয়ভাবে বসে যাবে। এরপর আবার নিচে পরবর্তী লেখার উপর ক্লিক করুন।
  • এই পর্যায়ে আপনাকে আপনার নাম সেট করতে হবে। অর্থাৎ আপনার নাম এখানে দিতে হবে তবে এটি অপশনাল। চাইলে আপনি দিতে পারেন আবার নাও দিতে পারেন। তবে আমার মতে, নাম দেওয়াই ভালো হবে। এরপর আবার আপনি নিচের পরবর্তী লেখার উপর ক্লিক করে পরের ধাপে যান।
  • নাম সেট করার পর এই ধাপে আপনার ছবি দিতে হবে। তবে এটিও পুরোপুরি অপশনাল। আপনি চাইলে আপনার ছবি দিতে পারেন আর যদি ছবি না দিতে চান তাহলে বিকাশ অ্যাপের উপরে ডান পাশে পরে করুন অপশনে ক্লিক করুন।
  • এই পর্যায়ে আপনি বিকাশ অ্যাপের মূল ইন্টারফেস এ ঢুকবেন। এখানে ঢুকার পর বিকাশের লোগো দেখতে পাবেন। বিকাশের লোগোতে ক্লিক করার পর আপনাকে মূল ইন্টার ফেসে নিয়ে যাবে। এখানে এসে আপনি রেফার এ ফ্রেন্ড অপশনটি পাবেন।
  • রেফার এ ফ্রেন্ড অপশন এ ক্লিক করার পর আপনাকে পরবর্তী ইন্টারফেসে নিয়ে যাবে। এখানে আপনি রেফার করুন অপশনটি দেখতে পাবেন। রেফার করুন অপশনে ক্লিক করলে আপনি যে মাধ্যমে রেফার কোডটি শেয়ার করতে চান সেই উপায়টি আপনাকে বাছাই করতে বলবে। অর্থাৎ মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ যে কোন উপায়ে আপনি কোডটি শেয়ার করতে পারেন।
  • এখন আপনার সুবিধামতো যে কোনো মাধ্যম ব্যবহার করে রেফার কোড আপনার পরিচিত বন্ধু-বান্ধব বা আত্মীয় স্বজনের মধ্যে শেয়ার করতে পারবেন।
এভাবে খুব সহজ কয়েকটি ধাপ অনুসরণ করে বিকাশে লগইন করার পর রেফার করার মাধ্যমে আপনি বিকাশের রেফার বোনাস অফারটি লুফে নিতে পারেন।

বিকাশ থেকে টাকা ইনকামের উপায়

বিকাশ থেকে ২০০০ টাকা বোনাস বা এর বেশি টাকা আপনি চাইলেই কিছু উপায় ব্যবহার করে ইনকাম করতে পারেন। বিকাশে শুধু টাকা লেনদেন করা যায় এমনটা নয় বরং বিকাশ অ্যাপ ব্যবহার করে একাধিক উপায়ে ইনকাম করার সুযোগ রয়েছে। আপনি যদি এখনো না জেনে থাকেন তাহলে নিচের আলোচনা থেকে জেনে নিন।

প্রিয় পাঠক, বিকাশ থেকে টাকা আয়ের জন্য আপনাদের বিকাশ থেকে দেওয়া কিছু কাজ সম্পন্ন করতে হবে। আপনি যদি কাজগুলো ভালোভাবে সম্পন্ন করতে পারেন তাহলে এই উপায়ে ইনকাম করতে পারেন। সাধারণত বিকাশ থেকে যে কয়েকটি উপায় ইনকাম করা যায় তা নিচে আলোচনা করা হলোঃ

বিকাশ অ্যাপ রেফার করে ইনকাম করাঃ বিকাশ থেকে টাকা ইনকাম করার সহজ একটি উপায় হল বিকাশের রেফার প্রোগ্রামে যুক্ত হওয়া। বিকাশ রেফার করে ইনকাম করার জন্য আপনার একটি বিকাশ একাউন্ট থাকতে হবে। এখন আপনাদের জানাবো বিকাশ অ্যাপ রেফার করে কিভাবে ইনকাম ইনকাম করবেন এ বিষয়ে-

বিকাশ রেফার প্রগ্রামে অংশ নিয়ে ইনকাম করার জন্য প্রথমেই আপনাকে বিকাশ অ্যাপে ঢুকে রেফার অপশনটি খুজে বের করতে হবে। রেফার অপশনটি আপনি অ্যাপের ডান দিকের উপরে মেনু বাড়ে পেয়ে যাবেন।

এরপরের কাজ হল রেফার অপশনের লিংক কপি করা। রেফার অপশনে ক্লিক করে লিংক কপি করার পর আপনার পরিচিত বন্ধুবান্ধব আত্মীয়-স্বজন সবার কাছে লিংকটি পাঠাতে পারেন বা শেয়ার করতে পারেন।

আপনার দেওয়া লিংকে ক্লিক করে কেউ যদি বিকাশ অ্যাপ ব্যবহার করে একাউন্ট ক্রিয়েট করে টাকা লেনদেন করে তাহলে আপনি তৎক্ষণাৎ ৫০ টাকা বোনাস হিসেবে পাবেন। এভাবেই মূলত বিকাশ রেফার থেকে আয় করা যায়। তাহলে বুঝতেই পারছেন আপনার পাঠানো লিংকে যত বেশি মানুষ ক্লিক করে একাউন্ট ক্রিয়েট করে লেনদেন করবে তত বেশি আপনার ইনকাম হবে। এভাবে আপনি সহজেই ২০০০ টাকা ইনকাম করতে পারেন।

বোনাস টিপসঃ আপনি যদি বিকাশ রেফার অপশনটি ব্যবহার করে অনেক বেশি ইনকাম করতে চান তাহলে কিছু মার্কেটিং কৌশল ব্যবহার করতে পারেন। এক্ষেত্রে আপনি ফেসবুক বা ফেসবুক পেজ, ইনস্টাগ্রাম ইত্যাদি সোশ্যাল মিডিয়ার ব্যবহার করতে পারেন। যেমনঃ আপনার যদি একটি জনপ্রিয় ফেসবুক পেজ বা ফেসবুক অ্যাকাউন্ট থাকে তাহলে আপনার ফলোয়ারদের বিকাশ রেফার লিংক শেয়ার করতে পারেন। এবং নিয়ম অনুযায়ী প্রচুর বোনাস অর্জন করতে পারেন।

বিকাশ এজেন্ট কাজ করে ইনকাম করাঃ বিকাশ এজেন্ট হয়ে কাজ করে আপনি বিকাশ থেকে বোনাস টাকা উপার্জন করতে পারেন। বিকাশ থেকে টাকা আয়ের এটিও একটি সহজ উপায় বলা যায়। বিকাশ এজেন্ট হয়ে কাজ করে ইনকাম সাধারণত আপনি দুই ভাবে করতে পারবেন।. যেমনঃ

বিকাশ এজেন্ট হয়ে অন্যদের বিকাশ একাউন্ট খোলানোর মাধ্যমে ইনকাম করতে পারেন। এক্ষেত্রে আপনি সরাসরি বিকাশ থেকে নিয়োগ প্রাপ্ত হয়ে কাজ করে ইনকাম করতে পারেন অথবা বিকাশের সাধারণ এজেন্ট হয়ে লোকদের বিকাশ একাউন্ট খুলে দেওয়ার মাধ্যমে ইনকাম করতে পারেন। আপনি যত বেশি লোকের বিকাশ একাউন্ট খুলে দিবেন তত বেশি আপনি বোনাস হিসেবে ইনকাম করবেন।

দ্বিতীয় যে উপায়ে আপনি বিকাশ এজেন্ট হয়ে ইনকাম করতে পারেন সেটি হলো বিকাশ এজেন্ট হয়ে ব্যবসা করা। অর্থাৎ বিকাশে টাকা লেনদেন করার ব্যবসা করে ইনকাম। তবে এই ব্যবসা শুরু করার জন্য প্রথমে আপনার একটি বিকাশ এজেন্ট অ্যাকাউন্ট থাকতে হবে। বিকাশ এজেন্ট অ্যাপে একাউন্ট ক্রিয়েট করে আপনি বিকাশ সমর্থিত গ্রাহকদের যেকোনো সেবা, কাজ বা লেনদেন করে ইনকাম করতে পারেন।

বিকাশ থেকে বোনাস হিসেবে টাকা উপার্জনের এটি একটি সবচেয়ে সহজ এবং দ্রুততম উপায়। সাধারণত সব ধরনের মোবাইল রিচার্জ, বিভিন্ন ধরনের বিল পরিশোধ,, ক্যাশ ইন ও ক্যাশ আউট করে ইনকাম হয়ে থাকে। এই কাজটি শুরু করার জন্য আপনি সরাসরি বিকাশ এজেন্ট অ্যাপ ডাউনলোড করে ইন্সটল করে নিতে পারেন অথবা বিকাশ কাস্টমার কেয়ারে যোগাযোগ করতে পারেন।

বিকাশে ২০০০ টাকা বোনাস নিয়ে বিস্তারিত

বিকাশ মূলতঃ মোবাইল এর মাধ্যমে গ্রাহকদের ব্যাংকিং সেবা প্রদান করে থাকে। বর্তমান সময়ে বিকাশ মোবাইল ব্যাংকিং এ সবচেয়ে বড় প্রতিষ্ঠান হিসেবে গ্রাহকদের কাছে সুপরিচিত। বিকাশ প্রায়ই তার গ্রাহকদের জন্য বিভিন্ন ধরনের অফার সেবা প্রদান করে থাকে। তবে বর্তমানে বিকাশে ২০০০ টাকা বোনাস অফারটি চালু নেই।

বিকাশে ২০০০ টাকা বোনাস অফার ছাড়াও বিকাশের ক্যাশব্যাক অফার এবং রেফার লিংক শেয়ার করার মাধ্যমে ইনকাম করতে পারেন। যে ব্যক্তি এখনো বিকাশ মোবাইল ব্যাংকিং এর গ্রাহক বা ব্যবহারকারী নন তাকে বিকাশ রেফার লিংক শেয়ার করার মাধ্যমে ওই ব্যক্তি যদি বিকাশ অ্যাপে লগইন করে লেনদেন করে তাহলে এই বোনাস জেতার সুযোগ পাবেন। এক্ষেত্রে প্রতিটা রেফারের জন্য আপনি ৫০ টাকা সহ আরো পাবেন আকর্ষণীয় পুরস্কার।
বিকাশে-২০০০-টাকা-বোনাস
এই অফারটি মূলতঃ যারা এখনো বিকাশ ব্যাঙ্কিং এর গ্রাহক নন তাদেরকে রেফার করার মাধ্যমে আপনি যদি অ্যাপে অন্তর্ভুক্ত করতে পারেন বা আপনার রেফারের মাধ্যমে বিকাশ অ্যাপ ব্যবহার করে থাকে তাহলে আপনি বিকাশ থেকে বোনাস হিসাবে ২০০০ বা এর বেশি টাকা পেতে পারেন।

প্রিয় পাঠক, উপরে আপনাদের বিকাশ রেফার করার নিয়ম সম্পর্কে আলোচনা করেছি। বিকাশ রেফার করে ইনকাম করার জন্য আরো বিস্তারিত জানতে নিচের লিংকে ক্লিক করে জেনে নিতে পারেন।

                                                রেফার বিকাশ অ্যাপ

লেখকের মতামত

প্রিয় পাঠক, বিকাশে ২০০০ টাকা বোনাস সম্পর্কে আজকের আর্টিকেলে আলোচনা করার চেষ্টা করেছি।যেহেতু বর্তমানে বিকাশে ২০০০ টাকা বোনাস অফারটি নেই তাই বিকাশ থেকে আপনি যদি ইনকাম করতে চান তাহলে অন্যান্য উপায় গুলো ব্যবহার করে ইনকাম শুরু করতে পারেন। এ বিষয়ে উপরে বিস্তারিত আপনাদের জানিয়েছি। আশা করি বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

passiondrivefiona র নীতিমালা মেনে comment করুন। প্রতিটি comment রিভিউ করা হয়;

comment url